Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

`সাইদ ভাইয়ের মতো বন্ধু হারানোর শোক প্রেমিকা হারানোর চেয়ে বড় শোক’

জাহিদুল ইসলাম সজল by জাহিদুল ইসলাম সজল
Monday, 22 April 2024
সাঈদ ভাইয়ের অকাল প্রস্থানে খুব শূন্য শূন্য লাগছে
Share on FacebookShare on Twitter

সাইদ ভাইয়ের সকালের ফোনটা আমি গত চার বছর ধরে মিস করি। রিপোর্ট ছাপা হওয়ার সকালে সাইদ ভাইয়ের ফোন মানেই অবধারিতভাবে বকা খেতে হবে। প্রশংসাও জুটতো – কিন্তু সেই ভাগ্য খুব কমই হয়েছে। সকালের ওই ফোনটা এখন কেবল ভালোবাসা আর স্নেহের পরম স্মৃতি হয়ে থেকে গেল।

টেলিকম এবং ডিজিটাল সেবা নিয়ে ওনার এমন অবস্থান যে কোনো রিপোর্টারের পক্ষে ওনাকে সন্তুষ্ঠু করা ছিল এক কঠিন কাজ। ব্যক্তিগত পর্যায়ে বকাবকি করলেও ওনার ওনারশীপ আমার মতো রিপোর্টারের ওপর ছিল। সে কারণে আবার পাবলিকলি সুপার হিরো টাইপ পজিশন দিতেন।

সত্যিকারের কাজের মানুষটাকে ‍ওউন করবেন – ভালোবাসা দেবেন আবার বকাবকির চূড়ান্ত করবেন এই না হলেন আমাদের সাইদ ভাই! রিপোর্টারকে আইডিয়া দেবেন, সঙ্গে প্রয়োজনীয় ডকুমেন্ট আর যুঁতসই কড়া একটা কমেন্ট দেবেন আর তার ওপর সংশ্লিষ্ট জানাশোনা মানুষের সঙ্গে রিপোর্টারের আলাপ করিয়ে দেবেন – এই তো আমাদের আবু সাইদ খান।

যে দুই চারবার দেশের বাইরে এক সঙ্গে গিয়েছি – সাইদ ভাই অবধারিতভাবে অভিভাবক হয়েছেন। কোথায় ভিন্ন রুচির খাবার খাওয়াবেন, কোন সেমিনারে থাকা উচিৎ, কোথায় বেড়াতে যাওয়া দরকার – সব বলে দিয়েছেন নির্দেশের মতো করে। একবার তো ওয়ার্ল্ড মোবাইল কংগ্রেসে যাওয়ার আগে হোটেল পাচ্ছিলাম না। সাইদ ভাই তার এক উরুগুয়ান বন্ধুর বাসায় থাকার আয়োজন করলেন। উরুগুইয়ান যে বন্ধু, সেও এয়ারবিএনবি’র মাধ্যমে বাসা ভাড়া করতে গিয়ে ওনার বন্ধু হয়েছেন। সেবারেই ছোট্ট একটা দূর্ঘটনায় সাইদ ভাইয়ের পা মচকে গেল। দক্ষিন আমেরিকার দক্ষিণ-পূর্ব উপকূলের সেই মানুষটাই যে কিভাবে সাইদ ভাইয়ের পায়ের যত্ন নিলেন বিস্ময়কর! সেই সম্মান আসলে তিনি আদায় করে নিয়েছিলেন। বিদেশি বন্ধুরা, বিশেষ করে নন-এশিয়রা, ওনাকে আবু নামেই বেশী জানতেন। গত কয়েকদিন সাইদ ভাইয়ের তিন-চারজন বন্ধু তো নিয়মিত ভিত্তিতে আমার সঙ্গে যোগাযোগ রেখে ওনার খোঁজ নিয়েছেন। তাদের মধ্যেও দেখেছি প্রিয়জন হারানোর বেদনা।
তিনটা ওয়ার্ল্ড মোবাইল কংগ্রেসসহ আরো কয়েকটা অন্যান্য আন্তর্জাতিক আয়োজনে সাইদ ভাইকে দেখেছি। সাদা চামড়ার পোড় খাওয়া টেলিকম এক্সপার্টরাও যেভাবে ওনার খাতির করেছেন – নির্দ্বিধায় বলছি, বাংলাদেশের আর কেউ কখনোই এতোটা সম্মানের সঙ্গে গৃহীত হননি – অন্তত টেলিযোগাযোগ ও সংশ্লিষ্ট সেবা খাতে।

স্থলভাগ দিয়ে ফাইবার অপটিক কেবলের মাধ্যমে এশিয়াকে যুক্ত করার ‘এশিয়ান টেরিস্টোরিয়াল কেবল লিংক’ এর ধারণা সাইদ ভাইয়ের দেওয়া – যা উন্নত বিশ্বের কাছেও সমাদ্রিত হয়েছে। এই কেবলের মাধ্যমে এশিয়াকে এক সুঁতোয় গাঁথার প্রচেস্টার উদ্যোগ নিয়ে বিশ্বের কাছে বাংলাদেশের সস্মানও তিনি বহুগুণে বাড়িয়েছেন। এই হলেন আমাদের সাইদ ভাই।

প্রথমবার সাইদ ভাই ফোন করে ডেকে নিয়েছিলেন আমার একটা রিপোর্ট দেখে। ওই রিপোর্টের ফলোআপ কিভাবে কি প্রক্রিয়ায় হতে পারে – সে সবই ছিল আমাদের প্রথম সামনাসামনি আলাপের বিষয়। কিন্তু অল্প কয়েক দিনের মধ্যেই আলাপটা ব্যক্তিগত থেকে পারিবারিক পর্যায়ে চলে গেল। অফিসে গেলে খাওয়াতেন এনার্জি বিস্কুট আর লাল চা। বাসায় গেলে ভুরিভোজের মহা আয়োজন। পরিস্কার বলে দিতেন প্রথমটা অফিসের খরচ। বলার অপেক্ষা রাখে না, দ্বিতীয় আয়োজনটা ব্যক্তিগত। মোবাইল টেলিকম অপারেটরদের কেতাদূরস্ত সিইওদের বোর্ড মিটিংয়েও এনার্জি বিস্কুটের বেশী খাওয়াতে তিনি রাজি ছিলেন না।

সাইদ ভাইয়ের বকাবকি থেকে বাঁচতে মাঝে মাঝে যে ভাবীর সাহায্যও নিতাম, তিনি কয়েক বছর আগে ক্যানসারে কাছে পরাজিত হন। অদৃষ্টের কি খেলা সাইদ ভাইও হার মানলেন ক্যানসারের কাছে। ক্যানসারের সঙ্গে অবশ্য তার লড়াইটা ছিল অল্প দিনের; কিন্তু সে লড়াইয়ে তেঁজ ছিল। নিজের অসুস্থতার কথা কখনোই আরেকজনকে জানতে দিতেন না। কখনো জিজ্ঞেস করলেও এড়িয়ে যেতেন।

ঈদের সপ্তাহ দুয়েক আগে হাসপাতালের বিছানায়ই তখন তার সময় কাটছে। প্রতিবারই দেখি আগের চেয়ে অবস্থা খারাপ হচ্ছে। আগের অনেক কিছুই আর মনেকরতে পারেন না। শেষ দিকে দেখতাম মানুষও চিনতে পারছেন না। এক দিন তো কয়েকবার জানতে চাইলাম – সাইদ ভাই চিনতে পারছেন? ঘন্টাখানেক থাকার পর একবার বললেন – ‘না চিনে উপায় আছে।’ বুঝলাম এটা চিন্তা করেও বের করতে অনেকটা সময় আর পরিশ্রম করতে হয়েছে ওনাকে।

সাইদ ভাইকে কেন্দ্রে রেখে আমরা কয়েকজন বন্ধু একটা হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত ছিলাম। সেখানে তিনিই ছিলেন আমাদের ‘পীর’। আসলেই পীর হিসেবে মানতাম আমরা তাকে। নানান বিষয়ে আলোচনা-সমালোচনার পাশাপাশি দুষ্টমি, ঝগড়াঝাটি সবই আমরা করেছি। বয়সের এতোটা ব্যবধান আমাদের ছিল কিন্তু বন্ধু হতে আমাদের কোনো সমস্যা হয়নি। এই হলেন সাইদ ভাই।

গত কয়েক মাস আগে অল্প সময়ের ব্যবধানে আমার কয়েক বন্ধু বিদেশে পাড়ি জমিয়েছে। কেউ পড়াশোনা করতে, কেউ স্থায়ীভাবে বিদেশে বাস করতে। সে সময় বেশ মন খারাপ ছিল। তেমনই একটা সময়ে সাইদ ভাই একদিন বলছিলেন – “‍তুমি তো দেখি প্রেমিকা হারানোর শোক পেয়েছো।” আসলেই আমি তখন শোক পেয়েছিলাম। তবে সাইদ ভাইয়ের মতো বন্ধু হারানোর শোক তো প্রেমিকা হারানোর চেয়ে বড় শোক। এটা কিভাবে কাটাই?

এই শহরে বন্ধু হারানো যে কতো কষ্টের, যারা হারায় কেবল তারাই জানে। আর সেই বন্ধু যদি হয় সাইদ ভাইয়ের মতো আধুনিক চিন্তা ও মননের, রাজনৈতিক ভাবে চূড়ান্ত রকমের সচেতন অথচ প্রযুক্তি জ্ঞানে ঋদ্ধ। উচ্চ সাংস্কৃতিক মূল্যবোধ সম্পন্ন এবং চারিপাশে ভালোলাগার আলো ছড়িয়ে দেওয়ার ক্ষমতা সম্পন্ন – তাহলে হাহাকারটা তো আরো বেশীই হয়।

লেখক : জাহিদুল ইসলাম সজল (হেড অফ কমিউনিকেশন, নগদ) এর ফেসবুল ওয়াল থেকে সংগৃহীত

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: আবু সাঈদ খানটেলিকম বিশেষজ্ঞ

এই বিভাগ থেকে আরও পড়ুন

ঈদযাত্রায় দুর্ভোগ এড়াতে এখনই দরকার সমন্বিত পদক্ষেপ
মতামত ও বিশ্লেষণ

ঈদযাত্রায় দুর্ভোগ এড়াতে এখনই দরকার সমন্বিত পদক্ষেপ

ফেসবুক বিজ্ঞাপনে বিকাশ পেমেন্ট সংযোজন: বাংলাদেশের অর্থনীতির জন্য ক্ষতি নাকি লাভ?
মতামত ও বিশ্লেষণ

ফেসবুক বিজ্ঞাপনে বিকাশ পেমেন্ট সংযোজন: বাংলাদেশের অর্থনীতির জন্য ক্ষতি নাকি লাভ?

ডিজিটাল বিভাজন এবং এআই: সুযোগ ও বৈষম্যের নতুন বাস্তবতা
মতামত ও বিশ্লেষণ

ডিজিটাল বিভাজন এবং এআই: সুযোগ ও বৈষম্যের নতুন বাস্তবতা

বঙ্গবন্ধু ও বঙ্গবন্ধু কন্যা- পরম্পরা নেতৃত্বে মহাকাশে বাংলাদেশ
মতামত ও বিশ্লেষণ

বঙ্গবন্ধু ও বঙ্গবন্ধু কন্যা- পরম্পরা নেতৃত্বে মহাকাশে বাংলাদেশ

ইন্টারনেট ইকোসিস্টেম ও বর্তমান ধীরগতি
নির্বাচিত

ইন্টারনেট ইকোসিস্টেম ও বর্তমান ধীরগতি

বাজেটে লাস্ট মাইল ব্রডব্যান্ড নিয়ে নির্দেশনা না থাকায় ডিজিটাল বৈষম্য বাড়বে
প্রযুক্তি সংবাদ

বাজেটে লাস্ট মাইল ব্রডব্যান্ড নিয়ে নির্দেশনা না থাকায় ডিজিটাল বৈষম্য বাড়বে

Load More

ট্রেন্ডিং টপিক

ফটোগ্রাফি ও ভিডিওগ্রাফিতে গুরুত্ব দিয়ে প্রশস্ত স্মার্টফোন আনছে ভিভো
প্রযুক্তি সংবাদ

ফটোগ্রাফি ও ভিডিওগ্রাফিতে গুরুত্ব দিয়ে প্রশস্ত স্মার্টফোন আনছে ভিভো

‘আমার পে’র মাধ্যমে হুন্ডি, ৩০ লাখ ডলারের বেশি বৈদেশিক মুদ্রা হাতছাড়া
অর্থ ও বাণিজ্য

‘আমার পে’র মাধ্যমে হুন্ডি, ৩০ লাখ ডলারের বেশি বৈদেশিক মুদ্রা হাতছাড়া

রাইড শেয়ারিং
অর্থ ও বাণিজ্য

উবারের বিরুদ্ধে অনুমতি ছাড়া ক্যাম্পেইন আইডিয়া ব্যবহারের অভিযোগ বিজ্ঞাপনী এজেন্সির

ডিজিটাল সেন্টার আধুনিকায়নে পাঁচ অগ্রাধিকার
প্রযুক্তি সংবাদ

ডিজিটাল সেন্টার আধুনিকায়নে পাঁচ অগ্রাধিকার

সপ্তাহের সবচেয়ে পঠিত

ভিভো ভি৮০: রাইজ অরেঞ্জের আভায় জাইসের ফটোগ্রাফি

ভিভো ভি৮০: রাইজ অরেঞ্জের আভায় জাইসের ফটোগ্রাফি

২০০ মিমি টেলিকনভার্টার সুবিধাসহ আসছে ভিভো এস৭০ প্রো

২০০ মিমি টেলিকনভার্টার সুবিধাসহ আসছে ভিভো এস৭০ প্রো

গিকবেঞ্চে ভিভোর নতুন ফোন, আসছে আইকিউ ১৬আর নাকি ১৬এস?

গিকবেঞ্চে ভিভোর নতুন ফোন, আসছে আইকিউ ১৬আর নাকি ১৬এস?

ওয়ারেন্টি থাকলেও মিলছে না সার্ভিস, দেড় মাস ধরে বিকল হাইসেন্সের ফ্রিজ

ওয়ারেন্টি থাকলেও মিলছে না সার্ভিস, দেড় মাস ধরে বিকল হাইসেন্সের ফ্রিজ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

ফটোগ্রাফি ও ভিডিওগ্রাফিতে গুরুত্ব দিয়ে প্রশস্ত স্মার্টফোন আনছে ভিভো
প্রযুক্তি সংবাদ

ফটোগ্রাফি ও ভিডিওগ্রাফিতে গুরুত্ব দিয়ে প্রশস্ত স্মার্টফোন আনছে ভিভো

প্রচলিত স্মার্টফোনের নকশা থেকে কিছুটা ভিন্ন পথে হাঁটতে...

চার মডেলের কেস প্রকাশ, গ্যালাক্সি এস২৭ সিরিজের ক্যামেরায় বড় পরিবর্তনের ইঙ্গিত

চার মডেলের কেস প্রকাশ, গ্যালাক্সি এস২৭ সিরিজের ক্যামেরায় বড় পরিবর্তনের ইঙ্গিত

হোয়াটসঅ্যাপ

চ্যাটিংয়ে নতুন মাত্রা: অডিও বা ‘সাউন্ড স্টিকার’ ফিচার আনল হোয়াটসঅ্যাপ

আট মাসেই বিকল টিভির প্যানেল, তিন মাসেও মেলেনি সেবা; হাইসেন্সের বিরুদ্ধে অভিযোগ

আট মাসেই বিকল টিভির প্যানেল, তিন মাসেও মেলেনি সেবা; হাইসেন্সের বিরুদ্ধে অভিযোগ

মাসের সবচেয়ে পঠিত

২৪ মাসের গ্যারান্টি নিয়েও সেবা নেই, ড্যাজলের বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

৭৯৭ টাকা দিয়ে ২৪ মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, নষ্ট ইয়ারবাড বদলে দিচ্ছে না ড্যাজল

ভিভো ভি৮০: রাইজ অরেঞ্জের আভায় জাইসের ফটোগ্রাফি

ভিভো ভি৮০: রাইজ অরেঞ্জের আভায় জাইসের ফটোগ্রাফি

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

22 April 2024

`সাইদ ভাইয়ের মতো বন্ধু হারানোর শোক প্রেমিকা হারানোর চেয়ে বড় শোক’

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix