Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

০.৫ সেলফি কী জিনিস? কীভাবে তোলে এমন সেলফি?

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Sunday, 29 September 2024
০.৫ সেলফি কী জিনিস? কীভাবে তোলে এমন সেলফি?
Share on FacebookShare on Twitter

বর্তমানে বিভিন্ন প্রযুক্তির সঙ্গে সবচেয়ে অভ্যস্ত জেনারেশন হল জেন জি বা জেনারেশন জেড। ক্যামেরা, স্মার্টফোন, সোশাল মিডিয়া থেকে শুরু করে কৃত্রিম বুদ্ধিমত্তা, সবকিছুতেই রয়েছে তাদের জানা শোনা। ফলে স্বাভাবিকভাবেই, প্রযুক্তি জগতের অনেক নতুন ট্রেন্ডই আসে তাদের হাত ধরে।

এমনই এক ট্রেন্ড হল ০.৫ বা পয়েন্ট ফাইভ সেলফি। ছবি তোলার এ অনন্য ধরন, ছবিকে দেয় মজার ফ্রেম। এ বিষয়ে বিস্তারিত এক প্রতিবেদন প্রকাশ করেছে প্রযুক্তিবিষয়ক সাইট অ্যান্ড্রয়েড পুলিস। চলুন জেনে নেই ০.৫ সেলফির আদ্যোপান্ত।

আল্ট্রা ওয়াইড লেন্স
এ সেলফির ধরন বুঝতে হলে আল্ট্রা ওয়াইড লেন্স সম্পর্কে কিছুটা ধারণা থাকা প্রয়োজন। আল্ট্রাওয়াইড ক্যামেরা একটি স্ট্যান্ডার্ড বা জুম লেন্সের তুলনায় আলাদা ফোকাল লেন্থ ও অ্যাঙ্গেল দেখায়। আল্ট্রা ওয়াইড ক্যামেরাওয়ালা প্রথম স্মার্টফোন ছিল এলজি কোম্পানির জি৫, যা ২০১৬ সালে বের হয়েছিল বলে প্রতিবেদনে লিখেছে অ্যান্ড্রয়েড পুলিস। তবে, এটি মূলধারায় প্রবেশ করে আইফোন ১১’র হাত ধরে।

বর্তমানে বেশিরভাগ অ্যান্ড্রয়েড বা আইফোনে আল্ট্রাওয়াইড লেন্স থাকে। ফলে, ০.৫ সেলফি তোলা এখন আগের তুলনায় অনেক সহজ।

আল্ট্রাওয়াইড ক্যামেরায় ‘০.৫এক্স’ লেবেলের মানে হল, ক্যামেরার প্রধান লেন্সের ফোকাল দৈর্ঘ্যের প্রায় অর্ধেক ব্যবহার করে এটি, ফলে একটি বিস্তৃত দৃশ্য ক্যামেরায় ধারণ করতে পারে। এখানে, এক্স হল জুমের মান, ১এক্স হল প্রধান ক্যামেরার সাধারণ জুমের মান। আর ০.৫এক্স লেন্স জুম আউট করে, ফ্রেমের মধ্যে দ্বিগুণ জিনিস নিয়ে আসে যা একটি আল্ট্রাওয়াইড বা বিস্তৃত দৃষ্টিকোণে ছবি তুলতে পারে।

সাধারণত ল্যান্ডস্কেপ ছবি তোলা বা ছোট জায়গায় চওড়া ভিউ পাওয়ার বেলায় আল্ট্রাওয়াইড ক্যামেরা ভালো কাজ করে।

০.৫ সেলফি এবং কেন এটি জনপ্রিয়
০.৫ সেলফি বা পয়েন্ট-ফাইভ সেলফি অ্যাপল আইফোন ১১’র সঙ্গে আল্ট্রা-ওয়াইড ক্যামেরা লেন্স যোগ করার পরে জনপ্রিয়তা লাভ করে। এটি স্মার্টফোনের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স ব্যবহার করে, যা প্রথাগত সেলফির তুলনায় বিস্তৃত দৃশ্য ধারণ করে। বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম যেমন ইন্সটাগ্রাম ও টিকটকে জেন-জিদের মধ্যে এ ট্রেন্ড জনপ্রিয় হয়ে উঠেছে। এমনকি অনেক সেলিব্রিটি, ইনফ্লুয়েন্সার, এবং অন্যান্য জনপ্রিয় ব্যক্তিত্বদেরও দৃষ্টি আকর্ষণ করেছে এ ধরনের ছবি।

আল্ট্রাওয়াইড ক্যামেরা ব্যবহার করে, একটি ছবির সাবজেক্ট বা বিষয়ের যত কাছে যাবেন ততবেশি ‘ফিশ-আই’ ইফেক্ট দেখতে পাবেন, যেখানে লেন্সের কাছাকাছি জিনিসগুলো কিছুটা ফোলানো এবং কিছুটা বিকৃত দেখায়। যেমন হাত অস্বাভাবিক লম্বা দেখায় ও লেন্সের সবচেয়ে কাছের ব্যক্তির চেহারাও কিছুটা বোকা বোকা লাগতে পারে।

স্ট্যান্ডার্ড পোর্ট্রেইট বা প্রতিদিনের ছবির জন্য ০.৫এক্স লেন্স ব্যবহার না করাই ভালো। তবে, এটি ছবিতে আলাদা ভাব যোগ করে যা ছবিগুলো সোশাল মিডিয়াতে শেয়ারের বেলায় আরও মজার করে তোলে।

কীভাবে তুলবেন?

১. ফোনের ক্যামেরা অ্যাপ চালু করুন। ব্যাক ক্যামেরায় ‘০.৫x’ বা আল্ট্রা ওয়াইড জুম নির্বাচন করুন। অনেক ফোনে স্ক্রিন সোয়াইপ করেও জুম আউট করতে পারবেন।

২. ছবি তোলার বেলায় লেন্স নিজের দিকে তাক করে হাত পুরোপুরি বাড়িয়ে ধরতে পারেন অথবা ক্যামেরা চেহারার কাছাকাছিও নিতে পারেন।

৩. এবার ফোনের ভলিউম বোতামের সাহায্যে ছবি নিলেই হয়ে যাবে ০.৫ বা পয়েন্ট ফাইভ সেলফি।

কেবল সোশাল মিডিয়া ট্রেন্ড ছাড়াও ০.৫ সেলফি দারুণ ইফেক্টও যোগ করে। পাশাপাশি, ছবিতে চারপাশের পরিবেশও ভালো করে ফুটিয়ে তুলতে পারে এটি। অনেক বন্ধুবান্ধব একসঙ্গে গ্রুপ সেলফি তোলার সময় ফ্রেমে না আঁটলেও তুলে ফেলতে পারেন একটি পয়েন্ট ফাইভ সেলফি।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

গোপালগঞ্জে ইন্টারনেট সেবা বন্ধ হয়নি
টেলিকম

জ্বালানি সংকট দীর্ঘ হলে ইন্টারনেট সেবায় বিপর্যয়ের আশঙ্কা

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স
নির্বাচিত

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

কিভাবে গুগল মিট ইউজাররা কাস্টম ব্যাকগ্রাউন্ড ব্যবহার করবেন
কিভাবে করবেন

কিভাবে গুগল মিট ইউজাররা কাস্টম ব্যাকগ্রাউন্ড ব্যবহার করবেন

অ্যান্ড্রয়েড ফোনে এলো জিমেইল ডার্ক মোড সুবিধা
কিভাবে করবেন

অফলাইনে জিমেইল ব্যবহার করবেন যেভাবে

বন্যাকবলিত ১২ জেলায় ১৮০০ মোবাইল টাওয়ার অচল, টেলিযোগাযোগ ব্যাহত
নির্বাচিত

বন্যাকবলিত ১২ জেলায় ১৮০০ মোবাইল টাওয়ার অচল, টেলিযোগাযোগ ব্যাহত

এশিয়া প্যাসিফিক অঞ্চলে ৫জি ফোনের বাজারে শীর্ষে ভিভো
নির্বাচিত

এশিয়া প্যাসিফিক অঞ্চলে ৫জি ফোনের বাজারে শীর্ষে ভিভো

Load More

ট্রেন্ডিং টপিক

বকেয়া বেতন পরিশোধের দাবিতে প্রেসক্লাবে চালডালের কর্মীদের প্রতিবাদ
ই-কমার্স

বকেয়া বেতন পরিশোধের দাবিতে প্রেসক্লাবে চালডালের কর্মীদের প্রতিবাদ

বিটোপিয়া নিয়ে অভিযোগ: তদন্তে সহযোগিতা করবে BASIS, প্রমাণ মিললে সদস্যপদ বাতিলের ইঙ্গিত
প্রযুক্তি সংবাদ

বিটোপিয়া নিয়ে অভিযোগ: তদন্তে সহযোগিতা করবে BASIS, প্রমাণ মিললে সদস্যপদ বাতিলের ইঙ্গিত

কীভাবে কাজ করে হুয়াওয়ের ‘লজিকফোল্ডিং’ চিপ প্রযুক্তি?
প্রযুক্তি সংবাদ

কীভাবে কাজ করে হুয়াওয়ের ‘লজিকফোল্ডিং’ চিপ প্রযুক্তি?

সড়ক দুর্ঘটনা রোধে উর্মি গ্রুপের ব্যতিক্রমী উদ্যোগ
অর্থ ও বাণিজ্য

সড়ক দুর্ঘটনা রোধে উর্মি গ্রুপের ব্যতিক্রমী উদ্যোগ

সপ্তাহের সবচেয়ে পঠিত

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

নতুন আইফোন আপডেটে লুকানো এআই ফিচার আনল অ্যাপল

অনুমতি ছাড়া প্রযুক্তি ব্যবহারে অ্যাপলকে ৫৭০ কোটি ডলার জরিমানা

আইফোন ১৮-এর সঙ্গে টেক্কা দিতে সেপ্টেম্বরে আসছে হুয়াওয়ের মেট ৯০ সিরিজ

আইফোন ১৮-এর সঙ্গে টেক্কা দিতে সেপ্টেম্বরে আসছে হুয়াওয়ের মেট ৯০ সিরিজ

অফিশিয়ালি প্রকাশ পেল ‘ওয়ানপ্লাস ১৬’-এর ক্যামেরা স্পেক্স, থাকছে ২০০ মেগাপিক্সেল লেন্স

অফিশিয়ালি প্রকাশ পেল ‘ওয়ানপ্লাস ১৬’-এর ক্যামেরা স্পেক্স, থাকছে ২০০ মেগাপিক্সেল লেন্স

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

Motorola Razr Flex ওয়াইড ফোল্ডেবল স্মার্টফোন
প্রযুক্তি সংবাদ

মোটোরোলার নতুন ফোল্ডেবল ফোন Razr Flex-এ যা থাকছে

নকশার স্কেচ ফাঁসের কয়েক সপ্তাহ পর এবার মোটোরোলার...

১ মিলিমিটারের কম বেজেল, নতুন স্ন্যাপড্রাগন চিপ—আসছে রেডম্যাজিক ১২ প্রো প্লাস

১ মিলিমিটারের কম বেজেল, নতুন স্ন্যাপড্রাগন চিপ—আসছে রেডম্যাজিক ১২ প্রো প্লাস

সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে ডাক বিভাগ কাজ করবে: ফকির মাহবুব আনাম

দীর্ঘমেয়াদি বেসরকারি বিনিয়োগ আকর্ষণে জোর দিলেন ফকির মাহবুব আনাম

বাড়িতে ওয়াই-ফাইয়ের স্পিড কত, কীভাবে মাপবেন?

বাড়িতে ওয়াই-ফাইয়ের স্পিড কত, কীভাবে মাপবেন?

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

29 September 2024

০.৫ সেলফি কী জিনিস? কীভাবে তোলে এমন সেলফি?

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix