Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

চীন থেকে অ্যামাজনের প্রস্থান ও অন্যান্য প্রসঙ্গ

স্বাভাবিকভাবেই অ্যামাজন ও ই-কমার্স দুনিয়ার জন্য এটি অনেকটা ভূমিকম্পের মত মনে হলেও যারা এই ইন্ডাস্ট্রির খবর দীর্ঘ দিন ধরে রাখেন তাদের জন্য খুব অবাক করা কিছু মনে হবার কথা নয়

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
সোমবার, ২২ এপ্রিল ২০১৯
চীন থেকে অ্যামাজনের প্রস্থান ও অন্যান্য প্রসঙ্গ
Share on FacebookShare on Twitter

পৃথিবীর সবচেয়ে বড় ই- কমার্স কোম্পানী অ্যামাজন চীন থেকে তাদের ই-কমার্স ব্যবসা গুটিয়ে নিচ্ছে চলতি বছরের জুলাই মাসে। অ্যামাজন বলছে যে এর চাইনীজ ওয়েবসাইট বা মার্কেটপ্লেস থেকে কোনরকম পন্য বিক্রয় বা লেনদেন করবে না। তবে প্রতিষ্ঠানটি এও বলছে, চায়নার কাস্টমাররা অ্যামাজনের গ্লোবাল সেলিং প্লাটফর্ম থেকে মানে চীনের বাইরে বিভিন্ন দেশের অ্যামাজনের ওয়েবসাইট থেকে যে কোন পন্যের অর্ডার করতে পারবে বা কিনতে পারবে। এটি স্বাভাবিকভাবেই অ্যামাজন ও ই-কমার্স দুনিয়ার জন্য এটি অনেকটা ভূমিকম্পের মত মনে হলেও যারা এই ইন্ডাস্ট্রির খবর দীর্ঘ দিন ধরে রাখেন তাদের জন্য খুব অবাক করা কিছু মনে হবার কথা নয়।

জান্নাত কাদের চৌধুরী

চীনে অ্যামাজনের পতনের কারন
আমেরিকার সবচেয়ে বড় রিটেইলার কোম্পানী অ্যামাজন ২০০৪ সালে বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ চায়নায় প্রবেশ করে। কিন্তু শুরু থেকেই চাইনিজ মার্কেটে তাদের ব্যবসা করা তেমন সহজ ছিলনা কারন অ্যামাজনের চায়নার সবচেয়ে বড় দুই প্রতিযোগী স্থানীয় কোম্পানী আলীবাবা এবং জেডি ডট কম শুরু থেকেই খুব শক্ত অবস্থান রয়েছে। অ্যামাজন শুরু থেকেই চাইনিজ ক্রেতাদের কে তেমন আকর্ষন করতে পারেনি কারন শপিং থেকে শুরু করে পেমেন্ট সার্ভিজ, পন্য ডেলিভারী এবং অনান্য সু্যোগ সুবিধার জন্য চাইনিজ ক্রেতারা তাদের দেশীয় দুই কোম্পানী আলীবাবা এবং জেডি ডট কমকে বেশী প্রাধান্য দিয়েছে। চায়নার স্থানীয় ক্রেতাদের কি ধরনের পন্য পছন্দ বা তারা কোন ধরনের পন্য চাচ্ছে তা ঠিকমত বুঝে উঠতে না পারার কারনে অ্যামাজন তাদের ক্রেতা ধরে রাখতে পারেনি।

কনজিউমাস রির্সার্চ ফার্ম আইরিসার্চ গ্লোবালের তথ্য মতে, ২০১৮ সালে চাইনীজ ইকমার্স মার্কেটের ৮২% নিয়ন্ত্রন করেছে আলিবাবার টিমল এবং জেডি ডট কম। চাইনীজ রিসার্চ ফার্মের তথ্য মতে এই বছর চায়নার কনজিউমার অনলাইনে বিক্রি আগের বছরের তুলনায় ৩১% বেড়ে ২০১৮ সালে ৭৪৭ বিলিয়ন মার্কিন ডলারে দাড়িয়েছে। তারা আরো বলছে, ২০১৮ সালের চতুর্থ প্রান্তিকে চায়নার ইকমার্স ব্যবসায়ের ৬১. ৫% মার্কেট শেয়ার আলীবাবার টিমল, জেডি ডট কম ২৪.২% এবং অ্যামাজন 0.৬% এবং অনান্য কোম্পানী দখলে ছিল ৬.৭% । অর্থাৎ চাইনিজ ই-কমার্স মার্কেটে ১% এর কম মার্কেট শেয়ার অ্যামাজনের দখলে ছিল। সেজন্য এখন অ্যামাজন চাইনিজ ই-কমার্স মার্কেটে থেকে সরে এসে ইণ্ডিয়া এবং জাপানের ই-কমার্স মার্কেট ভালভাবে নজর দেবার চিন্তা করছে।

অ্যামাজন চাইনিজ মার্কেটে ব্যর্থ হওয়ার কয়েকটি কারনের মধ্যে অন্যতম হল স্থানীয় ক্রেতাদের কোন ধরনের পন্য পছন্দ তা বুঝতে না পারার কারনে লোকাল কোম্পানী গুলো (আলী বাবা এবং জেডি ডট কম) সেই সুযোগকে কাজে লাগিয়েছে। আলীবাবা এবং জেডিডট কম চায়নার কোন অঞ্চলের মানুষ কোন ধরনের পন্য পছন্দ করে বা চায়নার প্রত্যন্ত অঞ্চলের ক্রেতারা কত সহজেই পন্য ক্রয় এবং পেমেণ্ট করতে পারবে সে দিকে সবচেয়ে বেশী নজর দিয়েছে। তাছাড়া এই দুই লোকাল জায়াণ্ট কোম্পানীর ওয়েবসাইটে চায়নার বিভিন্ন উৎসব বা অনুষ্ঠানে নানা রকম পন্যের আকর্ষণীয় বিজ্ঞাপনদেওয়া হয় এবং সাথে সাথে বিভিন্ন অনুষ্ঠানে পন্যের উপর ছাড় সহ বিভিন্ন সুবিধা দিয়ে চাইনিজ ক্রেতাদের আকৃষ্ট করছে।

আলিবাবা বনাম অ্যামাজন
আলীবাবা শুরু থেকেই ছোট এবং মাঝারী ব্যবসায়ীদের জন্য মার্কেটপ্লেস তৈরি করে দিয়েছে যেখানে ছোট ছোট বা মাঝারী মানের ব্যবসায়িরা খুব সহজেই অনেক বেশী পরিমানে পন্য বিক্রয় করতে পারছে। সেই তুলনায় অ্যামাজনের চাইনিজ ওয়েবসাইটি অনেকটা আমেরিকার মত যার কারনে স্থানীয় ক্রেতাদের কাছে বুঝতে বা অভ্যস্ত হতে কঠিন হওয়ার কারনে তারা পন্য ক্রয়ে তেমনটা আগ্রহ দেখায় নি এবং অ্যামাজনের মার্কেটপ্লেসে চীনের ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের জন্য তেমন সু্যোগ সুবিধা না থাকার কারনে অ্যামাজন চায়নিজ ই-কমার্স মার্কেটে তেমন ভাল করতে পারেনি।

চাইনিজ মার্কেটে আলীবাবার শক্তি
১৯৯৯ সালে চায়নার সবচেয়ে বড় ই-কমার্স কোম্পানী আলীবাবা প্রতিষ্ঠা করেন জ্যাক মা। বর্তমানে চায়নায় আলীবাবার মাসিক এক্টিভ ইউজারের সংখ্যা ৫০০ মিলিয়নের বেশী। শুরু থেকেই আলীবাবার মুল ফোকাস ছিল কিভাবে অনলাইনের মাধ্যমে ছোট এবং মাঝারি ব্যবসায়ীদের বিক্রয় বাড়ানো যায় সেই সাথে সাথে চায়নার মানুষদেরকে সল্প মুল্যে তাদের পছন্দসই পন্য দেওয়া যায়। এইভাবেই তারা একের পর পর এক বিজনেস টু বিজনেস (B2B) এবংকনজিউমার টু কনজিউমার(C2C) রিটেইল প্লাটফর্ম গড়ে তোলে যেখানে মার্চেন্ট এবং ক্রেতারা খুব সহজেই পন্য দ্রব্য ক্রয় -বিক্রয় করতে পারে । যার ফলে চাইনিজ ই-কমার্স মার্কেট আলীবাবা অ্যামাজনের থেকে অনেক এগিয়ে যায়।

চীনের ই-কমার্স মার্কেটের বৈশিষ্ট্যঃ সারা বিশ্বে চীন হল ই-কমার্সের সবচেয়ে বড় বাজার। বর্তমানে সারা বিশ্বের ই-কমার্সের মার্কেটের ৪২% চীনের দখলে অপরদিকে আমেরিকার রয়েছে মাত্র ২৪%। ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা গত কয়েক বছরে অবিশ্বাস্য গতিতে বেড়েছে চিনে। তাছাড়া মোবাইল পেমেন্টের বেলাতেও আমেরিকার থেকে অনেক অনেক এগিয়ে গেছে দেশটি। ই-কমার্স মানেই ভেঞ্চার ক্যাপিটাল কোম্পানি গুলোর বিনিয়োগ এবং চীন এদিকেও দ্রুত আমেরিকাকে ধরে ফেলছে।

চায়নার গ্রামাঞ্চলে এখনো অনেকে ই-কমার্স সেবার আওতার বাইরে বা তেমন ডেলিভারি হয় না সেখানে। তাই আগামি কয়েক বছর ধরে চীনের ই-কমার্সের বাজার বাড়তেই থাকবে।

অ্যামাজনের আরো চ্যালেঞ্জঃ চীনে গিয়ে ব্যবসা করা যে কোন বিদেশি কোম্পানির জন্য চ্যালেঞ্জ। চীনের সরকারি নীতি সব সময় দেশি কোম্পানি গুলোর পক্ষে থাকে। গুগল পর্যন্ত সেখানে ব্যর্থ হয়েছে। কিন্তু অ্যামাজনের জন্য ডোনাল্ড ট্র্যাম্পের বানিজ্য নীতি মাথা ব্যথা হয়ে দাড়িয়েছে। এছাড়া অ্যামাজনের মালিক জেফ বেজসের তার স্ত্রীর সাথে বিবাহ বিচ্ছেদ এসব মিলে অ্যামাজনের জন্য কিছুটা উদ্বেগের সময় যাচ্ছে।

চীনের ক্রেতারা অ্যামাজনের আন্তর্জাতিক ওয়েবসাইট গুলো থেকে পন্য কিনতে পারবেন তবে এসব ক্ষেত্রেই এখন আলিবাবা আর জেডি চাইবে অ্যামাজনের মার্কেটে ভাগ বসাতে। এশিয়াতে এখন অ্যামাজন স্বাভাবিক ভাবেই ভারতের বাজারের দিকে ঝুকবে বেশি করে। গত ৫ বছরে ভারতে অ্যামাজন ৪ বিলিয়ন ডলার বিনিয়োগ করেছে এবং সেখানে ওয়ালমার্ট মালিকানাধীন ফ্লিপকার্টের সাথে প্রতিযোগিতা করছে। অ্যামাজন আর ফ্লিপকার্ট মিলে ভারতের ই-কমার্স বাজারের ৮০% দখল করে আছে।

চীন থেকে শিক্ষা নিয়ে তা ভারতে কিভাবে অ্যামাজন কাজে লাগায় তাই দেখার বিষয়। ওয়ালমার্ট প্রচুর অর্থ বিনিয়োগ করছে ফ্লিপকার্টে যাতে করে ভারতের বাজারে তারা অ্যামাজনের থেকে অনেক এগিয়ে থাকে। অ্যামাজনের উচিৎ ভারতের স্থানীয় ক্রেতাদের রুচি, অভ্যাস, পছন্দ এসবের দিকে নজর দেয়া। না হলে এখানেও অ্যামাজন বিপদে পরতে পারে।
অ্যামাজনের চীনে ব্যর্থতা থেকে আমরা এটুকু বুঝতে পারছি যে ই-কমার্সের ভবিষ্যৎ আমেরিকাতে নয়- চীনে। আর ভারতের উচিৎ চীনের উদাহরণ থেকে শেখা, বাংলাদেশেরও।
তথ্যসূত্র: Deutsche Welle, Techcrunch, NY Post, Brinkwire ও CGTN

লেখক: রাজিব আহমেদ, প্রতিষ্ঠাতা সভাপতি, ই-কমার্স অ্যাসোসিয়েশান অব বাংলাদেশ (ই-ক্যাব) এবং
জান্নাত কাদের চৌধুরী, হেড অব কন্টেন্ট, সার্চ ইংলিশ লিমিটেড

এই বিভাগ থেকে আরও পড়ুন

আইফোনের চাহিদা ক্রমেই কমছে
নির্বাচিত

স্মার্টফোন কিনতে মাথায় রাখুন বিষয়গুলো

‘অনলাইন কেনাকাটা বেড়েছে ৫০ শতাংশ’
ই-কমার্স

‘অনলাইন কেনাকাটা বেড়েছে ৫০ শতাংশ’

ডিভাইসে জমে থাকা ময়লা দূর করার উপায়
নির্বাচিত

ডিভাইসে জমে থাকা ময়লা দূর করার উপায়

চীনে বোরিংয়ের শাখা খুলছেন মাস্ক
নির্বাচিত

চীনে বোরিংয়ের শাখা খুলছেন মাস্ক

বাংলাদেশে কী নিষিদ্ধ হচ্ছে টিকটক, যা জানা গেল
সোশ্যাল মিডিয়া

বাংলাদেশে কী নিষিদ্ধ হচ্ছে টিকটক, যা জানা গেল

অ্যালার্ট স্লাইডার ফোন আনছে রিয়েলমি
নির্বাচিত

অ্যালার্ট স্লাইডার ফোন আনছে রিয়েলমি

Load More

ট্রেন্ডিং টপিক

হেলিও এর স্মার্টফোনে পাওয়া যাবে ১৫ মাসের ওয়ারেন্টি সুবিধা
প্রযুক্তি সংবাদ

হেলিও এর স্মার্টফোনে পাওয়া যাবে ১৫ মাসের ওয়ারেন্টি সুবিধা

ফেসবুক আইডি লুকিয়ে রাখুন এই উপায়ে
প্রযুক্তি পরামর্শ

যে পদক্ষেপ নিলে হ্যাক হবে না ফেসবুক আইডি

বাজেট স্মার্টফোনে নতুন চমক নিয়ে আসছে রিয়েলমি
প্রযুক্তি সংবাদ

বাজেট স্মার্টফোনে নতুন চমক নিয়ে আসছে রিয়েলমি

শিশুর জীবন বাঁচাতে তারা মিয়ার জাদুকরী খাঁচা, ডাক পাঠালো ফায়ার সার্ভিস
প্রযুক্তি সংবাদ

শিশুর জীবন বাঁচাতে তারা মিয়ার জাদুকরী খাঁচা, ডাক পাঠালো ফায়ার সার্ভিস

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

২০২৫ সালের সেরা বাজেট স্মার্টফোন, যেগুলোর দাম হাতের নাগালে

২০ হাজার টাকায় সেরা স্মার্টফোন ২০২৬: পারফরম্যান্স ও বাজেটের সেরা ৭টি ফোন

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

দিনে ১০ ঘণ্টা এসি চালালে মাসে বিদ্যুৎ বিল কত আসবে
কিভাবে করবেন

এসির রিমোট কাজ করছে না? জেনে নিন রিমোট ছাড়াই এসি চালানোর গোপন কৌশল

বাইরে কাঠফাটা রোদ আর তীব্র দাবদাহে জনজীবন যখন...

গুগল পিক্সেল স্মার্টফোনের দাম কমল ৪০ হাজার

গুগল পিক্সেল স্মার্টফোনের দাম কমল ৪০ হাজার

প্রশ্ন ফাঁসের তথ্য যাচাই না করে এনসিপির বিবৃতি নিন্দনীয়: শিক্ষামন্ত্রী

প্রশ্ন ফাঁসের তথ্য যাচাই না করে এনসিপির বিবৃতি নিন্দনীয়: শিক্ষামন্ত্রী

৭০২৫ mAh ব্যাটারি ও দ্বৈত ২০০ এমপি ক্যামেরা: বাজারে আসছে অপো ফাইন্ড এক্স৯এস প্রো

৭০২৫ mAh ব্যাটারি ও দ্বৈত ২০০ এমপি ক্যামেরা: বাজারে আসছে অপো ফাইন্ড এক্স৯এস প্রো

মাসের সবচেয়ে পঠিত

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix