Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

বিটিআরসি বন্ধ বললেও খেলা যাচ্ছে পাবজি-ফ্রি ফায়ার

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Saturday, 28 August 2021
বিটিআরসি বন্ধ বললেও খেলা যাচ্ছে পাবজি-ফ্রি ফায়ার
Share on FacebookShare on Twitter

বহুল আলোচিত পাবজি ও ফ্রি ফায়ারের মতো ক্ষতিকর অনলাইন গেম দেশে ইতোমধ্যে বন্ধ হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)

কিন্তু খোঁজ নিয়ে জানা গেছে, গেমগুলো এখনও আগের মতোই খেলতে পারছেন অনেকে। ডাউনলোড করা যাচ্ছে গুগল প্লে স্টোর থেকেও।

বৃহস্পতিবার (২৫ আগস্ট) বিকেলে বিটিআরসির ভাইস চেয়ারম্যান সুব্রত রায় মৈত্র জানান, ইতোমধ্যে পাবজি ও ফ্রি ফায়ার বন্ধ হয়ে গেছে। অন্য ‘ক্ষতিকর’ অ্যাপগুলোও বন্ধ করার প্রক্রিয়া শুরু হয়েছে। এছাড়া টিকটক, বিগো লাইভ ও লাইকির মতো অ্যাপ বন্ধ এবং বাংলাদেশ থেকে লিংক সরিয়ে নেওয়ার জন্যও চিঠি দেওয়া হবে।

রাজধানী ঢাকা, নাটোর, জামালপুর ও মেহেরপুর, পাবনা কয়েকজন কিশোর-তরুণের সঙ্গে কথা বলে জানা গেছে, তারা ভিপিএন ছাড়াই আগের মতোই গেম দুটি খেলছেন। কেউ কেউ আবার গেম খেলার ভিডিও পাঠিয়েছেন।

বাংলাদেশ মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশনের সভাপতি মহিউদ্দিন আহমদ বলেন, আমি অফিস থেকে ফেরার পর বাসার নিচে দল বেঁধে ছেলেদের পাবজি ও ফ্রি ফায়ার খেলতে দেখলাম।

গাজীপুর থেকে সুজনুজ্জামান গেম খেলার ভিডিও পাঠিয়ে বলেন, আগের মতোই তার বন্ধুরা গেম খেলছে।

অন্যদিকে জামালপুর থেকে তন্ময় জানিয়েছেন, তিনিও গেম খেলতে পারছেন। কোনো সমস্যা হচ্ছে না।

সংশ্লিষ্টরা জানিয়েছেন এগুলো বন্ধ করতে কিছুটা সময় লাগবে। বন্ধ করলেও কিছু সমস্যা (বাইপাস) রয়ে যায়। এজন্য ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান (আইএসপি), ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়ের (আইআইজি) সহযোগিতা লাগবে।

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের ডিপার্টমেন্ট অব টেলিকমের (ডট) ভারপ্রাপ্ত মহাপরিচালক মো. কামরুজ্জামান জানান, ফ্রি ফায়ার ও পাবজির মতো অনলাইন গেম বন্ধ (ব্লক) করার প্রক্রিয়া শেষ হয়েছে। গেমগুলো পুরোপুরি ব্লক করতে কিছুটা সময় লাগবে।

এর আগে ১৬ আগস্ট অনলাইন প্লাটফর্ম থেকে পাবজি, ফ্রি ফায়ারসহ ক্ষতিকর সব অ্যাপ অপসারণ ও লিংক বন্ধের নির্দেশ দেন হাইকোর্ট। এর পরই এসব অ্যাপ বন্ধের উদ্যোগ নেয় বিটিআরসি।

এ বিষয়ে ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার বলেন, আদালতের নির্দেশ অমান্য করে এ দেশে তো কেউ আর চলতে পারবে না। আইন অমান্য করার কোনো সুযোগ নেই। আদালতের নির্দেশ পেলে বিটিআরসি পালন করবে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: পাবজিপাবজি নিষিদ্ধফ্রি ফায়ার

এই বিভাগ থেকে আরও পড়ুন

ফাঁস হলো আইফোন ১২-এর বিস্তারিত নকশা
নির্বাচিত

ফাঁস হলো আইফোন ১২-এর বিস্তারিত নকশা

‘মার্চ ফর গাজা’ এক সপ্তাহ পিছিয়ে দেওয়ার অনুরোধ বিশেষ সহকারী তৈয়্যবের
নির্বাচিত

‘মার্চ ফর গাজা’ এক সপ্তাহ পিছিয়ে দেওয়ার অনুরোধ বিশেষ সহকারী তৈয়্যবের

দেশের প্রথম এক্সপেরিয়েন্স স্টোর ও অ্যাপল অথরাইজড রি-সেলার ‘গ্যাজেট স্টুডিও’ চালু করেছে ‘গ্যাজেট এন্ড গিয়ার’
প্রযুক্তি সংবাদ

দেশের প্রথম এক্সপেরিয়েন্স স্টোর ও অ্যাপল অথরাইজড রি-সেলার ‘গ্যাজেট স্টুডিও’ চালু করেছে ‘গ্যাজেট এন্ড গিয়ার’

জিওনি পি ১৫ প্রো: দেখে নিন এর স্পেসিফিকেশন
প্রযুক্তি সংবাদ

জিওনি পি ১৫ প্রো: দেখে নিন এর স্পেসিফিকেশন

পুতিনর সাথে যুদ্ধ করতে চান ইলন মাস্ক: পুরস্কার ইউক্রেইন
নির্বাচিত

পুতিনর সাথে যুদ্ধ করতে চান ইলন মাস্ক: পুরস্কার ইউক্রেইন

ওয়্যারলেস ডিভাইস যন্ত্রের বাজারে ৯০% প্রবৃদ্ধির সম্ভাবনা
নির্বাচিত

ওয়্যারলেস ডিভাইস যন্ত্রের বাজারে ৯০% প্রবৃদ্ধির সম্ভাবনা

Load More

ট্রেন্ডিং টপিক

সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব
অর্থ ও বাণিজ্য

সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব

Samsung Galaxy S27 Ultra-এর সম্ভাব্য ক্যামেরা লেআউট
প্রযুক্তি সংবাদ

Samsung Galaxy S27 Ultra: ক্যামেরা লেআউট নিয়ে অন-লিকস ও আইস ইউনিভার্সের ভিন্ন দাবি

এআই প্রযুক্তির মাধ্যমে করদাতা শনাক্ত ও আয়-সম্পদের তথ্য সমন্বয়ের পরিকল্পনা এনবিআরের
অর্থ ও বাণিজ্য

এআই দিয়ে করদাতা শনাক্ত, এনবিআরের তথ্যভান্ডারে যুক্ত হবে ব্যাংক-ভূমি-ভ্রমণের তথ্য

৬,০০০mAh ব্যাটারি ও ১২০Hz ডিসপ্লের Redmi 17C 5G স্মার্টফোন
মোবাইল এরিনা

৬,০০০mAh ব্যাটারি ও ১২০Hz ডিসপ্লে, ভারতে Redmi 17C 5G

সপ্তাহের সবচেয়ে পঠিত

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100

Alt Text: কখন স্মার্টফোন বদলানো উচিত

কত বছর পর স্মার্টফোন বদলানো উচিত, বুঝবেন যেভাবে

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

হঠাৎ ৩০ ব্যাংকের কার্ড-এটিএম সেবা বন্ধ, জানে না বাংলাদেশ ব্যাংক
অর্থ ও বাণিজ্য

হঠাৎ ৩০ ব্যাংকের কার্ড-এটিএম সেবা বন্ধ, জানে না বাংলাদেশ ব্যাংক

নিরাপত্তা জোরদার ও প্রযুক্তিগত উন্নয়নের দোহাই দিয়ে কেন্দ্রীয়...

এআই প্রযুক্তির মাধ্যমে করদাতা শনাক্ত ও আয়-সম্পদের তথ্য সমন্বয়ের পরিকল্পনা এনবিআরের

এআই দিয়ে করদাতা শনাক্ত, এনবিআরের তথ্যভান্ডারে যুক্ত হবে ব্যাংক-ভূমি-ভ্রমণের তথ্য

৬ বছরের সফটওয়্যার আপডেট ও ৬০০০ এমএএইচ ব্যাটারিতে এলো নতুন ফোন

৬ বছরের সফটওয়্যার আপডেট ও ৬০০০ এমএএইচ ব্যাটারিতে এলো নতুন ফোন

IPE মূল্যায়নে দ্বিতীয় বিটিআরসি

IPE মূল্যায়নে দ্বিতীয় বিটিআরসি

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

28 August 2021

বিটিআরসি বন্ধ বললেও খেলা যাচ্ছে পাবজি-ফ্রি ফায়ার

Techzoom.TV |
TechzoomTV