Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

পণ্য ডেলিভারির আড়ালে ব্যক্তিগত ছবি নিয়ে ব্ল্যাকমেইল

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Saturday, 11 February 2023
পণ্য ডেলিভারির আড়ালে ব্যক্তিগত ছবি নিয়ে ব্ল্যাকমেইল
Share on FacebookShare on Twitter

গাজীপুরে দশম শ্রেণির এক ছাত্রী অনলাইনে পণ্য সরবরাহকারী প্রতিষ্ঠানে ম্যাজিক বক্স কেনার জন্য অর্ডার করে। সে অনুযায়ী গত ৫ ফেব্রুয়ারি প্রতিষ্ঠানটির ডেলিভারিম্যান মিজানুর রহমান ওই কিশোরীর সঙ্গে মোবাইলে যোগাযোগ করেন। পরে লোকেশন অনুযায়ী ম্যাজিক বক্স পৌঁছে দেন তিনি।

ডেলিভারির সময় ক্রেতাকে মিজানুর বলেন, সে যদি গুগলে লোকেশন অ্যাড করে দেয়, তাহলে ভবিষ্যতে কোনো ডেলিভারিম্যানকে অবস্থান জানানোর জন্য বারবার ফোন করতে হবে না।

কিশোরী মিজানুরের কথা বিশ্বাস করে নিজের মোবাইল তার হাতে তুলে দেয়। মিজান ওই মোবাইলের ‌গুগল ফটো অ্যাপে ঢুকে ‘‌শেয়ার উইথ পার্টনার’ হিসেবে নিজের জিমেইল অ্যাকাউন্ট অ্যাড করে দেয়। আর এতেই ওই কিশোরীর ব্যক্তিগত ছবিসহ অনেক তথ্য চলে যায় মিজানের হাতে।

কয়েকদিন পর ডেলিভারিম্যান মিজানুর তাকে ফোন করে টাকা দাবি করেন। তার কথামতো টাকা না দিলে হুমকি দেয়া হয় কিশোরীর ব্যক্তিগত ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছেড়ে দেয়ার।

এ ঘটনায় মানসিকভাবে ভেঙে পড়ে একাধিকবার আত্মহত্যার চেষ্টা করে ওই কিশোরী। পুরো পরিবারই পড়ে যায় দুর্বিষহ পরিস্থিতিতে। এক পর্যায়ে তারা আইনের আশ্রয় নেয়।

জিএমপির সহকারী পুলিশ কমিশনার (মিডিয়া) আসাদুজ্জামান জানান, গতকাল শুক্রবার (১০ ফেব্রুয়ারি) গাজীপুর মহানগর পুলিশের সদর থানায় লিখিত অভিযোগ করেন কিশোরীর বাবা। অভিযোগ পাওয়ার পর বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে নেয় পুলিশ। পরে প্রযুক্তির সাহায্যে অপরাধীর অবস্থানও শনাক্ত করতে সক্ষম হয় পুলিশ।

জিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (অপরাধ-উত্তর) রেজওয়ান আহমেদের নেতৃত্বে অভিযানে নামে সদর থানা পুলিশ। গতকাল রাতে জয়দেবপুরের রথখোলা এলাকায় অভিযান চালিয়ে ডেলিভারিম্যান মিজানুরকে গ্রেফতার করে তারা।

গ্রেফতার মিজানুর রহমান ওরফে আল-আমিনের (২২) বাড়ি জামালপুর জেলার ইসলামপুর থানার চরগাঁওকোড়া গ্রামে। তিনি রথখোলা এলাকায় ভাড়া বাড়িতে থাকতেন।

অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার রেজওয়ান আহমেদ জানান, গ্রেফতারের পর আসামির ব্যবহৃত মোবাইলে অনেক নারীর ব্যক্তিগত ছবি এবং বিভিন্ন জনের ১১টি ইমেইল আইডি লগইন অবস্থায় পাওয়া গেছে। আইডিগুলোর মালিকদের পরিচয় ও ঠিকানা সংগ্রহের চেষ্টা চলছে।

পুলিশের জিজ্ঞাসাবাদে মিজানুর স্বীকার করেন, অনলাইন শপে নারী ও উঠতি বয়সী মেয়েদের টার্গেট করে কৌশলে ক্রেতার মোবাইল হাতে নিতেন। পরে লোকেশনে অ্যাড করে দেয়ার কথা বলে গুগলের মাধ্যমে ছবি শেয়ারের অ্যাকসেস নিয়ে নিতেন। পুরো কাজটি করতে সময় লাগে ১-২ মিনিট। কাজ শেষে ভুক্তভোগীকে মোবাইলটি ফেরত দিয়ে দিতেন। পরে সংবেদনশীল ছবিগুলো ইন্টারনেটে ছেড়ে দেয়ার হুমকি দিয়ে ভুক্তভোগীকে জিম্মি করতেন তিনি।

জিএমপি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জিয়াউল ইসলাম জানান, মিজানের বিরুদ্ধে ভুক্তভোগী ওই স্কুলশিক্ষার্থীর বাবা ডিজিটাল নিরাপত্তা ও পর্নোগ্রাফি আইনে মামলা করেছেন। আজ শনিবার তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

এছাড়া আগে থেকেই মিজানুরের নামে জামালপুরে একটি হত্যা মামলা রয়েছে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

চলতি বছর স্মার্টফোনের বাজার সম্প্রসারণ হবে ২.৩ শতাংশ
নির্বাচিত

চলতি বছর স্মার্টফোনের বাজার সম্প্রসারণ হবে ২.৩ শতাংশ

অ্যাপল ওয়াচের জন্য ফেসবুকের মেসেজিং অ্যাপ কিট
প্রযুক্তি সংবাদ

অ্যাপল ওয়াচ ব্যবহার করে কোটি কোটি টাকা লুট

টিকটক কিনতে আগ্রহী নন ইলোন মাস্ক
নির্বাচিত

টিকটক কিনতে আগ্রহী নন ইলোন মাস্ক

নতুন গেমিং মনিটর আনল এলজি
গেম

নতুন গেমিং মনিটর আনল এলজি

বাজেট রেঞ্জে ৫০ মেগাপিক্সেল ক্যামেরা ফোন
নির্বাচিত

বাজেট রেঞ্জে ৫০ মেগাপিক্সেল ক্যামেরা ফোন

মূল অ্যাপেই ভয়েস ও ভিডিও কল সুবিধা আনছে ফেইসবুক
প্রযুক্তি সংবাদ

মূল অ্যাপেই ভয়েস ও ভিডিও কল সুবিধা আনছে ফেইসবুক

Load More

ট্রেন্ডিং টপিক

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে
প্রযুক্তি বাজার

ভিভো ওয়াই৩২ কেনায় বিশেষ অফার ও পুরস্কার

চোরাই ফোন উদ্ধার করে বিপাকে পুলিশ
প্রযুক্তি সংবাদ

চোরাই ফোন উদ্ধার করে বিপাকে পুলিশ

ভিভো ওয়াই৩২ নিয়ে জিতে নিন আকর্ষণীয় উপহার
প্রযুক্তি সংবাদ

ভিভো ওয়াই৩২ নিয়ে জিতে নিন আকর্ষণীয় উপহার

কার্যক্রম বন্ধ করছে ফুডপান্ডা
প্রযুক্তি সংবাদ

অর্ডার থেকে কমিশন- ফুডপান্ডার বিরুদ্ধে যত অভিযোগ

সপ্তাহের সবচেয়ে পঠিত

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

যমুনা ফিউচার পার্ক

চোরাই আইফোন বিক্রির অভিযোগ যমুনা ফিউচার পার্কের ‘এপেল হট’র বিরুদ্ধে

ভিভো ওয়াই৩২: ৮,০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে বাংলাদেশে

ভিভো ওয়াই৩২: ৮,০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে বাংলাদেশে

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই
প্রযুক্তি সংবাদ

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

বাংলাদেশের বাজারে এক্স সিরিজের নতুন দুটি স্মার্টফোন এনেছে...

স্মার্টফোন ব্যবহারে নতুন অভিজ্ঞতা নিয়ে টেকনোর ‘এলা ক্ল’

স্মার্টফোন ব্যবহারে নতুন অভিজ্ঞতা নিয়ে টেকনোর ‘এলা ক্ল’

স্মার্টফোন ছেড়ে এক মাস, জীবনে যে ৫ পরিবর্তন আসতে পারে

স্মার্টফোন ছেড়ে এক মাস, জীবনে যে ৫ পরিবর্তন আসতে পারে

চোরাই ফোন উদ্ধার করে বিপাকে পুলিশ

চোরাই ফোন উদ্ধার করে বিপাকে পুলিশ

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

11 February 2023

পণ্য ডেলিভারির আড়ালে ব্যক্তিগত ছবি নিয়ে ব্ল্যাকমেইল

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix