Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

পুরনো স্মার্টফোনের অন্য রকম ব্যবহার

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Friday, 10 May 2019
পুরনো স্মার্টফোনের অন্য রকম ব্যবহার
Share on FacebookShare on Twitter

বিশ্বের প্রায় প্রত্যেক মানুষ পকেটে ছোট একটি সুপারকম্পিউটার বহন করছে, যা ব্যবহার করে আবহাওয়ার পূর্বাভাস দেখে নেয়া, গেম খেলা, মিডিয়া কনটেন্ট স্ট্রিম করা, ছবি ধারণ কিংবা ডাটা বিশ্লেষণের মতো কাজ অনায়াসে করা যাচ্ছে। আধুনিক প্রযুক্তির দারুণ একটি অনুষঙ্গ স্মার্টফোন। ক্রমবর্ধমান চাহিদার কারণে প্রতিনিয়ত উন্নত হচ্ছে স্মার্টফোন ডিভাইস। এতে পুরনো স্মার্টফোন ফেলে নতুন কেনার আগ্রহ দেখা যায় গ্রাহক পর্যায়ে। এক পর্যায়ে পুরনো স্মার্টফোন ফেলে রাখা হয় বাসাবাড়ির যত্রতত্র। তবে পুরনো স্মার্টফোনের ওয়াই-ফাই সংযোগ সচল থাকলে তা ফেলে না রেখে নানা কাজে লাগানো যায়।

চলুন দেখে নেই পুরনো স্মার্টফোন যেসব কাজে লাগানো যেতে পারে

ওয়্যারলেস রাউটার
বেশির ভাগ স্মার্টফোনেই বিল্টইন ওয়াই-ফাই হটস্পট ফিচার থাকে। এ ফিচার থাকলে আপনি সহজে পুরনো স্মার্টফোনটিকে পোর্টেবল রাউটার হিসেবে ব্যবহার করতে পারবেন। থ্রিজি সিম কার্ড দিয়ে এ সুবিধা নেয়া যাবে। পকেট ওয়াই-ফাই হিসেবে পুরনো স্মার্টফোন ব্যবহারের ফলে ইন্টারনেট সমর্থিত প্রত্যেকটি পণ্যে আলাদা সংযোগ নেয়ার প্রয়োজন হবে না। কাজেই পুরনো স্মার্টফোন ফেলে না রেখে নিরাপদ অ্যাকসেস পাসওয়ার্ড ব্যবহার করে ওয়াই-ফাই হটস্পট তৈরি করে নিতে পারেন নিজেই।

অ্যাপ্লিকেশন পরীক্ষা
অ্যান্ড্রয়েড ও আইওএসের পাশাপাশি উইন্ডোজ প্লাটফর্মের অ্যাপ্লিকেশন বাড়ছে। বিভিন্ন অ্যাপ্লিকেশন পরীক্ষা করে দেখার জন্য পুরনো স্মার্টফোন কাজে লাগানো যেতে পারে। নতুন স্মার্টফোনে প্রয়োজনীয় কোনো অ্যাপ্লিকেশন ইনস্টল করার আগে তা পুরনো স্মার্টফোনে পরীক্ষা করে দেখে নিলে নানা রকম ঝামেলা থেকে মুক্তি মিলতে পারে। এছাড়া অপ্রয়োজনীয় বোল্টওয়্যার বা অ্যানিমেশন ইফেক্ট সরিয়ে মোবাইলের ব্যাটারির আয়ু বাড়াতে কাস্টম রম পরীক্ষায় কাজে লাগানো যায় পুরনো স্মার্টফোন।

টিভির মিডিয়া প্লেয়ার
পুরনো স্মার্টফোনে টিভি-আউট বা এইচডিএমআই আউটপুট ফিচার থাকলে তা ফ্ল্যাশভিত্তিক মিডিয়া প্লেয়ার হিসেবে ব্যবহার করা যাবে। এজন্য ডিভাইসটিতে ৩২ কিংবা ৬৪ গিগাবাইট অভ্যন্তরীণ স্টোরেজ সুবিধার হতে হবে। ডিভাইস স্টোরেজে থাকা মুভি ও ভিডিও হাই ডেফিনেশন লিংক (এমএইচএল) বা এইচডিএমআই কেবল দিয়ে টিভির সঙ্গে সংযোগ স্থাপন করে বড় পর্দায় দেখা যাবে। ডিভাইসটি ডিএলএনএ বা মিরাকাস্ট নামের পিয়ার-টু-পিয়ার ওয়্যারলেস স্ক্রিনকাস্টিং সমর্থন করলে ওয়্যারলেস উপায়ে স্টোরেজে থাকা মাল্টিমিডিয়া অন্য ডিভাইসে সম্প্রচার করা যাবে।

ওয়্যারলেস সিকিউরিটি ক্যামেরা
পুরনো অব্যবহূত স্মার্টফোনকে ওয়্যারলেস সিকিউরিটি ক্যামেরা হিসেবে রূপান্তর করা যেতে পারে। অ্যান্ড্রয়েড কিংবা আইওএস প্লাটফর্মে এ ধরনের অসংখ্য অ্যাপ্লিকেশন পাওয়া যায়। অ্যান্ড্রয়েডের জন্য আইপি ওয়েবক্যাম, আইওএসের জন্য আইভিজিলো স্মার্টক্যাম কাজে আসতে পারে। এ অ্যাপ্লিকেশনগুলো স্মার্টফোনের ক্যামেরার সাহায্যে লাইভ ভিডিও স্ট্রিমিং করতে পারে, যা অন্য কোনো স্ট্রিমিং সমর্থিত পণ্যের যেকোনো ব্রাউজারে বা ভিডিও প্লেয়ারে দেখা যায়। স্ট্রিমিং অ্যাপ্লিকেশন ইনস্টল করা থাকলে এবং ওয়াই-ফাই নেটওয়ার্কের মধ্যে থাকলে পুরনো স্মার্টফোন ডিভাইস ওয়্যারলেস সিকিউরিটি ক্যামেরার কাজ করবে।

জিপিএস নেভিগেটর
অ্যান্ড্রয়েড ফোনে গুগল ম্যাপস ও নেভিগেশন বিনা মূল্যেই পাওয়া যায়। গাড়ি চালানো কিংবা অপরিচিত কোনো স্থানে এ নেভিগেশন ব্যবহার করে সহজে পথ চিনে নেয়া যাবে। অর্থাৎ পুরনো স্মার্টফোনটি যদি অ্যান্ড্রয়েড-চালিত হয়, তবে গাড়ির জন্য আলাদা করে জিপিএস নেভিগেটর কেনার দরকার হবে না। পুরনো স্মার্টফোন গাড়িতে নেভিগেশন করার জন্য স্থায়ীভাবে রেখে দেয়া যেতে পারে। এজন্য জেনেরিক মাইক্রো ইউএসবি ১২ ভোল্ট কার চার্জার দরকার হবে, যা মোবাইল ফোনটিকে চার্জ দিতে কাজে লাগবে। কার ড্যাশবোর্ড নামে একটি অ্যাপ্লিকেশন ইনস্টল করে নিলে এবং প্রয়োজনমতো কাস্টমাইজ করে নিলে পুরনো স্মার্টফোনকে কার নেভিগেটর হিসেবে ব্যবহার করা যাবে।

পিসির রিমোট কন্ট্রোলার
পুরনো স্মার্টফোনকে টিভি কিংবা এসির পাশাপাশি পিসির রিমোট কন্ট্রোলার হিসেবেও ব্যবহার করা যাবে। পিসির কন্ট্রোলার হিসেবে ওয়্যারলেস মাউস সবচেয়ে সুবিধার হলেও, যদি দূরে সোফা বা চেয়ারে বসে কম্পিউটার চালানোর প্রয়োজন হয়, তখন পুরনো স্মার্টফোনটিকে কন্ট্রোলার হিসেবে কাজে লাগানো যেতে পারে। কম্পিউটারের ব্রাউজিং বা কোনো ভিডিও যদি বড় স্ক্রিনে দেখতে চান, তবে পুরনো স্মার্টফোন কাজে লাগানো যাবে। বিনা মূল্যের অ্যাপ্লিকেশন ‘মোবাইল মাউস লাইট’ এক্ষেত্রে কাজে লাগানো যেতে পারে। পুরনো স্মার্টফোন পিসির রিমোট হিসেবে ব্যবহার করতে মোবাইল ও পিসি উভয় ডিভাইসই একই ওয়াই-ফাই নেটওয়ার্কে থাকতে হবে। সূত্র: পিসিম্যাগ

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

৮০০০ কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা মেটার, বিনিয়োগ বাড়াচ্ছে এআই খাতে
নির্বাচিত

৮০০০ কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা মেটার, বিনিয়োগ বাড়াচ্ছে এআই খাতে

সিটি আইটি মেগা ফেয়ার ২০২৫-এ টেকনো মেগাবুক সিরিজ
নির্বাচিত

সিটি আইটি মেগা ফেয়ার ২০২৫-এ টেকনো মেগাবুক সিরিজ

দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় আইসিটি এক্সপো শুরু
নির্বাচিত

দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় আইসিটি এক্সপো শুরু

ভালোভাবে ঘুমানোর জন্য মোবাইল ব্যবহারের নিয়ম
কিভাবে করবেন

ভালোভাবে ঘুমানোর জন্য মোবাইল ব্যবহারের নিয়ম

মটোরোলা নিয়ে এলো বাজেট স্মার্টফোন জি১০ পাওয়ার
নির্বাচিত

মটোরোলা নিয়ে এলো বাজেট স্মার্টফোন জি১০ পাওয়ার

বাজারে আসছে টেকনোর নতুন ফোন
নির্বাচিত

বাজারে আসছে টেকনোর নতুন ফোন

Load More

ট্রেন্ডিং টপিক

স্যামসাংয়ের নতুন ফিটনেস ব্যান্ডে থাকছে যেসব সুবিধা
প্রযুক্তি বাজার

স্যামসাংয়ের নতুন ফিটনেস ব্যান্ডে থাকছে যেসব সুবিধা

রবির ‘সার্কেল’ ব্র্যান্ড নিয়ে আপত্তি, কারণ দর্শানোর নোটিশ বিটিআরসির
টেলিকম

রবির ‘সার্কেল’ ব্র্যান্ড নিয়ে আপত্তি, কারণ দর্শানোর নোটিশ বিটিআরসির

স্ট্যানশন পেমেন্টসের বাংলাদেশ উপদেষ্টা নিযুক্ত হলেন সৈয়দ মোহাম্মদ কামাল
অর্থ ও বাণিজ্য

স্ট্যানশন পেমেন্টসের বাংলাদেশ উপদেষ্টা নিযুক্ত হলেন সৈয়দ মোহাম্মদ কামাল

জিটিএ ৬-এর আগমন উদ্‌যাপনে গেমারদের মিলনমেলা আয়োজন করল স্মার্ট টেকনোলজিস
প্রযুক্তি সংবাদ

জিটিএ ৬-এর আগমন উদ্‌যাপনে গেমারদের মিলনমেলা আয়োজন করল স্মার্ট টেকনোলজিস

সপ্তাহের সবচেয়ে পঠিত

ভিভো ভি৮০: রাইজ অরেঞ্জের আভায় জাইসের ফটোগ্রাফি

ভিভো ভি৮০: রাইজ অরেঞ্জের আভায় জাইসের ফটোগ্রাফি

২০০ মিমি টেলিকনভার্টার সুবিধাসহ আসছে ভিভো এস৭০ প্রো

২০০ মিমি টেলিকনভার্টার সুবিধাসহ আসছে ভিভো এস৭০ প্রো

গিকবেঞ্চে ভিভোর নতুন ফোন, আসছে আইকিউ ১৬আর নাকি ১৬এস?

গিকবেঞ্চে ভিভোর নতুন ফোন, আসছে আইকিউ ১৬আর নাকি ১৬এস?

ওয়ারেন্টি থাকলেও মিলছে না সার্ভিস, দেড় মাস ধরে বিকল হাইসেন্সের ফ্রিজ

ওয়ারেন্টি থাকলেও মিলছে না সার্ভিস, দেড় মাস ধরে বিকল হাইসেন্সের ফ্রিজ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

ফটোগ্রাফি ও ভিডিওগ্রাফিতে গুরুত্ব দিয়ে প্রশস্ত স্মার্টফোন আনছে ভিভো
প্রযুক্তি সংবাদ

ফটোগ্রাফি ও ভিডিওগ্রাফিতে গুরুত্ব দিয়ে প্রশস্ত স্মার্টফোন আনছে ভিভো

প্রচলিত স্মার্টফোনের নকশা থেকে কিছুটা ভিন্ন পথে হাঁটতে...

চার মডেলের কেস প্রকাশ, গ্যালাক্সি এস২৭ সিরিজের ক্যামেরায় বড় পরিবর্তনের ইঙ্গিত

চার মডেলের কেস প্রকাশ, গ্যালাক্সি এস২৭ সিরিজের ক্যামেরায় বড় পরিবর্তনের ইঙ্গিত

হোয়াটসঅ্যাপ

চ্যাটিংয়ে নতুন মাত্রা: অডিও বা ‘সাউন্ড স্টিকার’ ফিচার আনল হোয়াটসঅ্যাপ

আট মাসেই বিকল টিভির প্যানেল, তিন মাসেও মেলেনি সেবা; হাইসেন্সের বিরুদ্ধে অভিযোগ

আট মাসেই বিকল টিভির প্যানেল, তিন মাসেও মেলেনি সেবা; হাইসেন্সের বিরুদ্ধে অভিযোগ

মাসের সবচেয়ে পঠিত

২৪ মাসের গ্যারান্টি নিয়েও সেবা নেই, ড্যাজলের বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

৭৯৭ টাকা দিয়ে ২৪ মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, নষ্ট ইয়ারবাড বদলে দিচ্ছে না ড্যাজল

ভিভো ভি৮০: রাইজ অরেঞ্জের আভায় জাইসের ফটোগ্রাফি

ভিভো ভি৮০: রাইজ অরেঞ্জের আভায় জাইসের ফটোগ্রাফি

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

10 May 2019

পুরনো স্মার্টফোনের অন্য রকম ব্যবহার

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix