Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

দেশী উদ্ভাবকদের জন্য শুরু হচ্ছে টাইগার চ্যালেঞ্জ

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি// by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি//
বুধবার, ১৯ জুন ২০১৯
দেশী উদ্ভাবকদের জন্য শুরু হচ্ছে টাইগার চ্যালেঞ্জ
Share on FacebookShare on Twitter

প্রায় দুই মিলিয়ন ডলারের বিনিয়োগ সুবিধা প্রদানের লক্ষ্য নিয়ে আগামী ২ জুলাই থেকে শুরু হচ্ছে উদ্ভাবনী প্রতিযোগিতা টাইগার চ্যালেঞ্জ।

বিশ্বখ্যাত ম্যাসাচুসেট ইনস্টিটিউট অব টেকনোলজি (এমআইটি)-এর এমআইটি সলভ নামের প্রতিযোগিতার আদলে এমআইটির সঙ্গে যৌথভাবে এই প্রতিযোগিতার আয়োজক টাইগার আইটি ফাউন্ডেশন।

দেশীয় ও বৈশ্বিক পর্যায়ের প্রতিযোগিতায় বিজয়ী দলসমূহ প্রায় দুই মিলিয়ন ডলারের আর্থিক, কারিগরি, এবং বিনিয়োগ সুবিধা পাবেন। মঙ্গলবার ১৮ জুন সোনারগাও হোটেলে আয়োজিত টাইগার চ্যালেঞ্জের উদ্বোধনী অনুষ্ঠানে এই তথ্য জানানো হয়েছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, এমপি; বুয়েটের অধ্যাপক ড. মোহাম্মদ কায়কোবাদ, টাইগার আইটি আমেরিকার বিজ্ঞানী ইলিয়া নিকিফোরোভ, টাইগার আইটি ফাউন্ডেশনের চেয়ারম্যান জিয়াউর রহমান, বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্কের সাধারণ সম্পাদক মুনির হাসান প্রমূখ।

অনুষ্ঠানে জানানো হয়, বাংলাদেশের কল্যাণে অবদান রাখবে এমন যে কোনো টেকসই ও উদ্ভাবনী ধারণাকে বাস্তবে রূপ দিতেই ‘ টাইগার চ্যালেঞ্জ’ উদ্ভাবনী প্রতিযোগিতার আয়োজন। এই আয়োজনটি হবে দুইটি পর্বে। বাংলাদেশ পর্বে ফাইনালিস্টদের মধ্যে থেকে একটি উদ্যোগকে সেরা ঘোষণা করা হবে। উদ্যোগ বাস্তবায়নে বিজয়ীকে প্রায় ২ কোটি টাকার বিনিয়োগ সুবিধা দেওয়া হবে। এ পর্বে অংশগ্রহণের জন্য আগামী ২ জুলাই থেকে ৩০ আগস্ট পর্যন্ত চ্যালেঞ্জের ওয়েবসাইটে আবেদন করা যাবে।

অনলাইন প্রাপ্ত আবেদন সমূহ এমআইটির বিচারকরা যাচাই করে মোট ১০টি উদ্যোগকে চূড়ান্ত পর্বের জন্য নির্বাচিত করবেন। অক্টোবর মাসে, আন্তর্জাতিক জুরীবোর্ডের সামনে ফাইনালিস্টরা তাদের উদ্যোগ তুলে ধরবেন এবং নির্বাচিত হবেন। ছাত্র, শিক্ষাক, স্টার্টআপ কোম্পানি কিংবা হবু উদ্যোক্তা- যে কেউ এই চ্যালেঞ্জে অংশ নিতে পারবে।

একই সঙ্গে একটি বৈশ্বিক পর্বও থাকবে। এ পর্বের বিজয়ীদের সঙ্গে বাংলাদেশ পর্বের বিজয়ীদের একটি যৌথ পর্ব অুনষ্ঠিত হবে ডিসেম্বর মাসে। বৈশ্বিক পর্বে চূড়ান্ত বিজয়ীদের জন্য থাকছে ১.৫ মিলিয়ন ডলারের বিনিয়োগ। তবে, শর্ত থাকবে এই বিনিয়োগের ৫০ শতাংশ বাংলাদেশেই কাজে লাগাতে হবে।

আইসিটি প্রতিমন্ত্রী বলেন, দেশীয় উদ্ভাবকদের উদ্ভাবনী শক্তিকে কাজে লাগিয়ে ২০৪১ সালের মধ্যে উন্নত বিশ্বে যাওয়ার লক্ষ্যে কাজ করছে সরকার। আর এ জন্য নানামুখী উদ্যোড় নেওয়া হচ্ছে। চলতি বাজেটে ১০০ কোটি টাকার স্টার্টআপ তহবিল রাখা হয়েছে জানিয়ে তিনি বলেন – এ তহবিল আগামীতে আরও বাড়বে। আইসিটি বিভাগের আইডিয়া প্রকল্প এবং প্রকল্পের পক্ষ থেকে ভেনচার বিনিয়োগের জন্য স্টার্টআপ বাংলাদেশ নামে কোম্পানি তৈরি করা হয়েছে। এই চ্যালেঞ্জের বিজয়ীদেরও সরকারের পক্ষ থেকেও নানামূখী সুবিধা দেওয়া হবে বলেও তিনি জানান।

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোহাম্মদ কায়কোবাদ বলেন , বাংলাদেশের প্রকৃত সম্পদ হলো এর তরুণ মেধাবীগোস্টী। আমাদের সীমিত সম্পদ তাদের কল্যানে এমনভাবে খরচ করা উচিৎ যাতে আমরা এগিয়ে যেতে পারি। তিনি আশা প্রকাশ করেন এই আয়োজন মেধাবীদের এগিয়ে যেতে সাহায্য করবে।

টাইগার আইটি আমেরিকার বিজ্ঞানী ইলিয়া নিকিফোরভ তার উপস্থাপনায় কৃত্রিম বুদ্ধিমত্তা, ব্লকচেইন, বিগডেটার মতো প্রযুক্তি বাংলাদেশের বিদ্যমান সমস্যা সমাধানে ভাল ভূমিকা রাখতে পারে।

স্বাগত বক্তব্যে টাইগার আইটি ফাউন্ডেশনের চেয়ারম্যান জিয়াউর রহমান এই চ্যালেঞ্জ আয়োজনের নেপথ্যের কারণ উল্লেখ করে বলেন এর মাধ্যমে ক্রমাগতভাবে উদ্ভাবনী প্রজন্ম পেতে আমরা এগিয়ে যাবো।

আবেদন করবেন যেভাবে…

জুলাই মাসের ২ তারিখ থেকে আগ্রহীরা এই সাইটে সরাসরি আবেদন করতে পারবেন – http://tigeritfoundation.org/challenge/

এছাড়া টাইগার চ্যালেঞ্জর হালনাগাদ তথ্য পাওয়া যাবে এর ফেসবুক পেজ https://www.facebook.com/TigerChallenge/ থেকে।

জুলাই মাসের ২ তারিখ থেকে আগ্রহীরা সরাসরি আবেদন করতে পারবেন – http://tigeritfoundation.org/challenge/ এই সাইটে।

ছাড়া টাইগার চ্যালেঞ্জর হালনাগাদ তথ্য পাওয়া যাবে এর ফেসবুক পেজ https://www.facebook.com/TigerChallenge/ থেকে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: চ্যালেঞ্জটাইগার

এই বিভাগ থেকে আরও পড়ুন

এআই ফোন প্রযুক্তিকে একত্রিত করার প্রচেষ্টা
নির্বাচিত

এআই ফোন প্রযুক্তিকে একত্রিত করার প্রচেষ্টা

ওয়ানপ্লাস ৯: হাই বাজেটে যা যা থাকছে ফোনটিতে
প্রযুক্তি সংবাদ

এক নজরে যা যা থাকছে ওয়ানপ্লাস নাইনে !

যুক্তরাষ্ট্রে চিপ কারখানা করছে টিএসএমসি
প্রযুক্তি সংবাদ

চিপের জন্য টিএসএমসিকে চাপ দিচ্ছে যুক্তরাষ্ট্র

বাজারে এল বিওয়াইডির নতুন মডেলের গাড়ি, এক চার্জে চলবে ৭১ কিলোমিটার
নির্বাচিত

বাজারে এল বিওয়াইডির নতুন মডেলের গাড়ি, এক চার্জে চলবে ৭১ কিলোমিটার

পাবজি মোবাইল রাইজিং স্টার টুর্নামেন্টের মাধ্যমে গেমিং জগতে যুক্ত হলো রবি
টেলিকম

পাবজি মোবাইল রাইজিং স্টার টুর্নামেন্টের মাধ্যমে গেমিং জগতে যুক্ত হলো রবি

১০ জিবি ফ্রি ইন্টারনেটের খবর গুজব
টেলিকম

১০ জিবি ফ্রি ইন্টারনেটের খবর গুজব

Load More

ট্রেন্ডিং টপিক

অনারের নতুন ফোনে ১.৭ ইঞ্চির পেছনের ডিসপ্লে, ব্যাটারি ১২ হাজার এমএএইচ
নির্বাচিত

অনারের নতুন ফোনে ১.৭ ইঞ্চির পেছনের ডিসপ্লে, ব্যাটারি ১২ হাজার এমএএইচ

দারাজ বাংলাদেশে কোনো অতিরিক্ত খরচ ছাড়াই দেশজুড়ে চালু হলো ফাস্ট ডেলিভারি
নির্বাচিত

দারাজ বাংলাদেশে কোনো অতিরিক্ত খরচ ছাড়াই দেশজুড়ে চালু হলো ফাস্ট ডেলিভারি

দেশে টেকনোর নতুন ট্যাব ‘মেগাপ্যাড ২’
নির্বাচিত

দেশে টেকনোর নতুন ট্যাব ‘মেগাপ্যাড ২’

আপনি কি এখনো ফিচার ফোন ব্যবহার করেন?
প্রযুক্তি সংবাদ

আপনি কি এখনো ফিচার ফোন ব্যবহার করেন?

সপ্তাহের সবচেয়ে পঠিত

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

ফেসবুক বিজ্ঞাপনে bKash যোগ করবেন কিভাবে

ফেসবুক বিজ্ঞাপনে bKash যোগ করবেন কিভাবে

আসছে শাওমি ১৮, থাকছে বড় ব্যাটারি ও নতুন চিপ

আসছে শাওমি ১৮, থাকছে বড় ব্যাটারি ও নতুন চিপ

অনারের নতুন ফোনে ১.৭ ইঞ্চির পেছনের ডিসপ্লে, ব্যাটারি ১২ হাজার এমএএইচ

অনারের নতুন ফোনে ১.৭ ইঞ্চির পেছনের ডিসপ্লে, ব্যাটারি ১২ হাজার এমএএইচ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন
ফিচার

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

স্মার্টফোনের ক্যামেরায় বেশি মেগাপিক্সেল থাকলেই যে ছবি ভালো...

২০২৬ সালের সেরা অপো স্মার্টফোনের তালিকা প্রকাশ, শীর্ষে ফাইন্ড এক্স৯ আল্ট্রা

২০২৬ সালের সেরা অপো স্মার্টফোনের তালিকা প্রকাশ, শীর্ষে ফাইন্ড এক্স৯ আল্ট্রা

২০২৬ সালের সেরা ল্যাপটপের তালিকা প্রকাশ, কার জন্য কোনটি

২০২৬ সালের সেরা ল্যাপটপের তালিকা প্রকাশ, কার জন্য কোনটি

৮,০০০ এমএএইচ ব্যাটারি ও মিলিটারি-গ্রেড সুরক্ষা, রিয়েলমি পি৪আর কেমন?

৮,০০০ এমএএইচ ব্যাটারি ও মিলিটারি-গ্রেড সুরক্ষা, রিয়েলমি পি৪আর কেমন?

মাসের সবচেয়ে পঠিত

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

একীভূত হচ্ছে অপো-রিয়েলমি-ওয়ানপ্লাস: বিশ্ববাজারে ব্যবসা পুনর্গঠনে বড় সিদ্ধান্ত

একীভূত হচ্ছে অপো-রিয়েলমি-ওয়ানপ্লাস: বিশ্ববাজারে ব্যবসা পুনর্গঠনে বড় সিদ্ধান্ত

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

১৯ জুন ২০১৯

দেশী উদ্ভাবকদের জন্য শুরু হচ্ছে টাইগার চ্যালেঞ্জ

Techzoom.TV |
TechzoomTV