Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

৩৫ ঊর্ধ্বদের আবেদনের সুযোগ নিয়ে যা বললেন এনটিআরসিএ চেয়ারম্যান

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Monday, 1 September 2025
৩৫ ঊর্ধ্বদের আবেদনের সুযোগ নিয়ে যা বললেন এনটিআরসিএ চেয়ারম্যান
Share on FacebookShare on Twitter

১৮তম শিক্ষক নিবন্ধনে চূড়ান্তভাবে উত্তীর্ণ হয়েও বয়স সংক্রান্ত জটিলতার কারণে ৬ষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আবেদন করতে পারেননি অনেক নিবন্ধনধারীর। সুযোগ না পাওয়ায় ক্ষুব্ধ হয়ে আদালতে রিট করেন প্রার্থীরা। আদালত এ বিষয়ে রুল জারি করলেও আবেদনের সুযোগ নিয়ে শঙ্কা কাটেনি ভুক্তভোগীদের।

১৮তম নিবন্ধনের ৩৫ ঊর্ধ্বদের রিট এবং আবেদনের সুযোগ প্রসেঙ্গ দ্য ডেইলি ক্যাম্পাস কথা বলেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) চেয়ারম্যান আমিনুল ইসলামের সঙ্গে। তিনি বলেছেন, ‘আদালতের রুলের জবাব আইনিভাবে দেওয়া হবে। জবাব দেওয়ার পরও যদি আদালত মনে করেন, প্রার্থীদের সুযোগ দেওয়া দরকার, তাহলে আমরা তাদের আবেদনের সুযোগ দেব। আদালতের নির্দেশনার বাইরে যাওয়ার সুযোগ নেই।’

১৮তম শিক্ষক নিবন্ধন সার্কুলার প্রকাশিত হয় ২০২৩ সালের ২ নভেম্বর। দীর্ঘ দেড় বছরেরও বেশি সময় ধরে পরীক্ষার প্রতিটি ধাপ শেষে চূড়ান্ত ফলাফল প্রকাশিত হয় ২০২৫ সালের ৪ জুন। এত দীর্ঘ সময় ব্যয় হওয়ার কারণে অনেকের বয়স ৩৫ বছর অতিক্রম হয়ে যায়। ফলে ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে তারা আবেদন করতে পারেননি অনেক প্রার্থী।

ভুক্তভোগী চাকরিপ্রার্থীরা বলছেন, সরকারিসহ যেকোনো চাকরির পরীক্ষায় প্রার্থীদের বয়স গণনা করা হয় বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ থেকে। অথচ বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) বয়স নির্ধারণ করছে ফলাফল প্রকাশের তারিখ অনুযায়ী। এর ফলে পরীক্ষায় ভালো নম্বর পেয়েও দেশসেরা শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা আবেদনের সুযোগ থেকে বঞ্চিত হয়েছেন। পূর্ববর্তী গণবিজ্ঞপ্তিগুলোতে বয়সে ছাড় দেওয়া হলেও এবার সে সুযোগ দেওয়া হয়নি। ফলশ্রুতিতে দীর্ঘদিনের প্রস্তুতি ও ভালো নম্বর থাকা সত্ত্বেও শিক্ষক হওয়ার স্বপ্ন ভেঙেছে গেছে কয়েকশ প্রার্থীর।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্সের শিক্ষার্থী সায়মা বলেন, সহকারী শিক্ষক ও প্রভাষক আইসিটি পদে ৭০ শতাংশ নম্বর পেয়ে উত্তীর্ণ হয়েছি। ছোটবেলা থেকে প্রবল ইচ্ছা ছিল শিক্ষক হওয়ার। সেই আকাঙ্খা থেকেই নিবন্ধন পরীক্ষায় আবেদন করেছিলাম। তবে এনটিআরসিএর বিধির মারপ্যাঁচে আবেদনের সুযোগ থেকে বঞ্চিত হয়েছি। অন্যান্য চাকরির পরীক্ষায় বিজ্ঞপ্তি প্রকাশের দিন থেকে বয়স গণনা করা হলেও এনটিআরসিএর ক্ষেত্রে ভিন্ন নিয়ম। আইসিটি বিষয়ে সাড়ে সাত হাজারের বেশি পদ ফাঁকা রয়েছে। অথচ যোগ্যতা থাকলেও আমাদের আবেদনের সুযোগ দেওয়া হয়নি।

সায়মা বলেন, ‘বিগত গণবিজ্ঞপ্তিগুলোতে ব্যাকডেট দেওয়া হলেও ১৮তম নিবন্ধনধারীদের জন্য প্রকাশিত ৬ষ্ঠ গণবিজ্ঞপ্তিতে কোনো ব্যাকডেট দেওয়া হয়নি। আমাদের ভাইভা নিতে প্রায় নয় মাস লেগেছে। আমরা সার্টিফিকেট অর্জন করেছি তিনটা ধাপ অতিক্রম করে, অথচ একটি বারও আবেদন করতে পারলাম না। করোনাভাইরাসের জন্য যাদের পরীক্ষা নিতে দেরি হয়েছে বা সার্কুলার হতে দেরি হয়েছে তারাই বঞ্চিত। আমরা একটাও গণবিজ্ঞপ্তি পেলাম না, আমরা শুধু আবেদনের সুযোগ চাই।’

ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি বিভাগের শিক্ষার্থী রাকিবুর রহমান বলেন, ‘আমার সনদের মেয়াদ থাকা সত্ত্বেও বয়স ৩৫ উর্দ্ধ হওয়ায় এনটিআরসিএ আমাকে একবারের জন্যেও ৬ষ্ঠ গনবিজ্ঞপ্তিতে আবেদন করার সুযোগ দেয়নি। কিন্তু বিগত সময়ে সবাই ব্যাকডেট পেয়েছে। তাছাড়া ৬ষ্ঠ গনবিজ্ঞপ্তিতে মাত্র ৪০ নম্বর পেয়েও অনেকেই চূড়ান্তভাবে সুপারিশ পেয়েছেন। আমরা যারা ভালো নম্বর পেয়েছি, তারাই বাদ পড়ে গেছি। এটা আমাদের সাথে চরম জুলুম এবং বৈষম্য। এ বৈষম্য থেকে মুক্তি চেয়ে বিশেষ বিজ্ঞপ্তির মাধ্যমে আমাদের বঞ্চিত সকলকে অন্তত একটি বারের জন্য হলেও আবেদন করার সুযোগ দেওয়ার দাবি জানাচ্ছি।’

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

এসএসসি উত্তীর্ণদের ডাচ্‌-বাংলা ব্যাংক দিচ্ছে ২ বছরের বৃত্তি, মাসে ২৫০০
শিক্ষা ও ক্যাম্পাস

এসএসসি উত্তীর্ণদের ডাচ্‌-বাংলা ব্যাংক দিচ্ছে ২ বছরের বৃত্তি, মাসে ২৫০০

বইমেলায় তিতাস সরকারের প্রযুক্তি বিষয়ক চার বই
শিক্ষা ও ক্যাম্পাস

বইমেলায় তিতাস সরকারের প্রযুক্তি বিষয়ক চার বই

বাড়ল ১৫% বাড়ি ভাড়া, সরকারের বছরে ব্যয় কত হাজার কোটি টাকা?
শিক্ষা ও ক্যাম্পাস

বাড়ল ১৫% বাড়ি ভাড়া, সরকারের বছরে ব্যয় কত হাজার কোটি টাকা?

এইচএসসি উত্তীর্ণদের বৃত্তি দেবে শাহজালাল ইসলামী ব্যাংক, আবেদন আহবান
শিক্ষা ও ক্যাম্পাস

এইচএসসি উত্তীর্ণদের বৃত্তি দেবে শাহজালাল ইসলামী ব্যাংক, আবেদন আহবান

আইসিটি প্রশিক্ষণে বিদেশ যাচ্ছেন পরিচালকের স্ত্রী-শ্যালিকা, ১৯ জনের দলে আইসিটি শিক্ষক মাত্র ১
নির্বাচিত

আইসিটি প্রশিক্ষণে বিদেশ যাচ্ছেন পরিচালকের স্ত্রী-শ্যালিকা, ১৯ জনের দলে আইসিটি শিক্ষক মাত্র ১

আকিজ গ্রুপে চাকরির সুযোগ, সপ্তাহে ২দিন ছুটিসহ পাবেন আরও সুবিধা
শিক্ষা ও ক্যাম্পাস

আকিজ গ্রুপে চাকরির সুযোগ, সপ্তাহে ২দিন ছুটিসহ পাবেন আরও সুবিধা

Load More

ট্রেন্ডিং টপিক

গ্রামে দুর্বল নেটওয়ার্ক, ক্ষোভে টেকনিশিয়ানকে টাওয়ারে বাঁধলেন বাসিন্দারা
টেলিকম

গ্রামে দুর্বল নেটওয়ার্ক, ক্ষোভে টেকনিশিয়ানকে টাওয়ারে বাঁধলেন বাসিন্দারা

২২ সেপ্টেম্বর আসছে অপোর ‘ফাইন্ড এক্স১০’ সিরিজ, থাকছে তিন মডেল
নির্বাচিত

২২ সেপ্টেম্বর আসছে অপোর ‘ফাইন্ড এক্স১০’ সিরিজ, থাকছে তিন মডেল

চ্যাটজিপিটি, ক্লদ ও গ্রোক একসঙ্গে অচল হওয়ার কারণ নিয়ে রহস্য
প্রযুক্তি সংবাদ

চ্যাটজিপিটি, ক্লদ ও গ্রোক একসঙ্গে অচল হওয়ার কারণ নিয়ে রহস্য

আইফোন ডুও ছাড়াও যা উন্মোচন করলো অ্যাপল
প্রযুক্তি সংবাদ

আইফোন ডুও ছাড়াও যা উন্মোচন করলো অ্যাপল

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

বেজেলহীন স্মার্টফোনের নতুন চমক দেখাল টেকনো

বেজেলহীন স্মার্টফোনের নতুন চমক দেখাল টেকনো

টেলিটকের 4G WiFi রাউটার উদ্বোধন

টেলিটকের 4G WiFi রাউটার উদ্বোধন

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

দেশের বাজারে আসুসের নতুন দুটি মডেলের ল্যাপটপ
নির্বাচিত

দেশের বাজারে আসুসের নতুন দুটি মডেলের ল্যাপটপ

আসুস বাংলাদেশ আজ রাজধানীর উদ্বোধনী অনুষ্ঠানে উন্মোচন করেছে...

রবি এলিট পার্টনার নেটওয়ার্ক সম্প্রসারণ, গ্রাহকদের জন্য ৭৫% পর্যন্ত ডিসকাউন্ট

রবি এলিট পার্টনার নেটওয়ার্ক সম্প্রসারণ, গ্রাহকদের জন্য ৭৫% পর্যন্ত ডিসকাউন্ট

ডিউরাবিলিটি আর এআইয়ের নতুন কম্বিনেশনে এলো টেকনো স্পার্ক ৫০সি

ডিউরাবিলিটি আর এআইয়ের নতুন কম্বিনেশনে এলো টেকনো স্পার্ক ৫০সি

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

৮,০০০ এমএএইচ ব্যাটারি রিয়েলমি সি১০০এক্সে

৮,০০০ এমএএইচ ব্যাটারি রিয়েলমি সি১০০এক্সে

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

01 September 2025

৩৫ ঊর্ধ্বদের আবেদনের সুযোগ নিয়ে যা বললেন এনটিআরসিএ চেয়ারম্যান

Techzoom.TV |
TechzoomTV