Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

গেমিং পিসি রক্ষণাবেক্ষণের ৬ টিপস

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Monday, 1 December 2025
গেমিং পিসি রক্ষণাবেক্ষণের ৬ টিপস
Share on FacebookShare on Twitter

শুধু দৃষ্টিনন্দন দেখানোর জন্য নয়, বরং কম্পিউটারের কার্যক্ষমতা বজায় রাখতে এবং হার্ডওয়্যার দীর্ঘস্থায়ী করার জন্য গেমিং পিসি পরিষ্কার রাখাটা গুরুত্বপূর্ণ। ধুলো জমে গেলে পিসি অতিরিক্ত গরম হতে পারে, গেম খেলার সময় ধীরগতির সমস্যা দেখা দিতে পারে, ফ্যানের শব্দ বেড়ে যায় এবং হঠাৎ বন্ধ হয়ে যেতে পারে। তাই নিয়মিত রক্ষণাবেক্ষণ গেমারদের জন্য অত্যন্ত জরুরি। প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট টেকটাইমস অবলম্বনে গেমিং পিসি রক্ষণাবেক্ষণ ও নিরাপদ রাখার ছয়টি টিপস আলোচনা করা হলো—

» কাজের জায়গা ও সরঞ্জাম প্রস্তুত করা

পিসি পরিষ্কারের জন্য একটি ভালো স্থান বেছে নেয়া জরুরি। আলো, বাতাসযুক্ত এবং নিরাপদ স্থান বেছে নিতে হবে। সরঞ্জামের মধ্যে হাতের কাছে থাকতে হবে: কমপ্রেসড এয়ার ক্যান, মাইক্রোফাইবার কাপড়, কটন সোয়াব, ৯০ শতাংশ বা তার বেশি আইসোপ্রোপাইল অ্যালকোহল, সফট ব্রাশ ও অ্যান্টি-স্ট্যাটিক রিস্ট স্ট্র্যাপ। এসব সরঞ্জাম ব্যবহার করলে কম্পোনেন্ট ক্ষতির ঝুঁকি কম থাকে।

» পিসি বন্ধ করে কেস খুলতে হবে

পুরোপুরি পিসি বন্ধ করে, সব কেবল আনপ্লাগ করতে হবে এবং পাওয়ার বাটন ৩-৫ সেকেন্ড চাপ দিয়ে অবশিষ্ট বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করতে হবে। এরপর সাইড প্যানেল ও ধুলোর ফিল্টার সরিয়ে রাখতে হবে, পরে পরিষ্কার করতে হবে।

» কমপ্রেসড এয়ার দিয়ে কম্পোনেন্ট পরিষ্কার করা

ক্যান সোজাভাবে ধরে একটু একটু করে স্প্রে ব্যবহার করতে হবে। তবে আর্দ্রতা যাতে না থাকে তা খেয়াল রাখতে হবে। ফ্যান, সিপিইউ কুলার, জিপিইউ ও মাদারবোর্ডের ধুলো দূর করতে হবে। ফ্যান স্পিন না করার জন্য আঙুল বা পেন দিয়ে থামিয়ে রাখতে হবে, যাতে বৈদ্যুতিক সমস্যা না হয়। পাওয়ার সাপ্লাই খোলার দরকার নেই, শুধু বাহ্যিক গ্রিলের মাধ্যমে বাতাস দিতে হবে।

» প্যানেল, ফিল্টার ও গ্রিল পরিষ্কার করতে হবে

ডাস্ট ফিল্টার পানি দিয়ে ধুয়ে পুরোপুরি শুকিয়ে নিতে হবে। ভেতরের প্যানেল, কেস গ্রিল ও টপ কভার মাইক্রোফাইবার কাপড় দিয়ে মুছে নিতে হবে।

» আইসোপ্রোপাইল অ্যালকোহল দিয়ে ভালোভাবে পরিষ্কার

কটন সোয়াব ইসোপ্রোপাইল অ্যালকোহলে ডুবিয়ে ফ্যান ব্লেড, হিটসিংক এবং কোণে জমে থাকা ধুলো সাবধানে মুছতে হবে। সরাসরি মাদারবোর্ড বা খালি সার্কিটে অ্যালকোহল ব্যবহার করা যাবে না।

» নিয়মিত রক্ষণাবেক্ষণ

নিয়ম করে প্রতি দুই থেকে ছয় মাসে পিসি পরিষ্কার করতে হবে। বাড়িতে পোষা প্রাণী, ধুলোবালি বা ধোঁয়া থাকলে দ্রুত পরিষ্কার করা ভালো। তারগুলো সুন্দর করে সঠিকভাবে বেঁধে রাখতে হবে। এতে ফ্যানের পাশে ধুলো কম জমবে। ডাস্ট ফিল্টার নিয়মিত পরিষ্কার করতে হবে এবং পিসি ফ্লোরের পরিবর্তে ডেস্কে রাখুন। এছাড়া ঘর পরিষ্কার এবং আলো-বাতাসপূর্ণ হলে ধুলো কম জমবে।

প্রযুক্তি বিশেষজ্ঞরা বলছেন, নিয়মিত পরিষ্কার রাখলে পিসি গরম হবে না, ফ্যানের আওয়াজ হবে না এবং অনেক দিন কোনো ধরনের সমস্যা ছাড়াই চলবে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: পিসি পরিষ্কার

এই বিভাগ থেকে আরও পড়ুন

উবারের আদলে আসছে জাতীয় অ্যাম্বুলেন্স নেটওয়ার্ক
প্রযুক্তি সংবাদ

উবারের আদলে আসছে জাতীয় অ্যাম্বুলেন্স নেটওয়ার্ক

স্বল্পমূল্যের ৩ জিবি র‍্যাম ফোন উন্মোচন করল রিয়েলমি
প্রযুক্তি বাজার

স্বল্পমূল্যের ৩ জিবি র‍্যাম ফোন উন্মোচন করল রিয়েলমি

আইফোনের দাম বাড়াতে পারে অ্যাপল
প্রযুক্তি সংবাদ

আইফোনের দাম বাড়াতে পারে অ্যাপল

বঙ্গবন্ধুর রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ স্মরণে ডাকটিকেট অবমুক্ত
প্রযুক্তি সংবাদ

বঙ্গবন্ধুর রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ স্মরণে ডাকটিকেট অবমুক্ত

এই ৮ অ্যাপস আপনার ফোনে থাকলে হতে পারেন সর্বস্বান্ত!
নির্বাচিত

এই ৮ অ্যাপস আপনার ফোনে থাকলে হতে পারেন সর্বস্বান্ত!

এমএসআই-এর নতুন টুয়েলভথ জেনারেশন ইনটেল® কোর™ বিজনেস অ্যান্ড প্রোডাক্টিভিটি ল্যাপটপ এখন বাংলাদেশে
প্রযুক্তি সংবাদ

এমএসআই-এর নতুন টুয়েলভথ জেনারেশন ইনটেল® কোর™ বিজনেস অ্যান্ড প্রোডাক্টিভিটি ল্যাপটপ এখন বাংলাদেশে

Load More

ট্রেন্ডিং টপিক

ইন্টারনেটের মোট কনটেন্টের মাত্র ০.১ শতাংশ বাংলায়: বিটিআরসি চেয়ারম্যান
প্রযুক্তি সংবাদ

ইন্টারনেটের মোট কনটেন্টের মাত্র ০.১ শতাংশ বাংলায়: বিটিআরসি চেয়ারম্যান

এসএমই ঋণের সুদের হার নিয়ে IDLC Finance-এর কাছে ব্যাখ্যা চেয়েছেন নারী উদ্যোক্তা নুসরাত জাহান জিতু
অর্থ ও বাণিজ্য

৪ শতাংশ সুদের ঋণ ১২.১০ শতাংশ, IDLC-এর কাছে ব্যাখ্যা চান নারী উদ্যোক্তা

কোডিং আর ইলেকট্রনিক্সের জাদুকরি মেলবন্ধন: নতুনদের জন্য Arduino গাইড
নির্বাচিত

কোডিং আর ইলেকট্রনিক্সের জাদুকরি মেলবন্ধন: নতুনদের জন্য Arduino গাইড

সুদ আয় কমলেও মুনাফা ধরে রেখেছে ডিবিএইচ ফাইন্যান্স
অর্থ ও বাণিজ্য

ডিবিএইচ ফাইন্যান্সের ৯ শতাংশ নিট মুনাফা বৃদ্ধি

সপ্তাহের সবচেয়ে পঠিত

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

দুই মাসেও আইফোন ফেরত পাননি, Dazzle-এর সার্ভিস নিয়ে গ্রাহকের অভিযোগ

দুই মাসেও আইফোন ফেরত পাননি, Dazzle-এর সার্ভিস নিয়ে গ্রাহকের অভিযোগ

Vivo S70 স্মার্টফোনের সম্ভাব্য পেরিস্কোপ ক্যামেরা ও টেলিকনভার্টার ফিচার

নভেম্বরে আসছে ভিভো এস৭০, থাকতে পারে বড় পেরিস্কোপ ক্যামেরা ও টেলিকনভার্টার

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

মাইগভে ১৫ ক্যান্টনমেন্ট বোর্ডের ১৯ ধরনের নাগরিক সেবা চালু
প্রযুক্তি সংবাদ

মাইগভে ১৫ ক্যান্টনমেন্ট বোর্ডের ১৯ ধরনের নাগরিক সেবা চালু

ট্রেড লাইসেন্স, নাগরিকত্ব সনদ কিংবা পানি ও বিদ্যুৎ...

উন্নত পারফরম্যান্স ও দীর্ঘমেয়াদি ব্যবহারের সুবিধা নিয়ে স্যামসাংয়ের নতুন স্মার্টফোন গ্যালাক্সি এ০৮ এলটিই

উন্নত পারফরম্যান্স ও দীর্ঘমেয়াদি ব্যবহারের সুবিধা নিয়ে স্যামসাংয়ের নতুন স্মার্টফোন গ্যালাক্সি এ০৮ এলটিই

ফটোগ্রাফিতে আগ্রহীদের জন্য অপো নিয়ে এলো ‘মেক ইওর পূজা মোমেন্ট উইথ অপো’ কনটেস্ট

ফটোগ্রাফিতে আগ্রহীদের জন্য অপো নিয়ে এলো ‘মেক ইওর পূজা মোমেন্ট উইথ অপো’ কনটেস্ট

ভিভো ওয়াই৩২: অল-ইন-ওয়ান স্মার্ট পারফর্মার

ভিভো ওয়াই৩২: অল-ইন-ওয়ান স্মার্ট পারফর্মার

মাসের সবচেয়ে পঠিত

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

01 December 2025

গেমিং পিসি রক্ষণাবেক্ষণের ৬ টিপস

Techzoom.TV |
TechzoomTV