Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ডাকসু নির্বাচন: যাকে ভোট দিতে বলছেন শায়খ আহমাদুল্লাহ

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
শনিবার, ৬ সেপ্টেম্বর ২০২৫
ডাকসু নির্বাচন: যাকে ভোট দিতে বলছেন শায়খ আহমাদুল্লাহ
Share on FacebookShare on Twitter

ইসলাম একটি সর্বকালীন পূর্ণাঙ্গ জীবনব্যবস্থা। ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবন, অর্থব্যবস্থা, সমরব্যবস্থা, স্বরাষ্ট্র ও পররাষ্ট্র ব্যবস্থা, প্রতিরক্ষা নীতি, আইনকানুনের যাবতীয় শাখা-প্রশাখাসহ মানবজীবনের যাবতীয় সমস্যার বিস্তারিত দিকনির্দেশনা রয়েছে ইসলামে।

ইসলাম মানুষকে যেমনিভাবে আখিরাতের সব বিষয়ের দিকনির্দেশনা দিয়েছে, তেমনিভাবে দুনিয়ার সব বিষয়েও দিয়েছে ভারসাম্যপূর্ণ নীতিমালা। তাই ইসলামের দৃষ্টিতে ভোটের গুরুত্ব অপরিসীম।

দুর্নীতিবাজ, সন্ত্রাস, ঘুষখোর, রাষ্ট্রীয় সম্পদ লুণ্ঠনকারী, মিথ্যাবাদী, ধর্মের প্রতি উদাসীন, খোদাদ্রোহী ব্যক্তিদের প্রার্থী হওয়া বা ক্ষমতায় বসার কোনো সুযোগ ইসলামে নেই। নির্বাচনপ্রক্রিয়া সম্পন্ন করার জন্য ইসলাম সর্বদা ব্যক্তির সততা, যোগ্যতা, খোদাভীতি, ইমান-আমল, জ্ঞান ও চারিত্রিক গুণাবলিকে প্রাধান্য দিয়েছে।

তাই ইসলামের দৃষ্টিতে নির্বাচন প্রক্রিয়া স্বচ্ছ ও নিরপেক্ষ হওয়া যেমন জরুরি, প্রার্থী বা নির্বাচিত ব্যক্তিও তেমন সৎ-যোগ্য, জ্ঞানী-গুণী, চরিত্রবান, খোদাভীরু, আমানতদার, ন্যায়পরায়ণ, দেশপ্রেমিক, মানবদরদি ও দায়িত্বানুভূতিসম্পন্ন হওয়া তারচেয়েও বেশি প্রয়োজন।

এই প্রেক্ষাপটে আসন্ন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনকে ঘিরে শিক্ষার্থীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনার পাশাপাশি নানা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। অনেকেই জানতে চাচ্ছেন, ডাকসু নির্বাচনে কাকে ভোট দেওয়া উচিত।

এ প্রসঙ্গে নিজের ইউটিউব চ্যানেলে পরামর্শ দিয়েছেন প্রখ্যাত ইসলামি স্কলার শায়খ আহমাদুল্লাহ।

তিনি বলেন, ‘সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, কাকে ভোট দিলে আপনার শিক্ষাঙ্গনের কাঙ্ক্ষিত পরিবেশ আপনি পাবেন। কাকে ভোট দিলে আমাদের বোনেরা হিজাব পরে পর্দার মাধ্যমে তাদের দ্বীন পালনের যে স্বাধীনতা রয়েছে, অধিকার রয়েছে সেটা তারা পরিপূর্ণভাবে পালন করতে পারবেন। কাকে ভোট দিলে আপনার শিক্ষাঙ্গন রক্তাক্ত, খুনাখুনি এবং বাজে যে পরিবেশ আছে সেটা থেকে মুক্তি লাভ করতে পারে— সে বিষয়গুলোকে বিবেচনা করে আপনি ভোট দেবেন।’

ভোটের দায় সম্পর্কে আহমাদুল্লাহ বলেন, ‘দলীয় বিবেচনা কিংবা ক্ষুদ্র কোনো ইস্যুভিত্তিক বিষয়কে সামনে রেখে বা আপনার ব্যক্তি স্বার্থকে সামনে রেখে ভোট দেওয়া, এটা ভোটের প্রতি খেয়ানত। ভোটের আমানতদারিতা, ভোটের যে দায় রয়েছে সেটা আদায় হবে তখনই, যখন আপনি সার্বিক স্বার্থ বিবেচনায় রাখবেন।’

ইসলামি এই স্কলার অভিযোগ করে বলেন, ‘দীর্ঘদিন যাবত দেশের এই সর্বোচ্চ বিদ্যাপিটে আমাদের বোনেরা স্বাধীনভাবে তাদের দ্বীন পালন করে শিক্ষাঙ্গনে চলাফেরা করা বা শিক্ষা গ্রহণ করা থেকে নানাভাবে বঞ্চিত হচ্ছেন এবং কোণঠাসা থাকছেন। এমনকি ছেলেরা ধর্ম পালন করতে গেলে তাদেরকেও নানা ট্যাগ দিয়ে কোণঠাসা করে রাখার একটা প্রচেষ্টা চলমান আছে। এ বিষয়গুলো প্রত্যেকটা প্রার্থীকে দিয়ে বলাবার চেষ্টা করবেন, শিক্ষাঙ্গনে এসব কিছুর অবসান যেন ঘটে।’

সবশেষে শিক্ষার্থীদের উদ্দেশে আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সামনে উল্লিখিত বিষয়গুলো উত্থাপন করতে হবে এবং তাদের কাছ থেকে প্রতিশ্রুতি আদায় করতে হবে। যিনি প্রতিশ্রুতি রক্ষা করবেন বলে তুলনামূলকভাবে বেশি মনে হবে, আল্লাহর ওপর ভরসা করে তাকেই ভোট দেবেন।’

Tags: ডাকসু নির্বাচন

এই বিভাগ থেকে আরও পড়ুন

স্কলারশিপ নিয়ে ইউরোপের ৩০০ বিশ্ববিদ্যালয়ের একটিতে পড়ার সুযোগ
শিক্ষা ও ক্যাম্পাস

স্কলারশিপ নিয়ে ইউরোপের ৩০০ বিশ্ববিদ্যালয়ের একটিতে পড়ার সুযোগ

এইচএসসিতে পরীক্ষা কমানোর চিন্তা
শিক্ষা ও ক্যাম্পাস

এইচএসসিতে পরীক্ষা কমানোর চিন্তা

৪০ কর্মী নেবে দারাজ, অভিজ্ঞতা ছাড়াও আবেদনের সুযোগ
শিক্ষা ও ক্যাম্পাস

১০০০ জনকে নিয়োগ দেবে দারাজ, লাগবে না অভিজ্ঞতা

কালো রাতের স্মরণে ইবি ছাত্রলীগের মোমবাতি প্রজ্জ্বলন
শিক্ষা ও ক্যাম্পাস

কালো রাতের স্মরণে ইবি ছাত্রলীগের মোমবাতি প্রজ্জ্বলন

একাধিক পদে লোকবল নেবে চার্জিং কই
শিক্ষা ও ক্যাম্পাস

একাধিক পদে লোকবল নেবে চার্জিং কই

অভিজ্ঞতা ছাড়াই একাধিক ব্যাংকে চাকরির সুযোগ, আবেদন করুন আজই
শিক্ষা ও ক্যাম্পাস

অভিজ্ঞতা ছাড়াই একাধিক ব্যাংকে চাকরির সুযোগ, আবেদন করুন আজই

Load More

ট্রেন্ডিং টপিক

২০ হাজারের মধ্যে এই ৫জি ফোনগুলো কিনতে পারবেন
নির্বাচিত

২০ হাজারের মধ্যে এই ৫জি ফোনগুলো কিনতে পারবেন

ভুয়া ব্যাংক স্টেটমেন্টে ভিসা আবেদনের পথ বন্ধে উদ্যোগ
প্রযুক্তি সংবাদ

ভুয়া ব্যাংক স্টেটমেন্টে ভিসা আবেদনের পথ বন্ধে উদ্যোগ

ইমেজ সংকটে প্রযুক্তি কোম্পানিগুলো
প্রযুক্তি সংবাদ

ইমেজ সংকটে প্রযুক্তি কোম্পানিগুলো

১০ বছরের মধ্যে শীর্ষ ১০ ডিজিটাল অর্থনীতির দেশ হতে চায় বাংলাদেশ
প্রযুক্তি সংবাদ

১০ বছরের মধ্যে শীর্ষ ১০ ডিজিটাল অর্থনীতির দেশ হতে চায় বাংলাদেশ

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

বিনোদনে নতুন মাত্রা: ২০২৬ সালের সেরা ১০টি স্মার্ট টেলিভিশন

বিনোদনে নতুন মাত্রা: ২০২৬ সালের সেরা ১০টি স্মার্ট টেলিভিশন

অপো

ঈদুল আজহার আনন্দ বাড়াতে অপো এ৬কের নতুন ভেরিয়েন্ট বাজারে এনেছে অপো

শক্তিশালী ক্যামেরায় নতুন ডিজাইনে সনির ফ্ল্যাগশিপ স্মার্টফোন বাজারে

শক্তিশালী ক্যামেরায় নতুন ডিজাইনে সনির ফ্ল্যাগশিপ স্মার্টফোন বাজারে

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

মোবাইল ব্যাংকিংয়ে অর্থ লেনদেনে নতুন নির্দেশনা
অর্থ ও বাণিজ্য

কার্ড থেকে মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্টে টাকা আনতে নতুন নির্দেশনা 

যেকোনো ব্যাংকের কার্ড থেকে মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসেস (এমএফএস)...

ডিজিটাল সক্ষমতা ছাড়া রাষ্ট্রীয় নিরাপত্তা ও উন্নয়ন ঝুঁকিতে পড়বে: তথ্যমন্ত্রী

ডিজিটাল সক্ষমতা ছাড়া রাষ্ট্রীয় নিরাপত্তা ও উন্নয়ন ঝুঁকিতে পড়বে: তথ্যমন্ত্রী

প্রতিদিন মাত্র ৬৮ টাকার সহজ কিস্তিতে নতুন অপো এ৬সি

প্রতিদিন মাত্র ৬৮ টাকার সহজ কিস্তিতে নতুন অপো এ৬সি

গেমিং দুনিয়া কাঁপাতে আসছে ৬টি দানবীয় ডিভাইস

গেমিং দুনিয়া কাঁপাতে আসছে ৬টি দানবীয় ডিভাইস

মাসের সবচেয়ে পঠিত

২০২৫ সালে বৈশ্বিক স্মার্টফোনের বাজারে ২ শতাংশ প্রবৃদ্ধি

৩০ হাজার টাকার সেরা ৫টি স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

বাজার কাঁপাতে আসছে টেকনো পোভা ৮: থাকছে ৭৭৫০ মিলিঅ্যাম্পিয়ারের দানবীয় ব্যাটারি

বাজার কাঁপাতে আসছে টেকনো পোভা ৮: থাকছে ৭৭৫০ মিলিঅ্যাম্পিয়ারের দানবীয় ব্যাটারি

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix