Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

আইফোন, ম্যাকের জন্য ২৬.৩ আপডেট আনল অ্যাপল

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Friday, 13 February 2026
আইফোন, ম্যাকের জন্য ২৬.৩ আপডেট আনল অ্যাপল

FILE PHOTO: The Apple logo hangs from the front of the new Apple Store Williamsburg in Brooklyn, New York, U.S., July 28, 2016. REUTERS/Andrew Kelly/File Photo

Share on FacebookShare on Twitter

আইফোন, আইপ্যাড ও ম্যাক ব্যবহারকারীদের জন্য নতুন সফটওয়্যার আপডেট ২৬.৩ এনেছে অ্যাপল। খুব বড় কোনো বাহ্যিক পরিবর্তন না থাকলেও ডিভাইসের দীর্ঘদিনের বেশ কিছু কারিগরি সীমাবদ্ধতার সমাধান দেবে এই আপডেট।

প্রযুক্তি সাইট এনগ্যঅজেট লিখেছে, আপডেটটি আইফোন, আইপ্যাড, ম্যাক ও অ্যাপল ওয়াচের জন্য প্রযোজ্য। ফলে, আইফোনে নতুন আপডেট নোটিফিকেশন এলে অবাক হওয়ার কিছু নেই।

তবে আপডেটটিতে খুব বেশি নতুন ফিচার নেই। এটিকে ছোটখাটো আপডেট হিসেবেই ধরা হচ্ছে, যার মূল লক্ষ্য আগের ছোটখাটো সমস্যা বা ‘বাগ’ সমাধান করা। বিষয়টি রোমাঞ্চকর কিছু নয়, তবে ফোনের নিরাপত্তার জন্য তা গুরুত্বপূর্ণ।

তবে লক্ষণীয় বিষয় হচ্ছে, আইফোন ও আইপ্যাডের জন্য এবারের আপডেটে সমাধানের তালিকাটি দীর্ঘ।

‘নাইনটুফাইভম্যাক’-এর প্রতিবেদন অনুসারে, এ আপডেটের মাধ্যমে প্রায় ৩৭টি নিরাপত্তা ঝুঁকি বা সিকিউরিটি ইস্যু সমাধান করেছে অ্যাপল।

আইওএস ২৬.৩ ও আইপ্যাডওএস ২৬.৩-এ ডিভাইস থেকে অ্যান্ড্রয়েড ডিভাইসে তথ্য পাঠানোর নতুন টুল যোগ করেছে কোম্পানিটি, যা সুবিধাজনক। এ আপডেট ব্যবহারকারীর ছবি, নোট, মেসেজ, অ্যাপ ও অন্যান্য ডেটা অ্যান্ড্রয়েড ফোনে ট্রান্সফার করবে।

তবে হেলথ ডেটা বা স্বাস্থ্য সংক্রান্ত তথ্য, পাসওয়ার্ড দিয়ে সুরক্ষিত নোট বা ছবি স্থানান্তর হবে না এ আপডেটে। এ ছাড়া, আইফোন বা আইপ্যাড থেকে অন্য ডিভাইসে নোটিফিকেশন ফরোয়ার্ডের নতুন অপশনও দিয়েছে অ্যাপল, যা কেবল ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর ব্যবহারকারীদের জন্য প্রযোজ্য।

‘ম্যাকওএস টাহো ২৬.৩’ ও ‘ওয়াচওএস ২৬.৩’ এ দুটি আপডেটেই আগের বিভিন্ন সমস্যার সমাধান ও নিরাপত্তা ব্যবস্থা আরও উন্নত করেছে অ্যাপল। অ্যাপল কেন এমন ছোট আপডেট আনল তার কারণ সম্ভবত, বড় চমকগুলো পরবর্তী আপডেটের জন্য জমিয়ে রাখা।

এরইমধ্যে গুঞ্জন চলছে, সফটওয়্যার আপডেট ২৬.৪-এ বহু প্রতীক্ষিত সিরি’র নতুন রূপ ও নতুন ইমোজি ফিচার আনতে যাচ্ছে অ্যাপল।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: ম্যাকের জন্য ২৬.৩

এই বিভাগ থেকে আরও পড়ুন

৩৭ হাজার টাকায় ইলেকট্রিক বাইক আনছে শাওমি
অটোমোবাইল

৩৭ হাজার টাকায় ইলেকট্রিক বাইক আনছে শাওমি

৫জি নেটওয়ার্ক কি ক্যান্সারের ঝুঁকি বাড়াবে?
নির্বাচিত

৫জি নেটওয়ার্ক কি ক্যান্সারের ঝুঁকি বাড়াবে?

OTP ছাড়াই ডাচ্‌-বাংলা ব্যাংকের ক্রেডিট কার্ড থেকে ৯৪ হাজার টাকা কেটে নেওয়ার অভিযোগ
অর্থ ও বাণিজ্য

OTP ছাড়াই ডাচ্‌-বাংলা ব্যাংকের ক্রেডিট কার্ড থেকে ৯৪ হাজার টাকা কেটে নেওয়ার অভিযোগ

ওয়ালটন পণ্য ক্রয়ে মিলিয়নিয়ার হওয়ার সুযোগসহ নানা সুবিধা
ছাড় ও অফার

ওয়ালটন পণ্য ক্রয়ে মিলিয়নিয়ার হওয়ার সুযোগসহ নানা সুবিধা

মোবাইলের নিরাপত্তায় ই-সিম নাকি সিম কার্ড?
টেলিকম

মোবাইলের নিরাপত্তায় ই-সিম নাকি সিম কার্ড?

গুগল ড্রাইভে ফাইল, ছবি খোঁজার উপায় এলো
প্রযুক্তি সংবাদ

গুগল ড্রাইভে ফাইল, ছবি খোঁজার উপায় এলো

Load More

ট্রেন্ডিং টপিক

ভিভো ভি৮০ আসছে রাইজ অরেঞ্জের নতুন আকর্ষণে!
নির্বাচিত

ভিভো ভি৮০ আসছে রাইজ অরেঞ্জের নতুন আকর্ষণে!

সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ে ঝুঁকিপূর্ণ ভবন, ক্লাস বর্জন শিক্ষার্থীদের
সোশ্যাল মিডিয়া

সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ে ঝুঁকিপূর্ণ ভবন, ক্লাস বর্জন শিক্ষার্থীদের

চীনের ZKTeco Global Conference-এ Premier Rebate Achiever Award গ্রহণ করছেন স্মার্ট টেকনোলজিসের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর এস এম মহিবুল হাসান
প্রযুক্তি বাজার

জেডকেটেকোর ‘প্রিমিয়ার রিবেট এচিভার অ্যাওয়ার্ড’ পেল স্মার্ট টেকনোলজিস

সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপের পাওয়ার্ড বাই স্পন্সর ওয়ালটন ফ্যান
বিবিধ

সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপের পাওয়ার্ড বাই স্পন্সর ওয়ালটন ফ্যান

সপ্তাহের সবচেয়ে পঠিত

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

১.৫কে কার্ভড ওএলইডি ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরাসহ রেডমি এম১০০ প্রো স্মার্টফোন

১.৫কে কার্ভড ডিসপ্লে ও ডাইমেনসিটি চিপ নিয়ে Redmi M100 Pro

‘লাগেজ পার্টি’র আড়ালে ‘ড্যাজল’

ড্যাজল শপের বিরুদ্ধে রিপ্লেসমেন্ট নিয়ে হয়রানির অভিযোগ

Care+ নিয়েও মিলছে না সেবা, ড্যাজল-এর বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

Care+ নিয়েও মিলছে না সেবা, ড্যাজল-এর বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ে ঝুঁকিপূর্ণ ভবন, ক্লাস বর্জন শিক্ষার্থীদের
সোশ্যাল মিডিয়া

সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ে ঝুঁকিপূর্ণ ভবন, ক্লাস বর্জন শিক্ষার্থীদের

সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পুরোনো ভবনের...

ফুডপান্ডাকে বিদায় জানালেন চট্টগ্রামের রেস্টুরেন্ট মালিকরা, ঢাকায় কী হবে!

ফুডপান্ডাকে বিদায় জানালেন চট্টগ্রামের রেস্টুরেন্ট মালিকরা, ঢাকায় কী হবে!

বৈশ্বিক ‘মিনিংফুল বিজনেস ১০০’ তালিকায় বাংলাদেশের প্রিয়শপ

বৈশ্বিক ‘মিনিংফুল বিজনেস ১০০’ তালিকায় বাংলাদেশের প্রিয়শপ

ডিআরইউ মিডিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্টের স্পনসর হলো ওয়ালটন

ডিআরইউ মিডিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্টের স্পনসর হলো ওয়ালটন

মাসের সবচেয়ে পঠিত

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

১.৫কে কার্ভড ওএলইডি ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরাসহ রেডমি এম১০০ প্রো স্মার্টফোন

১.৫কে কার্ভড ডিসপ্লে ও ডাইমেনসিটি চিপ নিয়ে Redmi M100 Pro

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

13 February 2026

আইফোন, ম্যাকের জন্য ২৬.৩ আপডেট আনল অ্যাপল

Techzoom.TV |
TechzoomTV