Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

চাকরিতে ‘রাজনৈতিক পরিচয় যাচাই’ প্রথা এখনো বহাল, বাস্তবায়নের উদ্যোগ নেই সংস্কার সুপারিশের

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Saturday, 1 November 2025
চাকরিতে ‘রাজনৈতিক পরিচয় যাচাই’ প্রথা এখনো বহাল, বাস্তবায়নের উদ্যোগ নেই সংস্কার সুপারিশের
Share on FacebookShare on Twitter

সরকারি চাকরিতে নিয়োগ ও পদোন্নতির ক্ষেত্রে ‘রাজনৈতিক পরিচয় যাচাই’ এখনো এক অঘোষিত বাস্তবতা। প্রার্থী বা কর্মকর্তার রাজনৈতিক মতাদর্শ বা সম্পৃক্ততা যাচাইয়ের প্রথা দশকের পর দশক ধরে বহাল রয়েছে। পুলিশ ও গোয়েন্দা সংস্থার মাধ্যমে পরিচালিত এ তথ্যানুসন্ধানের কারণে অনেক সময় প্রার্থীরা মেধা ও যোগ্যতায় উত্তীর্ণ হলেও ‘বিরূপ মন্তব্য’-এর কারণে নিয়োগ বা পদোন্নতি থেকে বঞ্চিত হন। এ অবস্থায় জনপ্রশাসন সংস্কার কমিশন নিয়োগ ও পদোন্নতিতে ‘রাজনৈতিক পরিচয় যাচাই’ বাতিলের সুপারিশ করে। তবে খোঁজ নিয়ে জানা গেছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ ও আলোচিত বিষয়টি এখনোও বাস্তবায়নের তেমন উদ্যোগ নেই।

জানা গেছে, বহু বছর ধরে ‘রাজনৈতিক পরিচয় যাচাই’ প্রথা নিয়ে প্রশাসনের ভেতরে ও বাইরে তীব্র সমালোচনা থাকলেও পরিবর্তন আসেনি। বিশেষজ্ঞদের মতে, রাজনৈতিক পরিচয় যাচাই শুধু প্রশাসনের নিরপেক্ষতা নষ্ট করে না, বরং যোগ্য কর্মকর্তাদের মধ্যে হতাশা তৈরি করে। এমনকি এটি সরকারি প্রশাসনে পেশাদারিত্ব ও দক্ষতা বৃদ্ধির পথে বড় বাধা হিসেবে কাজ করছে।

ছাত্র–জনতার অভ্যুত্থানে শেখ হাসিনার সরকারের পতনের পর গত বছরের ৮ আগস্ট অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তী সরকার প্রশাসনব্যবস্থায় ব্যাপক সংস্কারের উদ্যোগ নেয়। প্রথম পর্যায়ে ছয়টি সংস্কার কমিশন গঠন করা হয়, পরে আরও পাঁচটি যুক্ত হয়। এর মধ্যে অন্যতম ছিল জনপ্রশাসন সংস্কার কমিশন।

কমিশন ২০২৪ সালের ৩ অক্টোবর আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করে। এর চেয়ারম্যান করা হয় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের চেয়ারম্যান ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা আব্দুল মুয়ীদ চৌধুরীকে। প্রথমে কমিশনের সদস্য ছিল আটজন, পরে আরও তিনজন যোগ করা হয়। কমিশনকে প্রাথমিকভাবে ৯০ দিনের সময় দেওয়া হলেও পরে তিন দফা মেয়াদ বাড়ানো হয়। শেষ পর্যন্ত চলতি বছরের ৫ ফেব্রুয়ারি কমিশন তার সুপারিশ প্রতিবেদন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে জমা দেয়।

কমিশনের প্রতিবেদনে মোট ১৭টি অধ্যায় ও ১৪টি শিরোনামে দুই শতাধিক সুপারিশ দেওয়া হয়। এগুলোর মধ্যে অন্যতম ছিল সরকারি চাকরিতে ‘রাজনৈতিক পরিচয় যাচাই’ প্রথা বাতিলের প্রস্তাব।

কমিশনের প্রস্তাবে যা আছে

প্রতিবেদনের নবম অধ্যায়ে বলা হয়েছে, ‘নিয়োগ ও পদোন্নতির ক্ষেত্রে পুলিশ বা গোয়েন্দা সংস্থার মাধ্যমে রাজনৈতিক পরিচয় জানার প্রথা বাতিলের সুপারিশ করা হলো। কারণ জনপ্রশাসনে রাজনীতিকীকরণ এ স্তর থেকেই শুরু হয়।’

সুপারিশে আরও বলা হয়েছে, ‘লিখিত ও মৌখিক পরীক্ষার ফল ঘোষণার আগে কোনো প্রার্থীর পুলিশ ভেরিফিকেশন করা যাবে না। বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীর ক্ষেত্রে চূড়ান্ত নিয়োগের আগে জনপ্রশাসন মন্ত্রণালয় শুধু সংশ্লিষ্ট প্রার্থীর বিরুদ্ধে কোনো ফৌজদারি মামলা আছে কি না, সে বিষয়ে পুলিশের প্রতিবেদন চাইতে পারবে। প্রয়োজনে দুর্নীতি দমন কমিশন থেকেও প্রতিবেদন নেওয়া যেতে পারে।’

আরও বলা হয়েছে, ‘পুলিশ ভেরিফিকেশন কার্যক্রম পাবলিক সার্ভিস কমিশনের পরিবর্তে সংশ্লিষ্ট মন্ত্রণালয় সম্পাদন করবে। পাশাপাশি পাসপোর্ট, দ্বৈত নাগরিকত্ব বা এনজিওর বোর্ড গঠনসহ অন্যান্য নাগরিক সেবার ক্ষেত্রে রাজনৈতিক যাচাই বা পুলিশ ভেরিফিকেশন প্রথা বাতিল করারও সুপারিশ করা হলো।’

কমিশন প্রস্তাব করেছে, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে এসব সুপারিশ স্বল্পমেয়াদি (ছয় মাস), মধ্যমেয়াদি (এক বছর) ও দীর্ঘমেয়াদি (এক বছরের বেশি) সময়ে বাস্তবায়ন করা যেতে পারে।

বাস্তবায়ন না হওয়ার কারণ কী

চলতি বছরের ৫ ফেব্রুয়ারি কমিশন তার সুপারিশ প্রস্তাব করলেও বাস্তবায়নের কোনো দৃশ্যমান অগ্রগতি নেই। জনপ্রশাসন মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিরাপত্তা বিভাগ ও প্রধান উপদেষ্টার কার্যালয়ের মধ্যে সমন্বয় না থাকায় প্রস্তাবটি এখন কার্যত ‘ফাইলে বন্দী’ বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

সরকারি সূত্রে জানা গেছে, বিভিন্ন রাজনৈতিক দল ও কিছু প্রশাসনিক ক্যাডার এই প্রস্তাব নিয়ে অসন্তোষ প্রকাশ করেছে। তাদের আশঙ্কা, এই ব্যবস্থা তুলে দিলে ‘রাষ্ট্রবিরোধী বা উগ্রপন্থী চিন্তাধারার’ ব্যক্তিরা সহজে প্রশাসনে প্রবেশ করতে পারে। ফলে বিষয়টি নিয়ে ঐক্যমত গড়ে ওঠেনি। জনপ্রশাসন মন্ত্রণালয়ের তিনটি অনুবিভাগের (নিয়োগ, প্রশাসন ও বিধি) কর্মকর্তাদের কেউই এ বিষয়ে স্পষ্ট তথ্য দিতে পারেননি।

নিয়োগ, পদোন্নতি ও প্রেষণ অনুবিভাগের যুগ্মসচিব রহিমা আক্তার বলেন, ‘বিষয়টি আমার জানা নেই। এখনো এমন কোনো প্রক্রিয়া শুরু হয়েছে বলে কিছু শুনিনি।’ বিধি অনুবিভাগের যুগ্মসচিব মো. মোস্তফা জামান বলেন, ‘এমন কোনো বিধিমালা তৈরি হয়েছে বলে আমার জানা নেই। বিষয়টি নতুন মনে হচ্ছে।’ একই সুরে কথা বলেছেন প্রশাসন অনুবিভাগের যুগ্মসচিব মো. তৌফিক ইমাম। তিনি সংক্ষেপে বলেন, ‘বিষয়টি আমার জানা নেই।’

জনপ্রশাসনবিষয়ক বিশেষজ্ঞরা মনে করেন, রাজনৈতিক পরিচয় যাচাই প্রথা শুধু নিয়োগ ও পদোন্নতিতে বৈষম্য তৈরি করছে না, বরং প্রশাসনে ভয়ের সংস্কৃতি তৈরি করেছে। একজন মেধাবী কর্মকর্তা বা প্রার্থী তার মতামত প্রকাশে দ্বিধাগ্রস্ত হয়ে পড়ছেন, যাতে তা ‘বিরূপ’ হিসেবে ধরা না হয়।

অন্তর্বর্তী সরকারের দায়িত্বশীল এক কর্মকর্তা বলেন, ‘এটি সংবেদনশীল একটি বিষয়। রাজনৈতিক ঐকমত্য না হলে বাস্তবায়ন কঠিন হবে। তবে প্রশাসনে মেধা ও যোগ্যতার ভিত্তিতে স্বচ্ছতা আনতে হলে এই সংস্কার অপরিহার্য।’

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

টিকটক
প্রযুক্তি সংবাদ

টিকটকের মার্কিন অংশীদারত্বে আসছেন ফক্স, ওরাকল ও ডেলের শীর্ষ ব্যক্তিরা

বাকৃবিতে ১৭৭ ভেটেরিনারি শিক্ষার্থীর মাঝে সার্জিক্যাল কিট বক্স বিতরণ
শিক্ষা ও ক্যাম্পাস

বাকৃবিতে ১৭৭ ভেটেরিনারি শিক্ষার্থীর মাঝে সার্জিক্যাল কিট বক্স বিতরণ

ঢাবি উপাচার্যের সঙ্গে ইউএসএইড ও আইএফইএস প্রতিনিধিদের সাক্ষাৎ
শিক্ষা ও ক্যাম্পাস

ঢাবি উপাচার্যের সঙ্গে ইউএসএইড ও আইএফইএস প্রতিনিধিদের সাক্ষাৎ

ছাত্রদল থেকে ভিপি-জিএস প্রার্থী হতে পারেন আবিদ ও হামীম, আরও যারা আলোচনায়
শিক্ষা ও ক্যাম্পাস

ছাত্রদল থেকে ভিপি-জিএস প্রার্থী হতে পারেন আবিদ ও হামীম, আরও যারা আলোচনায়

সাইবার সিকিউরিটি মাস উদযাপন করলো ক্যারিয়ার প্রো বিডি
শিক্ষা ও ক্যাম্পাস

সাইবার সিকিউরিটি মাস উদযাপন করলো ক্যারিয়ার প্রো বিডি

ছাত্রলীগ কর্মীদের সক্রিয় করার অভিযোগ ভিপি প্রার্থী জিতুর বিরুদ্ধে
শিক্ষা ও ক্যাম্পাস

ছাত্রলীগ কর্মীদের সক্রিয় করার অভিযোগ ভিপি প্রার্থী জিতুর বিরুদ্ধে

Load More

ট্রেন্ডিং টপিক

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন
প্রযুক্তি সংবাদ

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

রামপালে ত্রুটিতে উৎপাদন অর্ধেকে লোডশেডিং বাড়ল
বিবিধ

রামপালে ত্রুটিতে উৎপাদন অর্ধেকে লোডশেডিং বাড়ল

ফোল্ডিং ফোনের স্ক্রিন ভাঁজ করলেও কেন ভাঙে না?
প্রযুক্তি সংবাদ

ফোল্ডিং ফোনের স্ক্রিন ভাঁজ করলেও কেন ভাঙে না?

আড়ংয়ে বিশেষ ছাড় পাবেন বাংলালিংক অরেঞ্জ ক্লাবের সদস্যরা
অর্থ ও বাণিজ্য

আড়ংয়ে বিশেষ ছাড় পাবেন বাংলালিংক অরেঞ্জ ক্লাবের সদস্যরা

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

বেজেলহীন স্মার্টফোনের নতুন চমক দেখাল টেকনো

বেজেলহীন স্মার্টফোনের নতুন চমক দেখাল টেকনো

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

টেলিটকের 4G WiFi রাউটার উদ্বোধন

টেলিটকের 4G WiFi রাউটার উদ্বোধন

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

দেশের বাজারে আসুসের নতুন দুটি মডেলের ল্যাপটপ
নির্বাচিত

দেশের বাজারে আসুসের নতুন দুটি মডেলের ল্যাপটপ

আসুস বাংলাদেশ আজ রাজধানীর উদ্বোধনী অনুষ্ঠানে উন্মোচন করেছে...

রবি এলিট পার্টনার নেটওয়ার্ক সম্প্রসারণ, গ্রাহকদের জন্য ৭৫% পর্যন্ত ডিসকাউন্ট

রবি এলিট পার্টনার নেটওয়ার্ক সম্প্রসারণ, গ্রাহকদের জন্য ৭৫% পর্যন্ত ডিসকাউন্ট

ডিউরাবিলিটি আর এআইয়ের নতুন কম্বিনেশনে এলো টেকনো স্পার্ক ৫০সি

ডিউরাবিলিটি আর এআইয়ের নতুন কম্বিনেশনে এলো টেকনো স্পার্ক ৫০সি

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

৮,০০০ এমএএইচ ব্যাটারি রিয়েলমি সি১০০এক্সে

৮,০০০ এমএএইচ ব্যাটারি রিয়েলমি সি১০০এক্সে

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

01 November 2025

চাকরিতে ‘রাজনৈতিক পরিচয় যাচাই’ প্রথা এখনো বহাল, বাস্তবায়নের উদ্যোগ নেই সংস্কার সুপারিশের

Techzoom.TV |
TechzoomTV