Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

সাম্প্রতিক ভূমিকম্পে ঝুঁকিতে বাংলাদেশ: আইইবি ও বিইএস এর যৌথ সেমিনারে করণীয় নির্ধারণে জোর

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Saturday, 21 June 2025
সাম্প্রতিক ভূমিকম্পে ঝুঁকিতে বাংলাদেশ: আইইবি ও বিইএস এর যৌথ সেমিনারে করণীয় নির্ধারণে জোর
Share on FacebookShare on Twitter

সাম্প্রতিক মিয়ানমার ও নেপালের ভূমিকম্প বাংলাদেশের জন্য এক নতুন উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে বলে মত দিয়েছেন দেশের খ্যাতিমান ভূকম্প বিশেষজ্ঞ ও প্রকৌশলীরা। গতকাল শনিবার (২১ জুন ২০২৫) বিকেলে রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি) সদর দফতরের সেমিনার কক্ষে অনুষ্ঠিত হয় “সাম্প্রতিক মিয়ানমার ও নেপালের ভূমিকম্প: বাংলাদেশের জন্য উদ্বেগ ও করণীয়” শীর্ষক একটি সেমিনার।

বাংলাদেশ আর্থকোয়াক সোসাইটি (বিইএস) ও আইইবি’র যৌথ আয়োজনে এই সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইইবি’র প্রেসিডেন্ট ও রাজউক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. রিয়াজুল ইসলাম (রিজু)। বিশেষ অতিথি ছিলেন আইইবি’র সম্মানী সাধারণ সম্পাদক অধ্যাপক ড. ইঞ্জিনিয়ার মো. সাব্বির মোস্তফা খান এবং দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক জনাব রেজওয়ানুর রহমান।

সেমিনারে সভাপতিত্ব করেন বিইএস-এর কনভেনর ও বুয়েটের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. তাহমিদ এম. আল-হুসাইনী। সঞ্চালনায় ছিলেন আইইবি কেন্দ্রীয় কাউন্সিল সদস্য ইঞ্জিনিয়ার রবিউল আলম উজ্জ্বল।

সেমিনারে বক্তব্য রাখেন দেশ-বিদেশের ভূমিকম্প ও অবকাঠামো বিশেষজ্ঞরা। প্রফেসর পেনাং ওয়ারনিচাই (এআইটি, থাইল্যান্ড) ভূমিকম্পপ্রবণ এলাকায় দুর্বল নকশার কারণে ভবনের ক্ষয়ক্ষতির চিত্র তুলে ধরেন। বুয়েটের অধ্যাপক ড. রাকিব আহসান বলেন, “দেশে এখনো স্ট্রাকচারাল কোড বাস্তবায়ন দুর্বল এবং নির্মাণশৈলীতে ত্রুটি রয়েছে।”

অন্যদিকে অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম বাংলাদেশের মাটির গঠন ও লিকুইফ্যাকশনের সম্ভাবনা তুলে ধরে বলেন, “নিরাপদ ফাউন্ডেশন ডিজাইনের দিকে এখনই নজর না দিলে ভবিষ্যতে ভয়াবহ পরিণতি আসতে পারে।”

সেমিনারের এক পর্যায়ে আয়োজিত প্যানেল আলোচনায় অংশ নেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিজাস্টার সায়েন্স এবং ক্লাইমেট রেজিলিয়েন্স বিভাগের অধ্যাপকগণসহ সংশ্লিষ্ট খাতের বিশিষ্ট ব্যক্তিবর্গ। বুয়েটের অধ্যাপক এম এ আনসারী বলেন, “ভূমিকম্পের মতো দুর্যোগ মোকাবেলায় পূর্বপ্রস্তুতির বিকল্প নেই।”

সবার অভিমত ছিল, শুধুমাত্র নকশা ও নির্মাণের ভুলের কারণেই বড় দুর্যোগ সৃষ্টি হয়। এক্ষেত্রে বিল্ডিং কোড বাস্তবায়ন, প্রশাসনিক আন্তরিকতা এবং সর্বোপরি জনসচেতনতা বৃদ্ধির উপর গুরুত্বারোপ করা হয়।

আয়োজকরা জানান, এই ধরনের সেমিনার সচেতনতা বৃদ্ধির পাশাপাশি ভূমিকম্প সহনীয় অবকাঠামো নির্মাণে দীর্ঘমেয়াদে কার্যকর ভূমিকা রাখবে।

সেমিনারে আরও উপস্থিত ছিলেন আইইবি সদর দফতর ও ঢাকা কেন্দ্রের নেতৃবৃন্দ, ইঞ্জিনিয়ারিং ডিভিশনের প্রতিনিধি, ইয়াং ইঞ্জিনিয়ার্স চ্যাপ্টার ও বাংলাদেশ আর্থকোয়াক সোসাইটির সদস্যরা।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

কন্টেন্ট রাইটিং জগতে নতুন তাঁরা কন্টেন্ট রাইটিং শুরু করুন টেকজুম.টিভিতে
শিক্ষা ও ক্যাম্পাস

কন্টেন্ট রাইটিং জগতে নতুন তাঁরা কন্টেন্ট রাইটিং শুরু করুন টেকজুম.টিভিতে

হতাশ অবস্থায় সঙ্গী হলো ডিএসবি
প্রযুক্তি সংবাদ

হতাশ অবস্থায় সঙ্গী হলো ডিএসবি

রাজনীতিমুক্ত শের-ই-বাংলা মেডিকেলে ছাত্রদলের কমিটি, ৩০ জনে ১৮ জনই ছাত্রলীগ কর্মী
শিক্ষা ও ক্যাম্পাস

রাজনীতিমুক্ত শের-ই-বাংলা মেডিকেলে ছাত্রদলের কমিটি, ৩০ জনে ১৮ জনই ছাত্রলীগ কর্মী

নারী প্রার্থীদের উপর বিশেষ রকম আক্রোশের প্রতিফলন ঘটেছে: সাদিক কায়েম
শিক্ষা ও ক্যাম্পাস

নারী প্রার্থীদের উপর বিশেষ রকম আক্রোশের প্রতিফলন ঘটেছে: সাদিক কায়েম

ডিপ্লোমা-বিএসসি: ভুল বোঝাবুঝি নয়, প্রয়োজন সঠিক দিকনির্দেশনা
শিক্ষা ও ক্যাম্পাস

ডিপ্লোমা-বিএসসি: ভুল বোঝাবুঝি নয়, প্রয়োজন সঠিক দিকনির্দেশনা

ফেসবুকে আসছে নতুন ফিচার ‘অ্যাডভান্সড স্টোরিজ’, পুরনো ছবি দিয়ে AI নিজেই বানিয়ে দেবে নতুন স্টোরি
প্রযুক্তি সংবাদ

ফেসবুকে আসছে নতুন ফিচার ‘অ্যাডভান্সড স্টোরিজ’, পুরনো ছবি দিয়ে AI নিজেই বানিয়ে দেবে নতুন স্টোরি

Load More

ট্রেন্ডিং টপিক

স্বর্ণ-স্টিল ছেড়ে আধুনিক প্রযুক্তিনির্ভর উপাদানে ঝুঁকছেন বিলাসী ঘড়ি নির্মাতারা
প্রযুক্তি বাজার

স্বর্ণ-স্টিল ছেড়ে আধুনিক প্রযুক্তিনির্ভর উপাদানে ঝুঁকছেন বিলাসী ঘড়ি নির্মাতারা

বাণিজ্যিক কম্পিউটারের জন্য চিপ আনছে এএমডি
প্রযুক্তি সংবাদ

এআইয়ের জোয়ারে প্রথমবার ট্রিলিয়ন ডলারের ঘরে এএমডি

অপ্রতিমের সেই আইফোন উদ্ধার, আরও যা জানা গেল
সোশ্যাল মিডিয়া

অপ্রতিমের সেই আইফোন উদ্ধার, আরও যা জানা গেল

বকেয়া বেতন পরিশোধের দাবিতে প্রেসক্লাবে চালডালের কর্মীদের প্রতিবাদ
ই-কমার্স

বকেয়া বেতন পরিশোধের দাবিতে প্রেসক্লাবে চালডালের কর্মীদের প্রতিবাদ

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ডিউরাবিলিটি আর এআইয়ের নতুন কম্বিনেশনে এলো টেকনো স্পার্ক ৫০সি

ডিউরাবিলিটি আর এআইয়ের নতুন কম্বিনেশনে এলো টেকনো স্পার্ক ৫০সি

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

বিশ্বের প্রথম ক্যাজ-ফ্রেম ডিজাইন করা স্মার্টফোন নিয়ে বাজারে এলো আইটেল পাওয়ার ৮০

বিশ্বের প্রথম ক্যাজ-ফ্রেম ডিজাইন করা স্মার্টফোন নিয়ে বাজারে এলো আইটেল পাওয়ার ৮০

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

৩ কোটি টাকার বেশি ভ্যাট ফাঁকি কোরিয়ান মার্টের
অর্থ ও বাণিজ্য

৩ কোটি টাকার বেশি ভ্যাট ফাঁকি কোরিয়ান মার্টের

অনলাইন শপ কোরিয়ান মার্ট বাংলাদেশ ৩ কোটি টাকার...

ফুডপান্ডার আম্বারিন-জুবায়েরসহ শীর্ষ ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

ফুডপান্ডার আম্বারিন-জুবায়েরসহ শীর্ষ ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

বাণিজ্যিক কম্পিউটারের জন্য চিপ আনছে এএমডি

এআইয়ের জোয়ারে প্রথমবার ট্রিলিয়ন ডলারের ঘরে এএমডি

অ্যান্ড্রয়েড ১৭-ভিত্তিক কালারওএস ১৭, অপো-ওয়ানপ্লাস-রিয়েলমিতে নতুন ফিচার

অ্যান্ড্রয়েড ১৭-ভিত্তিক কালারওএস ১৭, অপো-ওয়ানপ্লাস-রিয়েলমিতে নতুন ফিচার

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

21 June 2025

সাম্প্রতিক ভূমিকম্পে ঝুঁকিতে বাংলাদেশ: আইইবি ও বিইএস এর যৌথ সেমিনারে করণীয় নির্ধারণে জোর

Techzoom.TV |
TechzoomTV