Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

আমি ভাঙলেও মচকাই না, যত নোংরামি করবেন ততই শক্তিশালী হব: জুমা

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
রবিবার, ৩১ আগস্ট ২০২৫
আমি ভাঙলেও মচকাই না, যত নোংরামি করবেন ততই শক্তিশালী হব: জুমা
Share on FacebookShare on Twitter

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ছাত্রশিবির সমর্থিত ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট’র মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলনবিষয়ক সম্পাদক প্রার্থী ফাতিমা তাসনিম জুমা বলেছেন, ‘আমি ভাঙলেও মচকাই না। আমারে নিয়ে যত নোংরামি করবেন আমি দিন দিন ততই শক্তিশালী হব।’

সম্প্রতি ডাকসু বিভিন্ন প্যানেলের প্রার্থীদের নিয়ে আয়োজিত বেসরকারি এক টেলিভিশনের টকশোতে মুক্তিযুদ্ধ নিয়ে দর্শকের প্রশ্নের পর ছাত্রশিবির সমর্থিত প্যানেলের প্রতিনিধি ফাতিমা তাসনিম জুমা উত্তর দেওয়া শুরু করেন। এ সময় অন্যান্য প্যানেলের অতিথি বক্তা ও তাদের সমর্থকরা তার বক্তব্যে হস্তক্ষেপ করলে তাদের মাঝে উচ্চবাক্য বিনিময় হয়। যা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পক্ষে-বিপক্ষে আলোচনা ও সমালোচনা হচ্ছে। এমনকি তাকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারের অভিযোগও করেছেন তিনি।

রোববার (৩১ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এক স্ট্যাটাসে জুমা লেখেন, আপনারা কোনও মাইয়ার লগে না পারলেই তার চরিত্র হননে লাগেন। আমার ন্যুড সবচেয়ে পারফেক্টলি এআই ডিটেকশনলেস বানালেও কাজ হবেনা ভাই, কেউ বিশ্বাস করবেনা। আমি ভেঙে গেলেও মচকাই না। আমারে নিয়ে যত নোংরামি করবেন আমি দিন দিন ততো শক্তিশালী হবো।

ফেসবুকে জুমা লেখেন, গতকাল আমি যখনই আমার কথা বলা শুরু কছিলাম ছাত্রদলের আরিফ ভাইয়ের সাথে আসা লোকেরা এবং বামদের সাথে আসা লোকেরা বাইরে থেকে ‘তুমিও জানো আমিও জানি’ স্লোগানসহ আরও নানাকিছু বলে চিল্লাচিল্লি করে আমাকে কথা বলতেই দিচ্ছিল না। সাথে সবাই মিলে একের পর এক বিরক্তিকর প্রশ্ন আর বা..ছা.. যুক্তি বলে আমাকে কথা বলতে না দেওয়াই ছিল বাকিদের উদ্দেশ্য যাতে আমারে কুক করা গেছে বলে সিগমা সাজতে পারে। বাধ্য হয়ে আমাকে চিল্লাচিল্লি করা লেগেছে।

তিনি বলেন, পরে চাকমা ইস্যুটা এনেছে। এই কথা আসছে ছাত্রদলের প্রার্থীর কথার ভিত্তিতে, সে স্টেক নাই বলার পর বাংলাদেশে বাকি যারা বিরোধিতা করছে তাদের স্টেক আছে কিনা এই প্রশ্ন থেকে। যাই হোক, ভদ্রতা কেউই দেখায় নাই। এর প্রেক্ষিতে কাল রাত থেকে আমার সাথে যা হচ্ছে তা নিয়ে আমি এখন চাইলেই সিম্প্যাথি কার্ড খেলতে পারি। একটা মানুষের সহ্যসীমা আছে। কিন্তু এটা আমার চারিত্রিক বৈশিষ্ট্য না।

নিজেকে নিয়ে অপপ্রচার ও বুলিংয়ের বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে জুমা বলেন, আমার সাথে যুক্তি তর্কে আসেন। ডিবেটে আসেন। তা না কইরা আমার ন্যুড বানানোয় যারা লেগে পড়েছেন, তাদের সাথে আর কী ফাইট দিবো? মানে আপনারা কোনো মাইয়ার লগে না পারলেই তার চরিত্র হননে লাগেন। আমার ন্যুড সবচেয়ে পারফেক্টলি এআই ডিটেকশনলেস বানাইলেও কাজ হবেনা ভাই, কেউ বিশ্বাস করবেনা। আমি ভেঙে গেলেও মচকাই না। আমারে নিয়া যত নোংরামি করবেন আমি দিন দিন ততো শক্তিশালী হবো।

তিনি আরও বলেন, ডাকসু না জিতলেও আমার কিছু যায় আসে না। ডাকসুর আগে থেকে আমি জাতীয় রাজনীতিতে রিলেভ্যান্ট। ডাকসুতে যে উদ্দেশ্য নিয়ে আসছিলাম সেটা আমি গতকাল করে ফেলছি। মুজিববাদী ন্যারেটিভ যে চলবেনা সেটা বুইঝা সবার গান্ড ফাইটা যাইতেছে দেখে আমি নিজেরে নিয়া প্রাউড।

সবশেষে জুমা বলেন, এই সব নোংরামির বিচার আমি শুধু আল্লাহরে দিলাম। আমি সবকিছু জাইনাই মাঠে নামসি। আমি বিশ্বাস করি আল্লাহ আমাকে এই জায়গায় এই ফাইট দেওয়ার জন্য বাঁচাইয়া রাখছেন। হাসবুনাল্লাহু ওয়া নিমাল ওয়াকিল।

প্রসঙ্গত, শনিবার (৩০ আগস্ট) ঢাবির কলা ভবন সংলগ্ন বট তলায় এক বেসরকারি টিভি চ্যানেল একটি ওপেন টকশোর আয়োজন করেন। যেখানে ছাত্রশিবির, ছাত্রদল ও অন্যান্য প্যানেলের প্রার্থীদের রাখা হয়। এ সময় জুমাকে এক দর্শক প্রশ্ন করেন, ‘মুক্তিযুদ্ধকে সমুন্নত রাখতে আপনাদের অবস্থান কী হবে?’ পরে জুমা এর জবাব দিতে গেলে অন্যান্য বক্তারা ভেটো দেন এবং বিভিন্ন প্রশ্ন তোলেন। এরপর শুরু হয় বাকযুদ্ধ ও উচ্চবাক্য বিনিময়।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

সিটিও ফোরাম ইনোভেশন হ্যাকাথনের চ্যাম্পিয়ন জাহাঙ্গীর নগর ইউনিভার্সিটি
শিক্ষা ও ক্যাম্পাস

সিটিও ফোরাম ইনোভেশন হ্যাকাথনের চ্যাম্পিয়ন জাহাঙ্গীর নগর ইউনিভার্সিটি

বৈশ্বিক র‍্যাঙ্কিয়ে কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের অবস্থান ৪৪ তম
শিক্ষা ও ক্যাম্পাস

বৈশ্বিক র‍্যাঙ্কিয়ে কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের অবস্থান ৪৪ তম

একই দিনে কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষা ও ‘মার্চ ফর গাজা’— দুশ্চিন্তায় ভর্তিচ্ছুরা
শিক্ষা ও ক্যাম্পাস

একই দিনে কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষা ও ‘মার্চ ফর গাজা’— দুশ্চিন্তায় ভর্তিচ্ছুরা

ডাকসুতে ছাত্রশিবিরের ভূমিধস জয়
লিড স্টোরি

ডাকসুর সাদিক ভিপি, ফরহাদ জিএস, মহিউদ্দিন এজিএস

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের ঈদ বোনাস নিয়ে অনিশ্চয়তা
শিক্ষা ও ক্যাম্পাস

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের ঈদ বোনাস নিয়ে অনিশ্চয়তা

মোনাশের শিক্ষাবিদদের সঙ্গে সরাসরি মতবিনিময়ের সুযোগ পেলেন ইউসিবিডির শিক্ষার্থীরা
শিক্ষা ও ক্যাম্পাস

মোনাশের শিক্ষাবিদদের সঙ্গে সরাসরি মতবিনিময়ের সুযোগ পেলেন ইউসিবিডির শিক্ষার্থীরা

Load More

ট্রেন্ডিং টপিক

স্টাইলের সঙ্গে আধুনিক ক্যামেরা, স্মার্টফোনে নতুন অভিজ্ঞতা
প্রযুক্তি সংবাদ

স্টাইলের সঙ্গে আধুনিক ক্যামেরা, স্মার্টফোনে নতুন অভিজ্ঞতা

স্যামসাং গ্যালাক্সি এস২৬ এফই-এর সেরা ৫ বিকল্প
নির্বাচিত

স্যামসাং গ্যালাক্সি এস২৬ এফই-এর সেরা ৫ বিকল্প

সমন্বিত ও দক্ষ জনসেবাই ডিজিটাল রূপান্তরের মূল লক্ষ্য: আইসিটি মন্ত্রী
প্রযুক্তি সংবাদ

সমন্বিত ও দক্ষ জনসেবাই ডিজিটাল রূপান্তরের মূল লক্ষ্য: আইসিটি মন্ত্রী

ঈদের কেনাকাটায় ১০ হাজার টাকার মধ্যে ৮ স্মার্টফোন
নির্বাচিত

১০ হাজার টাকার বাজেটে মিলছে না ভালো স্মার্টফোন, বিপাকে নিম্ন ও মধ্যবিত্তরা

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

বাংলা কিউআর ব্যবহারে বিকাশের ‘বাধা’

বাংলা কিউআর ব্যবহারে বিকাশের ‘বাধা’

সম্মানিত হজযাত্রীদের জন্য বাংলাদেশি টাকায় রোমিং প্যাকেজ কেনার সুবিধা আনলো রবি

রবির বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, ‘প্রতিশোধের শিকার’ কর্মী

নতুন বলে ব্যবহৃত ফোন বিক্রির অভিযোগ কেআরওয়াই ইন্টারন্যাশনালের বিরুদ্ধে

নতুন বলে ব্যবহৃত ফোন বিক্রির অভিযোগ কেআরওয়াই ইন্টারন্যাশনালের বিরুদ্ধে

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

বিমানবন্দরে চোরাচালানের ফোন জব্দ, চাপে গ্রে মার্কেট
প্রযুক্তি সংবাদ

বিমানবন্দরে চোরাচালানের ফোন জব্দ, চাপে গ্রে মার্কেট

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে শুল্ক ফাঁকি দিয়ে...

বিসিএস কম্পিউটার সিটির ২৭ বছর পূর্তি উৎসবে ডাহুয়া ও গিগাবাইট

বিসিএস কম্পিউটার সিটির ২৭ বছর পূর্তি উৎসবে ডাহুয়া ও গিগাবাইট

ইন্টারনেট গতি কম থাকবে তিনদিন

দেশে ব্যান্ডউইথের ঘাটতি ও ইন্টারনেটের দাম বৃদ্ধি খবর ভিত্তিহীন

মোবাইল ডাটা ও মিনি প্যাকেজে অস্বচ্ছতা বাড়াচ্ছে গ্রাহক ভোগান্তি

মোবাইল ডাটা ও মিনি প্যাকেজে অস্বচ্ছতা বাড়াচ্ছে গ্রাহক ভোগান্তি

মাসের সবচেয়ে পঠিত

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

‘অ্যাপল এম্পায়ার’-এর বিরুদ্ধে গ্রাহক হয়রানির অভিযোগ

গ্রাহকের কোটি টাকা নিয়ে পালালো বসুন্ধরা সিটির অবৈধ মোবাইল শপ ‘অ্যাপল এম্পায়ার’

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

৩১ আগস্ট ২০২৫

আমি ভাঙলেও মচকাই না, যত নোংরামি করবেন ততই শক্তিশালী হব: জুমা

Techzoom.TV |
TechzoomTV