Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্র অন্তত ৪২টি বিমান হারিয়েছে

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Friday, 22 May 2026
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্র অন্তত ৪২টি বিমান হারিয়েছে
Share on FacebookShare on Twitter

ইরানে গত ফেব্রুয়ারির শেষ দিনে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার মধ্য দিয়ে যে যুদ্ধের সূচনা হয় তাতে মার্কিন সামরিক বাহিনীর অন্তত ৪২টি বিমান ধ্বংস বা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। মার্কিন কংগ্রেসের একটি সাম্প্রতিক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

এতে বলা হয়েছে, ‘অপারেশন এপিক ফিউরি’র শুরু থেকে শত্রুপক্ষের আঘাত, নিজেদের বাহিনীর ভুল গোলাবর্ষণ (ফ্রেন্ডলি ফায়ার) এবং যুদ্ধকালীন বিভিন্ন দুর্ঘটনার কারণে এই ৪২টি বিমান ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়।

এর মধ্যে রয়েছে ২৪টি এমকিউ-৯ রিপার ড্রোন, চারটি এফ-১৫ই স্ট্রাইক ইগল ফাইটার জেট, একটি এফ-৩৫এ লাইটনিং-২ স্টিলথ ফাইটার, একটি এ-১০ থান্ডারবোল্ট-২ অ্যাটাক এয়ারক্রাফট, সাতটি কেসি-১৩৫ স্ট্র্যাটোট্যাংকার রিফুয়েলিং এয়ারক্রাফট, একটি ই-৩ সেন্ট্রি অ্যাওয়াক্স নজরদারি বিমান, দুটি এমসি-১৩০জে কমান্ডো-২ বিমান, একটি এইচএইচ-৬০ডব্লিউ জলি গ্রিন-২ উদ্ধারকারী হেলিকপ্টার এবং একটি এমকিউ-৪সি ট্রাইটন ড্রোন।

প্রতিবেদনে বলা হয়, গত ২ মার্চ কুয়েতের আকাশে ফ্রেন্ডলি ফায়ারে তিনটি এবং ৫ এপ্রিল ইরানে যুদ্ধকালীন অভিযানে একটি এফ-১৫ই ফাইটার জেট ধ্বংস হয়। ইরাকের আকাশে একটি কেসি-১৩৫ স্ট্র্যাটোট্যাংকার বিমান বিধ্বস্ত হয়ে ছয়জন ক্রু সদস্য নিহত হন এবং ১২ মার্চ অপর একটি বিমান জরুরি অবতরণ করে।

এছাড়া সৌদি আরবের প্রিন্স সুলতান এয়ারবেসে ইরানি ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় পাঁচটি রিফুয়েলিং ট্যাংকার ও একটি ই-৩ সেন্ট্রি বিমান ক্ষতিগ্রস্ত হয়। একটি এফ-৩৫এ বিমান ইরানের স্থলবাহিনীর গুলিতে ক্ষতিগ্রস্ত হয়েছে, যা যুক্তরাষ্ট্রের যুদ্ধবিমানের টিকে থাকার ক্ষমতা নিয়ে প্রশ্ন তুলেছে।

কংগ্রেসের প্রতিবেদনের তথ্য অনুযায়ী, হারানো এসব বিমান প্রতিস্থাপনে প্রায় ৭ বিলিয়ন ডলার খরচ হতে পারে। সামগ্রিকভাবে পেন্টাগন তাদের মেরামত ও প্রতিস্থাপন ব্যয়ের প্রাক্কলন ২৫ বিলিয়ন ডলার থেকে বাড়িয়ে ২৯ বিলিয়ন ডলারে উন্নীত করেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত ২৮ ফেব্রুয়ারি ইরানে হামলা চালিয়ে দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিকে হত্যার পর এই যুদ্ধ শুরু হয়। ট্রাম্প এই সংঘাতকে সফল দাবি করলেও প্রতিবেদন বলছে, মার্কিন বাহিনী রণক্ষেত্রে প্রত্যাশার চেয়ে অনেক বেশি ক্ষয়ক্ষতির শিকার হয়েছে।

এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি এ নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রকে উপহাস করেছেন। সিএনএনের এক তদন্তে আরও উঠে এসেছে, ইরানের হামলায় মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের অন্তত ১৬টি সামরিক ঘাঁটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

এদিকে, যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর ইরান প্রত্যাশার চেয়ে দ্রুত তাদের সামরিক শিল্প ঘাঁটি পুনর্নির্মাণ করছে এবং ড্রোন উৎপাদন শুরু করেছে বলে মার্কিন গোয়েন্দা তথ্যে উঠে এসেছে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

ইরানকে বাঁচাতে পারবে সাপ্লাই দিয়ে যাচ্ছে চীন
বিবিধ

ইরানকে বাঁচাতে পারবে সাপ্লাই দিয়ে যাচ্ছে চীন

বিবিধ

সিটি ইউনিভার্সিটিতে ‘বিগ ডাটা’ শীর্ষক সেমিনার

বিবিধ

পাওয়ার ব্যাঙ্ক থেকে চার্জ করা যাবে ল্যাপটপ

প্রধানমন্ত্রীর সততা ও সাহসিকতার প্রতীক পদ্মা সেতু
বিবিধ

প্রধানমন্ত্রীর সততা ও সাহসিকতার প্রতীক পদ্মা সেতু

টাঙ্গাইল এর সম্ভাবনাময় পণ্য হতে পারে পেয়ারা
বিবিধ

টাঙ্গাইল এর সম্ভাবনাময় পণ্য হতে পারে পেয়ারা

নিয়োগ দেবে আইপিডিসি ফাইন্যান্স, থাকছে না বয়সসীমা
বিবিধ

নিয়োগ দেবে আইপিডিসি ফাইন্যান্স, থাকছে না বয়সসীমা

Load More

ট্রেন্ডিং টপিক

রবি এলিট পার্টনার নেটওয়ার্ক সম্প্রসারণ, গ্রাহকদের জন্য ৭৫% পর্যন্ত ডিসকাউন্ট
টেলিকম

রবি এলিট পার্টনার নেটওয়ার্ক সম্প্রসারণ, গ্রাহকদের জন্য ৭৫% পর্যন্ত ডিসকাউন্ট

রামপালে ত্রুটিতে উৎপাদন অর্ধেকে লোডশেডিং বাড়ল
বিবিধ

রামপালে ত্রুটিতে উৎপাদন অর্ধেকে লোডশেডিং বাড়ল

কুরিয়ারের আড়ালে ইয়াবা ব্যবসা করছে স্টেডফাস্ট
অর্থ ও বাণিজ্য

কুরিয়ারের আড়ালে ইয়াবা ব্যবসা করছে স্টেডফাস্ট

ওয়্যারলেস নাকি তারযুক্ত চার্জিং, কোনটিতে ফোন দ্রুত চার্জ হয়?
প্রযুক্তি সংবাদ

ওয়্যারলেস নাকি তারযুক্ত চার্জিং, কোনটিতে ফোন দ্রুত চার্জ হয়?

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

ডিউরাবিলিটি আর এআইয়ের নতুন কম্বিনেশনে এলো টেকনো স্পার্ক ৫০সি

ডিউরাবিলিটি আর এআইয়ের নতুন কম্বিনেশনে এলো টেকনো স্পার্ক ৫০সি

বিশ্বের প্রথম ক্যাজ-ফ্রেম ডিজাইন করা স্মার্টফোন নিয়ে বাজারে এলো আইটেল পাওয়ার ৮০

বিশ্বের প্রথম ক্যাজ-ফ্রেম ডিজাইন করা স্মার্টফোন নিয়ে বাজারে এলো আইটেল পাওয়ার ৮০

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

ফুডপান্ডার আম্বারিন-জুবায়েরসহ শীর্ষ ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
ই-কমার্স

ফুডপান্ডার আম্বারিন-জুবায়েরসহ শীর্ষ ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

কয়েক কোটি টাকার পণ্য নিয়ে বিপুল অর্থ পরিশোধ...

বাণিজ্যিক কম্পিউটারের জন্য চিপ আনছে এএমডি

এআইয়ের জোয়ারে প্রথমবার ট্রিলিয়ন ডলারের ঘরে এএমডি

অ্যান্ড্রয়েড ১৭-ভিত্তিক কালারওএস ১৭, অপো-ওয়ানপ্লাস-রিয়েলমিতে নতুন ফিচার

অ্যান্ড্রয়েড ১৭-ভিত্তিক কালারওএস ১৭, অপো-ওয়ানপ্লাস-রিয়েলমিতে নতুন ফিচার

কীভাবে কাজ করে হুয়াওয়ের ‘লজিকফোল্ডিং’ চিপ প্রযুক্তি?

কীভাবে কাজ করে হুয়াওয়ের ‘লজিকফোল্ডিং’ চিপ প্রযুক্তি?

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

22 May 2026

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্র অন্তত ৪২টি বিমান হারিয়েছে

Techzoom.TV |
TechzoomTV