Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

অপো ফাইন্ড এক্স৫ প্রো ফোনের সম্ভাব্য স্পেসিফিকেশন দেখে নিন

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
মঙ্গলবার, ৮ ফেব্রুয়ারি ২০২২
অপো ফাইন্ড এক্স৫ প্রো ফোনের সম্ভাব্য স্পেসিফিকেশন দেখে নিন
Share on FacebookShare on Twitter

অপো ফাইন্ড এক্স৫ প্রো ফোনের দাম এবং স্পেসিফিকেশন প্রকাশ হয়েছে অনলাইনে। জানা গিছে, অপো ফাইন্ড এক্স৫ প্রো ফোনে থাকতে পারে সুইডেনের কোম্পানি Hasselblad- এর তৈরি আধুনিক ও উন্নত ক্যামেরা সেটআপ। অন্যদিকে আবার শোনা গিয়েছে, অপো ফাইন্ড এক্স৫ প্রো ফোনের সঙ্গে সঙ্গে অপো ফাইন্ড এক্স৫ ফোন নিয়েও কাজ চালাচ্ছে চিনের সংস্থা অপো । এছাড়াও অপো ফাইন্ড এক্স৫ প্রো ফোনের মার্কেটিং করার জন্য যেসব পরিকল্পনা গ্রহণ করা হয়েছে, সেটাও ফাঁস হয়েছে অনলাইনে।

অপো ফাইন্ড এক্স৫ প্রো ফোনের বিস্তারিত তথ্য ফাঁস করা হয়েছে জার্মান ব্লগ WinFuture.de- এর মাধ্যমে। সেরামিক ব্ল্যাক ও সেরামিক হোয়াইট, এই দুই রঙে লঞ্চ হতে পারে অপো ফাইন্ড এক্স৫ প্রো।

২০২২ সালে স্পেনের বার্সেলোনা শহরে যে মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস অনুষ্ঠিত হতে চলেছে (সম্ভবত ফেব্রুয়ারি মাসের শেষে) সেখানে এই ফোন লঞ্চ হতে পারে। অপো ফাইন্ড এক্স৫ প্রো ফোনের সম্ভাব্য দাম সম্পর্কেও আভাস পাওয়া গিয়েছে। এই ফোনের ১২ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের পাওয়া যাবে।অপো ফাইন্ড এক্স৫ প্রো ফোন কেবলমাত্র এই স্টোরেজ ভ্যারিয়েন্টেই লঞ্চ হবে নাকি অন্যান্য স্টোরেজ ভ্যারিয়েন্টও থাকতে পারে, তা এখনও স্পষ্টভাবে জানা যায়নি। এই ফোনের দাম নিশ্চিতভাবে কিছু জানা যায়নি।

এই ফোন অ্যানড্রয়েড ১২ এবং কালার ওএস ১২.১- এর সাহায্যে পরিচালিত হতে পারে। অপো ফাইন্ড এক্স প্রো ফোনে থাকতে পারে একটি ৬.৭ ইঞ্চির QHD+ অ্যামোলেড ডিসপ্লে। এর রিফ্রেশ রেট হতে পারে ১২০ হার্টজ। ডিসপ্লের উপর থাকতে পারে কর্নিং গোরিলা গ্লাস ভিক্টাস স্ক্রিন প্রোটেক্টর।

উইনফিউচারের দেওয়া তথ্যের ভিত্তিতে আরেক প্রযুক্তিবিষয়ক সাইট ভার্জ বলছে, অপোর আসন্ন এই ফোনে একটি অক্টা-কোর কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ১ প্রসেসর এবং তার সঙ্গে ১২ জিবি LPDDR5X র‍্যাম যুক্ত থাকতে পারে। এই ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা থাকতে পারে। সেখানে দুটো ৫০ মেগাপিক্সেলের সোনি IMX776 সেনসর থাকার সম্ভাবনা রয়েছে। এছাড়াও থাকতে পারে একটি ১৩ মেগাপিক্সেলের টেলিফটো শুটার।

অপো ফাইন্ড এক্স৫ প্রো ফোনে একটি MariSilicon X AI চিপ থাকার সম্ভাবনা রয়েছে। এছাড়াও থাকতে পারে All Pixel PDAF ফিচার, যার সাহায্যে ফোনের ফোকাস লকিং সম্ভব।

এই ফোনের সামনের ডিসপ্লেতে ৩২ মেগাপিক্সেলের সোনি IMX709 সেলফি ক্যামেরা সেনসর থাকতে পারে। এছাড়াও এই ফোনে থাকতে পারে ২৫৬ জিবি UFS 3.1 স্টোরেজ।

৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ৮০ ওয়াটের ফাস্ট চার্জিং (ওয়্যারড) সাপোর্ট ও ওয়্যারলেস চার্জিং সাপোর্টও থাকতে পারে এই ফোনে। সম্ভবত অপো ফাইন্ড এক্স৫ প্রো ফোন একটি IP68 রেটেড ডাস্ট অ্যান্ড ওয়াটার রেজিসট্যান্ট ডিভাইস। এখানে ডলবি অ্যাটমোস সাপোর্ট যুক্ত স্টিরিয়ো স্পিকার থাকতে পারে। ফোনের ওজন হতে পারে ২১৮ গ্রাম।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

এস২২ আল্ট্রা: নাম বাদে সবই যেন গ্যালাক্সি নোট থেকে ধার করা
প্রযুক্তি বাজার

এস২২ আল্ট্রা: নাম বাদে সবই যেন গ্যালাক্সি নোট থেকে ধার করা

সস্তায় আসছে রিয়েলমি সি ১৭, থাকবে স্ন্যাপড্রাগন ৪৬০ প্রসেসর ও ৬ জিবি র‌্যাম
নির্বাচিত

সস্তায় আসছে রিয়েলমি সি ১৭, থাকবে স্ন্যাপড্রাগন ৪৬০ প্রসেসর ও ৬ জিবি র‌্যাম

টেকনো স্পার্ক স্লিম
প্রযুক্তি সংবাদ

টেকনোর প্রিমিয়াম রেঞ্জে প্রবেশ: আসছে বিশ্বের সবচেয়ে পাতলা 5G কার্ভড স্মার্টফোন

রেডমি কে৫০ ৫জিঃ একনজরে দেখে নিন ফোনটির স্পেসিফিকেশন
মোবাইল এরিনা

রেডমি কে৫০ ৫জিঃ একনজরে দেখে নিন ফোনটির স্পেসিফিকেশন

২০২৫ সালে কম দামে ভালো মোবাইল: আপনার বাজেটের মধ্যে সেরা অপশন
প্রযুক্তি বাজার

২০২৫ সালে কম দামে ভালো মোবাইল: আপনার বাজেটের মধ্যে সেরা অপশন

২০০MP ক্যামেরাসহ আসছে ‘শাওমি ১৮ প্রো’!
নির্বাচিত

২০০MP ক্যামেরাসহ আসছে ‘শাওমি ১৮ প্রো’!

Load More

ট্রেন্ডিং টপিক

শর্তসাপেক্ষে এনভিডিয়ার উন্নত এআই চিপ কেনার অনুমতি পেল ডিপসিক
পাঁচমিশালি

চীনের বাজারে এনভিডিয়ার শক্তিশালী এইচ২০০ এআই চিপ সরবরাহ শুরু

৮০০০ এমএএইচ ব্যাটারি ও বিল্ট-ইন কুলিং ফ্যান নিয়ে আসছে অপো কে১৫ ফাইভজি
ফিচার

৮০০০ এমএএইচ ব্যাটারি ও বিল্ট-ইন কুলিং ফ্যান নিয়ে আসছে অপো কে১৫ ফাইভজি

স্বপ্ন সুপারশপে ৭০০ কোটি টাকা বিনিয়োগ করবে এসিআই
ই-কমার্স

স্বপ্ন সুপারশপে ৭০০ কোটি টাকা বিনিয়োগ করবে এসিআই

জেসিআই মানিকগঞ্জের ‘জলধারা’ প্রকল্পে বিশুদ্ধ পানি পাবে ১৫ হাজার বাসিন্দা
বিবিধ

জেসিআই মানিকগঞ্জের ‘জলধারা’ প্রকল্পে বিশুদ্ধ পানি পাবে ১৫ হাজার বাসিন্দা

সপ্তাহের সবচেয়ে পঠিত

একীভূত হচ্ছে অপো-রিয়েলমি-ওয়ানপ্লাস: বিশ্ববাজারে ব্যবসা পুনর্গঠনে বড় সিদ্ধান্ত

একীভূত হচ্ছে অপো-রিয়েলমি-ওয়ানপ্লাস: বিশ্ববাজারে ব্যবসা পুনর্গঠনে বড় সিদ্ধান্ত

শিক্ষার্থীদের জন্য কম দামের ল্যাপটপ আনল লেনোভো

শিক্ষার্থীদের জন্য কম দামের ল্যাপটপ আনল লেনোভো

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

আইফোনের চেয়ে কেন দ্রুত দাম কমে স্যামসাং ফোনের?
প্রযুক্তি সংবাদ

আইফোনের চেয়ে কেন দ্রুত দাম কমে স্যামসাং ফোনের?

দীর্ঘস্থায়িত্ব, শক্তিশালী হার্ডওয়্যার কিংবা অত্যাধুনিক ক্যামেরা—কোনোদিক থেকেই অ্যাপলের...

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিত উত্তাল ভারত, সবর বলিউড তারকারাও

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিত উত্তাল ভারত, সবর বলিউড তারকারাও

দিল্লি অভিমুখে কৃষকদের যাত্রা, ভারত-মার্কিন বাণিজ্য চুক্তি নিয়ে উত্তেজনা

দিল্লি অভিমুখে কৃষকদের যাত্রা, ভারত-মার্কিন বাণিজ্য চুক্তি নিয়ে উত্তেজনা

তরুণদের আন্দোলনে উত্তাল ভারত

তরুণদের আন্দোলনে উত্তাল ভারত

মাসের সবচেয়ে পঠিত

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

একীভূত হচ্ছে অপো-রিয়েলমি-ওয়ানপ্লাস: বিশ্ববাজারে ব্যবসা পুনর্গঠনে বড় সিদ্ধান্ত

একীভূত হচ্ছে অপো-রিয়েলমি-ওয়ানপ্লাস: বিশ্ববাজারে ব্যবসা পুনর্গঠনে বড় সিদ্ধান্ত

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

যমুনা ফিউচার পার্কের মোবাইল বাজ বিডি’র বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

যমুনা ফিউচার পার্কের মোবাইল বাজ বিডি’র বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

০৮ ফেব্রুয়ারি ২০২২

অপো ফাইন্ড এক্স৫ প্রো ফোনের সম্ভাব্য স্পেসিফিকেশন দেখে নিন

Techzoom.TV |
TechzoomTV