Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ফোনের তথ্য চুরি করা আরও কঠিন হবে অ্যান্ড্রয়েড ১৫-এ

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Friday, 17 May 2024
ফোনের তথ্য চুরি করা আরও কঠিন হবে অ্যান্ড্রয়েড ১৫-এ
Share on FacebookShare on Twitter

গুগলের এবারের আই/ও আয়োজনে পুরোটা নজর ছিল এআই প্রযুক্তিজুড়ে। তবে, আয়োজনের দ্বিতীয় দিন কোম্পানিটি সংরক্ষণ করে রেখেছিল আলোচনায় থাকা নতুন অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড ১৫ এর জন্য।

গেল বুধবার অ্যান্ড্রয়েড ১৫-এর দ্বিতীয় বেটা সংস্করণের পাশাপাশি অপারেটিং সিস্টেমটির অঘোষিত বিভিন্ন সুরক্ষা ফিচার উন্মোচন করেছে গুগল। এর মধ্যে এআইয়ের মাধ্যমে ফোন চুরি শনাক্তের ব্যবস্থা ও ‘গুগল প্লে ফ্রড ডিটেকশন’সহ আরও অনেক কিছু রয়েছে বলে প্রতিবেদনে লিখেছে প্রযুক্তি সাইট অ্যান্ড্রয়েড পুলিস।

‘থেফট ডিটেকশন লক’ হল অ্যান্ড্রয়েড ১৫’র নতুন ফিচার। ফিচারটি ফোন চুরির পূর্বাভাস দিতে এআই ব্যবহার করবে ও সে অনুসারে ফোন লক করে ফেলবে।

গুগল বলছে, ফিচারটির অ্যালগরিদম চুরি সংশ্লিষ্ট বিভিন্ন গতিবিধি শনাক্ত করতে পারে। উদাহরণ হিসেবে, ফোন কেড়ে নিয়ে পালিয়ে যাওয়া, বাইক চালানো বা গাড়ি চালানো। যদি কোনো অ্যান্ড্রয়েড ১৫ চালিত স্মার্টফোনে এমন পরিস্থিতি ধরা পড়ে, তবে ফোনের স্ক্রিন দ্রুতই লক হয়ে যাবে। আর এতে করে ছিনতাইকারীও সহজে ফোনের ডেটা দেখতে পারবে না।

কেউ যদি থেফট ডিটেকশন লক চালু করা ছাড়াই ফোন চুরি করতে সক্ষম হয়, সে পরিস্থিতির জন্য ‘রিমোট লক’ ফিচার এনেছে গুগল।

এর মাধ্যমে কেবল ফোন নম্বর ও একটি নিরাপত্তা চ্যালেঞ্জ পার করে দূর থেকে যে কোনো ডিভাইস দিয়েই ফোনের স্ক্রিন লক করতে পারবেন ব্যবহারকারী।

এটি এমন পরিস্থিতি এড়ানোর জন্য নকশা করা হয়েছে, যেখানে ব্যবহারকারী ফোন হারিয়ে ফেলার পর ‘ফাইন্ড মাই ডিভাইস’ ফিচারে প্রবেশ করতে গিয়ে নিজের গুগল অ্যাকাউন্টের পাসওয়ার্ড ভুলে গেছেন বা জানেন না।

পাশপাশি, ‘অফলাইন ডিভাইস লক’ ফিচারটিও একইভাবে ফোনের স্ক্রিন লক করে ফেলে যখন ফোনে ইন্টারনেট সংযোগ থাকে না। ফোন আনলক করার ক্ষেত্রেও ‘অথেনটিকেশন’ বা প্রমাণীকরণের লাগে।

ফিচারটি এমন চোরদের মোকাবেলা করার জন্য নকশা করা হয়েছে, যারা চুরি করা ডিভাইস সঙ্গে সঙ্গেই অফলাইন করে ফেলে। এমনকি ফোনের মালিক ফোন লক করার বা এর ডেটা পুরোপুরি মুছে ফেলার আগেই।

এ ছাড়া, ফ্যাক্টরি রিসেট প্রটেকশন আপডেট করতে ব্যবহারকারীর ফোনের সব ডেটা মুছে ফেলার পর ফোন ব্যবহার করার জন্য ব্যবহারকারীর তথ্য প্রয়োজন হবে, যা ফোন চুরি করার প্রণোদনা কমাবে বলে উল্লেখ করেছে এনগ্যাজেট।

এমনকি ‘ফাইন্ড মাই ডিভাইস’ ফিচার বন্ধ করা বা ফোনের স্ক্রিন টাইমআউটের সময় বাড়ানোর ক্ষেত্রেও ব্যবহারকারীর তথ্য লাগে। ফলে, ডিভাইস লক আউট হওয়ার আগে ডিভাইসটিকে রিসেট করার উদ্দেশ্যে চোরদের ব্যবহার করা এ কৌশলও বাতিল হয়ে যাবে।

এ বছরের শুরুতে টেক জায়ান্ট অ্যাপলের প্রকাশ করা একটি ফিচারের মতো, অবিশ্বস্ত কোনো অবস্থান থেকে ফোনের যে কোনো নিরাপত্তা ফিচার, পিন বা পাসওয়ার্ড পরিবর্তন করার জন্য অ্যান্ড্রয়েড ১৫-এও ব্যবহারকারীর অতিরিক্ত তথ্যের প্রয়োজন হবে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

৫০ মেগাপিক্সেল ক্যামেরা নিয়ে রিয়েলমির সি২৫ওয়াই
ই-কমার্স

৫ মিনিটেই ৪০০০ ইউনিট বিক্রি হল রিয়েলমি সি২৫ওয়াই

Honor X8e 4G স্মার্টফোনের সম্ভাব্য ডিজাইন ও ফিচার
নির্বাচিত

১০৮ মেগাপিক্সেল ক্যামেরা ও ৭,৭০০mAh ব্যাটারি নিয়ে অনার এক্স৮ই ৪জি

ফাইভজি নিয়ে হুয়াওয়ে ও শাওমির পরিকল্পনা
নির্বাচিত

ফাইভজি নিয়ে হুয়াওয়ে ও শাওমির পরিকল্পনা

লক করা ফেসবুক প্রোফাইল আনলক করে দেখবেন যেভাবে
কিভাবে করবেন

লক করা ফেসবুক প্রোফাইল আনলক করে দেখবেন যেভাবে

ডুয়েল ফ্রন্ট ক্যামেরাতে আসছে ভিভো এস৭ টি 
নির্বাচিত

বিদেশ থেকে নিয়ে আসা মোবাইল যেভাবে নিবন্ধন করবেন

বাণিজ্য মেলায় ওয়ালটন ফোনে নগদ ছাড়, ফ্রি পণ্য
ছাড় ও অফার

বাণিজ্য মেলায় ওয়ালটন ফোনে নগদ ছাড়, ফ্রি পণ্য

Load More

ট্রেন্ডিং টপিক

এআই ডেটা সেন্টারের চাপে পরিবেশ রক্ষায় হিমশিম খাচ্ছে মাইক্রোসফট
প্রযুক্তি সংবাদ

২৪ ঘণ্টা পর সচল হলো মাইক্রোসফটের ইমেইল ও সেবা

২০২৮ সালের মধ্যে দেশের সব ডাকঘর হবে ডিজিটাল সেন্টার
প্রযুক্তি সংবাদ

২০২৮ সালের মধ্যে দেশের সব ডাকঘর হবে ডিজিটাল সেন্টার

উষ্ণতার পাশাপাশি ঘরের সৌন্দর্যে কম্ফোর্টার
ই-কমার্স

উষ্ণতার পাশাপাশি ঘরের সৌন্দর্যে কম্ফোর্টার

২০২৭ সালের শুরুতেই আসছে ৩ নতুন আইফোন, থাকছে চমক
নির্বাচিত

২০২৭ সালের শুরুতেই আসছে ৩ নতুন আইফোন, থাকছে চমক

সপ্তাহের সবচেয়ে পঠিত

২৪ মাসের গ্যারান্টি নিয়েও সেবা নেই, ড্যাজলের বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

৭৯৭ টাকা দিয়ে ২৪ মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, নষ্ট ইয়ারবাড বদলে দিচ্ছে না ড্যাজল

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

‘ইনঅ্যাকটিভ’ বলে আগে অ্যাকটিভ আইফোন বিক্রির অভিযোগ ড্যাজলের বিরুদ্ধে

‘ইনঅ্যাকটিভ’ বলে আগে অ্যাকটিভ আইফোন বিক্রির অভিযোগ ড্যাজলের বিরুদ্ধে

পুরোনো আইফোন কেনার আগে যে ফিচারগুলো অবশ্যই দেখে নেবেন

স্বপ্নের আইফোন যেখানে খুলে দেয় মৃত্যুর দুয়ার

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

স্মার্টফোন অর্থায়নে আড়াই কোটি ডলার পর্যন্ত ঋণসুবিধা পেল সহজমোবাইল
প্রযুক্তি পরামর্শ

স্মার্টফোন অর্থায়নে আড়াই কোটি ডলার পর্যন্ত ঋণসুবিধা পেল সহজমোবাইল

বাংলাদেশে আর্থিক সেবাবঞ্চিত মানুষের স্মার্টফোন কেনায় অর্থায়ন বাড়াতে...

উষ্ণতার পাশাপাশি ঘরের সৌন্দর্যে কম্ফোর্টার

উষ্ণতার পাশাপাশি ঘরের সৌন্দর্যে কম্ফোর্টার

তরুণ উদ্যোক্তা উন্নয়নে মুন্সীগঞ্জে সিটি ব্যাংকের ‘উদ্যোগ’ কর্মসূচি ও বিশেষায়িত ঋণ সুবিধা চালু

তরুণ উদ্যোক্তা উন্নয়নে মুন্সীগঞ্জে সিটি ব্যাংকের ‘উদ্যোগ’ কর্মসূচি ও বিশেষায়িত ঋণ সুবিধা চালু

টেকজুমে সংবাদ প্রকাশের পর ড্যাজল থেকে আইফোন ১৮ প্রো ম্যাক্স রিপ্লেসমেন্ট পেলেন রোকন

টেকজুমে সংবাদ প্রকাশের পর ড্যাজল থেকে আইফোন ১৮ প্রো ম্যাক্স রিপ্লেসমেন্ট পেলেন রোকন

মাসের সবচেয়ে পঠিত

২৪ মাসের গ্যারান্টি নিয়েও সেবা নেই, ড্যাজলের বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

৭৯৭ টাকা দিয়ে ২৪ মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, নষ্ট ইয়ারবাড বদলে দিচ্ছে না ড্যাজল

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

ড্যাজলের বিরুদ্ধে ইনঅ্যাকটিভ দাবি করে অ্যাকটিভ স্যামসাং ফোন বিক্রির অভিযোগের ইনভয়েস ও কথোপকথনের স্ক্রিনশট

Care+ নিয়েও মিলছে না সেবা, ড্যাজল-এর বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

17 May 2024

ফোনের তথ্য চুরি করা আরও কঠিন হবে অ্যান্ড্রয়েড ১৫-এ

Techzoom.TV |
TechzoomTV