Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

শার্ট-ক্যাপ পরিয়ে বান্ধবীকে হলে নিয়ে রাবি ছাত্রের রাত্রিযাপন

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Saturday, 21 June 2025
শার্ট-ক্যাপ পরিয়ে বান্ধবীকে হলে নিয়ে রাবি ছাত্রের রাত্রিযাপন
Share on FacebookShare on Twitter

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ হবিবুর রহমান হলের ১৫৩ নম্বর কক্ষে গত ৪ জুন (বুধবার) রাতে এক আবাসিক শিক্ষার্থী তার বান্ধবীকে হলে নিয়ে রাত্রিযাপন করেছেন বলে অভিযোগ উঠেছে। এই ঘটনা প্রকাশ্যে আসার পর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে তীব্র ক্ষোভ ও চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। অভিযুক্ত শিক্ষার্থীকে হল থেকে বহিষ্কার করা হয়েছে এবং বিশ্ববিদ্যালয় থেকে স্থায়ী বহিষ্কারের দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা।

ঘটনার বিবরণ

অভিযুক্ত শিক্ষার্থীর নাম মো. নাজমুল ইসলাম, যিনি বিশ্ববিদ্যালয়ের পপুলেশন সায়েন্স অ্যান্ড হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট বিভাগের ২০২২-২৩ সেশনের শিক্ষার্থী। ওই নারী শিক্ষার্থীও একই বিভাগের একই বর্ষের।

প্রত্যক্ষদর্শী দুই ছাত্রের ভাষ্যমতে, ৪ জুন ভোরে তারা বাড়ি যাওয়ার জন্য হলের গেটের সামনে অপেক্ষা করছিলেন। এ সময় নাজমুলকে সাইকেলে করে হল থেকে বের হতে দেখেন। সাইকেলের পেছনে একজন মেয়ে বসা ছিল, যার পরনে ছিল স্কুলের শার্ট এবং মাথায় ক্যাপ। বিষয়টি অস্বাভাবিক মনে হওয়ায় তারা নাজমুলকে থামানোর চেষ্টা করেন, কিন্তু সাইকেলের দ্রুত গতির কারণে তাকে ধরতে পারেননি। এমনকি হলের গেটম্যানও তাকে থামানোর চেষ্টা করে ব্যর্থ হন।

অভিযুক্ত শিক্ষার্থীর স্বীকারোক্তি ও হলের ব্যবস্থা

ঘটনার বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত শিক্ষার্থী নাজমুল ইসলাম নারী শিক্ষার্থীকে হলে রাখার বিষয়টি স্বীকার করেন। তিনি বলেন, “গত তিন তারিখে আমার জন্মদিন ছিল। সেদিন কেক কেটে রাত হয়ে যায়। এদিকে ওর (সাদিয়া) মেস থেকে তিন তারিখের মধ্যে চলে যেতে বলে। ও মেসে যেতে পারবে না বলে আমাকে অনুরোধ করে রাখার জন্য। পরে আমি ওকে রাতে হলে নিয়ে আসি। মূলত আমি ওকে শেল্টার দেওয়ার জন্য রাখি। পরে সকালে চলে যায়। তখন কেউ হয়তো আমাদের দেখে।”

নাজমুল জানান, এ বিষয়ে হল প্রোভোস্ট তাকে ডেকেছিলেন। তিনি ঘটনাটি খুলে বললে প্রোভোস্ট তাকে হল থেকে বহিষ্কার করেন এবং বিষয়টি জানাজানি হবে না বলেও জানান।

এ বিষয়ে শহীদ হবিবুর রহমান হলের প্রোভোস্ট ড. মো. মোতাহার হোসেন বলেন, “এ বিষয়ে আমি অবগত আছি এবং ঘটনাটিও সত্যি। হল প্রশাসন তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে। তার সিট বাতিল করা হবে। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা কমিটি তার বিরুদ্ধে বাকি সিদ্ধান্ত নিবে।”

শিক্ষার্থীদের ক্ষোভ ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি

এই ঘটনায় হলের আবাসিক শিক্ষার্থীরা তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। তারা এটিকে “ভয়াবহ অপরাধ” হিসেবে উল্লেখ করে বলেছেন, “হলে এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এত বড় সাহস হয় কীভাবে?” শিক্ষার্থীরা এই ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন এবং অভিযুক্ত ছাত্রকে বিশ্ববিদ্যালয় থেকে স্থায়ী বহিষ্কারের দাবি জানিয়েছেন।

একই সঙ্গে, তারা হল প্রাধ্যক্ষ, গেটম্যান এবং সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্তদের জবাবদিহিতা নিশ্চিত করার দাবি জানিয়েছেন। শিক্ষার্থীদের প্রশ্ন, “সবার চোখ ফাঁকি দিয়ে এমন গর্হিত কাজ কীভাবে ঘটল, তার সঠিক ব্যাখ্যা চাই।”

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

ইউনিয়নের ওয়ার্ড ভিত্তিক স্বাস্থ্য সহকারী নিয়োগ, এইচএসসি পাসেই আবেদন
শিক্ষা ও ক্যাম্পাস

ইউনিয়নের ওয়ার্ড ভিত্তিক স্বাস্থ্য সহকারী নিয়োগ, এইচএসসি পাসেই আবেদন

বিকে স্কুল অব রিসার্চ ও সিএফইপি’র মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
শিক্ষা ও ক্যাম্পাস

বিকে স্কুল অব রিসার্চ ও সিএফইপি’র মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত

ডিপ্লোমা-বিএসসি: ভুল বোঝাবুঝি নয়, প্রয়োজন সঠিক দিকনির্দেশনা
শিক্ষা ও ক্যাম্পাস

ডিপ্লোমা-বিএসসি: ভুল বোঝাবুঝি নয়, প্রয়োজন সঠিক দিকনির্দেশনা

এইচএসসি পরীক্ষার্থীদের অনুপ্রেরণা দিতে ‘আমার স্বপ্ন আমার ভবিষ্যৎ’
শিক্ষা ও ক্যাম্পাস

এইচএসসি পরীক্ষার্থীদের অনুপ্রেরণা দিতে ‘আমার স্বপ্ন আমার ভবিষ্যৎ’

কানাডিয়ান ইউনিভার্সিটি অফ বাংলাদেশের শিক্ষার্থীদের নিয়ে পদ্মা ব্যাংকের রোড শো
শিক্ষা ও ক্যাম্পাস

কানাডিয়ান ইউনিভার্সিটি অফ বাংলাদেশের শিক্ষার্থীদের নিয়ে পদ্মা ব্যাংকের রোড শো

ভোটটি যিনি দিয়েছেন দয়া করে ইনবক্স করুন, আপনাকে বিয়ে করবো
শিক্ষা ও ক্যাম্পাস

ভোটটি যিনি দিয়েছেন দয়া করে ইনবক্স করুন, আপনাকে বিয়ে করবো

Load More

ট্রেন্ডিং টপিক

উন্মোচনের ২৪ ঘণ্টাতেই আউট অব স্টক রিয়েলমির হ্যারি পটার এডিশন
প্রযুক্তি সংবাদ

উন্মোচনের ২৪ ঘণ্টাতেই আউট অব স্টক রিয়েলমির হ্যারি পটার এডিশন

কুরিয়ারের আড়ালে ইয়াবা ব্যবসা করছে স্টেডফাস্ট
অর্থ ও বাণিজ্য

কুরিয়ারের আড়ালে ইয়াবা ব্যবসা করছে স্টেডফাস্ট

Ryzen 9 9955HX ও RTX 5060: পারফরম্যান্সের সঙ্গে বাড়ছে ল্যাপটপের পাওয়ার চাহিদা
নির্বাচিত

Ryzen 9 9955HX ও RTX 5060: পারফরম্যান্সের সঙ্গে বাড়ছে ল্যাপটপের পাওয়ার চাহিদা

এসি শিল্পে নীতি-সুবিধার অপব্যবহারের অভিযোগ, এসআরও লঙ্ঘনে রাজস্ব ক্ষতির শঙ্কা
অর্থ ও বাণিজ্য

এসি শিল্পে নীতি-সুবিধার অপব্যবহারের অভিযোগ, এসআরও লঙ্ঘনে রাজস্ব ক্ষতির শঙ্কা

সপ্তাহের সবচেয়ে পঠিত

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

বিশ্বের প্রথম ক্যাজ-ফ্রেম ডিজাইন করা স্মার্টফোন নিয়ে বাজারে এলো আইটেল পাওয়ার ৮০

বিশ্বের প্রথম ক্যাজ-ফ্রেম ডিজাইন করা স্মার্টফোন নিয়ে বাজারে এলো আইটেল পাওয়ার ৮০

আইফোন ১৮-এর সঙ্গে টেক্কা দিতে সেপ্টেম্বরে আসছে হুয়াওয়ের মেট ৯০ সিরিজ

আইফোন ১৮-এর সঙ্গে টেক্কা দিতে সেপ্টেম্বরে আসছে হুয়াওয়ের মেট ৯০ সিরিজ

২৩ সেপ্টেম্বর উন্মোচন হচ্ছে শাওমি ১৮ প্রো ও ১৮ প্রো ম্যাক্স

২৩ সেপ্টেম্বর উন্মোচন হচ্ছে শাওমি ১৮ প্রো ও ১৮ প্রো ম্যাক্স

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

লিনেক্স ইলেকট্রনিক্সের হাত ধরে বাজারে এলো ‘রিভারসং অ্যাস্ট্রো ৬’
নির্বাচিত

লিনেক্স ইলেকট্রনিক্সের হাত ধরে বাজারে এলো ‘রিভারসং অ্যাস্ট্রো ৬’

আন্তর্জাতিক স্মার্টফোন ব্র্যান্ড রিভারসং (Riversong) আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের বাজারে...

গ্রাহক সন্তুষ্টি ও নির্ভরযোগ্যতায় পিছিয়ে হায়ার

গ্রাহক সন্তুষ্টি ও নির্ভরযোগ্যতায় পিছিয়ে হায়ার

বিটোপিয়া নিয়ে অভিযোগ: তদন্তে সহযোগিতা করবে BASIS, প্রমাণ মিললে সদস্যপদ বাতিলের ইঙ্গিত

বিটোপিয়া নিয়ে অভিযোগ: তদন্তে সহযোগিতা করবে BASIS, প্রমাণ মিললে সদস্যপদ বাতিলের ইঙ্গিত

সড়ক দুর্ঘটনা রোধে উর্মি গ্রুপের ব্যতিক্রমী উদ্যোগ

সড়ক দুর্ঘটনা রোধে উর্মি গ্রুপের ব্যতিক্রমী উদ্যোগ

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

21 June 2025

শার্ট-ক্যাপ পরিয়ে বান্ধবীকে হলে নিয়ে রাবি ছাত্রের রাত্রিযাপন

Techzoom.TV |
TechzoomTV