Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

শর্টসার্কিট প্রতিরোধে অবশ্যই মেনে চলবেন যেসব বিষয়

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Saturday, 22 February 2025
শর্টসার্কিট প্রতিরোধে অবশ্যই মেনে চলবেন যেসব বিষয়
Share on FacebookShare on Twitter

বৈদ্যুতিক যেকোনো যন্ত্রপাতি সার্কিট বা বর্তনীর মাধ্যমে কাজ করে। বিদ্যুৎ সবসময় কম বাধার সহজ পথ খোঁজে। যখন নতুন কোনো পথ তৈরি হয়, যেখানে প্রতিরোধ কম থাকে, তখন বিদ্যুৎ সেই পথে প্রবাহিত হয়। এই শর্টকাট পথে অতিরিক্ত ইলেকট্রন প্রবাহের ফলে তাপ উৎপন্ন হয়, যা বিস্ফোরণ ঘটিয়ে আগুন লাগাতে পারে। সাধারণত অভ্যন্তরীণ ত্রুটি, নড়বড়ে সংযোগ বা ত্রুটিযুক্ত যন্ত্রপাতির কারণে শর্টসার্কিট ঘটে।

কীভাবে প্রতিরোধ করবেন

থ্রি-প্রং আউটলেট ব্যবহার করুন
দুই ছিদ্রযুক্ত (টু-প্রং) আউটলেটের পরিবর্তে তিন ছিদ্রযুক্ত (থ্রি-প্রং) আউটলেট ব্যবহার করুন। এটি উচ্চ ভোল্টেজের কারণে সৃষ্ট বৈদ্যুতিক ঝাঁকুনি প্রতিরোধে কার্যকর।

উন্নত মানের তার ও বৈদ্যুতিক সরঞ্জাম ব্যবহার করুন
যেকোনো বিদ্যুৎ সংযোগে ভালো মানের সার্টিফায়েড তার ব্যবহার করুন এবং শুধুমাত্র দক্ষ ও লাইসেন্সধারী ইলেকট্রিশিয়ান দিয়ে কাজ করান। বিদ্যুৎ সংযোগের কাজ করার আগে অবশ্যই বিদ্যুৎ সরবরাহ বন্ধ করুন।

জাতীয় বিল্ডিং কোড মেনে চলুন
বাড়ির বৈদ্যুতিক সংযোগ স্থাপনের সময় অবশ্যই জাতীয় বিল্ডিং কোডের নির্দেশনা অনুসরণ করুন। দেয়ালের ভেতর বা বাইরে সংযোগের ক্ষেত্রে কোড অনুযায়ী নিরাপদ ব্যবস্থা গ্রহণ করুন।

মাল্টিপ্লাগ ব্যবহারে সতর্ক থাকুন
একটি আউটলেটে একাধিক মাল্টিপ্লাগ ব্যবহার করলে ওভারলোড হয়ে শর্টসার্কিটের ঝুঁকি বাড়তে পারে। তাই একাধিক শক্তিশালী যন্ত্রপাতি একসঙ্গে সংযুক্ত করা এড়িয়ে চলুন।

তাপ ও পানি থেকে সংযোগ দূরে রাখুন
অতিরিক্ত তাপ ও পানির কারণে শর্টসার্কিট হতে পারে। রান্নাঘর, ওয়াশিং মেশিন, গ্যাসের চুলার আশপাশে বৈদ্যুতিক লাইন স্থাপন এড়িয়ে চলুন। বোর্ড ও সংযোগ এমনভাবে স্থাপন করুন, যাতে কোনোভাবেই সেগুলো তাপ বা পানির সংস্পর্শে না আসে।

নিয়মিত বৈদ্যুতিক লাইন পরীক্ষা করুন
বছরে অন্তত একবার বাড়ির বৈদ্যুতিক লাইন ও সরঞ্জাম পরীক্ষা করুন। বিশেষ করে এসি, ওয়াশিং মেশিন, ইলেকট্রিক ওভেনের মতো উচ্চ ভোল্টেজের যন্ত্রপাতির সংযোগ ভালোভাবে চেক করুন। কোনো পোড়া গন্ধ বা অস্বাভাবিকতার লক্ষণ দেখা গেলে দ্রুত ব্যবস্থা নিন।

বজ্রপাতের সময় হাই-ভোল্টেজ যন্ত্রপাতি বন্ধ রাখুন
বজ্রপাত হলে শুধু প্রয়োজনীয় বৈদ্যুতিক বাতি চালু রাখুন এবং টিভি, ফ্রিজ, এসি, ওয়াশিং মেশিনের মতো উচ্চ ভোল্টেজের যন্ত্র বন্ধ রাখুন।

ফিউজ বা সার্কিট ব্রেকার ব্যবহার করুন
বাড়িতে অবশ্যই ফিউজ বক্স বা সার্কিট ব্রেকার রাখুন। পুরোনো বাড়িগুলোর ফিউজ বক্সে অতিরিক্ত বিদ্যুৎ প্রবাহ হলে ফিউজ গলে গিয়ে সংযোগ বিচ্ছিন্ন হয়। আধুনিক বাড়িতে সার্কিট ব্রেকার ব্যবহৃত হয়, যা অতিরিক্ত বিদ্যুৎ প্রবাহ হলে স্বয়ংক্রিয়ভাবে সংযোগ বিচ্ছিন্ন করে দেয়।

উপরোক্ত সতর্কতা মেনে চললে শর্টসার্কিট প্রতিরোধ করে বৈদ্যুতিক দুর্ঘটনা এড়ানো সম্ভব।

 

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

মোবাইলে অ্যাপ ইনস্টলের সময়, না পড়েই অনুমতি দিচ্ছেন?
কিভাবে করবেন

ডেটা সাশ্রয়ের নানা উপায়

ইন্সটাগ্রাম হ্যাক হলে কী করণীয়?
কিভাবে করবেন

ইন্সটাগ্রাম হ্যাক হলে কী করণীয়?

গরমে ফ্রিজে ঘড়ঘড় শব্দ? বাড়িতেই যেভাবে সমস্যার কারণ খুঁজবেন
কিভাবে করবেন

গরমে ফ্রিজে ঘড়ঘড় শব্দ? বাড়িতেই যেভাবে সমস্যার কারণ খুঁজবেন

পেনড্রাইভকে আনবুট করবেন কীভাবে?
কিভাবে করবেন

পেনড্রাইভকে আনবুট করবেন কীভাবে?

৩ না ৪ ব্লেড—কোন সিলিং ফ্যানে বেশি বাতাস?
কিভাবে করবেন

৩ না ৪ ব্লেড—কোন সিলিং ফ্যানে বেশি বাতাস?

কেউ আপনার ফোনের ক্যামেরা ও মাইক অ্যাক্সেস করছে, জানবেন কিভাবে
কিভাবে করবেন

ফোনের ক্যামেরা হ্যাকড হলে বুঝবেন যেভাবে

Load More

ট্রেন্ডিং টপিক

গ্যালাক্সি এআইয়ের তথ্যের গোপনীয়তা বাড়াতে প্রাইভেট ক্লাউড কম্পিউট আনছে স্যামসাং
প্রযুক্তি সংবাদ

গ্যালাক্সি এআইয়ের তথ্যের গোপনীয়তা বাড়াতে প্রাইভেট ক্লাউড কম্পিউট আনছে স্যামসাং

ওয়াশিং মেশিন সারাতে এক বছর ধরে ভোগান্তির অভিযোগ, পার্টস নেই বলে জানাল ভিশন
নির্বাচিত

ওয়াশিং মেশিন সারাতে এক বছর ধরে ভোগান্তির অভিযোগ, পার্টস নেই বলে জানাল ভিশন

গ্রামীণফোনের কাছে ৫ শতাংশ মুনাফার বকেয়া দাবি সাবেক কর্মীদের
টেলিকম

৫ শতাংশ বকেয়া পরিশোধের দাবি, ‘একপেশে’ চার্জশিটের প্রতিবাদ গ্রামীণফোনের সাবেক কর্মীদের

হুয়াওয়ের পরবর্তী ট্রাই-ফোল্ড আসতে পারে আগামী মাসে
প্রযুক্তি সংবাদ

হুয়াওয়েকে ঘিরে দেশে-বিদেশে এত অভিযোগ কেন?

সপ্তাহের সবচেয়ে পঠিত

ভিভো ভি৮০: রাইজ অরেঞ্জের আভায় জাইসের ফটোগ্রাফি

ভিভো ভি৮০: রাইজ অরেঞ্জের আভায় জাইসের ফটোগ্রাফি

২০০ মিমি টেলিকনভার্টার সুবিধাসহ আসছে ভিভো এস৭০ প্রো

২০০ মিমি টেলিকনভার্টার সুবিধাসহ আসছে ভিভো এস৭০ প্রো

৭০০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ার ব্যাটারির নতুন ফোন আনল মটোরোলা

৭০০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ার ব্যাটারির নতুন ফোন আনল মটোরোলা

গিকবেঞ্চে ভিভোর নতুন ফোন, আসছে আইকিউ ১৬আর নাকি ১৬এস?

গিকবেঞ্চে ভিভোর নতুন ফোন, আসছে আইকিউ ১৬আর নাকি ১৬এস?

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

ওয়ারেন্টি থাকা সত্ত্বেও চার মাসে মেরামত হয়নি হাইসেন্সের ফ্রিজ, ফেয়ার ইলেকট্রনিক্সের বিরুদ্ধে অভিযোগ
প্রযুক্তি সংবাদ

ওয়ারেন্টি থাকা সত্ত্বেও চার মাসে মেরামত হয়নি হাইসেন্সের ফ্রিজ, ফেয়ার ইলেকট্রনিক্সের বিরুদ্ধে অভিযোগ

ওয়ারেন্টির মেয়াদ থাকা সত্ত্বেও চার মাসের বেশি সময়...

আইফোনের ২০ বছর পূর্তিতে অ্যাপলের চমক

আইফোনের ২০ বছর পূর্তিতে অ্যাপলের চমক

র‍্যাম সংকটে বিশ্বব্যাপী স্মার্টফোন বিক্রি কমার চিত্র

র‍্যাম সংকটে বিশ্বে স্মার্টফোন বিক্রি কমেছে ১৬ শতাংশ, চাপে অ্যান্ড্রয়েড

বড় ব্যাটারির নতুন বাজেট ৫জি ফোন আনছে ইনফিনিক্স

বড় ব্যাটারির নতুন বাজেট ৫জি ফোন আনছে ইনফিনিক্স

মাসের সবচেয়ে পঠিত

ভিভো ভি৮০: রাইজ অরেঞ্জের আভায় জাইসের ফটোগ্রাফি

ভিভো ভি৮০: রাইজ অরেঞ্জের আভায় জাইসের ফটোগ্রাফি

২৪ মাসের গ্যারান্টি নিয়েও সেবা নেই, ড্যাজলের বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

৭৯৭ টাকা দিয়ে ২৪ মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, নষ্ট ইয়ারবাড বদলে দিচ্ছে না ড্যাজল

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

22 February 2025

শর্টসার্কিট প্রতিরোধে অবশ্যই মেনে চলবেন যেসব বিষয়

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix