Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

“পুরান ঢাকা এবং তেজস্বী নিয়ে এনিকার স্বপ্ন”

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Friday, 17 July 2020
“পুরান ঢাকা এবং তেজস্বী নিয়ে এনিকার স্বপ্ন”
Share on FacebookShare on Twitter

ঢাকার জুরাইনে জন্ম আর বেড়ে ওঠা উম্মে সাহেরা এনিকার।ইডেন মহিলা কলেজ থেকে স্নাতকোত্তর করেছেন তিনি। ২০০৮ এ মা’কে হারান।২০১২ তে কর্মজীবনে পদার্পণ করেন। বর্তমানে তিনি চাকরী ছেড়ে পুরোদস্তুর দেশীয়পণ্যের উদ্যোক্তা। বর্তমানে পুরান ঢাকার নারিন্দা থেকেই নিজের উদ্যোগ তেজস্বী নিয়ে কাজ করছেন এনিকা। এনিকার উদ্যোক্তা হওয়ার গল্প নিয়ে টেকজুমের এবারের আয়োজন। উম্মে সাহেরা এনিকার সঙ্গে কথা বলে বিস্তারিত জানাচ্ছেন মেহজাবীন রাখী।

টেকজুমঃ একদম শুরুর গল্পটা জানতে চাই।

এনিকাঃ শিক্ষকতা পেশা হিসেবে বেছে নিলেও মনে মনে স্বপ্ন দেখতাম নিজের একটা আলাদা পরিচয় হবে। আমার সন্তানেরা তাদের মা কে নিয়ে গর্ববোধ করবে। সেই লক্ষ্যে ২০১৯ সালের ২৬শে আগস্ট মাত্র ১৫০০ টাকা নিয়ে শুরু হয় আমার তেজস্বীর যাত্রা। সৌভাগ্যক্রমে সেই দিনই উইমেন এন্ড ই-কমার্স ফোরাম(উই) এর সাথে পথ চলা শুরু। সত্যি কথা বলতে গেলে ঐ একটি সিদ্ধান্ত আমার জীবনের পাল্টে দেয়।

টেকজুমঃ ই-কমার্স বিজনেসকে কেন পছন্দ করলেন নিজের ক্যারিয়ারে?

এনিকাঃ ই-কমার্স বিজনেসে আসার প্রথম ও প্রধান কারন সন্তান ও পরিবারকে সময় দিয়ে নিজের স্বপ্ন বাস্তবায়ন করা। প্রথম দিকে অল্প বিনিয়োগ দিয়ে শুরু করা যায় এবং বিজনেসে ঝুঁকি ও কম থাকে। আমি আমার পণ্যকে বিশ্বে সকলের কাছে পৌঁছে দিতে চাই। আর এ স্বপ্ন পূরণে ই-কমার্সের কোন বিকল্প নেই।

টেকজুমঃ উদ্যোক্তা জীবনের অন্তরায় গুলো কিভাবে কাটিয়ে উঠেছেন?

এনিকাঃ তেজস্বীর সিগনেচার পণ্য টাইডাই, বাটিকের সেন্ডেল তৈরী করতে আমি নানা ধরনের বাঁধা সম্মুখীন হয়েছি। নিজের কাজের প্রতি একাগ্রতা ও ধৈর্য্য আমাকে সেই বাঁধা অতিক্রম করতে সাহায্য করছে। এছাড়া আমার পাশে সবসময় আমার স্বামীকে পেয়েছি।

টেকজুমঃ তেজস্বীকে নিয়ে কেমন স্বপ্ন দেখেন?

এনিকাঃ ব্লক ও বাটিকের পণ্যকে বাংলাদেশের ৬৪টি জেলা সহ সারাবিশ্বের মানুষের কাছে এবং বাংলাদেশের দেশীয় পণ্যের ই-কমার্স ইন্ডাস্ট্রিতে নিজেকে একটি একটা শক্ত অবস্থানে দেখতে চাই। এছাড়া আমার স্বপ্ন আছে পুরান ঢাকার ই-কমার্স নিয়ে। পুরান ঢাকাতে যারা ই-কমার্সে নারী উদ্যোক্তা রয়েছেন তাদের বিভিন্ন সমস্যা রয়েছে সেইগুলোর দিকে দৃষ্টি দেওয়ার সময় এসেছে বলে আমি মনে করি। আমি আমার সাধ্যমত পুরান ঢাকার ই-কমার্স নিয়ে কাজ করতে চাই।

টেকজুমঃ এনিকার উদ্যোক্তা জীবনে উই কতোটা জুড়ে আছে?

এনিকাঃ আমার উদ্যোক্তা জীবনের পুরোটা জুড়েই উই। কারন আমার উদ্যোক্তা জীবনের প্রথম দিন থেকেই উই এর সাথে পথ চলা শুরু। তখনও আমি জানতাম না কিভাবে এক টাকা সেল করতে হয়। কিন্তু এই দশ মাসে আমার বিক্রি আড়াই লাখ টাকা। আমার উদ্যোক্তা জীবন মানেই উই। সবসময় সঠিক দিকনির্দেশনা দিয়ে আমাকে পথ দেখানোর জন্য রাজিব আহমেদ স্যারের কাছে কৃতজ্ঞ এবং নিশা আপুকে ধন্যবাদ এমন একটি প্লাটফর্ম তৈরী করার জন্য।

টেকজুমঃ ধন্যবাদ এনিকা। আপনার জন্য শুভকামনা রইলো।

এনিকাঃ ধন্যবাদ টেকজুমকেও।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: উই

এই বিভাগ থেকে আরও পড়ুন

লাখ টাকার লাল চিনি বিক্রি করেছেন ময়মনসিংহের আখতার রোকসানা
ই-কমার্স

লাখ টাকার লাল চিনি বিক্রি করেছেন ময়মনসিংহের আখতার রোকসানা

“আইটি খাতে উদ্যোক্তা সানিয়ার পথচলা”
ই-কমার্স

“আইটি খাতে উদ্যোক্তা সানিয়ার পথচলা”

দেশে পাবজির সচেতনতায় কাজ করবে ‌‘পাবজিএমসিবিডি’
গেম

দেশে পাবজির সচেতনতায় কাজ করবে ‌‘পাবজিএমসিবিডি’

ক্রেতারাই হচ্ছে উদ্যোক্তার মোটিভেশন
ই-কমার্স

ক্রেতারাই হচ্ছে উদ্যোক্তার মোটিভেশন

দেশে নিষিদ্ধ হচ্ছে ফ্রি ফায়ার পাবজি গেম
গেম

দেশে নিষিদ্ধ হচ্ছে ফ্রি ফায়ার পাবজি গেম

৪ জুলাই থেকে স্মার্টফোন মেলা
নির্বাচিত

৪ জুলাই থেকে স্মার্টফোন মেলা

Load More

ট্রেন্ডিং টপিক

ইনফিনিক্সের ‘ক্যাম্পাস অ্যাম্বাসেডর: কানেক্ট’, এক হলেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা
নির্বাচিত

ইনফিনিক্সের ‘ক্যাম্পাস অ্যাম্বাসেডর: কানেক্ট’, এক হলেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা

অবৈধ মোবাইল হ্যান্ডসেট শনাক্ত ও নিবন্ধনে বিটিআরসির এনইআইআর ব্যবস্থা
নির্বাচিত

আনঅফিশিয়াল ফোন বন্ধে এবার চূড়ান্ত পদক্ষেপ নিতে চায় বিটিআরসি

বিশ্বজুড়ে স্মার্টফোন উৎপাদন: চীন-ভারতের দাপটের সঙ্গে তালিকায় উঠে আসছে বাংলাদেশ
প্রযুক্তি সংবাদ

দেশের কারখানায় বাড়ছে স্মার্টফোন উৎপাদন

প্রথম চাঁদে মানুষের পদচিহ্ন ধারণ করেছিল ছিল যে ক্যামেরা
প্রযুক্তি সংবাদ

প্রথম চাঁদে মানুষের পদচিহ্ন ধারণ করেছিল ছিল যে ক্যামেরা

সপ্তাহের সবচেয়ে পঠিত

২৪ মাসের গ্যারান্টি নিয়েও সেবা নেই, ড্যাজলের বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

৭৯৭ টাকা দিয়ে ২৪ মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, নষ্ট ইয়ারবাড বদলে দিচ্ছে না ড্যাজল

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

‘ইনঅ্যাকটিভ’ বলে আগে অ্যাকটিভ আইফোন বিক্রির অভিযোগ ড্যাজলের বিরুদ্ধে

‘ইনঅ্যাকটিভ’ বলে আগে অ্যাকটিভ আইফোন বিক্রির অভিযোগ ড্যাজলের বিরুদ্ধে

পুরোনো আইফোন কেনার আগে যে ফিচারগুলো অবশ্যই দেখে নেবেন

স্বপ্নের আইফোন যেখানে খুলে দেয় মৃত্যুর দুয়ার

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

স্মার্টফোন অর্থায়নে আড়াই কোটি ডলার পর্যন্ত ঋণসুবিধা পেল সহজমোবাইল
প্রযুক্তি পরামর্শ

স্মার্টফোন অর্থায়নে আড়াই কোটি ডলার পর্যন্ত ঋণসুবিধা পেল সহজমোবাইল

বাংলাদেশে আর্থিক সেবাবঞ্চিত মানুষের স্মার্টফোন কেনায় অর্থায়ন বাড়াতে...

উষ্ণতার পাশাপাশি ঘরের সৌন্দর্যে কম্ফোর্টার

উষ্ণতার পাশাপাশি ঘরের সৌন্দর্যে কম্ফোর্টার

তরুণ উদ্যোক্তা উন্নয়নে মুন্সীগঞ্জে সিটি ব্যাংকের ‘উদ্যোগ’ কর্মসূচি ও বিশেষায়িত ঋণ সুবিধা চালু

তরুণ উদ্যোক্তা উন্নয়নে মুন্সীগঞ্জে সিটি ব্যাংকের ‘উদ্যোগ’ কর্মসূচি ও বিশেষায়িত ঋণ সুবিধা চালু

টেকজুমে সংবাদ প্রকাশের পর ড্যাজল থেকে আইফোন ১৮ প্রো ম্যাক্স রিপ্লেসমেন্ট পেলেন রোকন

টেকজুমে সংবাদ প্রকাশের পর ড্যাজল থেকে আইফোন ১৮ প্রো ম্যাক্স রিপ্লেসমেন্ট পেলেন রোকন

মাসের সবচেয়ে পঠিত

২৪ মাসের গ্যারান্টি নিয়েও সেবা নেই, ড্যাজলের বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

৭৯৭ টাকা দিয়ে ২৪ মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, নষ্ট ইয়ারবাড বদলে দিচ্ছে না ড্যাজল

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

ড্যাজলের বিরুদ্ধে ইনঅ্যাকটিভ দাবি করে অ্যাকটিভ স্যামসাং ফোন বিক্রির অভিযোগের ইনভয়েস ও কথোপকথনের স্ক্রিনশট

Care+ নিয়েও মিলছে না সেবা, ড্যাজল-এর বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

17 July 2020

"পুরান ঢাকা এবং তেজস্বী নিয়ে এনিকার স্বপ্ন"

Techzoom.TV |
TechzoomTV