Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

শিক্ষকদের ইএফটি নিয়ে বিকাশে প্রতারণা

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বুধবার, ২২ অক্টোবর ২০২৫
শিক্ষকদের ইএফটি নিয়ে বিকাশে প্রতারণা
Share on FacebookShare on Twitter

আলেয়া খাতুন তাড়াশের জাফর ইকবাল কারিগরি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক। মাস তিনেক আগে তিনি ইএফটি (ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার) কার্যক্রমে যুক্ত হতে প্রয়োজনীয় কাগজপত্র কারিগরি শিক্ষা অধিদপ্তরে পাঠিয়েছেন।

গত রোববার ড্রেস মেকিং অ্যান্ড টেইলারিং ট্রেড বিষয়ের এই শিক্ষকের মোবাইল ফোনে অজ্ঞাত নম্বর থেকে কল আসে। অপর প্রান্তে থাকা ব্যক্তি নিজেকে ঢাকার কারিগরি শিক্ষা অধিদপ্তরে কর্মকর্তা দাবি করে বলেন, তাঁর ইএফটি কার্যক্রমের প্রয়োজনীয় কাগজপত্রে পাঠদানের বিষয়ের নাম ভুল আছে। সংশোধনের জন্য বিকাশে ১৫০০ টাকা পাঠাতে হবে। টাকা না পাঠালে ইএফটি অসম্পূর্ণ থাকবে। তিনি বেতন- ভাতা পাবেন না। সরল বিশ্বাসে ওই শিক্ষক বিকাশ নম্বরে ১৫০০ টাকা পাঠান।

আলেয়া খাতুনের মতো এ ধরনের ফোন কল পেয়েছেন তাঁর সহকর্মী শিক্ষক রেহেনা খাতুন, ফাহিমা খাতুন, মো. নূরুল ইসলাম, গৌতম কুমার। তারা ছাড়াও উপজেলার ৪-৫টি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের অন্তত ৫৫ জন শিক্ষক-কর্মচারী ফোন পেয়েছেন। একই পন্থায় ইএফটির জন্য পাঠানো কাগজপত্রে নানা ভুলের কথা বলে বিকাশে ১৫০০-২০০০ টাকা দাবি করা হয়েছে তাদের কাছে। প্রতারকের কথায় বিশ্বাস করে অনেক সহজসরল শিক্ষক-কর্মচারী টাকাও পাঠিয়েছেন।

প্রতারণার বিষয়ে রঘুনিলী মঙ্গলবাড়ীয়া বিজ্ঞান কারিগরি ও কৃষি প্রযুক্তি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ আবু তালেব জানিয়েছেন, তাঁর প্রতিষ্ঠানের কয়েকজন শিক্ষক-কর্মচারী এ ধরনের কল পেয়েছেন। প্রতারক চক্র ইএফটি ও জ্যেষ্ঠ প্রভাষকের স্কেল নিতে কারিগরি শিক্ষা অধিদপ্তরে পাঠানো কাগজপত্রে পাঠদানের বিষয়ের নাম ভুল, নিয়োগ, যোগদানপত্রে ত্রুটিসহ নানা বিষয়ে সংশোধনের কথা বলে বিকাশে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিয়েছে প্রতারকচক্র।

ভুক্তভোগী শিক্ষক আলেয়া খাতুন জানান, যারা টাকা চাচ্ছেন তারা আসলে প্রতারক কিনা বোঝা কষ্টকর। প্রতারকরা বিশ্বাস জন্মাতে মোবাইলে যাদের কাছে বিকাশে টাকা চাচ্ছে তাদের নাম, পাঠদানের বিষয়, এমনকি জন্ম, নিয়োগ, যোগদানের তারিখসহ সব তথ্য অবিকল মেসেঞ্জারে পাঠাচ্ছে। যে তথ্য কারিগরি শিক্ষা অধিদপ্তর ছাড়া অন্য কারও কাছে থাকার কথা নয়।

ভুক্তভোগীদের কাছ থেকে কারিগরি শিক্ষা অধিদপ্তরের কর্মকর্তা দাবিদার আহসান হাবিবের ফোন নম্বর নিয়ে তাঁকে কল করা হয়। ইএফটির নামে বিকাশে টাকা নেওয়ার বিষয়ে প্রশ্ন করা হলে তিনি সংযোগ বিচ্ছিন্ন করে দেন।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন শিক্ষক-কর্মচারী বলেন, চলমান ইএফটি কার্যক্রমকে পুঁজি করে একটি চক্র তিন-চার মাস ধরে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত শিক্ষক-কর্মচারীদের কাছ থেকে বিকাশে বিপুল পরিমাণ টাকা হাতিয়ে নিচ্ছে। এসব তথ্য বাইরের কারও কাছে যাওয়ার কথা না। তাদের ধারণা, প্রতারক চক্রের সঙ্গে কারিগরি শিক্ষা অধিদপ্তরে কেউ জড়িত।

দপ্তরের কেউ জড়িত থাকার কথা অস্বীকার করে কারিগরি শিক্ষা অধিদপ্তরের রাজশাহী আঞ্চলিক কার্যালয়, বগুড়া শেরপুরের আঞ্চলিক পরিচালক হাফিজুর রহমান বলেন, ইএফটি, জ্যেষ্ঠ প্রভাষকের স্কেল, উপবৃত্তি বা অন্য যে কোনো কার্যক্রমকে পুঁজি করে প্রতারণা চলছে। অধিদপ্তর থেকে অনেক আগেই এ বিষয়ে সতর্ক করা হয়েছে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: ইএফটিবিকাশ প্রতারণা

এই বিভাগ থেকে আরও পড়ুন

উত্তরা ইউনিভার্সিটিতে গবেষণা ও প্রকাশনা পুরস্কার প্রদান
শিক্ষা ও ক্যাম্পাস

উত্তরা ইউনিভার্সিটিতে গবেষণা ও প্রকাশনা পুরস্কার প্রদান

এইচএসসি পাসে ইউএস-বাংলা এয়ারলাইন্সে চাকরি
শিক্ষা ও ক্যাম্পাস

এইচএসসি পাসে ইউএস-বাংলা এয়ারলাইন্সে চাকরি

ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ নিয়ে আয়ের সুযোগ, পাবেন ভাতাও
নির্বাচিত

ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ নিয়ে আয়ের সুযোগ, পাবেন ভাতাও

প্রাথমিকে নিয়োগ হচ্ছে ১৭ হাজার শিক্ষক
শিক্ষা ও ক্যাম্পাস

প্রাথমিকের ১ কোটি ৪০ লাখ শিক্ষার্থীর জন্য বড় সুখবর

কারিগরি শিক্ষার এসেট প্রকল্পের দুই দিনের কর্মশালা
শিক্ষা ও ক্যাম্পাস

কারিগরি শিক্ষার এসেট প্রকল্পের দুই দিনের কর্মশালা

ঢাবিতে গাঁজাকাণ্ডে ছাত্রদল কর্মী আটক, ছাড়াতে প্রক্টর অফিসে নেতা!
শিক্ষা ও ক্যাম্পাস

ঢাবিতে গাঁজাকাণ্ডে ছাত্রদল কর্মী আটক, ছাড়াতে প্রক্টর অফিসে নেতা!

Load More

ট্রেন্ডিং টপিক

বাংলাদেশের বাজারে দীর্ঘমেয়াদি অঙ্গীকার পুনর্ব্যক্ত করল দারাজ
ই-কমার্স

বাংলাদেশের বাজারে দীর্ঘমেয়াদি অঙ্গীকার পুনর্ব্যক্ত করল দারাজ

একই স্ক্রিনে চারটি খেলা: অ্যাপল টিভি ফোরকে-তে যুক্ত হলো নতুন প্রযুক্তি
প্রযুক্তি সংবাদ

একই স্ক্রিনে চারটি খেলা: অ্যাপল টিভি ফোরকে-তে যুক্ত হলো নতুন প্রযুক্তি

পুরোনো ম্যাকবুক বিক্রির আগে যেসব কাজ করা জরুরি
প্রযুক্তি বাজার

পুরোনো ম্যাকবুক বিক্রির আগে যেসব কাজ করা জরুরি

১৩ জুন জাতীয় হাই স্কুল প্রোগ্রামিং প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব ও পুরস্কার বিতরণী
প্রযুক্তি সংবাদ

১৩ জুন জাতীয় হাই স্কুল প্রোগ্রামিং প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব ও পুরস্কার বিতরণী

সপ্তাহের সবচেয়ে পঠিত

বাজেট পাসের আগেই কেন কলরেট বাড়ল, জানতে চায় বিটিআরসি

ফোনে কথা বলার খরচ কমছে

১১ হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির নতুন স্মার্টফোন আনছে অনার

১১ হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির নতুন স্মার্টফোন আনছে অনার

সস্তা স্মার্টফোন এখন বিলাসিতা: বৈশ্বিক মেমোরি সংকটে বিপাকে বাংলাদেশের বাজেট ক্রেতারা

স্মার্টফোনেরও রয়েছে ‘এক্সপায়ারি ডেট’, জানবেন কীভাবে?

স্যামসাং আনছে বড় ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরার নতুন ফোন

স্যামসাং আনছে বড় ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরার নতুন ফোন

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

অ্যামাজনকে পেছনে ফেলার দিকে এগোচ্ছে স্পেসএক্স
প্রযুক্তি সংবাদ

অ্যামাজনকে টপকে বাজারমূল্যে বিশ্বের পঞ্চম শীর্ষ প্রতিষ্ঠান স্পেসএক্স

বিশ্বখ্যাত ইকমার্স জায়ান্ট অ্যামাজনকে পেছনে ফেলে বাজারমূল্যে বিশ্বের...

শাওমির ১৫টি সিরিজে সাত বছরের আপডেট সাপোর্ট ঘোষণা

শত কোটি ব্যবহারকারীর মাইলফলকে চ্যাটজিপিটি

আইফোন, ম্যাকের জন্য ২৬.৩ আপডেট আনল অ্যাপল

অ্যাপলের প্রযুক্তি দর্শন কেন সবার চেয়ে ভিন্ন?

সস্তা স্মার্টফোন এখন বিলাসিতা: বৈশ্বিক মেমোরি সংকটে বিপাকে বাংলাদেশের বাজেট ক্রেতারা

স্মার্টফোনেরও রয়েছে ‘এক্সপায়ারি ডেট’, জানবেন কীভাবে?

মাসের সবচেয়ে পঠিত

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

চলতি মাসের ৮ তারিখে অফিশিয়ালি ফিরছে হুয়াওয়ে, স্মার্টফোন ও গ্যাজেটের পুর্ণাঙ্গ তালিকা প্রকাশ

চলতি মাসের ৮ তারিখে অফিশিয়ালি ফিরছে হুয়াওয়ে, স্মার্টফোন ও গ্যাজেটের পুর্ণাঙ্গ তালিকা প্রকাশ

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

২২ অক্টোবর ২০২৫

শিক্ষকদের ইএফটি নিয়ে বিকাশে প্রতারণা

Techzoom.TV |
TechzoomTV