Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

সাঈদ ভাইয়ের অকাল প্রস্থানে খুব শূন্য শূন্য লাগছে

মাহমুদ হোসেন by মাহমুদ হোসেন
Monday, 22 April 2024
সাঈদ ভাইয়ের অকাল প্রস্থানে খুব শূন্য শূন্য লাগছে
Share on FacebookShare on Twitter

বাংলাদেশের টেলিযোগাযোগের সাংবাদিকতার ক্ষেত্রে যাকে সন্দেহাতীতভাবে গুরু মানা হয়, সেই আবু সাঈদ খান, প্রিয় সাঈদ ভাই, আজ আমাদের ছেড়ে চিরতরে চলে গেছেন।

সাঈদ ভাইয়ের সাথে আমার পরিচয় এবং যোগাযোগ ১৯৯৫ সাল থেকে। তখন আমি সিটিসেলে কাজ করতাম। সাঈদ ভাই তখন তেল কোম্পানি অক্সিডেন্টালে কাজ করেন। সিটিসেলের সেলস আ্যন্ড মার্কেটিং ডিরেক্টর ফয়সাল খান সাহেবের সাথে সখ্যতার সুবাদে তিনি নিয়মিত সিটিসেলে আসতেন। তিনি তখন টেলিযোগাযোগ খাতের ওপর বিশেষায়িত সাংবাদিক হিসেবে পত্রিকায় লেখালেখি শুরু করেছেন। আর আমাকে ডেকে নিয়ে অথবা আমার কাছে এসে তিনি প্রযুক্তিগত বিষয়গুলো নিয়ে বুঝতে চাইতেন। সেই থেকে তাঁর সাথে আমার যোগাযোগ।
পরবর্তীতে ২০১১-২০১২ সালে সাঈদ ভাই মোবাইল অপারেটরদের অ্যাসসিয়েশন অ্যামটবের সেক্রেটারি জেনারেলের দায়িত্ব পালনকালে তাঁর সাথে আমার নিয়মিত ও ঘন ঘন যোগাযোগ হতো। ইন্ডাস্ট্রির বিভিন্ন ইস্যুতে একসাথে অনেক কাজ করেছি। বিভিন্ন মিটিং-এ তিনি তথ্য সহযোগে বক্তব্য রাখতেন। অপর পক্ষ তাঁর সাথে যুক্তিতে সহজে পেরে উঠত না।

প্রযুক্তি বোঝার ব্যাপারে সাঈদ ভাইয়ের আগ্রহ ছিল অপরিসীম। বিভিন্ন আন্তর্জাতিক সেমিনার ও কনফারেন্সে নিয়মিতভাবে অংশ নিতেন। সেইসাথে প্রযুক্তি ও ব্যবসাবিষয়ক বিদেশি ম্যাগাজিন সাবস্ক্রাইব করে পড়তেন। ইংরেজিতে তাঁর লেখার হাত ছিল অনবদ্য। ডেইলি স্টার সহ বিভিন্ন পত্রিকায় লিখতেন। দারুণ সাহসী মানুষ ছিলেন। টেলিযোগাযোগ খাতে অনিয়মের বিরুদ্ধে তাঁর ক্ষুরধার লেখনী ছিল সদা চলমান।
সাঈদ ভাইয়ের সাথে আমার অনেক স্মৃতি। একটা মজার অভিজ্ঞতা শেয়ার করছি। তখন ২০০১ সাল। আমি গ্রামীণফোনে কাজ করি। ঢাকায় IEEE-এর তিন দিনের এক কনফারেন্সে আমার একটা প্রেজেন্টেশন ছিল ২য় দিনে। সাঈদ ভাই আমার কাছ থেকে আগেই পাওয়ারপয়েন্ট স্লাইড চেয়ে নিলেন। আমার প্রেজেন্টেশনের আগেই দেখি সাঈদ ভাই অবজার্ভার পত্রিকার প্রথম পাতায় কনফারেন্সের উদ্বোধনের খবরের সাথে বেশ বড় পরিসরে আমার প্রেজেন্টেশনের (যা আমি তখনও দেইনি) খবর(!) লিখে ছাপিয়ে দিয়েছেন। আমি বললাম, “সাঈদ ভাই, এ কী করলেন?” তিনি জবাব দিলেন, “আরে রাখ মিয়া! দ্বিতীয় দিনে কী প্রথম দিনের মতো কাভারেজ পাওয়া যাবে?” এ-ই ছিল আমার সাঈদ ভাই!

অসুস্থ হওয়ার আগ পর্যন্ত সাঈদ ভাই সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সক্রিয় ছিলেন। গত কয়েক বছরে তাঁর সাথে যোগাযোগ কমে গেলেও ফেসবুক ও টুইটারে আমি তাঁকে ফলো ও কমেন্ট করতাম। এজন্য মনে হতো যেন সাঈদ ভাইয়ের সাথে যোগাযোগের মধ্যেই আছি। তাই তাঁর এই অকাল প্রস্থানে খুব শূন্য শূন্য লাগছে। তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করি। ওপারে ভালো থাকুন, প্রিয় সাঈদ ভাই।

লেখক : মাহমুদ হোসেন  এর ফেসবুল ওয়াল থেকে সংগৃহীত

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: টেলিকম বিশেষজ্ঞ

এই বিভাগ থেকে আরও পড়ুন

রোহিঙ্গাদের হাতে প্রযুক্তি, দায় কার?
মতামত ও বিশ্লেষণ

রোহিঙ্গাদের হাতে প্রযুক্তি, দায় কার?

লাগবে না তর প্রি-পেইড মিটার, ফেরত দে মোর হারিকেন !
প্রযুক্তি সংবাদ

লাগবে না তর প্রি-পেইড মিটার, ফেরত দে মোর হারিকেন !

অবৈধ মোবাইল হ্যান্ডসেট সিন্ডিকেট: অর্থনীতি, শিল্প ও ন্যায্য ব্যবসার ওপর দ্বিমুখী আঘাত
নির্বাচিত

অবৈধ মোবাইল হ্যান্ডসেট সিন্ডিকেট: অর্থনীতি, শিল্প ও ন্যায্য ব্যবসার ওপর দ্বিমুখী আঘাত

যে সকল হুয়াওয়ে ফোনে বন্ধ হবেনা গুগল সেবা
নির্বাচিত

হুয়াওয়ে ব্যবহারকারিদের যে বিষয়গুলো জানা দরকার

ফেসবুক বিজ্ঞাপনে বিকাশ পেমেন্ট সংযোজন: বাংলাদেশের অর্থনীতির জন্য ক্ষতি নাকি লাভ?
মতামত ও বিশ্লেষণ

ফেসবুক বিজ্ঞাপনে বিকাশ পেমেন্ট সংযোজন: বাংলাদেশের অর্থনীতির জন্য ক্ষতি নাকি লাভ?

গ্রামীণফোনের VoWiFi সেবা: প্রযুক্তিগত সীমাবদ্ধতা নাকি অপ্রয়োজনীয় গ্রাহক হয়রানি?
টেলিকম

গ্রামীণফোনের VoWiFi সেবা: প্রযুক্তিগত সীমাবদ্ধতা নাকি অপ্রয়োজনীয় গ্রাহক হয়রানি?

Load More

ট্রেন্ডিং টপিক

মটোরোলার নতুন ফোল্ডেবল ফোনে ব্যাটারি চমক, ল্যাব টেস্টে পেছনে স্যামসাং
প্রযুক্তি বাজার

কম দামে স্মার্টফোন, পাঁচ মডেলে কোনটিতে কী সুবিধা?

টেকনো সাফ চ্যাম্পিয়নশিপের মঞ্চ মাতাবেন সঞ্জয়
প্রযুক্তি সংবাদ

টেকনো সাফ চ্যাম্পিয়নশিপের মঞ্চ মাতাবেন সঞ্জয়

মোবাইল অপারেটরদের তরঙ্গ নবায়নের প্রস্তাব ও গ্রাহকসেবার মান নিয়ে প্রশ্ন
টেলিকম

নিম্নমানের নেটওয়ার্ক, দুর্বল কলসেবা ও চড়া ইন্টারনেট দামের বোঝা বইছে মানুষ

টফিতে যুক্ত হলো ১,০০০-এর বেশি নতুন কনটেন্ট
প্রযুক্তি সংবাদ

টফিতে যুক্ত হলো ১,০০০-এর বেশি নতুন কনটেন্ট

সপ্তাহের সবচেয়ে পঠিত

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

Honor X8e 4G স্মার্টফোনের সম্ভাব্য ডিজাইন ও ফিচার

১০৮ মেগাপিক্সেল ক্যামেরা ও ৭,৭০০mAh ব্যাটারি নিয়ে অনার এক্স৮ই ৪জি

মালিকানা দেখালে ১১৭ মোবাইল ফোন ফেরত দেবে পুলিশ

মালিকানা দেখালে ১১৭ মোবাইল ফোন ফেরত দেবে পুলিশ

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

ব্র্যাক ব্যাংকের সমন্বিত গ্রাহক সেবা ‘‌ওমনিচ্যানেল’ চালু
নির্বাচিত

ব্র্যাক ব্যাংকের সমন্বিত গ্রাহক সেবা ‘‌ওমনিচ্যানেল’ চালু

গ্রাহক অভিজ্ঞতাকে আরো সহজ, দ্রুত ও ঝঞ্ঝাটহীন করতে...

চুরি হওয়া ক্রিপ্টোর ৯৫ শতাংশ উদ্ধারের দাবি বাইন্যান্সের

চুরি হওয়া ক্রিপ্টোর ৯৫ শতাংশ উদ্ধারের দাবি বাইন্যান্সের

‘লাগেজ পার্টি’র আড়ালে ‘ড্যাজল’

ফোন কেনার সময় না জানিয়ে ‘Dazzle Care’ যুক্ত করার অভিযোগ ড্যাজলের বিরুদ্ধে

বাংলা কিউআরে লেনদেনে আজ থেকে, থাকছে না বিক্রেতার খরচ

বাংলা কিউআর স্ক্যান করে পিটুপি টাকা পাঠানোর সুবিধা চালু

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

22 April 2024

সাঈদ ভাইয়ের অকাল প্রস্থানে খুব শূন্য শূন্য লাগছে

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix