Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

কাজের গুরুত্বপূন ৮ টি অ্যাপস

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Friday, 1 January 2021
কাজের গুরুত্বপূন ৮ টি অ্যাপস
Share on FacebookShare on Twitter

স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য অ্যাপস খুবই গুরুত্বপূর্ণ। অ্যাপসের ব্যবহার ছাড়া স্মার্টফোন যেন স্মার্ট হয়ে ওঠে না। অ্যান্ড্রয়েড চালিত স্মার্টফোনের জনপ্রিয় কয়েকটি অ্যাপস নিয়ে লিখেছেন মোখলেছুর রহমান

ডব্লিউপিএস অফিস

কম্পিউটারে বিভিন্ন অফিসিয়াল কাজের জন্য মাইক্রোসফট অফিস প্রোগ্রামগুলো সবার কাছেই পরিচিত। মাইক্রোসফট অফিস প্রোগ্রামের কাজ ডব্লিউপিএস অফিস অ্যাপের মাধ্যমেই সম্পন্ন করতে পারবেন। এ ছাড়া যে কোনো অফিস ফাইলকে পিডিএফ আকারে কনভার্ট করতে পারবেন। আপনার এই অ্যাপটি গুগল প্লে-স্টোর থেকে ফ্রিতে ডাউনলোড করতে পারবেন।

গুগল কিপ

প্রতিদিন খুঁটিনাটি বিভিন্ন বিষয়ে নোট রাখতে হয়। আগে এ জন্য মানুষ ডায়েরি লিখত। হাতে যখন অ্যান্ড্রয়েড ফোন, তখন আর চিন্তা কী। প্লে-স্টোর থেকে চটজলদি নামিয়ে নিন গুগল কিপ অ্যাপটি। নোটের পাশাপাশি ছোটখাটো ফাইল এবং ছবিও পিন করে রাখা যায় অ্যাপটিতে।

গুগল ম্যাপস

পেপার ম্যাপ বহন করার দিন অনেক আগেই শেষ হয়ে গেছে। অ্যান্ড্রয়েডের জন্য রয়েছে গুগল ম্যাপস এবং সঙ্গে রয়েছে নেভিগেশন (বেটা) সুবিধা। ভয়েস গাইড, ড্রাইভিং ডিরেকশন, গুগল স্ট্রিট ভিউ সুবিধা, ৩ডি দালানের ভিউসহ অনেক অনেক ফিচার তো রয়েছেই। ভালো নেট স্পিড প্রয়োজন হতে পারে।

পকেট

আর্টিকেল পড়তে পড়তে অনেক সময় অন্য কোনো কাজ করার দরকার হতে পারে। অর্ধেক আর্টিকেল পড়ার পর বাকিটুকু পরে পড়লে কেমন হয়? হ্যাঁ, এই কাজটাই করে দেবে পকেট অ্যান্ড্রয়েড অ্যাপটি। ওয়েবসাইটের যে কোনো আর্টিকেল পরে পড়ার জন্য পকেট ব্যবহার করার পাশাপাশি এই আর্টিকেলগুলো মোবাইল, কম্পিউটার বা ট্যাবলেটেও যে কোনো সময় পাওয়া যাবে। এমনকি অফলাইনেও পড়া যাবে আর্টিকেলগুলো।

ফক্সিট পিডিএফ রিডার

পিডিএফ ফাইলগুলো পড়ার জন্য সবচেয়ে পছন্দের আর একটি অ্যাপ হলো ফক্সিট রিডার। পিডিএফ সুবিধামতো ফন্ট ও ভিউয়ার পড়ার পাশাপাশি এতে আছে পিডিএফ এডিটেরও সুবিধা। এর ব্যবহার অত্যন্ত ইউজার ফ্যান্ডলি। এটিও গুগল প্লে-স্টোর থেকে বিনামূল্যে ব্যবহার করা যায়।

এভারনোট

হ্যান্ডনোট বুকের ব্যবহার অনেক দিন আগেই কালের আবর্তে হারিয়ে গেছে। সেখানে স্থান পেয়েছে এভারনোটের মতো চমৎকার ডিজিটাল নোটবুক অ্যাপস। এভারনোটের মাধ্যমে দৈনিক রুটিন, টু ডু লিস্ট, নোট রাখা, রিমাইন্ডারসহ অনেক অনেক সুবিধা পাওয়া যাবে। নিত্যদিন কাজে লাগার মতো অ্যাপস হলো এভারনোট।

ডুয়ালিঙ্গো

বিভিন্ন ভাষা শেখার জন্য একটি অসাধারণ অ্যান্ড্রয়েড অ্যাপ ডুয়ালিঙ্গো। ইংরেজির পাশাপাশি ফ্রেঞ্চ, জার্মান, স্প্যানিশের মতো বহু ভাষার শব্দ শেখার একটা সুন্দর প্ল্যাটফর্ম এই অ্যাপটি। কুইজে অংশগ্রহণের মাধ্যমে একজন ব্যবহারকারী এখান থেকে শিখতে পারবেন। পাশাপাশি রয়েছে কন্টিনিউয়াস অ্যাসেসমেন্টের ব্যবস্থা। এমনকি আপনার কোনো ভাষা শেখায় অগ্রগতিও দেখাবে এই অ্যাপ। পাশাপাশি রয়েছে বন্ধুদের চ্যালেঞ্জ করার সুযোগ এবং প্রতিযোগিতার মাধ্যমে নিজেকে আরও শানিয়ে নেওয়ার সুযোগ।

গুগল ড্রাইভ

প্রয়োজনীয় ফাইলগুলো যে কোনো সময় যে কোনো প্রান্তে প্রয়োজন হতে পারে। ক্লাউডের যুগে সকল ডকুমেন্টস ব্যাকআপ রাখতে গুগল ড্রাইভ অনেক কাজে দেবে। শুধু তাই নয়, প্রয়োজনীয় ফাইলগুলো কম্পিউটার বা মোবাইলে যখন খুশি ডাউনলোড করা যাবে। মোবাইল থেকেই আপলোড করা যাবে প্রয়োজনীয় ফাইলটি।

ইনস্টাগ্রাম

ছবি এডিট করার জন্য অ্যান্ড্রয়েড অ্যাপসের অভাব নেই তবে তার মধ্য হতে ইনস্টাগ্রাম হতে পারে অন্যতম সেরা একটি এডিটর সফটওয়্যার। অনেক অনেক ফিল্টারের পাশাপাশি রয়েছে ছবি এডিট করে শেয়ার করার ফিচার। ১৫ মেগাবাইটের অ্যান্ড্রয়েড অ্যাপটি বিনামূল্যেই ডাউনলোড করা যায়।

ড্রপবক্স

গুগল ড্রাইভের মতোই ক্লাউড স্টোরেজ সার্ভিস দেয় ড্রপবক্স। ড্রপবক্স বিনামূল্যেই ব্যবহার করা যায়। এ অ্যাপের মাধ্যমে প্রয়েজনীয় ফাইলগুলোকে কেন্দ্রীয় স্থানে স্টোরেজ করে রাখতে পারেন। যে কোনো সময় যে কোনো স্থানে সংরক্ষিত ফাইলে ঢোকা যায়। বড় ফাইল পাঠানো সহজ, এমনকি যাদের ড্রপবক্স অ্যাকাউন্ট নেই তাদের কাছেও। ডক স্ক্যানার, ভাগ করা ফোল্ডার, অফলাইন অ্যাক্সেসসহ বেশ কিছু দারুণ ফিচার রয়েছে অ্যাপটিতে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

ইন্টারনেট ছাড়াই হোয়াটসঅ্যাপে ছবি-ফাইল পাঠানোর উপায়
নির্বাচিত

ইন্টারনেট ছাড়াই হোয়াটসঅ্যাপে ছবি-ফাইল পাঠানোর উপায়

আপনার ফোনের জন্য ভালো চার্জার কিভাবে সনাক্ত করবেন?
কিভাবে করবেন

কিভাবে এন্ড্রয়েড ফোনকে নিরাপদ রাখবেন

স্মার্টফোনের ব্যাটারি ফুলে গেলে কী করবেন, কী করবেন না
প্রযুক্তি পরামর্শ

স্মার্টফোনের ব্যাটারি ফুলে গেলে কী করবেন, কী করবেন না

ব্রাউজারের ক্যাশ মেমোরি পরিষ্কার করবেন যেভাবে
কিভাবে করবেন

ব্রাউজারের ক্যাশ মেমোরি পরিষ্কার করবেন যেভাবে

কাজ করতে করতে ল্যাপটপ হঠাৎ বন্ধ হয়ে যায়?
প্রযুক্তি পরামর্শ

কাজ করতে করতে ল্যাপটপ হঠাৎ বন্ধ হয়ে যায়?

হ্যাকারদের থেকে আপনার স্মার্টফোনকে সুরক্ষিত রাখার ৭ সহজ উপায়
কিভাবে করবেন

হ্যাকারদের থেকে আপনার স্মার্টফোনকে সুরক্ষিত রাখার ৭ সহজ উপায়

Load More

ট্রেন্ডিং টপিক

জরুরি প্রয়োজনে এক কিস্তির সমপরিমাণ অর্থ উত্তোলন করতে পারবেন ওয়ালটন প্লাজার ক্রেতারা
প্রযুক্তি সংবাদ

জরুরি প্রয়োজনে এক কিস্তির সমপরিমাণ অর্থ উত্তোলন করতে পারবেন ওয়ালটন প্লাজার ক্রেতারা

বাক্কোর ২০২৬–২০২৮ মেয়াদের নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদ
প্রযুক্তি সংবাদ

বাক্কোর নতুন সভাপতি ফয়সল আলিম, সাধারণ সম্পাদক নাহিদ হোসেন

সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপের পাওয়ার্ড বাই স্পন্সর ওয়ালটন ফ্যান
বিবিধ

সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপের পাওয়ার্ড বাই স্পন্সর ওয়ালটন ফ্যান

ভিভো ভি৮০ আসছে রাইজ অরেঞ্জের নতুন আকর্ষণে!
নির্বাচিত

ভিভো ভি৮০ আসছে রাইজ অরেঞ্জের নতুন আকর্ষণে!

সপ্তাহের সবচেয়ে পঠিত

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

১.৫কে কার্ভড ওএলইডি ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরাসহ রেডমি এম১০০ প্রো স্মার্টফোন

১.৫কে কার্ভড ডিসপ্লে ও ডাইমেনসিটি চিপ নিয়ে Redmi M100 Pro

‘লাগেজ পার্টি’র আড়ালে ‘ড্যাজল’

ড্যাজল শপের বিরুদ্ধে রিপ্লেসমেন্ট নিয়ে হয়রানির অভিযোগ

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

আনঅফিশিয়াল মোবাইল ফোন কেনার আগে আইএমইআই ও বৈধতা যাচাইয়ের পরামর্শ
প্রযুক্তি বাজার

আনঅফিশিয়াল ফোন কিনে ঠকছেন না তো?

দেশের বাজারে স্মার্টফোন কেনার ক্ষেত্রে ক্রেতাদের একটি বড়...

লেনদেনে লিমিট বাড়ালো বিকাশ-রকেট

জালিয়াতের হাতে অর্থ খুইয়ে বিকাশের বিরুদ্ধে মামলা

‘লাগেজ পার্টি’র আড়ালে ‘ড্যাজল’

ড্যাজল শপের বিরুদ্ধে রিপ্লেসমেন্ট নিয়ে হয়রানির অভিযোগ

২০২৯ সালের মধ্যে টু-জি নেটওয়ার্ক বন্ধের বিটিআরসির পরিকল্পনা এবং বাটন ফোন ব্যবহারকারীদের জন্য ভোল্টি প্রযুক্তির বিকল্প

টুজি বন্ধ হয়ে যাচ্ছে, বাটন ফোন কী আর চলবে না?

মাসের সবচেয়ে পঠিত

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

১.৫কে কার্ভড ওএলইডি ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরাসহ রেডমি এম১০০ প্রো স্মার্টফোন

১.৫কে কার্ভড ডিসপ্লে ও ডাইমেনসিটি চিপ নিয়ে Redmi M100 Pro

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

01 January 2021

কাজের গুরুত্বপূন ৮ টি অ্যাপস

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix