Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

স্মার্টফোনে ছবি তুলে আয়

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Thursday, 26 November 2020
স্মার্টফোনে ছবি তুলে আয়
Share on FacebookShare on Twitter

বর্তমানে সবার হাতেই স্মার্টফোন (Smart Phone) আছে। আছে হাই-রেজুলেশন (High-Resolution) ক্যামেরা। আর আছে ছবি তোলার শখ। তাই চাইলে আপনার এই শখকেই পুঁজি করে স্মার্টফোন দিয়েই ছবি তুলে আয় করতে পারেন। তবে এক্ষেত্রে আকর্ষণীয় এবং অসাধারণ বিষয়বস্তুতে ফোকাস করা ছবির চাহিদা বেশী। এবং ভালো ডিজিটাল ক্যামেরা থাকলেও আয় করতে পারবেন। একই নিয়মে।

ছবি তুলে কিভাবে আয়?

অনেক ছোট বড় কোম্পানি বা ওয়েবমাস্টার (Web Master) তাদের বিজ্ঞাপন, ম্যাগাজিন, পোস্টার, ভিডিও বা ওয়েবসাইট কনটেন্ট হিসেবে ছবি ব্যবহার করতে চান। কিন্তু অনেক সময় দেখা যায় মনের মতো ছবি তোলা যাচ্ছে না কিন্তু একই সময় কেউ একজন সেরকম ছবি তুলে অনলাইনে দিয়ে রেখেছেন। কিন্তু সমস্যা হচ্ছে অন্যের তোলা ছবি ব্যবহার করতে অনুমতি নিতে হবে। তাই এক্ষেত্রে রয়্যালিটি মুক্ত ছবি (Royalty Free Image) হলে যে কেউ ছবিগুলো কিনে নিয়ে তাদের প্রয়োজনে ব্যবহার করতে পারবেন। তাই এর চাহিদা অনেক। এক্ষেত্রে অনেক ছোট বড় কোম্পানি, ওয়েবমাস্টার, ব্যাক্তি, সংবাদপত্র ইত্যাদি এধরনের ছবি কিনে থাকে। আর তাদের কাছে ছবি বিক্রি করার সময় তারা এই ছবি ব্যবহারের অনুমতি পেয়ে থাকে।

কিরকম ছবি?

ছবিগুলো হতে হবে কোন কাজে যেমন বিজ্ঞাপন, পোস্টার, ওয়েবসাইট ইত্যাদিতে ব্যবহার উপযোগী। সেই সাথে প্রতিটি ফটোস্টক (Photostock) মার্কেটপ্লেস (MarketPlace) এ রয়েছে তাদের নিজস্ব কিছু নিয়ম। তাই শুরুতেই নিয়মগুলো পড়ে নেয়া সবচেয়ে ভালো।

আর যদি ছবিতে কোন মডেল (Artist) থাকে তবে সেক্ষেত্রে আরো কিছু নিয়ম মানতে হয়। তাই সেটাও দেখে নিতে হবে। এবং সে অনুযায়ী ফরম পূরণ করেই এরপর ছবি আপলোড করতে হবে।

আমার এই ওয়েবসাইট এ আপলোড করা বেশীরভাগ ছবি এবং উপরের ছবিটিও এরকম ওয়েবসাইট থেকেই কিনে নেয়া। সেই সাথে নিচের লিংক এ উদাহারণ হিসেবে কিছু ছবি দেয়া আছে। আর মার্কেটপ্লেস সমূহ ঘুরে দেখলে আপনি আরো উদাহারণ দেখতে পারবেন। এমনকি ফ্রী স্যাম্পল ডাউনলোড করতে বা ব্যবহার করতে পারবেন। তবে সবচেয়ে ভালো হয় যদি যেসব ফটো মার্কেটপ্লেসগুলোতে বেস্ট সেল হয়েছে সেসব ছবি দেখলে। এতে সহজেই বুঝতে পারবেন কি ধরণের ছবির চাহিদা বেশী। তবে অনেক সময় সাধারণ মনে হওয়া একটি ছবিও সবচেয়ে বেশী বিক্রি হতে পারে। তাই যতো বেশী সম্ভব ছবি আপলোড করা ভালো।

নোটঃ

আপলোড করার পর ছবিগুলো রিভিউ (Review) করা হয়। এক্ষেত্রে অনেক সময় লাগতে পারে। কখনো কখনো তা সাতদিনেরও বেশী সময় নেয়। এর কারণ প্রতিদিন প্রচুর ছবি আপলোড হয়। যা অল্প কয়েকজন রিভিউ টিমের দেখতে অনেক সময় লাগতেই পারে। তাই রিভিউ এর অপেক্ষায় বসে না থেকে আরো ছবি তোলার চেষ্টা করা ভালো।

একই ছবি একাধিক ওয়েবসাইট এ আপলোড করবেন না।

সবসময় জানতে চেষ্টা করবেন কোন ওয়েবসাইট এ কোন ধরণের ছবি বেশী বিক্রি হয়। এবং সেখানে সেই ধরণের ছবি আপলোড করুন। এতে আপনার বিক্রি এর পরিমাণ বেড়ে যাবে।

অনেক সময় রিভিউ এ অনেক ছবি বাতিল করা হয়। এরকম ছবি ফেলে না দিয়ে কিছু ফ্রী ছবি পাওয়া যায় এমন ওয়েবসাইট এ সম্পূর্ণ ফ্রীতে দিয়ে দিন। এক্ষেত্রে আপনি সেখানে একটি পোর্টফলিও (Portfolio) তৈরি করতে পারছেন। যা আপনার কাজেই আসবে। অথবা Flickr এ ও আপলোড করে সেখানে আপনার মার্কেটপ্লেস এর প্রোফাইল এর লিংক দিয়ে দিতে পারেন।

রিভিউ থেকে বাদ দেয়া ছবি আপনি চাইলে আপনার নিজের পোর্টফলিও ওয়েবসাইটেও আপলোড করতে পারেন। এতে আপনি সেখান থেকে আপনার ফটোস্টক মার্কেটপ্লেসগুলোর প্রোফাইল লিংক দিয়ে দিতে পারেন। ফলে কেউ চাইলে সেখান থেকে আপনার ছবিগুলো কিনে নিতে পারবে।

অনেক ফটোস্টক মার্কেটপ্লেস এ ছবি দান (Donate) করা যায়। এখানে দান করার একটি ভালো কারণ হচ্ছে এতে কেউ আপনার ছবি ডাউনলোড করার সময় প্রোফাইলও ঘুরে দেখতে পারে এবং ভালো ভালো কিছু ছবি থাকলে কিনে নিতে পারে।

আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ছবির টাইটেল। যতো ভালো এবং ছবির সাথে খাপে খাপে মিলে যায় টাইপের টাইটেল দিতে পারবেন ততোই বিক্রির পরিমাণ বাড়বে।
কিছু কিছু সাইটে প্রতিযোগিতাও চলতে থাকে। সেখানে বলা হয়ে থাকে যে নির্দিষ্ট ধরণের ছবি তুলতে হবে। মাঝেমাঝে এরকম প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারেন।

 

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

‘সুপারফাস্ট’ চার্জার দেখালো অপো
নির্বাচিত

‘সুপারফাস্ট’ চার্জার দেখালো অপো

ম্যাকবুক এয়ারের লজিক বোর্ডে ত্রুটি
নির্বাচিত

ম্যাকবুক এয়ারের লজিক বোর্ডে ত্রুটি

২০২৫ সালে সেরা সাত স্মার্টফোন ক্যামেরা
নির্বাচিত

২০২৫ সালে সেরা সাত স্মার্টফোন ক্যামেরা

গেমার ও কনটেন্ট ক্রিয়েটরদের জন্য গিগাবাইট এর নতুন কেভিএম মনিটর
নির্বাচিত

গেমার ও কনটেন্ট ক্রিয়েটরদের জন্য গিগাবাইট এর নতুন কেভিএম মনিটর

মোবাইল অপারেটরদের সুবিধা দেওয়ায় আইএসপিদের প্রতিবাদ, দাম বাড়ার শঙ্কা
টেলিকম

ক্ষুদ্র ইন্টারনেট ব্যবসায়ীদের সরানোর জন্য সাইবার আক্রমণ হচ্ছে: ফয়েজ আহমদ তৈয়্যব

ডিজিটাল মার্কেটিং হতে পারে তরুণদের সম্ভাবনাময় পেশা
ই-কমার্স

ডিজিটাল মার্কেটিং হতে পারে তরুণদের সম্ভাবনাময় পেশা

Load More

ট্রেন্ডিং টপিক

গুগল ও অ্যাপল আইডি দিয়ে লগ-ইন সুবিধা বন্ধ করছে নিনটেন্ডো
প্রযুক্তি সংবাদ

গুগল ও অ্যাপল আইডি দিয়ে লগ-ইন সুবিধা বন্ধ করছে নিনটেন্ডো

ন্যায্য রূপান্তরে আন্তর্জাতিক অর্থায়ন ও প্রযুক্তি অপরিহার্য
বিবিধ

ন্যায্য রূপান্তরে আন্তর্জাতিক অর্থায়ন ও প্রযুক্তি অপরিহার্য

১০০০০ এমএএইচ+ ব্যাটারিসহ সেপ্টেম্বরে আসছে রেডমি নোট ১৭ সিরিজ
প্রযুক্তি সংবাদ

একই নামে স্মার্টফোন, ব্যাটারি কমবেশি কেন?

লেনোভো আইডিয়াপ্যাড ৫ ২-ইন-১ ১৬ জেন ১০: দাম অনুযায়ী কতটা ভালো?
প্রযুক্তি বাজার

লেনোভো আইডিয়াপ্যাড ৫ ২-ইন-১ ১৬ জেন ১০: দাম অনুযায়ী কতটা ভালো?

সপ্তাহের সবচেয়ে পঠিত

২৪ মাসের গ্যারান্টি নিয়েও সেবা নেই, ড্যাজলের বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

৭৯৭ টাকা দিয়ে ২৪ মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, নষ্ট ইয়ারবাড বদলে দিচ্ছে না ড্যাজল

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

ড্যাজলের বিরুদ্ধে ইনঅ্যাকটিভ দাবি করে অ্যাকটিভ স্যামসাং ফোন বিক্রির অভিযোগের ইনভয়েস ও কথোপকথনের স্ক্রিনশট

‘ইনঅ্যাকটিভ’ বলে অ্যাকটিভ ফোন বিক্রির অভিযোগ ড্যাজলের বিরুদ্ধে

‘ইনঅ্যাকটিভ’ বলে আগে অ্যাকটিভ আইফোন বিক্রির অভিযোগ ড্যাজলের বিরুদ্ধে

‘ইনঅ্যাকটিভ’ বলে আগে অ্যাকটিভ আইফোন বিক্রির অভিযোগ ড্যাজলের বিরুদ্ধে

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

আপনার ফোন আগে অ্যাক্টিভ করা হয়েছে কি না, জানবেন যেভাবে
নির্বাচিত

আপনার ফোন আগে অ্যাক্টিভ করা হয়েছে কি না, জানবেন যেভাবে

নতুন স্মার্টফোন কেনার সময় ক্রেতাদের অন্যতম উদ্বেগ—ফোনটি সত্যিই...

পুরোনো আইফোন কেনার আগে যে ফিচারগুলো অবশ্যই দেখে নেবেন

স্বপ্নের আইফোন যেখানে খুলে দেয় মৃত্যুর দুয়ার

নতুন স্মার্ট ব্যান্ড আনলো শাওমি

নতুন স্মার্ট ব্যান্ড আনলো শাওমি, থাকছে ১৫০টির বেশি স্পোর্টস মোড

জুনে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যুক্ত হবে পারমাণবিক বিদ্যুৎ

জাতীয় গ্রিডে রূপপুরের ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ

মাসের সবচেয়ে পঠিত

২৪ মাসের গ্যারান্টি নিয়েও সেবা নেই, ড্যাজলের বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

৭৯৭ টাকা দিয়ে ২৪ মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, নষ্ট ইয়ারবাড বদলে দিচ্ছে না ড্যাজল

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

26 November 2020

স্মার্টফোনে ছবি তুলে আয়

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix