Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

শিক্ষাবৃত্তি পাচ্ছেন ৭ পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Friday, 19 September 2025
শিক্ষাবৃত্তি পাচ্ছেন ৭ পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা
Share on FacebookShare on Twitter

দেশের সাতটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ২০২৫-২৬ অর্থবছরে স্নাতক (সম্মান) পরীক্ষার ফলাফলের ভিত্তিতে শিক্ষাবৃত্তি পাচ্ছেন। এর মধ্যে থাকবে মেধাবৃত্তি ও সাধারণ বৃত্তি। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে আগামী ১৮ সেপ্টেম্বরের মধ্যে বৃত্তির গেজেট প্রকাশ করতে হবে। প্রকাশিত গেজেটের সফটকপি নির্ধারিত ই-মেইলে ও হার্ডকপি মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক বরাবর তথ্য পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।

সোমবার (১ সেপ্টেম্বর) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, রাজস্ব খাতভুক্ত বৃত্তির সংখ্যা ও টাকার পরিমাণ পুনঃনির্ধারণ করা হয়েছে। স্নাতক (সম্মান) পরীক্ষার ফলের ভিত্তিতে মেধাবৃত্তি ও সাধারণ বৃত্তি কোটা বণ্টন করা হয়েছে।

এক্ষেত্রে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৩৫টি, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ২৬টি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ১৮টি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ১৬টি, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ১২টি, খুলনা বিশ্ববিদ্যালয়ে ১২টি, ইসলামী বিশ্ববিদ্যালয়ে ১৩টিসহ মোট ১৩২টি মেধাবৃত্তি দেওয়া হবে।

নির্দেশনা অনুযায়ী- ঢাকা বিশ্ববিদ্যালয়ে ১ হাজার ৮৭৫টি, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ৯৮৪টি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ৫৬২টি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ২৮১টি, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ১৪১টি, খুলনা বিশ্ববিদ্যালয়ে ১৪১টি, ইসলামী বিশ্ববিদ্যালয়ে ১৪১টি মোট ৪ হাজার ১২৫টি সাধারণ বৃত্তি দেওয়া হবে। বৃত্তি দিতে শিক্ষার্থীদের তথ্য ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমে এন্ট্রি করতে হবে।

এমআইএস সফটওয়ারে তথ্য এন্ট্রির ক্ষেত্রে যেসব নির্দেশনা অনুসরণ করতে হবে- বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী নিয়মিত অধ্যয়নরত রয়েছে নিশ্চিত হয়ে তথ্য এন্ট্রি করা। বাংলাদেশের অনলাইন সুবিধাসম্পন্ন তফসিলভুক্ত ব্যাংকে শিক্ষার্থীর নিজ নামে ব্যাংক হিসাব খুলতে হবে। শিক্ষার্থীর একক বা যৌথ নামের একাউন্ট নম্বর ব্যতীত পিতা, মাতা, অন্য কারো ব্যাংক হিসাব প্রদান করা যাবে না। শিক্ষার্থীর নাম ও অনলাইন ব্যাংক হিসাবের নাম অভিন্ন হতে হবে।

মেধার ভিত্তিতে বৃত্তি প্রাপ্তদের তালিকা প্রস্তুত করতে হবে। বৃত্তির তালিকা প্রস্তুতের ক্ষেত্রে শিক্ষার্থী অনুপাতে মেধাবৃত্তি ও সাধারণ বৃত্তির ৫০ শতাংশ ছাত্র এবং ৫০শতাংশ ছাত্রী হিসেবে বণ্টিত হবে। তবে যোগ্য ছাত্রী না পাওয়া গেলে যোগ্য ছাত্রকে সম্পূরক বৃত্তি দেওয়া যাবে।

বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী উচ্চতর শ্রেণিতে অধ্যয়নের জন্য ভর্তি হলেই কেবল বৃত্তি পাবেন। বৃত্তির নীতিমালা অনুসরণ করে উল্লিখিত বণ্টন অনুযায়ী ১৮ সেপ্টেম্বরের মধ্যে বৃত্তির গেজেট প্রকাশ ও প্রকাশিত গেজেটের সফট কপি ই-মেইলে (dshe.stipend@gmail.com) ও হার্ডকপি পাঠাতে হবে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: এমআইএস সফটওয়া

এই বিভাগ থেকে আরও পড়ুন

ছাত্রদল
শিক্ষা ও ক্যাম্পাস

শুধু ভাগ্যটাই খুলল না জুলাইযোদ্ধা ছাত্রদল কর্মী দীপুর

মার্কেটিং ডে’তে ইউনিভার্সিটি অব স্কলার্স এর শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণ
শিক্ষা ও ক্যাম্পাস

মার্কেটিং ডে’তে ইউনিভার্সিটি অব স্কলার্স এর শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণ

ইবি প্রশাসনের উদ্যোগে র‍্যাগিং বিরোধী র‍্যালি
শিক্ষা ও ক্যাম্পাস

ইবি প্রশাসনের উদ্যোগে র‍্যাগিং বিরোধী র‍্যালি

অনলাইনে সনদ বিতরণ করল ডিপিএস এসটিএস স্কুল
শিক্ষা ও ক্যাম্পাস

অনলাইনে সনদ বিতরণ করল ডিপিএস এসটিএস স্কুল

বাংলাদেশ এডুকেশন ফোরামে যোগ দিতে দুবাইয়ে ইউনিভার্সিটি অফ স্কলার্সের চেয়ারম্যান
শিক্ষা ও ক্যাম্পাস

বাংলাদেশ এডুকেশন ফোরামে যোগ দিতে দুবাইয়ে ইউনিভার্সিটি অফ স্কলার্সের চেয়ারম্যান

একাদশ শ্রেণিতে ভর্তি শুরু আজ, সর্বোচ্চ ফি ৮৫০০ টাকা
শিক্ষা ও ক্যাম্পাস

একাদশ শ্রেণিতে ভর্তি শুরু আজ, সর্বোচ্চ ফি ৮৫০০ টাকা

Load More

ট্রেন্ডিং টপিক

টেকনো সাফ চ্যাম্পিয়নশিপের মঞ্চ মাতাবেন সঞ্জয়
প্রযুক্তি সংবাদ

টেকনো সাফ চ্যাম্পিয়নশিপের মঞ্চ মাতাবেন সঞ্জয়

ম্যাকবুক প্রোতে টাচস্ক্রিন: সুবিধা নাকি ভোগান্তি?
প্রযুক্তি সংবাদ

ম্যাকবুক প্রোতে টাচস্ক্রিন: সুবিধা নাকি ভোগান্তি?

Poco X8s স্মার্টফোনের সম্ভাব্য ডিজাইন ও ফাঁস হওয়া স্পেসিফিকেশন
নির্বাচিত

৬,৩৩০ এমএএইচ ব্যাটারি ও ১০০ ওয়াট চার্জিং, Poco X8s নিয়ে আলোচনা

মোবাইল অপারেটরদের তরঙ্গ নবায়নের প্রস্তাব ও গ্রাহকসেবার মান নিয়ে প্রশ্ন
টেলিকম

নিম্নমানের নেটওয়ার্ক, দুর্বল কলসেবা ও চড়া ইন্টারনেট দামের বোঝা বইছে মানুষ

সপ্তাহের সবচেয়ে পঠিত

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

Honor X8e 4G স্মার্টফোনের সম্ভাব্য ডিজাইন ও ফিচার

১০৮ মেগাপিক্সেল ক্যামেরা ও ৭,৭০০mAh ব্যাটারি নিয়ে অনার এক্স৮ই ৪জি

মালিকানা দেখালে ১১৭ মোবাইল ফোন ফেরত দেবে পুলিশ

মালিকানা দেখালে ১১৭ মোবাইল ফোন ফেরত দেবে পুলিশ

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

১.৫কে কার্ভড ওএলইডি ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরাসহ রেডমি এম১০০ প্রো স্মার্টফোন
প্রযুক্তি সংবাদ

১.৫কে কার্ভড ডিসপ্লে ও ডাইমেনসিটি চিপ নিয়ে Redmi M100 Pro

চীনের বাজারে নতুন স্মার্টফোন Redmi M100 Pro উন্মোচন...

সম্ভাব্য ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং সুবিধাসহ স্যামসাং গ্যালাক্সি এস২৭ প্লাস স্মার্টফোন

গ্যালাক্সি এস২৭ প্লাসে ৪৫ ওয়াট চার্জিং, সার্টিফিকেশনে নতুন তথ্য

২০২৭ সালে সম্ভাব্য নতুন এ১৯ চিপ, ওএলইডি ডিসপ্লে ও ভ্যাপার চেম্বার কুলিং প্রযুক্তিসহ অ্যাপলের আইপ্যাড লাইনআপ

২০২৭ সালের প্রথমার্ধে তিন নতুন আইপ্যাড আনতে পারে অ্যাপল

সাড়ে ৩ বিলিয়ন ডলারের শেয়ার বিক্রি করছে অ্যানথ্রোপিক

সাড়ে ৩ বিলিয়ন ডলারের শেয়ার বিক্রি করছে অ্যানথ্রোপিক

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

19 September 2025

শিক্ষাবৃত্তি পাচ্ছেন ৭ পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা

Techzoom.TV |
TechzoomTV