Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

সাইবার হামলায় ৬২ কোটি ডলারের ক্রিপ্টোকারেন্সি বেহাত

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বৃহস্পতিবার, ৩১ মার্চ ২০২২
সাইবার হামলায় ৬২ কোটি ডলারের ক্রিপ্টোকারেন্সি বেহাত
Share on FacebookShare on Twitter

জনপ্রিয় ভিডিও গেম অ্যাক্সি ইনফিনিটিতে সাইবার হামলা চালিয়েছে হ্যাকার গোষ্ঠী। এতে ৬২ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টোকারেন্সি হাতিয়ে নিতে সক্ষম হয়েছে তারা। এখন পর্যন্ত সবচেয়ে বড় এ ক্রিপ্টোকারেন্সি চুরির বিষয়টি স্বীকার করেছেন গেম কোম্পানির এক শীর্ষ নির্বাহী। খবর ওয়াশিংটন পোস্ট ও এনগ্যাজেট।

কোম্পানিটি জানায়, গত বুধবার সাইবার হামলার শিকার হয়েছে ভিডিও গেমটির ব্লকচেইন রোনিন নেটওয়ার্ক। অ্যাক্সি ইনফিনিটি ও রোনিনের পরিচালনায় থাকা ডেভেলপার গ্রুপ স্কাই মাভিজ জানায়, তারা মাত্র মঙ্গলবার হ্যাকিংয়ের বিষয়টি ধরতে পেরেছেন। ব্লকচেইনে ক্রিপ্টোকারেন্সি লেনদেন হয় এবং এটা ডিজিটাল মুদ্রার ফাইন্যান্সিয়াল নার্ভ সেন্টার হিসেবে কাজ করে।

২৩ মার্চ সাইবার হামলা চালানো ওই হ্যাকারের পরিচয় এখনো জানতে পারেনি প্রতিষ্ঠানটি। বেহাত হওয়া ডিজিটাল সম্পদের মধ্যে আছে ১ লাখ ৭৩ হাজার ৬০০টি ইথারিয়াম টোকেন এবং ২ কোটি ৫৫ লাখ ডলারের কয়েন টোকেন।

হ্যাকিংয়ের সময় বেহাত হওয়া ডিজিটাল সম্পদের বাজারমূল্য ছিল ৫৪ কোটি ডলার। তবে গত কয়েক দিনে ক্রিপ্টো মুদ্রাবাজার ঊর্ধ্বমুখী হওয়ায় চুরি হওয়া ওই সম্পদের দাম বেড়ে এখন দাঁড়িয়েছে ৬২ কোটি ৫০ লাখ ডলারে। ব্লকচেইন বিশ্লেষক প্রতিষ্ঠান এলিপ্টিকের দেয়া তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত সবচেয়ে বড় ক্রিপ্টো হ্যাকিংয়ের ঘটনা এটি।

নন-ফাঞ্জিবল টোকেন বা এনএফটিনির্ভর গেম ‘অ্যাক্সি ইনফিনিটি’। এনএফটি বাজার পর্যবেক্ষক ‘ক্রিপ্টোস্ল্যাম’-এর তথ্য অনুযায়ী বিক্রির আকারের হিসাবে বিশ্বের বৃহত্তম এনএফটি সংগ্রহ রয়েছে গেমটিতে।

এক ব্লগ পোস্টে রোনিন জানায়, ব্লকচেইন নেটওয়ার্কের সঙ্গে সংশ্লিষ্ট কারো ব্যক্তিগত ‘কি’ ও পাসওয়ার্ড চুরি করে ক্রিপ্টো তহবিলে অনুপ্রবেশ করেছিল হ্যাকার। অপরাধীকে আইনের আওতায় আনতে তারা বিভিন্ন সরকারি সংস্থার সঙ্গে সরাসরি কাজ করছে। পাশাপাশি গেমারদের তহবিলে যেন ক্ষতি না হয়. সেটি নিশ্চিত করতে অ্যাক্সি ইনফিনিটির সঙ্গে আলোচনা চলছে বলেও জানায় প্রতিষ্ঠানটি। নেটওয়ার্কটিতে তহবিল জমা রাখা এবং উত্তোলনের সেবা ব্যবহারকারীদের জন্যও বন্ধ রয়েছে বলে জানিয়েছে রোনিন।

ক্রিপ্টোকারেন্সিনির্ভর প্লাটফর্মগুলোয় দীর্ঘদিন ধরেই হ্যাকারদের দৌরাত্ম্য চলছে। গত আগস্টে হ্যাকিংয়ের শিকার হয়েছিল বিকেন্দ্রিক আর্থিক সেবা ‘পলি নেটওয়ার্ক’। তবে হ্যাকিংয়ের পর ৬১ কোটি ডলার সমমূল্যের ক্রিপ্টোকারেন্সির প্রায় পুরোটাই ফেরত দিয়েছিল হ্যাকার।

২০১৮ সালে ৫৩ কোটি ডলারের ক্রিপ্টোকারেন্সি চুরি হয়েছিল টোকিও-ভিত্তিক প্লাটফর্ম ‘কয়েনচেক’ থেকে। ২০১৪ সালে হ্যাকারদের কাছে ৫০ কোটি ডলার সমমূল্যের ক্রিপ্টোকারেন্সি হারিয়ে ধসে পড়েছিল জাপানের ক্রিপ্টো এক্সচেঞ্জ ‘মাউন্ট গক্স’।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

দেশে বিনিয়োগ করতে ইচ্ছুক ফেসবুক
প্রযুক্তি সংবাদ

দেশে বিনিয়োগ করতে ইচ্ছুক ফেসবুক

৪৪ বিলিয়ন ডলারে টুইটারের মালিক হচ্ছেন ইলোন মাস্ক
প্রযুক্তি সংবাদ

৪৪ বিলিয়ন ডলারে টুইটারের মালিক হচ্ছেন ইলোন মাস্ক

আইফোনের দাম ৩ হাজার ডলার ছাড়াবে
প্রযুক্তি সংবাদ

আইফোনের দাম ৩ হাজার ডলার ছাড়াবে

বন্ধ হতে পারে আইফোন ১২ মিনি’র উৎপাদন
প্রযুক্তি সংবাদ

বন্ধ হতে পারে আইফোন ১২ মিনি’র উৎপাদন

থ্রেডসের যেসব ফিচার টুইটারে নেই
কিভাবে করবেন

থ্রেডসের যেসব ফিচার টুইটারে নেই

ভারত সফরে আসছেন ইলন মাস্ক, কী চমক আনছেন টেসলা ও স্পেসএক্স প্রধান?
অটোমোবাইল

ভারত সফরে আসছেন ইলন মাস্ক, কী চমক আনছেন টেসলা ও স্পেসএক্স প্রধান?

Load More

ট্রেন্ডিং টপিক

আয়ারল্যান্ডে ৫০০ কোটি ইউরো বিনিয়োগ করছে ইনটেল
প্রযুক্তি বাজার

আয়ারল্যান্ডে ৫০০ কোটি ইউরো বিনিয়োগ করছে ইনটেল

শিক্ষার্থীদের জন্য কম দামের ল্যাপটপ আনল লেনোভো
নির্বাচিত

শিক্ষার্থীদের জন্য কম দামের ল্যাপটপ আনল লেনোভো

এআই প্রযুক্তিতে তৈরি হচ্ছে ভুয়া বার্তা, সাইবার নিরাপত্তা নিয়ে নতুন সতর্কতা!
প্রযুক্তি সংবাদ

এআই যেভাবে বদলে দিচ্ছে বয়স্ক কর্মীদের পেশাজীবন

অবিরাম স্ক্রিন ব্যবহারের যুগে চোখের স্বস্তিও এখন গুরুত্বপূর্ণ
প্রযুক্তি সংবাদ

অবিরাম স্ক্রিন ব্যবহারের যুগে চোখের স্বস্তিও এখন গুরুত্বপূর্ণ

সপ্তাহের সবচেয়ে পঠিত

একীভূত হচ্ছে অপো-রিয়েলমি-ওয়ানপ্লাস: বিশ্ববাজারে ব্যবসা পুনর্গঠনে বড় সিদ্ধান্ত

একীভূত হচ্ছে অপো-রিয়েলমি-ওয়ানপ্লাস: বিশ্ববাজারে ব্যবসা পুনর্গঠনে বড় সিদ্ধান্ত

শিক্ষার্থীদের জন্য কম দামের ল্যাপটপ আনল লেনোভো

শিক্ষার্থীদের জন্য কম দামের ল্যাপটপ আনল লেনোভো

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

আইফোনের চেয়ে কেন দ্রুত দাম কমে স্যামসাং ফোনের?
প্রযুক্তি সংবাদ

আইফোনের চেয়ে কেন দ্রুত দাম কমে স্যামসাং ফোনের?

দীর্ঘস্থায়িত্ব, শক্তিশালী হার্ডওয়্যার কিংবা অত্যাধুনিক ক্যামেরা—কোনোদিক থেকেই অ্যাপলের...

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিত উত্তাল ভারত, সবর বলিউড তারকারাও

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিত উত্তাল ভারত, সবর বলিউড তারকারাও

দিল্লি অভিমুখে কৃষকদের যাত্রা, ভারত-মার্কিন বাণিজ্য চুক্তি নিয়ে উত্তেজনা

দিল্লি অভিমুখে কৃষকদের যাত্রা, ভারত-মার্কিন বাণিজ্য চুক্তি নিয়ে উত্তেজনা

তরুণদের আন্দোলনে উত্তাল ভারত

তরুণদের আন্দোলনে উত্তাল ভারত

মাসের সবচেয়ে পঠিত

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

একীভূত হচ্ছে অপো-রিয়েলমি-ওয়ানপ্লাস: বিশ্ববাজারে ব্যবসা পুনর্গঠনে বড় সিদ্ধান্ত

একীভূত হচ্ছে অপো-রিয়েলমি-ওয়ানপ্লাস: বিশ্ববাজারে ব্যবসা পুনর্গঠনে বড় সিদ্ধান্ত

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

যমুনা ফিউচার পার্কের মোবাইল বাজ বিডি’র বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

যমুনা ফিউচার পার্কের মোবাইল বাজ বিডি’র বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

৩১ মার্চ ২০২২

সাইবার হামলায় ৬২ কোটি ডলারের ক্রিপ্টোকারেন্সি বেহাত

Techzoom.TV |
TechzoomTV