Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ওয়াইফাই ইন্টারনেটের গতি বাড়ানোর ১০ উপায়

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Sunday, 16 August 2020
ওয়াইফাই ইন্টারনেটের গতি বাড়ানোর ১০ উপায়
Share on FacebookShare on Twitter

নানা কারণে ওয়াইফাই ইন্টারনেটের গতি কমে যায়। ইন্টারনেট ডাউন বা স্লো হয়ে গেলে কী ধরণের সমস্যা বা বিরক্তি হয় তা আমরা সবাই জানি। আর এই লকডাউনে স্মার্টফোন, কম্পিউটার এবং ইন্টারনেট আমাদের লাইফলাইন হয়ে উঠেছে। তাই এই প্রতিবেদনে কিছু টিপস শেয়ার করা হলো। যেগুলো মনে চললে আপনার ইন্টারনেটের গতি বেড়ে যাবে অনেকগুণ।

পরিষেবা নির্বাচন

কানেকশন নেওয়ার আগে ইন্টারনেট পরিষেবা সরবরাহকারী এবং বিভিন্ন প্ল্যান সম্পর্কে খোঁজ খবর করুন, প্রতিবেশীদের থেকে জেনে নিন আপনি যে অঞ্চলে থাকেন সেখানে কোন সংস্থা সবচেয়ে ভাল পরিষেবা। এমন একটি সংস্থা বেছে নিন যা অন্তত ১০ এমবিপিএস পার সেকেন্ড গতির উপরে স্পিড দেয়। দীর্ঘ সময় ধরে প্রতিদিন অনলাইনে কাজ করার জন্য ৭৫০ টাকার উপরে যেকোনো পরিষেবার প্ল্যান বেছে নিতে পারেন। বাড়িতে যদি ইন্টারনেট ইউজার বেশি হয় সেক্ষেত্রে বেশি ডেটা পেতে আপনাকে একটু ব্যয়বহুল প্ল্যান রিচার্জ করতে হবে। বেশির ভাগ ব্যয়বহুল প্ল্যানে হাই ফাপ লিমিট থাকে।

রাউটার ট্রাবলশুট

বেশকিছু এমন সময় আসে যখন রাউটারের স্পিড একেবারে কমে যায়। সেই সময় আপনি ট্রাবলশুটিং উইজার্ড চালিয়ে দেখে নিতে পারেন যে আপনার রাউটার কানেকশনে কি সমস্যা রয়েছে। সেই সমস্যার সমাধান করলে এবং আবার নতুন করে রাউটার সেটিং চালু করলে আবার আপনার রাউটার আগের মত কাজ করবে। এছাড়া প্রতিদিন আপনি নিজে রাউটারকে অন্তত দশ মিনিটের জন্য বন্ধ রাখুন, তাহলে রাউটারটি ভালোভাবে কাজ করতে পারবে।

ডিভাইস কানেকশন

যদি আপনার অবস্থানের সীমার মধ্যে বেশ কয়েকটি নেটওয়ার্ক থাকে তবে সঠিক নেটওয়ার্কটি নিশ্চিত করে, ডিভাইসগুলো সংযুক্ত করুন।

একটি সার্বজনীন ওয়াইফাই সাধারণত ধীর গতির হয়, যদি আপনার ডিভাইস এই ধরণের ওপেন নেটওয়ার্কের সাথে সংযুক্ত হয়ে যায় তবে কানেকশন স্বাভাবিকের চেয়ে ধীর গতির হবে।

রাউটারের অবস্থান

যদি আপনি কোন ইলেকট্রনিক জিনিসের সামনাসামনি আপনার রাউটার রেখে দেন তাহলে ইন্টারনেটের স্পিড কম হতে পারে। কারণ ইলেক্ট্রোম্যাগনেটিক তরঙ্গগুলো আপনার রাউটারের ইন্টারনেটের স্পিড কমিয়ে দেয়। তাই যদি সেরকম থাকে তাহলে আপনি নিজের রাউটারের অবস্থান পরিবর্তন করুন।

অতিরিক্ত অ্যাপ্লিকেশন বন্ধ করুন

নেটফ্লিক্স বা ইউটিউবের মতো স্ট্রিমিং অ্যাপগুলো প্রচুর পরিমাণে ব্যান্ডউইথ গ্রহণ করে। সুতরাং আপনি অন্য কোনো কাজ করলে, সেই কাজ শেষ না হওয়া অবধি অন্যান্য সমস্ত স্ট্রিমিং প্লাটফর্ম বন্ধ রাখুন।

সিকিউরিটি ব্যবহার করুন

যদি আপনি স্লো ব্রডব্যান্ড স্পিড পেয়ে থাকেন তাহলে হয়তো আপনার রাউটারের সঙ্গে অন্য কোন ব্যক্তি কানেক্টেড আছে। তাই আপনি নিজের রাউটারকে ভালো পাসওয়ার্ড এবং সিকিউরিটির মাধ্যমে সুরক্ষিত করুন। এর ফলে আপনার নেটওয়ার্কের স্পিড স্বাভাবিক থাকবে।

তার পরীক্ষা করুন

মডেম বা রাউটারে সংযোগকারী তারগুলো আলগা হয়ে গেলে বা পাঞ্চড হয়ে গেলে ইন্টারনেটের স্পিড স্লো হয়ে যেতে পারে। এছাড়া নিম্নমানের কোক্সিয়াল স্প্লিট্টারও, স্পিডের ওপর প্রভাব ফেলে। নিশ্চিত করুন সমস্ত তারগুলি ঠিকঠাক আছে এবং সঠিকভাবে সংযুক্ত রয়েছে।

ল্যান ক্যাবলের ব্যবহার

যদি আপনি আরো বেশি ইন্টারনেট স্পিড পেতে চান তাহলে ল্যান ক্যাবল ব্যবহার করুন। এই ক্যাবলের মধ্যেও যদি আপনি অত্যন্ত পুরনো ল্যান ক্যাবল ব্যবহার করেন তাহলে ইন্টারনেট স্পিড কম হতে পারে। ভালো হবে যদি আপনি ক্যাট-৬, ক্যাট-৬এ জাতীয় ক্যাবল ব্যবহার করেন। তাহলে আপনার ইন্টারনেটের স্পিড খুবই বেশি হয়ে যাবে।

ওয়াইফাই রিপিটার যুক্ত করুন

আপনার ডিভাইস যদি রাউটার থেকে অনেকটা দূরে থাকে তাহলে সেক্ষেত্রে একটি ওয়াইফাই এক্সটেন্ডার, বুস্টার বা রিপিটারের সাহায্যে আপনি বেশি স্পিড পেতে পারেন। বাড়িতে যদি বড় বড় ঘর থাকে তবে এটি একটি ভাল বিকল্প। এছাড়াও ল্যাপটপে একটি সফটওয়্যার ডাউনলোড করে ওয়াইফাই রিপিটার হিসাবে কাজ চালাতে পারেন।

গতি বাড়াতে কানেকশন একত্রিত করুন

আপনার ডিভাইসে হোম ইন্টারনেট, মোবাইল ডেটা বা একটি পাবলিক ওয়াইফাইয়ের মতো একাধিক কানেকশনের অ্যাক্সেস থাকতে পারে। হয়তো আপনি সেগুলো ব্যবহার করছেন না। সেক্ষেত্রে সেই কানেকশনগুলির স্পিড নষ্ট করার পরিবর্তে, স্পিডিফাইয়ের মতো একটি সরঞ্জাম ব্যবহার করুন যা সমস্ত কানেকশনকে একত্রিত করবে এবং আপনি হাই স্পিড কানেকশন উপভোগ করতে পারবেন।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

উইন্ডোজ বা ম্যাক যেকোনটা থেকেই বিনামূল্যে অ্যান্ড্রয়েড গেম খেলবেন কিভাবে?
কিভাবে করবেন

উইন্ডোজ বা ম্যাক যেকোনটা থেকেই বিনামূল্যে অ্যান্ড্রয়েড গেম খেলবেন কিভাবে?

অ্যান্ড্রয়েড ফোনের জন্য দুর্দান্ত কিছু অ্যাপ্লিকেশন!
টিপস

অ্যান্ড্রয়েড ফোনের জন্য দুর্দান্ত কিছু অ্যাপ্লিকেশন!

সাইবার হামলায় আক্রান্ত বিশ্বের বহু শিক্ষাপ্রতিষ্ঠান
কিভাবে করবেন

ব্যাংক অ্যাকাউন্ট সুরক্ষিত রাখার উপায়

যেকোনো নম্বরে কল করার সুবিধা আনছে হোয়াটসঅ্যাপ
কিভাবে করবেন

ইন্টারনেট ছাড়াই ব্যবহার করা যাবে হোয়াটসঅ্যাপ

হুয়াওয়ে ফোনে গুগল অ্যাপস ও প্লে স্টোর ব্যবহারের সহজ উপায়
কিভাবে করবেন

হুয়াওয়ে ফোনে গুগল অ্যাপস ও প্লে স্টোর ব্যবহারের সহজ উপায়

উইন্ডোজ ১১ সাজান নিজের মতো
কিভাবে করবেন

উইন্ডোজ ১১ সাজান নিজের মতো

Load More

ট্রেন্ডিং টপিক

স্মার্টফোনে ফাস্ট চার্জিং ও রিভার্স চার্জিংয়ের সুবিধা
প্রযুক্তি সংবাদ

স্মার্টফোনে ফাস্ট চার্জিং ও রিভার্স চার্জিংয়ের সুবিধা

বেজেলহীন স্মার্টফোনের নতুন চমক দেখাল টেকনো
প্রযুক্তি সংবাদ

বেজেলহীন স্মার্টফোনের নতুন চমক দেখাল টেকনো

ফোল্ডেবলের বাজারে অ্যাপলের প্রবেশ
নির্বাচিত

ফোল্ডেবলের বাজারে অ্যাপলের প্রবেশ

দেশে আসছে গ্যালাক্সি এস২৬ এফই, ফ্ল্যাগশিপ ফিচারে নজর সাশ্রয়ী দামের ক্রেতাদের
প্রযুক্তি সংবাদ

দেশে আসছে গ্যালাক্সি এস২৬ এফই, ফ্ল্যাগশিপ ফিচারে নজর সাশ্রয়ী দামের ক্রেতাদের

সপ্তাহের সবচেয়ে পঠিত

৮,০০০ এমএএইচ ব্যাটারি রিয়েলমি সি১০০এক্সে

৮,০০০ এমএএইচ ব্যাটারি রিয়েলমি সি১০০এক্সে

বেজেলহীন স্মার্টফোনের নতুন চমক দেখাল টেকনো

বেজেলহীন স্মার্টফোনের নতুন চমক দেখাল টেকনো

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

আইডিসি রিপোর্টে দেশের ১ নম্বর স্মার্টফোন ব্র্যান্ড ইনফিনিক্স

আইডিসি রিপোর্টে দেশের ১ নম্বর স্মার্টফোন ব্র্যান্ড ইনফিনিক্স

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

বিনামূল্যে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ আবেদন শেষ ১৫ সেপ্টেম্বর
নির্বাচিত

বিনামূল্যে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ আবেদন শেষ ১৫ সেপ্টেম্বর

দেশের ৬৪ জেলার শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবক ও যুব...

Snapdragon 8 Elite Gen 6: TSMC-এর পাশাপাশি Samsung-এও তৈরি হতে পারে নতুন ফ্ল্যাগশিপ চিপ

Snapdragon 8 Elite Gen 6: TSMC-এর পাশাপাশি Samsung-এও তৈরি হতে পারে নতুন ফ্ল্যাগশিপ চিপ

Dacia Spring Mk2: ইউরোপের বাজেট ইভিতে নতুন চমক, ২৫০ কিমি রেঞ্জ

Dacia Spring Mk2: ইউরোপের বাজেট ইভিতে নতুন চমক, ২৫০ কিমি রেঞ্জ

Honor Play11: ৮৩০০mAh ব্যাটারি ও IP69K সুরক্ষায় নতুন বাজেট ফোন

Honor Play11: ৮৩০০mAh ব্যাটারি ও IP69K সুরক্ষায় নতুন বাজেট ফোন

মাসের সবচেয়ে পঠিত

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

৮,০০০ এমএএইচ ব্যাটারি রিয়েলমি সি১০০এক্সে

৮,০০০ এমএএইচ ব্যাটারি রিয়েলমি সি১০০এক্সে

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

16 August 2020

ওয়াইফাই ইন্টারনেটের গতি বাড়ানোর ১০ উপায়

Techzoom.TV |
TechzoomTV