Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ওয়্যারলেস অডিওকে অনন্য উচ্চতায় নিতে বাজারে এসেছে স্যামসাং গ্যালাক্সি বাডস২ প্রো

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বুধবার, ১৯ অক্টোবর ২০২২
ওয়্যারলেস অডিওকে অনন্য উচ্চতায় নিতে বাজারে এসেছে স্যামসাং গ্যালাক্সি বাডস২ প্রো
Share on FacebookShare on Twitter

সম্প্রতি, স্যামসাং এর সর্বাধুনিক ফ্ল্যাগশিপ ওয়্যারলেস ইয়ারবাডস হিসেবে বাংলাদেশের বাজারে উন্মোচন করেছে বহুল প্রতীক্ষিত গ্যালাক্সি বাডস২ প্রো। অডিওর জগতে সর্বাধুনিক এই ইয়ারবাডসটির দুর্দান্ত ফিচারের ফলে ব্যবহারকারীরা একদম কনসার্টের মতো অভিজ্ঞতা লাভ করবে।

অডিওপ্রেমী হোক বা না হোক, ভালো অডিও সিস্টেম সবার জন্যই প্রয়োজন। গান শোনা, মিউজিকের তালে তাল মিলিয়ে শরীরচর্চা করা কিংবা অনলাইনেy কোনো কনফারেন্স বা মিটিং করা, সব ক্ষেত্রেই ভালো সাউন্ড কোয়ালিটি প্রয়োজন। স্যামসাং এই বিষয়টিকে গুরুত্ব দিয়ে নতুন ও সর্বাধুনিক ফিচারে ভরপুর গ্যালাক্সি বাডস২ প্রো বাজারে নিয়ে এসেছে। দুর্দান্ত সাউন্ড কোয়ালিটি নিশ্চিত করতে এতে ব্যবহার করা হয়েছে ২৪ বিটের হাই-ফাই অডিও। সাউন্ডকে একদম আসলের মতো করার জন্য এতে ব্যবহার করা হয়েছে ৩৬০ অডিও, যা ব্যবহারকারীদের কনসার্টের অভিজ্ঞতা দিবে। সর্বাধুনিক ৩৬০ অডিও ব্যবহারকারীদের মাথা দোলানোর সাথে সাথে সাউন্ড দিকনির্দেশ করতেও সক্ষম হবে। এছাড়া, অ্যাকটিভ নয়েজ ক্যানসেলেশন (এএনসি) ফিচারের মাধ্যমে এটি বাইরের সমস্ত অপ্রয়োজনীয় আওয়াজ এমনকি বাতাসের শোঁ শোঁ শব্দকেও আলাদা করে বাদ দিতে সক্ষম হবে। এছাড়াও, আশপাশে কথা চলতে থাকলে ভয়েসকে আলাদাভাবে চিহ্নিত করার মাধ্যমে এটি স্বয়ংক্রিয়ভাবে কথা শোনার পরিবেশ তৈরি করবে, এতে করে ব্যবহারকারীকে আলাদা করে বাডস বন্ধ করতে হবে না।

সর্বাধুনিক এই গ্যালাক্সি বাডসে ব্যবহার করা হয়েছে স্বাচ্ছন্দ্যদায়ক ডিজাইন স্ট্রাকচার। আরামদায়কভাবে পুরোপুরি কানের সাথে সামঞ্জস্য করার মতো করে ডিজাইন করা হয়েছে এটি। সর্বোচ্চ স্বাচ্ছন্দ্য ও স্পষ্ট সাউন্ড নিশ্চিত করতে এতে ব্যবহার করা হয়েছে এনহ্যান্সড উইন্ড ফ্লো ফিচার, যা ইয়ার ক্যানেলের চাপ ও অপ্রয়োজনীয় আওয়াজ কমিয়ে আনতে সহায়তা করে। এর আগের ভার্সনের ইয়ারবাডসের তুলনায় এটির আকার ১৫ শতাংশ কমিয়ে আনা হয়েছে, ফলে এটির ওজন হয়েছে মাত্র ৫.৫ গ্রাম। তার ওপর ব্যবহারকারীদের জন্য যথার্থ আকারের বাডস বাছাই করা সহজ করতে এটির সাথে থাকছে তিনটি আলাদা আকারের সিলিকন টিপস। পাশাপাশি, গ্যালাক্সি বাডস২ প্রো তে রয়েছে আইপিএক্স৭ ওয়াটার রেসিজটেন্স। দুর্ঘটনাবশত পানিতে ভিজে গেলে, বৃষ্টির কারণে অথবা শরীরচর্চা করার সময় ঝরে পড়া ঘামেও এই বাডসটি স্বাভাবিকভাবে কাজ চালিয়ে যেতে সক্ষম হবে।

সবচেয়ে বড় বিষয়, গ্যালাক্সি বাডস২ প্রো দিচ্ছে বিরামহীন কানেক্টিভিটির নিশ্চয়তা। অ্যান্ড্রয়েড ১০ ও এর ওপরের স্যামসাং গ্যালাক্সি ডিভাইসগুলোর সাথে মাত্র এক ট্যাপে বাডস কেডস খুললেই কানেক্ট হয়ে যাবে গ্যালাক্সি বাডস২ প্রো। অটো সুইচ ফিচারের কারণে এটি স্বয়ংক্রিয়ভাবে মোবাইলের কার্যক্রম ডিটেক্ট করতে পারবে এবং স্যামসাং গ্যালাক্সি ফোন, ট্যাবলেট, ঘড়ি এমনকি টিভির সাথে নিরবচ্ছিন্নভাবে কানেকশন পরিবর্তন করে নিতে পারবে। এছাড়া, মাত্র দু’বার গ্যালাক্সি বাডস২ প্রো’তে ট্যাপ করেই ফোনে আসা কল রিসিভ করা যাবে। এটির স্মার্টথিংস ফাইন্ড ফিচারের কারণে ব্যবহারকারীরা খুব সহজেই এদিক-ওদিক রাখা ইয়ারবাডস খুঁজে পেতে সক্ষম হবেন। ইয়ারবাডস ভুল করে রেখে দূরে যাওয়ার সময় এটির সাথে থাকা এলার্ম ব্যবহারকারীকে সঙ্গেসঙ্গে নোটিফিকেশন পাঠাবে। ইয়ারবাডসটি পাওয়া যাচ্ছে গ্রাফাইট, সাদা এবং বোরা পার্পলের মতো প্রিমিয়াম সব কালারে। ইয়ারবাডসটিতে ১৮ ঘণ্টা পর্যন্ত ব্যাটারি সাপোর্ট থাকবে; এছাড়া, ব্যবহারের সময় টানা এএনসি ব্যবহার করা হলেও এতে ৫ ঘণ্টা চার্জ থাকবে।

এ বিষয়ে স্যামসাং ইলেকট্রনিকসের হেড অব মোবাইল মো. মুয়ীদূর রহমান বলেন, “ওয়্যারলেস অডিওর চাহিদা ক্রমাগত বাড়ছে। স্যামসাং এর ব্যবহারকারীদের সর্বাধুনিক প্রযুক্তি ও সেরা ফিচারে ভরপুর দুর্দান্ত অডিওর অভিজ্ঞতা দিতে এবার নিয়ে এসেছে গ্যালাক্সি বাডস২ প্রো। এটি গান শোনা, ভিডিও গেমস খেলা ও কাছের মানুষের সাথে কথা বলার ক্ষেত্রে সবচেয়ে নিখুঁত ও আরামদায়ক অনুভূতি নিশ্চিত করবে।”

ক্রেতারা এখন স্যামসাং গ্যালাক্সি বাডস২ প্রো মাত্র ২৬,৯৯৯ টাকায় কিনতে পারবেন। ক্রেতারা এখনই ইয়ারবাডসটি কিনে উন্মোচন অফার উপলক্ষে ১০ হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক নিশ্চিত করতে পারেন।

 

 

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: স্যামসাংস্যামসাং গ্যালাক্সি বাডস ২ প্রো

এই বিভাগ থেকে আরও পড়ুন

পুরুষত্ব হারাবে ল্যাপটপ কোলে নিয়ে কাজ করলে
নির্বাচিত

পুরুষত্ব হারাবে ল্যাপটপ কোলে নিয়ে কাজ করলে

ইলন মাস্কের স্টারলিংক নিয়ে কাজ করছে বিটিআরসি
নির্বাচিত

ইলন মাস্কের স্টারলিংক নিয়ে কাজ করছে বিটিআরসি

হোয়াটসঅ্যাপে এলো সার্চ বার
কিভাবে করবেন

হোয়াটসঅ্যাপে চ্যানেল দিয়ে ইনকামের ৫টি উপায়

সস্তা স্মার্টফোন এখন বিলাসিতা: বৈশ্বিক মেমোরি সংকটে বিপাকে বাংলাদেশের বাজেট ক্রেতারা
নির্বাচিত

২০ থেকে ৩০ হাজারের মধ্যে সেরা ৯ স্মার্টফোন

ঘুরে দাঁড়াতে চায় এলজি
নির্বাচিত

আর পাওয়া যাবে না এলজির ফোন

চলতি মাসেই আসছে হুয়াওয়ের ৫জি স্মার্টফোন
নির্বাচিত

চলতি মাসেই আসছে হুয়াওয়ের ৫জি স্মার্টফোন

Load More

ট্রেন্ডিং টপিক

চিকিৎসকদের ফাঁকি বন্ধে ডিজিটাল নজরদারি
প্রযুক্তি সংবাদ

চিকিৎসকদের ফাঁকি বন্ধে ডিজিটাল নজরদারি

১৬৫ হার্টজ ডিসপ্লে ও ৮,৫০০ এমএএইচ ব্যাটারি নিয়ে আসছে আইকিউওও ১৬
প্রযুক্তি সংবাদ

১৬৫ হার্টজ ডিসপ্লে ও ৮,৫০০ এমএএইচ ব্যাটারি নিয়ে আসছে আইকিউওও ১৬

মাদক ব্যবসার অভিযোগে দারাজের বিরুদ্ধে মামলা করল নারকোটিক্স
ই-কমার্স

মাদক ব্যবসার অভিযোগে দারাজের বিরুদ্ধে মামলা করল নারকোটিক্স

জুলাই থেকে দাম বাড়ছে আমদানি করা স্মার্টফোনের: চাঙ্গা হবে অবৈধ ফোনের বাজার
নির্বাচিত

৫০–৬০ ডলারে স্মার্টফোন, কিস্তিতে কেনার সুবিধা আনতে চায় সরকার

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০২৬ সালের সেরা ল্যাপটপের তালিকা প্রকাশ, কার জন্য কোনটি

২০২৬ সালের সেরা ল্যাপটপের তালিকা প্রকাশ, কার জন্য কোনটি

২০২৬ সালের সেরা অপো স্মার্টফোনের তালিকা প্রকাশ, শীর্ষে ফাইন্ড এক্স৯ আল্ট্রা

২০২৬ সালের সেরা অপো স্মার্টফোনের তালিকা প্রকাশ, শীর্ষে ফাইন্ড এক্স৯ আল্ট্রা

‘অ্যাপল এম্পায়ার’ বন্ধ, মালিকদের আত্মগোপনের অভিযোগ; বিপাকে শত শত গ্রাহক

‘অ্যাপল এম্পায়ার’ বন্ধ, মালিকদের আত্মগোপনের অভিযোগ; বিপাকে শত শত গ্রাহক

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

৫৫০০ টাকা পর্যন্ত কমতে পারে মোবাইল ফোনের দাম, কার্যকর শিগগির
প্রযুক্তি সংবাদ

মোবাইল ডিভাইস কেনায় ই-লোন দেবে মিডল্যান্ড ব্যাংক

মিডল্যান্ড ব্যাংক পিএলসি (এমডিবি) ও সহজমোবাইল বিডি লিমিটেডের...

৮,৫৬০ এমএএইচ ব্যাটারি ও স্ন্যাপড্রাগন ৬ জেন ৪ চিপে ‘অনার টার্বো ৫জি’

৮,৫৬০ এমএএইচ ব্যাটারি ও স্ন্যাপড্রাগন ৬ জেন ৪ চিপে ‘অনার টার্বো ৫জি’

পিকাবু অনলাইন শপে বিএসটিআইয়ের অভিযান, ৫ লাখ টাকা জরিমানা

পিকাবু অনলাইন শপে বিএসটিআইয়ের অভিযান, ৫ লাখ টাকা জরিমানা

১০,০০০ এমএএইচ ব্যাটারি নিয়ে আসছে পোকোর নতুন ‘এক্স৮ পাওয়ার’

১০,০০০ এমএএইচ ব্যাটারি নিয়ে আসছে পোকোর নতুন ‘এক্স৮ পাওয়ার’

মাসের সবচেয়ে পঠিত

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

ওয়ানপ্লাস সবচেয়ে কম দামের ফোন আনছে

ওয়ানপ্লাস সবচেয়ে কম দামের ফোন আনছে

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

১৯ অক্টোবর ২০২২

ওয়্যারলেস অডিওকে অনন্য উচ্চতায় নিতে বাজারে এসেছে স্যামসাং গ্যালাক্সি বাডস২ প্রো

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix