Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

বাজেটে লাস্ট মাইল ব্রডব্যান্ড নিয়ে নির্দেশনা না থাকায় ডিজিটাল বৈষম্য বাড়বে

বাজেট ২০২০-২০২১ প্রতিক্রিয়া

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Friday, 12 June 2020
বাজেটে লাস্ট মাইল ব্রডব্যান্ড নিয়ে নির্দেশনা না থাকায় ডিজিটাল বৈষম্য বাড়বে
Share on FacebookShare on Twitter

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল প্রস্তাবিত ২০২০-২০২১ বাজেট বক্তব্য-এ বলেছেন প্রাতিস্থানিক সেবা প্রদান ছাড়াও মোবাইল ফোনে কোভিড-১৯ এর স্বাস্থ্যসেবা প্রদান জোরদার করা হয়েছে।করোনা সংক্রমণ যাচাইয়ের জন্য একটি স্ক্রিনিং অ্যাপ এবং ভাইরাসের কমিউনিটি সংক্রমণ নিয়ন্ত্রণ ও ঝুঁকি কমানোর লক্ষ্যে কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন জাতীয় কভিড-১৯ ডিজিটাল সারভেইল্যান্স সিস্টেম প্রস্তুত করা হয়েছে।

যে মোবাইল ফোন ব্যাবহার করে গ্রাহক এই কোভিড-১৯ সেবা নিবেন সেখানে সম্পূরক শুল্ক আরোপ করায় গ্রাহক ১০০ টাকার কথা বা ডাটা ব্যাবহার করলে ২৫ টাকা সরকার জনগন থেকে নিচ্ছে ।এইবছরের বাড়তি সম্পূরক শুল্ক ৫ শতাংশ জনগন নয় বরং অপারেটরদের থেকে নেয়া প্রয়োজন বলে আমরা মনে করি।

নতুন অর্থবছরে সেলুলার ফোন উৎপাদন ও সংযোজন শিল্পে কাঁচামাল আমদানিতে বিদ্যমান রেয়াতি সুবিধার মেয়াদ আগামী ৩০ জুন শেষ হবে। দ্রুত বর্ধনশীল এ খাতের সম্প্রসারণে এ সুবিধা আরো এক বছর বৃদ্ধির প্রস্তাব আমরা স্বাগত জানাচ্ছি যার ফলে শিল্প আরও বিনিয়োগ বান্ধব হতে যাচ্ছে।

দেশের তরুণদের আত্মকর্মসংস্থানে তথ্য প্রযুক্তি বিকাশের কোন বিকল্প নেই।তথ্যপ্রযুক্তি শিল্পের জন্য প্রয়োজন সুদক্ষ আইটি কর্মী বা প্রোগ্রামার।অভিজ্ঞ প্রোগ্রামার দিয়েই নতুন নতুন সফটওয়্যার আর পরিসেবা প্রদান করে দেশ-বিদেশে কর্মসংস্থান ও বৈদেশিক মদ্রা অর্জন করা সম্ভব। দেশের সফটওয়্যার ও সেবা খাতে রফতানি আয় বৃদ্ধি করতে হবে। জাতীয় রাজস্ব বোর্ডের ‘অনলাইনে ভ্যাট’ সেবাটি দিচ্ছে ভিয়েতনামের এফপিটি কর্পোরেশন নামক একটি প্রতিষ্ঠান।ভিয়েতনামের এই একটি প্রতিষ্ঠানই বছরে ২ বিলিয়ন ডলার এর সফটওয়্যার এবং সার্ভিস রফতানি করে ,আর সেখানে কাজ করে ৩৬০০০ কর্মী।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের জন্য এ অর্থবছরে ৩৬ হাজার ২০ জনকে আইসিটি ইন এডুকেশন লিটারেসি, ট্রাবল শুটিং অ্যান্ড মেইনটেনেন্স বিষয়ক প্রশিক্ষণ দেওয়ার উদ্যোগ এর কথা জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল । বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের জন্য এই ধরনের প্রশিক্ষণ কতোটা যুক্তি-যুক্ত?এই প্রশ্ন অনেকেই করছেন। ২০২০ সালে এসে ‘বেসিক আইটি ট্রেনিং’ একাধারে সরকারের একাধিক মন্ত্রনালয়,অধিদপ্তর করাচ্ছে একই জেলার একই শিক্ষার্থীদের যার ফলে সরকারের অর্থ অপচয় হচ্ছে।

লাস্ট মাইল ব্রডব্যান্ড নিয়ে বাজেটে নির্দেশনা নেই।এই করনাকালিন সময়ে অনলাইনে ক্লাস পরিচালনা করার জন্য প্রথমেই দরকার দ্রুতগতির ইন্টারনেট। যা শহরাঞ্চলে থাকলেও গ্রামাঞ্চলে নেই। শহরাঞ্চলে ৫০০-৬০০ টাকার বিনিময়ে ব্রডব্যান্ড লাইনের কানেকশন নিয়ে আনলিমিটেড টাইম এবং আনলিমিটেড ডাটা অ্যাক্সেস করা যায়। তাই শহরাঞ্চলে বসবাসকারী শিক্ষার্থীদের পক্ষে অনলাইন ক্লাসে সংযুক্ত হওয়া খুবই সহজ যদি থাকে তার ল্যাপটপ বা স্মার্ট ডিভাইস। গ্রাম কিংবা দ্বীপাঞ্চলে এখনো ব্রডব্যান্ড কানেকশন নেই। ফলে শিক্ষার্থীদেরকে মোবাইল ডাটার উপর নির্ভর করতে হয় যা খুবই ব্যয়বহুল। অতীব গুরুত্বপূর্ণ কাজের জন্য এসব শিক্ষার্থীরা মোবাইল ডাটা ক্রয় করে যা খুবই অল্পসময়ের জন্য বা নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করতে হয়।

উল্লেখ্য যে, একটি এক ঘণ্টার ভিডিও ক্লাসের জন্য প্রায় ৭০০-১০০০ মেগাবাইট ডাটা প্রয়োজন হয়।

ব্রডব্যান্ড সংযোগ আছে, সেবা নেই।অপটিক্যাল ফাইবারের মাধ্যমে ইউনিয়ন পরিষদ পর্যন্ত ইন্টারনেট সংযোগ পৌঁছলেও সত্যিকার অর্থে ইন্টারনেটের সকল সুযোগ সুবিধা এখনো গ্রামবাসীরা ভোগ করতে পারছে না। ইন্টারনেট সেবার মানে গ্রাম ও শহরের মধ্যে চরম বৈষম্য বিদ্যমান।

আইটি অ্যানাবেল সার্ভিস হিসেবে ইন্টারনেট এর নাম সবার আগে আসে তাই বিভিন্ন ক্ষেত্রে ইন্টারনেট এর উপর ১৫% ভ্যাট দেশের শিক্ষা স্বাস্থ্য সহ বিভিন্ন অগ্রযাত্রাকে ব্যাহত করছে।ব্রডব্যান্ড সংযোগ নির্ভর করে ফাইবার অপটিক মডেমের উপর এই ভ্যাট-ট্যাক্স কমানো সময় উপযোগী দাবি।

বিশ্বব্যাংকের গবেষণা প্রতিবেদন বলছে, প্রতি ১০ শতাংশ ব্রডব্যান্ড ইন্টারনেট পেনিট্রেশনের মাধ্যমে ১ দশমিক ৩৮ শতাংশ জিডিপির প্রবৃদ্ধি ঘটে। আর প্রতি ১ হাজার ব্রডব্যান্ড সংযোগের মাধ্যমে প্রায় ১০ জন কর্মহীন মানুষের কর্মসংস্থান হয়।

নতুন অর্থবছরের বাজেটে তথ্য ও যোগাযোগ প্রযুক্তিতে ১ হাজার ৪১৫ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব রাখা হয়েছে, যা বিদায়ী অর্থবছরের সংশোধিত বাজেটের চেয়ে ১৮.৭ শতাংশ বেশি। তথ্য প্রযুক্তির এই বাজেটকে দেশের আইটি গ্র্যাজুয়েটদের বিশ্বমানের আইটি প্রফেশনাল হিসেবে তৈরি করতে ব্যাবহার করলে ২০২১ সালের মধ্যে ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নে সরকারের যে লক্ষ্যমাত্রা রয়েছে সেখানে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

মোঃ মোজাহেদুল ইসলাম
বাংলাদেশ আইসিটি জার্নালিস্ট ফোরাম (বিআইজেএফ) এর সভাপতি

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

“ভুল পথে বিনিয়োগ ও মাথা ভারী প্রশাসন ডুবিয়েছে টেলিটকে”
টেলিকম

“ভুল পথে বিনিয়োগ ও মাথা ভারী প্রশাসন ডুবিয়েছে টেলিটকে”

ইনফিনিক্স জিটি ৩০
প্রযুক্তি বাজার

জিটি ৩০ উন্মোচন করলো ইনফিনিক্স, বাড়ল গেমিং ডিভাইসের পরিসর

উড়ে উড়ে ডাক্তার পৌঁছে যাবেন রোগীর কাছে, গল্প নয় বাস্তব (ভিডিও)
প্রযুক্তি সংবাদ

উড়ে উড়ে ডাক্তার পৌঁছে যাবেন রোগীর কাছে, গল্প নয় বাস্তব (ভিডিও)

স্যামসাং গ্যালাক্সি এস২২ প্লাস ৫জি
প্রযুক্তি সংবাদ

রাত পোহালেই এই সব মোবাইলে বন্ধ হোয়াটসঅ্যাপ, তালিকায় কি আপনার ফোনও? দেখে নিন

ফোনের ব্যাটারির চার্জ দ্রুত শেষ হয়ে যায়?
নির্বাচিত

ফোনের ব্যাটারির চার্জ দ্রুত শেষ হয়ে যায়?

নির্বাচিত

অ্যাপলের ভুলের পুনরাবৃত্তি করছে স্যামসাং

Load More

ট্রেন্ডিং টপিক

স্মার্ট টিভিতে বিনামূল্যে সিনেমা ও টিভি দেখার ৭ মাধ্যম
প্রযুক্তি সংবাদ

স্মার্ট টিভিতে বিনামূল্যে সিনেমা ও টিভি দেখার ৭ মাধ্যম

উন্মোচনের ২৪ ঘণ্টাতেই আউট অব স্টক রিয়েলমির হ্যারি পটার এডিশন
প্রযুক্তি সংবাদ

উন্মোচনের ২৪ ঘণ্টাতেই আউট অব স্টক রিয়েলমির হ্যারি পটার এডিশন

গত বছর বিশ্বজুড়ে ৭ হাজার হিউম্যানয়েড রোবট বিক্রি
প্রযুক্তি সংবাদ

গত বছর বিশ্বজুড়ে ৭ হাজার হিউম্যানয়েড রোবট বিক্রি

রেয়াতি সুবিধায় এসি-ফ্রিজ আমদানির অভিযোগ, হায়ার বাংলাদেশের বিরুদ্ধে রাজস্ব ফাঁকির প্রশ্ন
অর্থ ও বাণিজ্য

রেয়াতি সুবিধায় এসি-ফ্রিজ আমদানির অভিযোগ, হায়ার বাংলাদেশের বিরুদ্ধে রাজস্ব ফাঁকির প্রশ্ন

সপ্তাহের সবচেয়ে পঠিত

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

নতুন আইফোন আপডেটে লুকানো এআই ফিচার আনল অ্যাপল

অনুমতি ছাড়া প্রযুক্তি ব্যবহারে অ্যাপলকে ৫৭০ কোটি ডলার জরিমানা

আইফোন ১৮-এর সঙ্গে টেক্কা দিতে সেপ্টেম্বরে আসছে হুয়াওয়ের মেট ৯০ সিরিজ

আইফোন ১৮-এর সঙ্গে টেক্কা দিতে সেপ্টেম্বরে আসছে হুয়াওয়ের মেট ৯০ সিরিজ

অফিশিয়ালি প্রকাশ পেল ‘ওয়ানপ্লাস ১৬’-এর ক্যামেরা স্পেক্স, থাকছে ২০০ মেগাপিক্সেল লেন্স

অফিশিয়ালি প্রকাশ পেল ‘ওয়ানপ্লাস ১৬’-এর ক্যামেরা স্পেক্স, থাকছে ২০০ মেগাপিক্সেল লেন্স

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

নকিয়ার মূল প্রতিষ্ঠান এইচএমডি গ্লোবাল নতুন স্মার্টফোন আনছে
প্রযুক্তি সংবাদ

নকিয়ার মূল প্রতিষ্ঠান এইচএমডি গ্লোবাল নতুন স্মার্টফোন আনছে

নকিয়ার সাবেক মোবাইল ব্যবসার সঙ্গে যুক্ত এইচএমডি গ্লোবাল...

মোবাইল ফোনের এনইআইআর সেবা নিয়ে বিটিআরসির বিশেষ সতর্কবার্তা

বিটিআরসিতে একসঙ্গে ১৭ কর্মকর্তার পদায়ন

নেটওয়ার্ক ছাড়াই কথা বলা যাবে ইনফিনিক্সের ‘আল্ট্রালিংক’ প্রযুক্তিতে

নেটওয়ার্ক ছাড়াই কথা বলা যাবে ইনফিনিক্সের ‘আল্ট্রালিংক’ প্রযুক্তিতে

টেনসর নয়, ব্যাটারি-ক্যামেরায় নজর দিক গুগল—পিক্সেল ভক্তদের প্রত্যাশা

টেনসর নয়, ব্যাটারি-ক্যামেরায় নজর দিক গুগল—পিক্সেল ভক্তদের প্রত্যাশা

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

12 June 2020

বাজেটে লাস্ট মাইল ব্রডব্যান্ড নিয়ে নির্দেশনা না থাকায় ডিজিটাল বৈষম্য বাড়বে

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix