Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ফেসবুকে বেশি লাইক পেতে যা করবেন

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Friday, 12 November 2021
ফেসবুকে বেশি লাইক পেতে যা করবেন

Kiev, Ukraine - August 10, 2015: Facebook like logos for e-business, web sites, mobile applications, banners, printed on paper and placed in the sand against the sea Social network facebook sign.

Share on FacebookShare on Twitter

বর্তমানে ফেসবুকের লাইক এবং ভিউ পেতে অনেক কিছুর মাপকাঠি করা হয়। এজন্য কারো কারো কাছে লাইকের মূল্য কম নয়।

অনেকে লাইক পাওয়ার জন্য এমন সব অদ্ভূদ কাজ করে থাকেন যা অনেক সময় অন্যের কাছে খুবই বিরক্তের কারণ হয়ে দাঁড়ায়।

তবে লাইক পাওয়ার একটি কারিগরি একটি দিক আছে। যাকে বলা হয় এলগরিদম।

যুক্তরাষ্ট্রের বিশ্লেষক-ফার্ম ‘কিসমেট্রিকস’-এর ফেসবুক নিয়ে গবেষণায় কিছু চমকপ্রদ তথ্য উঠে এসেছে। ফেসবুকে ছবি পোস্ট করলে সাধারণত ৫৩ শতাংশ বেশি লাইক পাওয়া যায়। ১০৪ শতাংশ কমেন্টস ও ৮৪ শতাংশ লাইক বেশি পাওয়া যায় ছবিভিত্তিক স্ট্যাটাসে। পোস্টে লেখার ব্যাপ্তি নিয়েও কিছু পরামর্শ দিয়েছে প্রতিষ্ঠানটি।

ন্যূনতম ৮০ শব্দের মধ্যে পোস্ট দিলে ফেসবুক ব্যবহারকারীদের সঙ্গে ৬৬ শতাংশ সম্পৃক্ততা বাড়ে।
নিয়ম করে প্রতিদিন দু-একবার পোস্ট করলে ‘লাইক’-এর সংখ্যা ধীরে ধীরে বাড়বে। তবে নিরপেক্ষ পোস্টে মানুষ লাইক কম দেয়। নেতিবাচক পোস্ট কিংবা মানবিক কোনো ব্যাপারে মানুষের লাইক দেওয়ার প্রবণতা বেশি। এ ছাড়া সপ্তাহে ন্যূনতম এক থেকে চারবার পোস্ট করলে ৭১ শতাংশ বেশি সাড়া পাবেন বন্ধু কিংবা ফলোয়ারদের কাছ থেকে। তবে ইদানীংকালে ফেসবুক ভিডিওকে গুরুত্ব দিচ্ছে।

এজন্য ফেসবুকে পোস্ট দেওয়ার সময় একটু মাথা খাটাতে হবে। পোস্ট করার আগে ১০ বার চিন্তা করে নিন, কী পোস্ট করতে যাচ্ছেন।

চলুন দেখা নেওয়া যাক কোন বিষয়ে সতর্ক থাকলে ফেসবুকে লাইক বেশি পাওয়া যাবে।

১. ফেসবুকে জনপ্রিয় হতে সব ধরনের পোস্টে লাইক দিয়ে যাওয়া। এতে নিজের অ্যাকাউন্টেও বেশি বেশি লাইক ফেরত পাওয়ার সম্ভাবনা দেখেন অনেকে। কিন্তু এটা একেবারেই ভুল ধারণা। অপ্রীতিকর, বিতর্কিত কোনো পেজ কিংবা কারও পোস্টে লাইক দিলে উল্টো আপনার অ্যাকাউন্টে লাইকের সংখ্যা কমতে পারে! কেননা, মানুষ তখন ভেবে নেবে আপনার ব্যক্তিত্ব কিংবা চিন্তাচেতনায় সমস্যা আছে।

২. ফেসবুকে সব মানুষের মনোভাব সমান না। এজন্য বিরক্তিকর কিছু পোস্ট না করে, ব্যতিক্রমী পোস্ট করুন। মানুষ ব্যতিক্রমী যেকোনো কিছুই পছন্দ করে। সেটা হতে পারে মজা, হাসি-কান্না কিংবা ভ্রমণের ছবি।

৩. মানুষ খবর পেতে ভালোবাসে, খবর দিতেও ভালোবাসে। এখন তো যেকোনো খবর সংবাদমাধ্যমের চেয়ে ফেসবুকেই আগে পাওয়া যায়। এ কারণে বিশ্বস্ত সূত্রের নানা ধরনের খবর শেয়ার দিন। তবে সামাজিক সমস্যা নিয়ে বেশি লিখুন, কারণ মানুষের এর প্রতি ব্যাপক আগ্রহ কাজ করে।

৪. বন্ধুকে জন্মদিনের শুভেচ্ছা জানান, পারলে তাকে নিয়ে ব্যতিক্রমী কিছু করুন। আপনার বন্ধুর জন্মদিনে কোন কোন বিখ্যাত মানুষ জন্মেছে, তা খুঁজে বের করে মজার কিছু লিখতে পারেন। মনে রাখবেন, ফেসবুকে সৃজনশীলতার আলাদা কদর আছে।

৫. ফেসবুকে বেশি লাইক পেতে পোস্টের ‘টাইমিং’ বেশ গুরুত্বপূর্ণ। কোনো ঘটনার রেশ কাটার আগে তা নিয়ে পোস্ট করা উচিত। কোনো আলোচিত ঘটনা ঘটলে ফেসবুকে মানুষের উপস্থিতি বাড়ে। এছাড়া ছুটির দিনগুলোতে কীভাবে সময় কাটালেন তাও শেয়ার করতে পারেন। কারণ ছুটির দিনে ফেসবুকে মানুষের উপস্থিতি বাড়ে।

৬. মাঝে মাজে প্রোফাইল ছবি পরিবর্তন করুন। একই ছবি বার বার ব্যবহার না করে বিভিন্ন ধরনের ছবি পোস্ট করুন।

৭. সিনেমা কিংবা বই-রিভিউ করুন নিজস্ব ঢংয়ে। সেটা মজার হলে ভালো। তবে অযৌক্তি ও মনগড়া কিছু লিখবেন না। কারণ এতে বিপদও আছে।

৮. নিজের আবেগ-অনুভূতি নিয়ে পোস্ট করুন, তবে সেটা সংখ্যায় পরিমিত হওয়াই ভালো। তবে অশ্লীল কিংবা সাম্প্রদায়িক পোস্ট দিয়ে বেশি লাইক পাওয়া দূরের কথা, উল্টো বিপদে পড়ার আশঙ্কাই বেশি। লেখালেখির হাত ভালো হলে নানা বিষয় নিয়ে লিখুন, যা মানুষকে ভাবতে বাধ্য করবে।

৯. কারও বিপদে পাশে দাঁড়ানোর অভ্যাস থাকলে এ ক্ষেত্রে আপনার ফেসবুক অ্যাকাউন্ট হতে পারে অনেক বড় একটা ‘প্ল্যাটফর্ম’।

১০. আপনার ব্যবসা-বাণিজ্যের প্রধান দুয়ার হতে পারে ফেসবুকে সেই ব্যবসার প্রচারের জন্য বানানো পেজ। প্রোফাইল ও কাভার ছবি ভালো রেজল্যুশনে হওয়া গুরুত্বপূর্ণ এবং সেটা অবশ্যই হতে হবে ব্যবসাভিত্তিক কোনো ছবি। আপনার পণ্যের নানা গুণাবলি নিয়ে নিয়মিত পোস্ট করুন। পণ্য যত ভালোই হোক না কেন, তা প্রচারে নিয়মিত পোস্ট না করলে বেশি লাইক আসবে না। এছাড়া পেজের ‘অ্যাবাউট’ সেকশন সব সময় হালনাগাদ থাকতে হবে।

তবে মনে রাখবেন ফেসবুক যেন আপনার নেশায় পরিণত না হয়। ফেসবুকে অথযা সময় ব্যয় করা থেকে সব সময় বিরত থাকুন।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

ফোনের ক্যামেরায় সনাক্ত হবে কোভিড-১৯
প্রযুক্তি পরামর্শ

ফোনের ক্যামেরায় সনাক্ত হবে কোভিড-১৯

দেশের বাজারে অপোর নতুন স্মার্টফোন এ৩১
নির্বাচিত

দেশের বাজারে অপোর নতুন স্মার্টফোন এ৩১

গ্যালাক্সি এস২১ পুরনো পরিধেয় ডিভাইস সমর্থন করবে না
নির্বাচিত

গ্যালাক্সি এস২১ পুরনো পরিধেয় ডিভাইস সমর্থন করবে না

শিগগিরই আসছে হুয়াওয়ে ওয়াচ জিটি-৩
নির্বাচিত

শিগগিরই আসছে হুয়াওয়ে ওয়াচ জিটি-৩

গেমিং ট্যাবলেট নির্মাণে কাজ করছে লেনোভো
নির্বাচিত

গেমিং ট্যাবলেট নির্মাণে কাজ করছে লেনোভো

ব্রাউজার নয়, অ্যাড ব্লকার ব্যবহারে বাধা দিচ্ছে ইউটিউব
নির্বাচিত

ব্রাউজার নয়, অ্যাড ব্লকার ব্যবহারে বাধা দিচ্ছে ইউটিউব

Load More

ট্রেন্ডিং টপিক

টাচস্ক্রিন ম্যাকবুক আনছে অ্যাপল
নির্বাচিত

টাচস্ক্রিন ম্যাকবুক আনছে অ্যাপল

ফোনে আসা ভুয়া-স্ক্যাম লিঙ্ক শনাক্ত করবে চ্যাটজিপিটি
নির্বাচিত

এআই লেখা শনাক্তে চ্যাটজিপিটিতে আসছে ওয়াটারমার্ক

দেশের প্রথম আলফা স্টোর চালু করল অনার, মিলবে স্মার্ট ইকোসিস্টেমের বিভিন্ন পণ্য
নির্বাচিত

দেশের প্রথম আলফা স্টোর চালু করল অনার, মিলবে স্মার্ট ইকোসিস্টেমের বিভিন্ন পণ্য

সোলার ইকোসিস্টেম উন্মোচন করল ওয়ালটন: সোলারে চলবে ফ্রিজ-এসি-টিভি
প্রযুক্তি সংবাদ

সোলার ইকোসিস্টেম উন্মোচন করল ওয়ালটন: সোলারে চলবে ফ্রিজ-এসি-টিভি

সপ্তাহের সবচেয়ে পঠিত

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

দৈনন্দিন কাজের নির্ভরযোগ্য সঙ্গী হিসেবে কেন বেছে নেবেন ইনফিনিক্স HOT 70 Pro 5G?

দৈনন্দিন কাজের নির্ভরযোগ্য সঙ্গী হিসেবে কেন বেছে নেবেন ইনফিনিক্স HOT 70 Pro 5G?

ভিভো ওয়াই৩২: ৮,০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে বাংলাদেশে

ভিভো ওয়াই৩২: ৮,০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে বাংলাদেশে

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

বাংলাদেশি তরুণ ও দক্ষ জনশক্তির জন্য জার্মানিতে নতুন সম্ভাবনার দ্বার
শিক্ষা ও ক্যাম্পাস

বাংলাদেশি তরুণ ও দক্ষ জনশক্তির জন্য জার্মানিতে নতুন সম্ভাবনার দ্বার

বাংলাদেশের তরুণ, শিক্ষার্থী ও দক্ষ জনশক্তিকে জার্মান ভাষা,...

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২ কেনায় বিশেষ অফার ও পুরস্কার

ওয়ালটনের প্রযুক্তি ও উৎপাদন সক্ষমতায় মুগ্ধ মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিসেস

ওয়ালটনের প্রযুক্তি ও উৎপাদন সক্ষমতায় মুগ্ধ মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিসেস

Pickaboo-এর বিরুদ্ধে ভুল পণ্য সরবরাহের অভিযোগ, দেড় মাসেই নষ্ট আইপিএস

Pickaboo-এর বিরুদ্ধে ভুল পণ্য সরবরাহের অভিযোগ, দেড় মাসেই নষ্ট আইপিএস

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

12 November 2021

ফেসবুকে বেশি লাইক পেতে যা করবেন

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix