Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

হলের ভিপির বিরুদ্ধে দুই লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Sunday, 9 November 2025
হলের ভিপির বিরুদ্ধে দুই লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ
Share on FacebookShare on Twitter

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কবি সুফিয়া কামাল হলের ক্যান্টিন চালু রাখার বিনিময়ে মালিকের কাছে দুই লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে হল সংসদের সহ-সভাপতি (ভিপি) সানজানা চৌধুরী রাত্রির বিরুদ্ধে। তবে হল প্রভোস্ট বলছেন, এ ধরনের অভিযোগ অবিশ্বাস্য। ওই হলে আবাসিক ছাত্রীদের জন্য দুটি ক্যান্টিন রয়েছে।

জানা গেছে, গত ৯ সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের পর একটি ক্যান্টিনের মালিককে নানা অভিযোগে ক্যান্টিন ছাড়তে হয়। অন্য ক্যান্টিনটির মালিকানা টিকিয়ে রাখতে মালিকের কাছ থেকে দুই লাখ টাকা দাবির অভিযোগ উঠেছে ভিপি সানজানা চৌধুরী রাত্রির বিরুদ্ধে।

এ বিষয়ে ওই ক্যান্টিনের মালিক আবদুল্লাহ আল মামুন বলেন, আমি সুফিয়া কামাল হলের দ্বিতীয় তলার ক্যান্টিন পরিচালনা করতাম। পরে হল সংসদের ভিপি সানজানা দীর্ঘদিন ধরে আমাদের ভালোভাবে ক্যান্টিন পরিচালনা করার পরামর্শ দিতেন। পরে একদিন বলছে আপনি অন্য ক্যান্টিন দেখেন, ক্যান্টিন টিকিয়ে রাখতে হলে দুইলাখ টাকা লাগবে।

আব্দুল্লাহ আরও বলেন, টাকা দেয়ার জন্য একমাস সময় দেন ভিপি। যদি একমাসের মধ্যে টাকা দিতে পারি তাহলে ক্যান্টিন পরিচালনা করতে পারব। নয়তো পারব না। আমি গরিব মানুষ এত টাকা কোথায় পাব। আমি ওনাকে বলেছি আমার যতটুকু অ্যাবিলিটি আছে সর্বোচ্চ চেষ্টা করব।

তবে অভিযোগ অস্বীকার করে সানজানা চৌধুরী রাত্রি বলেন, এমন কোনো কিছুই হয়নি। শিক্ষার্থীদের অভিযোগের ভিত্তিতে হল প্রশাসন ও হল সংসদের নির্বাচিত প্রতিনিধিরা হলের ক্যান্টিনসহ অন্যান্য দোকানগুলোতে অভিযান পরিচালনা করি এবং সত্যতা প্রমাণিত হয়। সকল অভিযোগের প্রমাণসহ হল প্রশাসনের কাছে জমা দেই। হল প্রশাসন দ্রুত ব্যবস্থা নেবে বলে জানায়। এখন হল থেকে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে জানার পর থেকে আমাকে ও হল সংসদকে নৈতিকভাবে হেয় করার জন্য এই ধরনের মিথ্যা অভিযোগ ছড়াচ্ছে।

তিনি বলেন, হল সংসদ ক্যান্টিন থাকবে কি থাকবে না সেই এখতিয়ার রাখে না। আমরা যখনই হল প্রশাসন ও হল সংসদকে সাথে নিয়ে ক্যান্টিন পরিবর্তনের সিদ্ধান্ত নিতে যাচ্ছি। তখনই একটা পক্ষ আমার বিরুদ্ধে এ ধরনের মিথ্যা বক্তব্য ছড়াচ্ছে। আমার মনে হয় যারা পরিবর্তনকে পছন্দ করছে না অথবা শিক্ষার্থীদের ভালো চায় না তারাই এ ধরনের প্রপোগান্ডা ছড়াচ্ছে। তাছাড়া ক্যান্টিন মালিকের সঙ্গে আমার এ ধরনের কোনো কথাই হয়নি।

এ বিষয়ে হল প্রাধ্যক্ষ অধ্যাপক ড. সালমা নাসরীন জানান, আমি দুই লাখ টাকার ব্যাপারে কিছু জানি না। তবে আমার কাছে এটা বিশ্বাসযোগ্য মনে হচ্ছে না। আমি হল সংসদের সভাপতি ও আমি হল সংসদের প্রতিনিধিদের সাথে মিটিং করে সিদ্ধান্ত নেব ক্যান্টিন মালিক থাকবে কি থাকবে না। এখানে চাঁদা দাবি করার কোনো প্রশ্নই উঠে না।

তিনি বলেন, প্রথম ক্যান্টিন মালিককে আমরা নিয়ম অনুযায়ী বাদ দিয়েছি এবং নতুন একজনকে ভাড়া দিয়েছি। কিন্তু আরেকটি ক্যান্টিনের মালিকের বিরুদ্ধে শিক্ষার্থীদের অভিযোগের ভিত্তিতে আমার উপস্থিতিতে ক্যান্টিন মালিককে ১ সপ্তাহের আল্টিমেটাম দিয়েছি কিন্তু তার খাবারের মানের কোনো পরিবর্তন হয়নি বলে আবার অভিযোগ উঠেছে । তাই আমি ক্যান্টিন পরিবর্তনের নোটিশ দিয়েছি।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

হে অসহায় বঙ্গ জননী।
শিক্ষা ও ক্যাম্পাস

হে অসহায় বঙ্গ জননী।

কর্পোরেট অ্যাফেয়ার্সে লোক নেবে ব্র্যাক ব্যাংক
শিক্ষা ও ক্যাম্পাস

কর্পোরেট অ্যাফেয়ার্সে লোক নেবে ব্র্যাক ব্যাংক

প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ে ভর্তি মেলায় বিশেষ ছাড়ে ভর্তির সুযোগ
শিক্ষা ও ক্যাম্পাস

প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ে ভর্তি মেলায় বিশেষ ছাড়ে ভর্তির সুযোগ

করোনাভাইরাস: সমাবর্তনে অংশ নিলো রোবট প্রতিনিধি!
প্রযুক্তি সংবাদ

করোনাভাইরাস: সমাবর্তনে অংশ নিলো রোবট প্রতিনিধি!

চবি শিক্ষার্থীদের ‘সন্ত্রাসী’ বলে বহিষ্কার বিএনপি নেতা উদয় কুসুম
শিক্ষা ও ক্যাম্পাস

চবি শিক্ষার্থীদের ‘সন্ত্রাসী’ বলে বহিষ্কার বিএনপি নেতা উদয় কুসুম

মিজানুর রহমান সোহেলের ‘কনটেন্ট ক্রিয়েটর’ বইয়ের প্রি-অর্ডার শুরু
শিক্ষা ও ক্যাম্পাস

মিজানুর রহমান সোহেলের ‘কনটেন্ট ক্রিয়েটর’ বইয়ের প্রি-অর্ডার শুরু

Load More

ট্রেন্ডিং টপিক

দেশের প্রথম আলফা স্টোর চালু করল অনার, মিলবে স্মার্ট ইকোসিস্টেমের বিভিন্ন পণ্য
নির্বাচিত

দেশের প্রথম আলফা স্টোর চালু করল অনার, মিলবে স্মার্ট ইকোসিস্টেমের বিভিন্ন পণ্য

চালকদের হেলমেট, রাইডিং গ্লাভসসহ নিরাপত্তা সরঞ্জাম দিল উবার
অটোমোবাইল

চালকদের হেলমেট, রাইডিং গ্লাভসসহ নিরাপত্তা সরঞ্জাম দিল উবার

কোন কোন জেলা ঘুরেছেন, এক ক্লিকেই বানিয়ে ফেলুন নিজের ট্রাভেল ম্যাপ
প্রযুক্তি সংবাদ

কোন কোন জেলা ঘুরেছেন, এক ক্লিকেই বানিয়ে ফেলুন নিজের ট্রাভেল ম্যাপ

উৎসবের লম্বা ছুটিতে সবচেয়ে বেশি অনলাইন বাস টিকেট নিয়ে প্রস্তুত বিডিটিকেটস
প্রযুক্তি সংবাদ

উৎসবের লম্বা ছুটিতে সবচেয়ে বেশি অনলাইন বাস টিকেট নিয়ে প্রস্তুত বিডিটিকেটস

সপ্তাহের সবচেয়ে পঠিত

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

যমুনা ফিউচার পার্ক

চোরাই আইফোন বিক্রির অভিযোগ যমুনা ফিউচার পার্কের ‘এপেল হট’র বিরুদ্ধে

দৈনন্দিন কাজের নির্ভরযোগ্য সঙ্গী হিসেবে কেন বেছে নেবেন ইনফিনিক্স HOT 70 Pro 5G?

দৈনন্দিন কাজের নির্ভরযোগ্য সঙ্গী হিসেবে কেন বেছে নেবেন ইনফিনিক্স HOT 70 Pro 5G?

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

চোরাই ফোন উদ্ধার করে বিপাকে পুলিশ
প্রযুক্তি সংবাদ

চোরাই ফোন উদ্ধার করে বিপাকে পুলিশ

রাজধানীর যমুনা ফিউচার পার্কের ‘অ্যাপল হট’ থেকে কেনা...

বাংলাদেশি তরুণ ও দক্ষ জনশক্তির জন্য জার্মানিতে নতুন সম্ভাবনার দ্বার

বাংলাদেশি তরুণ ও দক্ষ জনশক্তির জন্য জার্মানিতে নতুন সম্ভাবনার দ্বার

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২ কেনায় বিশেষ অফার ও পুরস্কার

ওয়ালটনের প্রযুক্তি ও উৎপাদন সক্ষমতায় মুগ্ধ মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিসেস

ওয়ালটনের প্রযুক্তি ও উৎপাদন সক্ষমতায় মুগ্ধ মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিসেস

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

09 November 2025

হলের ভিপির বিরুদ্ধে দুই লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ

Techzoom.TV |
TechzoomTV