Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

যেসব কারণে দেরিতে চার্জ হয় ফোন

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Monday, 29 June 2020
যেসব কারণে দেরিতে চার্জ হয় ফোন
Share on FacebookShare on Twitter

রাতভর ফোন চার্জে রেখেও শতভাগ না হওয়ার ‘যন্ত্রণায়’ অনেকেই ভোগেন। আবার কারো কারো ফোনে এক ঘণ্টার ভেতরেই চার্জ হয়। ফোন কেন দেরিতে চার্জ হয় এ নিয়ে অ্যান্ড্রয়েড কর্তৃপক্ষ তাদের ওয়েবসাইটে ৮টি কারণের কথা উল্লেখ করেছে।

১. খারাপ ক্যাবল: ফোনে ধীরে চার্জ হলে প্রথম কাজ হবে ক্যাবল পরীক্ষা করে দেখা। অনেকে এক ক্যাবল সব ডিভাইসে ব্যবহার করেন। এটি ঠিক নয়। এভাবে অতিরিক্ত ব্যবহারের ফলে ক্যাবলের ভেতরে ছোট যে কাটা থাকে, সেগুলো বেঁকে যায়। তাই চার্জ ঠিকমতো না হলে ক্যাবল পাল্টে ফেলুন।

চার্জার বা ক্যাবল পাল্টানোর জন্য দোকানে গিয়ে অপেক্ষা করতে হবে। যেটি কিনছেন সেটি দোকানে বসেই পরীক্ষা করে দেখবেন, দ্রুত চার্জ নিচ্ছে কি না। কয়েকটা পরীক্ষা করলে আপনার ফোনের জন্য সবচেয়ে কার্যকরীটি পেয়ে যাবেন।

২. দুর্বল পাওয়ার সোর্স: পিসির মাধ্যমে ফোন চার্জ দিলে খুব ধীরে চার্জ হবে। তাই এটি নিয়ে হা-হুতাশ করার কিছু নেই।

চার্জের জন্য ওয়্যারলেস চার্জার ব্যবহার না করাই ভালো। একটি ডিভাইসের জন্য একটি চার্জার রাখবেন। এরপরেও যদি চার্জ ধীরে হয়, তাহলে আপনার বাড়ির বিদ্যুৎ ব্যবস্থায় (হোম-ওয়ারিং) সমস্যা থাকতে পারে।

৩. বাজে অ্যাডাপটার: অ্যাডাপটার খারাপ হলেও ফোনের চার্জ ধীরে হতে পারে। তাই এটিও পরিবর্তন করে দেখতে পারেন।

৪. পুরোনো ফোন: ফোনের বয়স বেশি হলে চার্জ নেওয়ার ক্ষমতা কমে যায়। এটি হার্ডওয়্যার সমস্যার কারণে হয়। অনেকটা মানুষের ইমিউনিটি বা রোগ প্রতিরোধক ব্যবস্থার মতো।

৫. ব্যাটারির সমস্যা: চার্জার কিংবা ক্যাবল ঠিক থাকলেও অনেক সময় ব্যাটারির সমস্যার কারণে চার্জ ধীর গতিতে হতে পারে। তবে এক্ষেত্রে চার্জ দ্রুত ফুরিয়ে যাওয়া, স্মার্টফোন গরম হওয়া কিংবা অস্বাভাবিক হারে চার্জের পরিমাণ বাড়া-কমার মতো সমস্যা দেখা দিতে পারে। এসব ক্ষেত্রে ব্যাটারি পরিবর্তন করলে সমস্যার সমাধান হয়।

৬. শত্রু যখন নিজে: সারাদিন ফেইসবুক চালান ভালো কথা। তাই বলে চার্জে দিয়েও চালাতে হবে? সারা দিন গেম খেলেন ভালো কথা। তাই বলে চার্জে দিয়েও খেলতে হবে? আপনার এসব অভ্যাসের কারণে ফোন ধীরে ধীরে চার্জ নেয়। চার্জের সময় ফোনের ডিসপ্লে অন থাকলেও চার্জের গতি কমে যায়। বেশি রেজ্যুলেশনে ইউটিউব দেখলেও এমনটি হয়। ফোনে দ্রুত চার্জ পেতে হলে ডিভাইসটিকে বিশ্রাম দিতে হবে।

৭. ব্যাকগ্রাউন্ড অ্যাপ: ফোনের স্ক্রিন মূলত বেশি ব্যাটারি টানে। এরপর ব্যাকগ্রাউন্ড অ্যাপ। কিছু অ্যাপ আছে যেগুলো ব্যবহার না করলেও চার্জ নিতে থাকে। এগুলো বন্ধ করে দিতে পারেন।

৮. চার্জিং পোর্টে সমস্যা: অনেক সময় চার্জিং পোর্টে সমস্যা হতে পারে। এক্ষেত্রে চার্জার ঠিকভাবে সংযোগ না পাওয়ার কারণে চার্জিং প্রক্রিয়া ব্যাহত হয়। এ কারণে ফোন ধীর গতিতে চার্জ হলে অনুমোদিত সার্ভিস সেন্টার থেকে চার্জিং পোর্ট সারিয়ে নিতে হবে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

তুরস্কে তদন্তের মুখোমুখি গুগলের বিজ্ঞাপন ও বিলিং পদ্ধতি
নির্বাচিত

তুরস্কে তদন্তের মুখোমুখি গুগলের বিজ্ঞাপন ও বিলিং পদ্ধতি

নিজামউদ্দিন আউলিয়া লিপু: বিশ্বকে তাক লাগানো এক বাংলাদেশি কার মেকানিক
অটোমোবাইল

নিজামউদ্দিন আউলিয়া লিপু: বিশ্বকে তাক লাগানো এক বাংলাদেশি কার মেকানিক

চীন থেকে সরছে স্যামসাং
নির্বাচিত

চীন থেকে সরছে স্যামসাং

ই-মেইল অ্যাটাচমেন্টে এক্সেল ফাইল থেকে সতর্ক
নির্বাচিত

ই-মেইল অ্যাটাচমেন্টে এক্সেল ফাইল থেকে সতর্ক

কোন ব্র্যান্ডের স্মার্টওয়াচ কিনবেন?
নির্বাচিত

কোন ব্র্যান্ডের স্মার্টওয়াচ কিনবেন?

আইফোন, ম্যাকের জন্য ২৬.৩ আপডেট আনল অ্যাপল
প্রযুক্তি সংবাদ

আইফোন, ম্যাকের জন্য ২৬.৩ আপডেট আনল অ্যাপল

Load More

ট্রেন্ডিং টপিক

কপিরাইট লঙ্ঘনের অভিযোগে অ্যাপলের বিরুদ্ধে মামলা
প্রযুক্তি সংবাদ

অ্যাপলের একাধিক সেবা অচল, ভোগান্তিতে হাজারো ব্যবহারকারী

জিটিএ ৬-এর আগমন উদ্‌যাপনে গেমারদের মিলনমেলা আয়োজন করল স্মার্ট টেকনোলজিস
প্রযুক্তি সংবাদ

জিটিএ ৬-এর আগমন উদ্‌যাপনে গেমারদের মিলনমেলা আয়োজন করল স্মার্ট টেকনোলজিস

প্রতিদিনের রান্না আরও স্বাচ্ছন্দ্যময় করতে নতুন চারটি স্মার্ট কিচেন অ্যাপ্লায়েন্স নিয়ে এলো শাওমি
প্রযুক্তি সংবাদ

প্রতিদিনের রান্না আরও স্বাচ্ছন্দ্যময় করতে নতুন চারটি স্মার্ট কিচেন অ্যাপ্লায়েন্স নিয়ে এলো শাওমি

বাংলাদেশে তৈরি থাপ্পড়ম্যান ব্রাউজার গেমের ক্যাম্পাসভিত্তিক প্রতিযোগিতা
প্রযুক্তি সংবাদ

ব্রাউজার গেমে দুর্নীতি ও হয়রানির বিরুদ্ধে প্রতিবাদ

সপ্তাহের সবচেয়ে পঠিত

ভিভো ভি৮০: রাইজ অরেঞ্জের আভায় জাইসের ফটোগ্রাফি

ভিভো ভি৮০: রাইজ অরেঞ্জের আভায় জাইসের ফটোগ্রাফি

২০০ মিমি টেলিকনভার্টার সুবিধাসহ আসছে ভিভো এস৭০ প্রো

২০০ মিমি টেলিকনভার্টার সুবিধাসহ আসছে ভিভো এস৭০ প্রো

গিকবেঞ্চে ভিভোর নতুন ফোন, আসছে আইকিউ ১৬আর নাকি ১৬এস?

গিকবেঞ্চে ভিভোর নতুন ফোন, আসছে আইকিউ ১৬আর নাকি ১৬এস?

ওয়াশিং মেশিন সারাতে এক বছর ধরে ভোগান্তির অভিযোগ, পার্টস নেই বলে জানাল ভিশন

ওয়াশিং মেশিন সারাতে এক বছর ধরে ভোগান্তির অভিযোগ, পার্টস নেই বলে জানাল ভিশন

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

এটুআই ও ইউএনডিপির জরিপে ডিজিটাল সেন্টারের নতুন রূপরেখা
প্রযুক্তি সংবাদ

এটুআই ও ইউএনডিপির জরিপে ডিজিটাল সেন্টারের নতুন রূপরেখা

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), তারহীন উচ্চগতির ইন্টারনেট এবং নাগরিকবান্ধব...

ওয়ারেন্টি সেবা নিয়ে টেকল্যান্ডের বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

ওয়ারেন্টি সেবা নিয়ে টেকল্যান্ডের বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

রবির ‘সার্কেল’ ব্র্যান্ড নিয়ে আপত্তি, কারণ দর্শানোর নোটিশ বিটিআরসির

রবির ‘সার্কেল’ ব্র্যান্ড নিয়ে আপত্তি, কারণ দর্শানোর নোটিশ বিটিআরসির

‘আমার পে’র মাধ্যমে হুন্ডি, ৩০ লাখ ডলারের বেশি বৈদেশিক মুদ্রা হাতছাড়া

‘আমার পে’র মাধ্যমে হুন্ডি, ৩০ লাখ ডলারের বেশি বৈদেশিক মুদ্রা হাতছাড়া

মাসের সবচেয়ে পঠিত

২৪ মাসের গ্যারান্টি নিয়েও সেবা নেই, ড্যাজলের বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

৭৯৭ টাকা দিয়ে ২৪ মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, নষ্ট ইয়ারবাড বদলে দিচ্ছে না ড্যাজল

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

ড্যাজলের বিরুদ্ধে ইনঅ্যাকটিভ দাবি করে অ্যাকটিভ স্যামসাং ফোন বিক্রির অভিযোগের ইনভয়েস ও কথোপকথনের স্ক্রিনশট

Care+ নিয়েও মিলছে না সেবা, ড্যাজল-এর বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

29 June 2020

যেসব কারণে দেরিতে চার্জ হয় ফোন

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix