Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

যে ১০ উপায়ে স্মার্টফোনের গতি বাড়াবেন

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Wednesday, 17 March 2021
স্মার্টফোন স্লো হয়ে গেছে? জেনে নিন ফোন ফাস্ট করার উপায়
Share on FacebookShare on Twitter

আমাদের দৈনন্দিন জীবনের সঙ্গী স্মার্টফোন। অতিরিক্ত ব্যবহার করলে অন্যান্য ইলেকট্রনিক যন্ত্রের মতো স্মার্টফোনও ধীরগতির হয়ে যায়। করোনা মহামারীর কারণে বাসা থেকে কাজ বৃদ্ধিতে স্মার্টফোনের ব্যবহারও লক্ষণীয়ভাবে বেড়েছে। স্মার্টফোন স্লো হয়ে গেলে যে ১০টি কাজ করা উচিত—

অপ্রয়োজনীয় অ্যাপস বাদ দেওয়া

স্মার্টফোনে যদি অপ্রয়োজনীয় অ্যাপস রাখা হয়, তাহলে সেটি স্লো হয়ে যায়। অদরকারী অ্যাপস ডাউনলোড করলে স্মার্টফোন বারবার হ্যাং হতে থাকে। এতে কাজের সময়ে বিব্রত হতে হয়। তাই অপ্রয়োজনীয় অ্যাপস স্মার্টফোন ডিভাইসে না রাখাই ভালো। প্রয়োজনের তুলনায় বেশি অ্যাপ রাখলে স্মার্টফোনের গতিশীলতা নষ্ট হয়। কিছুটা অনিয়মিত কিংবা কম ব্যবহূত অ্যাপসগুলোও বাদ দিতে পারেন। খুবই প্রয়োজন হলে পরবর্তী সময়ে ডাউনলোড করে কাজ করতে পারবেন।

সিনেমা, টিভি শো ও মিউজিক ডিলিট করে করা

এক বা একাধিকবার দেখার পরও আমরা অভ্যাসবশত অনেক সিনেমা, টেলিভিশন শো বা গান স্মার্টফোনে রেখে দিই। এগুলো স্মার্টফোনের মেমোরির ওপর চাপ প্রয়োগ করে। দেখা হয়ে গেছে এবং বর্তমানে খুবই জরুরি নয় এমন সিনেমা, টিভি শো ও মিউজিক ডিলিট করে ফেলুন।

ব্যাকগ্রাউন্ডে অ্যাপ বন্ধ করা

আপনি ফোন ব্যবহার না করলেও কিছু অ্যাপ ব্যাকগ্রাউন্ডে সচল থাকে। এটা র্যাম ও প্রসেসরের ওপর চাপ প্রয়োগ করে। আপনার স্মার্টফোন সচল রাখতে ব্র্যাকগ্রাউন্ডে সচল বিভিন্ন অ্যাপ ঠেকান।

অপারেটিং সিস্টেম আপডেট

স্মার্টফোন স্লো হওয়ার প্রধান কারণ অপারেটিং সিস্টেম সবসময় আপডেট না থাকা। অপারেটিং সিস্টেমকে সংক্ষেপে ওএস বলা হয়। ওএস আপডেট রাখা খুবই প্রয়োজন। কারণ স্মার্টফোন কোম্পানিগুলো ওএসের আপডেটে বাগ ও ল্যাগ ফিক্স করে থাকে। সে কারণে ওএস আপডেট না থাকলে স্মার্টফোন স্লো হয়ে যায়। তাই স্মার্টফোনের অপারেটিং সিস্টেম সবসময় আপডেট রাখতে হয়।

অ্যাপসগুলো আপডেট রাখা

স্মার্টফোনের গতি স্লো হয়ে যাওয়ার অন্যতম কারণ অ্যাপস আপডেট না রাখা। যেকোনো অ্যাপস আপডেট করা হলে ব্যবহারকারীর কাছে সেই অ্যাপস সম্মতি চায়। ব্যবহারকারীকে কেবল অ্যাপটি আপডেটের জন্য সম্মতি দিতে হবে। এতে স্মার্টফোনকে স্লো হওয়া থেকে রক্ষা করা যায়।

ফ্যাক্টরি ডাটা রিসেট

স্মার্টফোনটি যদি অতিরিক্ত স্লো হয়ে যায়, তাহলে ফ্যাক্টরি ডাটা রিসেট করে নিতে হবে। অ্যান্ড্রয়েড মোবাইলে ফ্যাক্টরি ডাটা রিসেট করতে চাইলে সব ডাটার ব্যাকআপ রেখে দেয়া উচিত। কারণ ফ্যাক্টরি ডাটা রিসেট করার পর স্মার্টফোনে পুরনো কোনো ডাটা থাকে না। ফ্যাক্টরি ডাটা রিসেট হয়ে গেলে নতুন করে সবকিছু সেটআপ করতে হবে।

মেমোরি স্টোরেজ ফুল

স্মার্টফোন স্লো হওয়ার আরেকটি কারণ মেমোরি স্টোরেজ ফুল হয়ে যাওয়া। ছবি, ভিডিও, গান, মেসেজ বা কনট্যাক্ট মেমোরি ফুল হয়ে গেলে স্মার্টফোন অস্বাভাবিকভাবে স্লো হয়ে যায়। তাই অপ্রয়োজনীয় জিনিস স্মার্টফোনে রাখা ঠিক নয়। যদি এমন কোনো ছবি বা ভিডিও স্মার্টফোনে থাকে, তবে সেসব ছবি বা ভিডিও ডিলিট করে দিন। পুরনো টেক্সট মেসেজের প্রতি মায়া থাকতে পারে বা থাকতে পারে অনেক স্মৃতি। এজন্য আমরা রেখে দিই সেগুলো। কিন্তু এটা করতে গিয়ে অপ্রয়োজনীয় বা মোবাইল সার্ভিস প্রোভাইডারেরও অনেক মেসেজ জমা হয়ে পড়ে। একান্তই জরুরি না হলে যত সম্ভব টেক্সট মেসেজ ডিলিট করে দেয়া উত্তম।

ক্যাশে ক্লিয়ার করা

স্মার্টফোনের ক্যাশে ডাটা ক্লিয়ার না করা স্লো হওয়ার অন্যতম কারণ। এসব ফাইল ক্লিয়ার করে স্মার্টফোনের গতি আরো দ্রুত করা যায়। স্মার্টফোনে ক্যাশে ক্লিয়ার করতে হয় স্মার্টফোনের অতিরিক্ত ব্যবহারের কারণে। তবে এ ক্যাশের ফলে স্মার্টফোনের গতি কমে যায়। ক্যাশে ক্লিয়ার করার জন্য—সেটিংস > স্টোরেজ > ক্যাশে-তে যেতে হবে। এরপর ক্যাশে ক্লিয়ার হয়ে যাবে।

ডাউনলোড ফোল্ডার ও ব্রাউজার ডাটা খালি করা

আমাদের ডাউনলোডকৃত বেশির ভাগ জিনিসই স্মার্টফোনের ডাউনলোড ফোল্ডারে জমা হয়ে থাকে। এখন আর ব্যবহার করা হচ্ছে না এমন ফাইল ডিলিট করে ফেলতে হবে। আমরা ইন্টারনেটে যে বিভিন্ন সাইট ব্রাউজিং করি, তার হিস্ট্রি থেকে যায়। নিয়মিত সেগুলো ডিলিট করা উচিত।

ব্যাটারি পাল্টানো

পুরনো এবং দুর্বল ব্যাটারি স্মার্টফোনের ওপর নেতিবাচক প্রভাব রাখতে পারে। তবে ব্যাটারি পরিবর্তনের সময় এটা খেয়াল রাখতে হবে তা অথরাইজড সোর্স থেকে এসেছে কিনা। যেমন আইফোনের জন্য আপনার যাওয়া উচিত নিকটস্থ অ্যাপল স্টোরে এবং অন্যান্য অ্যান্ড্রয়েড স্মার্টফোনের জন্য তাদের নিজস্ব আউটলেটে যোগাযোগ করতে পারেন।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: স্মার্টফোন

এই বিভাগ থেকে আরও পড়ুন

বিটিসিএল এর আধুনিক সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া হবে : মোস্তাফা জব্বার
টেলিকম

বিটিসিএল এর আধুনিক সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া হবে : মোস্তাফা জব্বার

ফেসবুক, ইনস্টাগ্রাম
প্রযুক্তি সংবাদ

ফেসবুকে বাংলাদেশি নারীদের চেয়ে দ্বিগুণ পুরুষ, বেশি জেন-জি

সাইবার যুদ্ধে জড়াচ্ছে যুক্তরাষ্ট্র-ইরান?
নির্বাচিত

সাইবার যুদ্ধে জড়াচ্ছে যুক্তরাষ্ট্র-ইরান?

শেষ হলো আইএসপিএবি এর ৪ দিন ব্যাপি প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠান
প্রযুক্তি সংবাদ

শেষ হলো আইএসপিএবি এর ৪ দিন ব্যাপি প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠান

স্যামসাংয়ে ধর্মঘটের ডাক: হুমকির মুখে বৈশ্বিক চিপ সরবরাহ, প্রতিদিন ক্ষতির আশঙ্কা ৬৭ কোটি ডলার!
প্রযুক্তি সংবাদ

স্যামসাংয়ে ধর্মঘটের ডাক: হুমকির মুখে বৈশ্বিক চিপ সরবরাহ, প্রতিদিন ক্ষতির আশঙ্কা ৬৭ কোটি ডলার!

বর্ষসেরা সিওও খন্দকার তাসফিন আলম
ই-কমার্স

বর্ষসেরা সিওও খন্দকার তাসফিন আলম

Load More

ট্রেন্ডিং টপিক

বাংলাদেশে তৈরি থাপ্পড়ম্যান ব্রাউজার গেমের ক্যাম্পাসভিত্তিক প্রতিযোগিতা
প্রযুক্তি সংবাদ

ব্রাউজার গেমে দুর্নীতি ও হয়রানির বিরুদ্ধে প্রতিবাদ

গিকবেঞ্চে ভিভোর নতুন ফোন, আসছে আইকিউ ১৬আর নাকি ১৬এস?
নির্বাচিত

গিকবেঞ্চে ভিভোর নতুন ফোন, আসছে আইকিউ ১৬আর নাকি ১৬এস?

স্যামসাংয়ের নতুন ফিটনেস ব্যান্ডে থাকছে যেসব সুবিধা
প্রযুক্তি বাজার

স্যামসাংয়ের নতুন ফিটনেস ব্যান্ডে থাকছে যেসব সুবিধা

চার মডেলের কেস প্রকাশ, গ্যালাক্সি এস২৭ সিরিজের ক্যামেরায় বড় পরিবর্তনের ইঙ্গিত
প্রযুক্তি সংবাদ

চার মডেলের কেস প্রকাশ, গ্যালাক্সি এস২৭ সিরিজের ক্যামেরায় বড় পরিবর্তনের ইঙ্গিত

সপ্তাহের সবচেয়ে পঠিত

ভিভো ভি৮০: রাইজ অরেঞ্জের আভায় জাইসের ফটোগ্রাফি

ভিভো ভি৮০: রাইজ অরেঞ্জের আভায় জাইসের ফটোগ্রাফি

২০০ মিমি টেলিকনভার্টার সুবিধাসহ আসছে ভিভো এস৭০ প্রো

২০০ মিমি টেলিকনভার্টার সুবিধাসহ আসছে ভিভো এস৭০ প্রো

গিকবেঞ্চে ভিভোর নতুন ফোন, আসছে আইকিউ ১৬আর নাকি ১৬এস?

গিকবেঞ্চে ভিভোর নতুন ফোন, আসছে আইকিউ ১৬আর নাকি ১৬এস?

ওয়ারেন্টি থাকলেও মিলছে না সার্ভিস, দেড় মাস ধরে বিকল হাইসেন্সের ফ্রিজ

ওয়ারেন্টি থাকলেও মিলছে না সার্ভিস, দেড় মাস ধরে বিকল হাইসেন্সের ফ্রিজ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

জাতীয় প্রাণিসম্পদ পদক ২০২৬ অর্জন করল স্মার্ট ডেইরি লিমিটেড
অর্থ ও বাণিজ্য

জাতীয় প্রাণিসম্পদ পদক ২০২৬ অর্জন করল স্মার্ট ডেইরি লিমিটেড

দেশের প্রাণিসম্পদ খাতে অবদানের স্বীকৃতিস্বরূপ ‘জাতীয় প্রাণিসম্পদ পদক...

এনইআইআর নিয়ে ৫টি ভয়ংকর গুজব

অবৈধ ফোন শনাক্তের বাইরে NEIR, স্মার্টফোন বাজার ও ডিজিটাল পরিকল্পনায় আসতে পারে নতুন সুযোগ

ফটোগ্রাফি ও ভিডিওগ্রাফিতে গুরুত্ব দিয়ে প্রশস্ত স্মার্টফোন আনছে ভিভো

ফটোগ্রাফি ও ভিডিওগ্রাফিতে গুরুত্ব দিয়ে প্রশস্ত স্মার্টফোন আনছে ভিভো

চার মডেলের কেস প্রকাশ, গ্যালাক্সি এস২৭ সিরিজের ক্যামেরায় বড় পরিবর্তনের ইঙ্গিত

চার মডেলের কেস প্রকাশ, গ্যালাক্সি এস২৭ সিরিজের ক্যামেরায় বড় পরিবর্তনের ইঙ্গিত

মাসের সবচেয়ে পঠিত

২৪ মাসের গ্যারান্টি নিয়েও সেবা নেই, ড্যাজলের বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

৭৯৭ টাকা দিয়ে ২৪ মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, নষ্ট ইয়ারবাড বদলে দিচ্ছে না ড্যাজল

ভিভো ভি৮০: রাইজ অরেঞ্জের আভায় জাইসের ফটোগ্রাফি

ভিভো ভি৮০: রাইজ অরেঞ্জের আভায় জাইসের ফটোগ্রাফি

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

17 March 2021

যে ১০ উপায়ে স্মার্টফোনের গতি বাড়াবেন

Techzoom.TV |
TechzoomTV