Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

অ্যামোলেড ডিসপ্লে বাজারজাতে নতুন রেকর্ডের প্রত্যাশা বিওইর

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বৃহস্পতিবার, ৬ জুলাই ২০২৩
অ্যামোলেড ডিসপ্লে বাজারজাতে নতুন রেকর্ডের প্রত্যাশা বিওইর
Share on FacebookShare on Twitter

চলতি বছর ফ্লেক্সিবল অ্যামোলেড ডিসপ্লে বাজারজাতে নতুন রেকর্ড গড়ার প্রত্যাশা ব্যক্ত করেছে চীনের প্রতিষ্ঠান বিওই। একটি কনফারেন্স কলের বরাতে আইটি হোম জানায়, চলতি বছর কোম্পানিটি ৮ কোটি ইউনিট অ্যামোলেড ডিসপ্লে বাজারজাতের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে, যা আগের বছরের তুলনায় ৩০ শতাংশ বেশি। খবর গিজমোচায়না।

বিওই অবশ্য চলতি বছর ১২ কোটি ইউনিট ফ্লেক্সিবল অ্যামোলেড ডিসপ্লে জাহাজীকরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। এর মাধ্যমে এ খাতে নেতৃস্থানীয় পর্যায়ে আসতে চাইছে কোম্পানিটি। উচ্চমানের পণ্য জাহাজীকরণের মাধ্যমে এ লক্ষ্যমাত্রা অর্জনের কথা ভাবছে চীনা কোম্পানিটি। এর মাধ্যমে সামগ্রিকভাবে কোম্পানির পণ্য থেকে লভ্যাংশ বাড়বে।

অ্যামোলেডের পাশাপাশি কোম্পানিটি ভেহিকল ডিসপ্লে ব্যবসায়ও বেশ এগিয়েছে। কোম্পানিটি এখন পর্যন্ত ফ্লেক্সিবল অ্যামোলেড, মিনি এলইডি ও বিডি সেলসহ ভেহিকল ডিসপ্লে পণ্যে বেশকিছু প্রযুক্তি যুক্ত করেছে। এছাড়া বিওইর চেংডু ভেহিকল ডিসপ্লে বেজ বার্ষিক ১ কোটি ৫০ লাখ ইউনিট ভেহিকল ডিসপ্লে ইউনিট উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে।

কারখানাটিতে গাড়ির জন্য ৫-৩৫ ইঞ্চি পর্যন্ত এলসিডি ডিসপ্লে উৎপাদন করা হয়। ফলে অটোমোবাইল উৎপাদনকারীরা প্রয়োজন অনুযায়ী ডিসপ্লে কিনতে পারে। গ্লোবাল ইনোভেশন পার্টনারস কনফারেন্স ২০২৩-এ বিওইর উদ্ভাবন ও প্রবৃদ্ধির প্রতি আকর্ষণের বিষয়টি উঠে এসেছে। এ অনুষ্ঠানে কোম্পানিটি তিন বছরে প্রযুক্তি গবেষণা ও উন্নয়নে ৫ হাজার কোটি ইউয়ান বিনিয়োগের ঘোষণা দিয়েছে।

বিশাল এ বিনিয়োগের মাধ্যমে বিওই বাজারে সুনির্দিষ্ট ১০০ সমস্যার সমাধান দিতে পারবে এবং ডিসপ্লে প্রযুক্তি সরবরাহে অন্যতম কোম্পানিতে পরিণত হবে বলে মনে করছেন বিশ্লেষক ও গবেষকরা। ইনোভেশন সম্মেলনে বিশ্বের প্রথম স্মার্ট ককপিটের ধারণা দেয় বিওই। কোম্পানিটি একাই ককপিটের ডিজাইন, ডিসপ্লে, হার্ডওয়্যার বোর্ড ও সফটওয়্যার সিস্টেম তৈরি করেছে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

অপো A5X ২০২৫: বাজেট দামে স্টাইলিশ ডিজাইন ও শক্তিশালী ব্যাটারি
প্রযুক্তি সংবাদ

অপো A5X ২০২৫: বাজেট দামে স্টাইলিশ ডিজাইন ও শক্তিশালী ব্যাটারি

ফাইভজিতে বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ায় সম্ভাবনা দেখছে হুয়াওয়ে
নির্বাচিত

ফাইভজির কারণে যুক্তরাষ্ট্রে ১০টি ফ্লাইট বাতিল

অ্যান্ড্রয়েড ফোনে বিনা মূল্যে স্যাটেলাইট সংযোগ আনছে গুগল
নির্বাচিত

অ্যান্ড্রয়েড ফোনে বিনা মূল্যে স্যাটেলাইট সংযোগ আনছে গুগল

ফ্রিজে চলতে চলতে কট কট শব্দ করছে? জানুন সমস্যা কোথায়
নির্বাচিত

ফ্রিজে চলতে চলতে কট কট শব্দ করছে? জানুন সমস্যা কোথায়

ছয় মাসে ১১৮ মিলিয়ন স্মার্টফোন বাজারে ছেড়েছে হুয়াওয়ে
নির্বাচিত

ডাটাবেজ রিসার্চে ১৭৯ কোটি টাকা বিনিয়োগ করবে হুয়াওয়ে

১২ দিনের ব্যাটারি লাইফ ৯০টি স্পোর্টস মোডসহ রিয়েলমি ব্যান্ড ২
প্রযুক্তি সংবাদ

১২ দিনের ব্যাটারি লাইফ ৯০টি স্পোর্টস মোডসহ রিয়েলমি ব্যান্ড ২

Load More

ট্রেন্ডিং টপিক

২৪ মাসে ৫ লাখ গাড়ি বিক্রির মাইলফলকে শাওমির ‘এসইউ৭’
অটোমোবাইল

২৪ মাসে ৫ লাখ গাড়ি বিক্রির মাইলফলকে শাওমির ‘এসইউ৭’

স্মার্ট টেকনোলজিসের কর্মীদের স্বাস্থ্যসেবায় বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালের সঙ্গে চুক্তি
প্রযুক্তি সংবাদ

স্মার্ট টেকনোলজিসের কর্মীদের স্বাস্থ্যসেবায় বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালের সঙ্গে চুক্তি

ঢাকার নেটওয়ার্ক আধুনিকায়ন সম্পন্ন, রাজধানীতে সবচেয়ে শক্তিশালী নেটওয়ার্ক রবির
নির্বাচিত

ঢাকার নেটওয়ার্ক আধুনিকায়ন সম্পন্ন, রাজধানীতে সবচেয়ে শক্তিশালী নেটওয়ার্ক রবির

নেটওয়ার্ক সম্প্রসারণ প্রকল্পের জটিলতা নিয়ে ঘুরপাক খাচ্ছে টেলিটক
টেলিকম

বিদ্যুৎ গেলেই বন্ধ টেলিটকের ইন্টারনেট

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০২৬ সালের সেরা ল্যাপটপের তালিকা প্রকাশ, কার জন্য কোনটি

২০২৬ সালের সেরা ল্যাপটপের তালিকা প্রকাশ, কার জন্য কোনটি

২০২৬ সালের সেরা অপো স্মার্টফোনের তালিকা প্রকাশ, শীর্ষে ফাইন্ড এক্স৯ আল্ট্রা

২০২৬ সালের সেরা অপো স্মার্টফোনের তালিকা প্রকাশ, শীর্ষে ফাইন্ড এক্স৯ আল্ট্রা

‘অ্যাপল এম্পায়ার’ বন্ধ, মালিকদের আত্মগোপনের অভিযোগ; বিপাকে শত শত গ্রাহক

‘অ্যাপল এম্পায়ার’ বন্ধ, মালিকদের আত্মগোপনের অভিযোগ; বিপাকে শত শত গ্রাহক

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

চট্টগ্রামে রবির ‘এলিট এক্সিলেন্স অ্যাওয়ার্ড’, যুক্ত হলো নতুন অংশীদার
টেলিকম

চট্টগ্রামে রবির ‘এলিট এক্সিলেন্স অ্যাওয়ার্ড’, যুক্ত হলো নতুন অংশীদার

গ্রাহকদের জন্য বিশেষ সুবিধা ও লাইফস্টাইলভিত্তিক সেবার পরিধি...

বিআরটিসি মহিলা বাসে ই-টিকিটিং চালু করল সহজ

বিআরটিসি মহিলা বাসে ই-টিকিটিং চালু করল সহজ

ডার্ক ওয়েবে ‘৬০ লাখ’ বিডিজবসের সিভি বিক্রির বিজ্ঞাপন, এক কপির দাম ১০০০ ডলার!

ডার্ক ওয়েবে ‘৬০ লাখ’ বিডিজবসের সিভি বিক্রির বিজ্ঞাপন, এক কপির দাম ১০০০ ডলার!

স্মার্ট টেকনোলজিসের কর্মীদের স্বাস্থ্যসেবায় বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালের সঙ্গে চুক্তি

স্মার্ট টেকনোলজিসের কর্মীদের স্বাস্থ্যসেবায় বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালের সঙ্গে চুক্তি

মাসের সবচেয়ে পঠিত

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

ওয়ানপ্লাস সবচেয়ে কম দামের ফোন আনছে

ওয়ানপ্লাস সবচেয়ে কম দামের ফোন আনছে

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

০৬ জুলাই ২০২৩

অ্যামোলেড ডিসপ্লে বাজারজাতে নতুন রেকর্ডের প্রত্যাশা বিওইর

Techzoom.TV |
TechzoomTV