Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

সচেতনতা বাড়ানো জরুরি অনলাইন গেমে

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি// by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি//
Sunday, 10 November 2019
সচেতনতা বাড়ানো জরুরি অনলাইন গেমে
Share on FacebookShare on Twitter

প্রযুক্তি এখন মানুষের জীবনে বড় প্রভাব ফেলছে। শিশু-কিশোরদের মধ্যেও বাড়ছে স্মার্ট ডিভাইস ব্যবহার। ডিভাইস–আসক্তি শিশু-কিশোরের বেড়ে ওঠার পথে বাধা হয়ে উঠতে পারে। বর্তমান প্রজন্ম স্মার্টফোন আর অনলাইনভিত্তিক নানা গেমে আসক্ত হয়ে পড়ছে। বিশেষজ্ঞরা বলেন, অনেক সময় অতিরিক্ত সময় ধরে খেলা অনলাইন গেম আসক্তির কারণ হয়ে দাঁড়াতে পারে। আবার সামাজিক যোগাযোগের মাধ্যম ও অনলাইন গেম সম্পর্কে ঠিকমতো ধারণা না থাকায় অভিভাবকেরাও সন্তানের ঠিকমতো খোঁজখবর রাখতে পারেন না। এ ক্ষেত্রে তাই সচেতনতা বাড়ানো জরুরি। জেনে নিন গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয় সম্পর্কে:

সব গেম সবার জন্য নয়:
মনে রাখতে হবে, গেমের মতো সব ডিজিটাল কনটেন্ট সব বয়সের ব্যবহারকারীর জন্য নয়। আপনার সন্তান কোন গেমিং অ্যাপ ডাউনলোড করছে, সে বিষয়ে খেয়াল রাখতে হবে। অভিভাবক হিসেবে গেমিং অ্যাপ ডাউনলোডের ক্ষেত্রে নিজেরও সচেতন থাকা জরুরি। অনেক গেমিং অ্যাপে ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য চাইতে পারে। বিশেষজ্ঞরা অ্যাপ স্টোরের বাইরে থেকে কোনো অ্যাপ ডাউনলোডের ক্ষেত্রে সতর্ক করেন।

গেমে কেনাকাটা:
অনেকে গেমের ক্ষেত্রে অনলাইনে কেনাকাটার সুযোগ থাকে। গেম নির্মাতা প্রতিষ্ঠানের আয়ের উৎস হিসেবে বাড়তি ফিচার যুক্ত করে রাখে। তাই, সন্তান যাতে অর্থ খরচ করে গেম খেলায় আসক্ত হয়ে না পড়ে, সে বিষয়টিতে খেয়াল রাখতে হবে। অনেকেই গেমিং অ্যাপকে জুয়ার অ্যাপ মনে করেন। সাধারণত গুগল বা অ্যাপল তাদের অ্যাপ স্টোরে জুয়ার অ্যাপ সমর্থন করে না। তবে যেসব গেমিং অ্যাপে কেনাকাটা করার সুযোগ থাকে, সেসব অ্যাপ ডাউনলোড ও ব্যবহারবিধি সম্পর্কে সন্তানকে ধারণা দেওয়া উচিত।

সব পথ বন্ধ নয়:
নিজের অবসর কাটাতে, সৃজনশীলতা বাড়াতে কিংবা সামাজিক যোগাযোগ বাড়াতে অনেকেই অনলাইন গেম খেলতে ঝুঁকছে। শুধু বাসায় বসে থেকে একা এক নয়, অনলাইনে রীতিমতো অন্যদের সঙ্গে প্রতিযোগিতা করছে। অফিসে কাজের ফাঁকে কিংবা অবসরে ফেসবুকে বা অন্য কোনো মাধ্যমে ছোট-বড় অনেককেই গেম খেলে সময় পার করতে দেখা যায়। সন্তানের সবকিছুতে বাধা–নিষেধ জারি করলে তখন সে ভিন্ন পথ খুঁজে বের করে। এখন ইন্টারনেটের নিয়ন্ত্রণ করলে অনেকেই ভিপিএন ব্যবহার করে বিভিন্ন সাইটে যায়। এসব ক্ষেত্রে শিশুর সঙ্গে ভালো-মন্দ বুঝিয়ে বলার দায়িত্ব অভিভাবকের।

প্যারেন্টাল কন্ট্রোল:
এখন ইন্টারনেটে প্যারেন্টাল কন্ট্রোলের মাধ্যমে শিশুর গেম খেলা নিয়ন্ত্রণের সুবিধা রয়েছে। অভিভাবক চাইলে সন্তানের জন্য স্মার্টফোন ব্যবহারের সময়সীমা নির্ধারণ করে দিতে পারেন। কখন কতটুকু সময় গেম খেলবে বা কোন গেম খেলবে, তা ঠিক করে দিতে পারেন। উদাহরণ হিসেবে বলা যায়, পাবজি গেমটির কথা। এটি তৈরি ১৬ বছর বয়সীদের লক্ষ্য করে। অভিভাবক যদি তাঁর কম বয়সী সন্তানের ক্ষেত্রে এটি প্যারেন্টাল কন্ট্রোল ব্যবহার করে নিয়ন্ত্রণ করতে পারেন। এর বাইরে গুগল এবং অ্যাপল উভয় ফোনের জন্য বেশ কিছু সেবা রয়েছে, যা ব্যবহার করে শিশুকে গেম থেকে দূরে রাখা যায়। এ ছাড়া থার্ড পার্টি সেবা তো আছেই।

গেম সম্পর্কে ভুল ধারণা:
অনলাইনে কার্ড বা বোর্ডভিত্তিক গেম সম্পর্কে অনেকের সঠিক ধারণা নেই। অনলাইনে জনপ্রিয় গেম জিঙ্গা পোকার, লুডো কিং, তিন পাত্তি গোল্ড, ক্যারাম পুলের নির্মাতারা দাবি করেন, এগুলো বিনা মূল্যের গেম। তাদের প্রতিষ্ঠানের আয়ের উৎস হিসেবে বাড়তি ফিচার যুক্ত করে রাখেন। কেউ এসব গেম থেকে অর্থ আয়ের প্রলোভন দিলে গেম নির্মাতাদের অভিযোগ দিতে পারেন।

অপরিচিত বন্ধু নয়:
অনলাইনে গেম খেলার ক্ষেত্রে শিশুকে সচেতনতা শেখাতে হবে। অনলাইনে দলগত গেম খেলতে অনেকে অপরের নির্দেশনায় কাজ করতে পারে। অপরিচিত কারও আদেশ মানার ক্ষেত্রে সচেতন থাকতে হবে। অনলাইনে ব্যক্তিগত তথ্য শেয়ার, কোনো লিংকে ক্লিক করার মতো বিষয়গুলোর বিপদ সম্পর্কে শিশুকে সচেতন করতে হবে। সন্তান, ভাইবোন বা নিকটজনকে মোবাইলে ও কম্পিউটারে বেশি সময়ে একা বসে থাকতে দেখলে সে কী করছে, তার খোঁজখবর নিতে হবে। সন্তানকে কখনো একা বেশি সময় থাকতে না দেওয়া এবং এসব গেমের কুফল সম্পর্কে জানাতে হবে।

পরিবারকে সময় দেওয়া:
সন্তান ও পরিবারের অন্য কোনো সদস্য মানসিকভাবে বিপর্যস্ত কি না, সেদিকে বিশেষ লক্ষ রাখতে হবে। কেউ যদি মানসিকভাবে বিপর্যস্ত হয়, তাকে সঙ্গ দিতে হবে। কোনো গেম সম্পর্কে সন্তানের কৌতূহল থেকে নেশায় পরিণত হতে পারে। পরিবারের সঙ্গে সময় দিয়ে গেম থেকে সন্তানকে দূরে রাখতে পারেন।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: অনলাইন গেমগেম

এই বিভাগ থেকে আরও পড়ুন

ফেশিয়াল রিকগনিশন প্রযুক্তি বাণিজ্যে মাইক্রোসফটের ‘না’
নির্বাচিত

ফেশিয়াল রিকগনিশন প্রযুক্তি বাণিজ্যে মাইক্রোসফটের ‘না’

ওয়ানপ্লাস ব্যান্ডঃ টক্কর দেবে অ্যাপলকে !
নির্বাচিত

ওয়ানপ্লাস ব্যান্ডঃ টক্কর দেবে অ্যাপলকে !

ইন্টেলের নতুন প্রসেসরসহ এইচপির ক্রোমবুক এক্স৩৬০
নির্বাচিত

পেছন থেকে কেউ নজরদারি করলে সতর্ক করবে ক্রোমবুক

স্বপ্ন পূরণে পথ জানা ছিলো না
ই-কমার্স

স্বপ্ন পূরণে পথ জানা ছিলো না

ওয়েবক্যামে ভিডিও কলের সমস্যা সমাধানে করণীয়
নির্বাচিত

ওয়েবক্যামে ভিডিও কলের সমস্যা সমাধানে করণীয়

আইফোন সারারাত চার্জ দিলেও সমস্যা নাই
নির্বাচিত

আইফোন সারারাত চার্জ দিলেও সমস্যা নাই

Load More

ট্রেন্ডিং টপিক

স্মার্ট টিভিতে বিনামূল্যে সিনেমা ও টিভি দেখার ৭ মাধ্যম
প্রযুক্তি সংবাদ

স্মার্ট টিভিতে বিনামূল্যে সিনেমা ও টিভি দেখার ৭ মাধ্যম

ওয়্যারলেস নাকি তারযুক্ত চার্জিং, কোনটিতে ফোন দ্রুত চার্জ হয়?
প্রযুক্তি সংবাদ

ওয়্যারলেস নাকি তারযুক্ত চার্জিং, কোনটিতে ফোন দ্রুত চার্জ হয়?

জামানত ছাড়াই ২০ লাখ টাকা দেবে বাংলাদেশ ব্যাংক
অর্থ ও বাণিজ্য

ক্রসমার্কেট এআই নিয়ে সতর্ক করল বাংলাদেশ ব্যাংক

স্যামসাংয়ের দুই ফোনে ১৩,২০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক
প্রযুক্তি বাজার

স্যামসাংয়ের দুই ফোনে ১৩,২০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক

সপ্তাহের সবচেয়ে পঠিত

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

বিশ্বের প্রথম ক্যাজ-ফ্রেম ডিজাইন করা স্মার্টফোন নিয়ে বাজারে এলো আইটেল পাওয়ার ৮০

বিশ্বের প্রথম ক্যাজ-ফ্রেম ডিজাইন করা স্মার্টফোন নিয়ে বাজারে এলো আইটেল পাওয়ার ৮০

আইফোন ১৮-এর সঙ্গে টেক্কা দিতে সেপ্টেম্বরে আসছে হুয়াওয়ের মেট ৯০ সিরিজ

আইফোন ১৮-এর সঙ্গে টেক্কা দিতে সেপ্টেম্বরে আসছে হুয়াওয়ের মেট ৯০ সিরিজ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

বিটোপিয়া নিয়ে অভিযোগ: তদন্তে সহযোগিতা করবে BASIS, প্রমাণ মিললে সদস্যপদ বাতিলের ইঙ্গিত
প্রযুক্তি সংবাদ

বিটোপিয়া নিয়ে অভিযোগ: তদন্তে সহযোগিতা করবে BASIS, প্রমাণ মিললে সদস্যপদ বাতিলের ইঙ্গিত

আন্তর্জাতিক ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে অ্যাকাউন্ট ব্যবস্থাপনা, ব্যক্তিগত পরিচয় ও...

সড়ক দুর্ঘটনা রোধে উর্মি গ্রুপের ব্যতিক্রমী উদ্যোগ

সড়ক দুর্ঘটনা রোধে উর্মি গ্রুপের ব্যতিক্রমী উদ্যোগ

উপজেলাভিত্তিক মেধাক্রমে দ্বিতীয় হয়েও বাদ!

উপজেলাভিত্তিক মেধাক্রমে দ্বিতীয় হয়েও বাদ!

হারানো ফোন খুঁজে দেবে গুগলের এই ফিচার

হারানো ফোন খুঁজে দেবে গুগলের এই ফিচার

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

10 November 2019

সচেতনতা বাড়ানো জরুরি অনলাইন গেমে

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix