Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

দিল্লি অভিমুখে কৃষকদের যাত্রা, ভারত-মার্কিন বাণিজ্য চুক্তি নিয়ে উত্তেজনা

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
দিল্লি অভিমুখে কৃষকদের যাত্রা, ভারত-মার্কিন বাণিজ্য চুক্তি নিয়ে উত্তেজনা
Share on FacebookShare on Twitter

প্রস্তাবিত ভারত-যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তির বিরোধিতা করে দিল্লির উদ্দেশে যাত্রা শুরু করেছে পাঞ্জাবের কৃষকেরা। তবে দিল্লিতে আয়োজিত ‘কিষাণ মহাপঞ্চায়েত’-এ যোগ দিতে যাওয়া কৃষকদের পথ রোধ করতে পাঞ্জাব-হরিয়ানা সীমান্তে বসানো হয়েছে একাধিক স্তরের ব্যারিকেড। মঙ্গলবার (২১ জুলাই) দুপুরের দিকে শম্ভু সীমান্তে পাঞ্জাবের শত-শত কৃষককে পুলিশ আটকে দিয়েছে বলেও বিভিন্ন ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে।

শম্ভু সীমান্তে কৃষকদের ঠেকাতে কংক্রিটের ব্লক, লোহার কাঁটা ও বিভিন্ন নিরাপত্তা প্রতিবন্ধকতা স্থাপন করে পুলিশ। এ পরিস্থিতি ২০২৪ সালের ফেব্রুয়ারির বহুল আলোচিত ‘দিল্লি চলো-২’ কৃষক আন্দোলনের কথা মনে করিয়ে দিয়েছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে।

এদিকে, দিল্লিতে প্রবেশ করতে না পেরে কৃষকেরা শম্ভু সীমান্ত এলাকাকেই প্রতিবাদস্থলে পরিণত করেন। তারা অভিযোগ করেন, দিল্লিতে শান্তিপূর্ণভাবে সমাবেশ করার গণতান্ত্রিক অধিকার থেকে তাদেরকে বঞ্চিত করা হচ্ছে। এ ঘটনায় হরিয়ানা ও পাঞ্জাব—দুই রাজ্য সরকারেরই সমালোচনা করেছেন কৃষক নেতারা।

এর আগে, ‘দেশ বাঁচাও মোর্চা’র ব্যানারে আয়োজিত এই কিষাণ মহাপঞ্চায়েতে পাঞ্জাব, হরিয়ানা ও হিমাচল প্রদেশের বিভিন্ন কৃষক সংগঠন অংশ নেওয়ার ঘোষণা দেয়। প্রস্তাবিত ভারত-মার্কিন বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা বন্ধ করার দাবিতে এ কর্মসূচি ডাকা হয়।

কিষাণ মজদুর সংঘর্ষ কমিটির (কেএমএসসি) নেতা সারওয়ান সিং পান্ধের বলেন, ‘কেএমএসসি, কিষাণ মজদুর মোর্চার পাঞ্জাব শাখা, আজাদ কিষাণ মোর্চা এবং ভারতীয় কিষাণ ইউনিয়ন একতা সংঘর্ষসহ কয়েকটি সংগঠন পাঞ্জাবের বিভিন্ন এলাকা থেকে দিল্লির উদ্দেশে যাত্রা শুরু করেছিল। পরে শম্ভু সীমান্তে তাদের আটকে দেওয়া হয়।’

কৃষক নেতা তেজবীর সিং অভিযোগ করেন, হরিয়ানা পুলিশ পাঞ্জাবের ভূখণ্ডের ভেতরে ব্যারিকেড স্থাপন করেছে। একই সঙ্গে তিনি অভিযোগ করেন, এ ঘটনায় পাঞ্জাব সরকার কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি।

তবে পাঞ্জাবের কৃষকদের শম্ভু সীমান্তে আটকে দেওয়া হলেও হরিয়ানার আম্বালা, কুরুক্ষেত্রসহ বিভিন্ন জেলার কৃষকেরা দিল্লির দিকে যাত্রা অব্যাহত রেখেছেন।

কৃষক সংগঠনগুলোর দাবি, প্রস্তাবিত ভারত-মার্কিন বাণিজ্য চুক্তির আওতায় যুক্তরাষ্ট্রের কৃষি ও দুগ্ধজাত পণ্যের জন্য ভারতের বাজার আরও উন্মুক্ত হতে পারে। এতে ভর্তুকিপ্রাপ্ত মার্কিন পণ্যের সঙ্গে প্রতিযোগিতায় ভারতের ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকরা ক্ষতিগ্রস্ত হতে পারেন বলে তারা আশঙ্কা করছেন।

কৃষক নেতারা বলেন, চুক্তির আওতায় কৃষি, দুগ্ধ, শিল্প, ডিজিটাল বাণিজ্য, ই-কমার্স, বিনিয়োগ, সরকারি ক্রয়, মেধাস্বত্ব ও সেবা খাতের মতো গুরুত্বপূর্ণ বিষয় অন্তর্ভুক্ত হতে পারে। তাদের দাবি, যুক্তরাষ্ট্র এর আগে সয়াবিন, ভুট্টা, তুলা, ইথানল, আপেল, বাদাম, দুগ্ধজাত পণ্য, হাঁস-মুরগি ও মৎস্যজাত পণ্যের ক্ষেত্রে ভারতের বাজারে প্রবেশাধিকারের বিষয়ে অতিরিক্ত আগ্রহ দেখিয়েছে।

কৃষক সংগঠনগুলো সতর্ক করে বলেছে, ভারতের দুগ্ধ খাতের ওপর প্রায় ৮ কোটি গ্রামীণ পরিবার নির্ভরশীল। এ খাতে নেতিবাচক প্রভাব পড়লে কৃষক, ক্ষুদ্র ব্যবসায়ী, খাদ্য প্রক্রিয়াজাতকরণ শিল্প ও গ্রামীণ অর্থনীতিতে বড় ধরনের সংকট তৈরি হতে পারে।

তারা কেন্দ্রীয় সরকারের কাছে চুক্তি-সংক্রান্ত সব নথি প্রকাশ এবং কৃষক, শ্রমিক, দুগ্ধ উৎপাদক ও অন্যান্য অংশীজনের সঙ্গে আলোচনা ছাড়া কোনো চুক্তি না করার দাবি জানিয়েছে।

উল্লেখ্য, কৃষকদের দিল্লিযাত্রা ঘিরে নিরাপত্তা জোরদার করেছে প্রশাসন। দিল্লিতে আরেকটি ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে উত্তেজনার মধ্যেই নতুন করে কৃষকদের কর্মসূচি শুরু হওয়ায় কেন্দ্রীয় সরকারের ওপর রাজনৈতিক চাপ বাড়তে পারে বলে মনে করছেন পর্যবেক্ষকেরা।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

১৯ এপ্রিল থেকে চেন্নাই রুটে ইউএস-বাংলার ফ্লাইট বৃদ্ধি
বিবিধ

১৯ এপ্রিল থেকে চেন্নাই রুটে ইউএস-বাংলার ফ্লাইট বৃদ্ধি

বিবিধ

বাগমারায় ডিস বিমলের অর্ধলাখ অবৈধ গ্রাহক, রাজস্ব বঞ্চিত সরকার

বিবিধ

আপনার ব্যক্তিত্ব কেমন? জানা যাবে স্মার্টফোন ব্যবহারেই!

বিবিধ

মেলায় শেষমুহূর্তে মার্সেল প্যাভিলিয়নে বিক্রির ধূম

‘মানসিক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলছেন ট্রাম্প’
বিবিধ

‘মানসিক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলছেন ট্রাম্প’

বিবিধ

রাবিতে চাকরির মেলা শুরু

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

ট্রেন্ডিং টপিক

বাংলাদেশের ডিজিটাল বাণিজ্যের আগামী দশক: কেন শুধু লেনদেন নয়, প্রয়োজন আস্থা ও শক্তিশালী ইকোসিস্টেম
ই-কমার্স

বাংলাদেশের ডিজিটাল বাণিজ্যের আগামী দশক: কেন শুধু লেনদেন নয়, প্রয়োজন আস্থা ও শক্তিশালী ইকোসিস্টেম

চট্টগ্রামে অনারের ব্র্যান্ডশপ, উদ্বোধনে দর্শনার্থীদের মুগ্ধ করল হিউম্যানয়েড রোবট
প্রযুক্তি সংবাদ

চট্টগ্রামে অনারের ব্র্যান্ডশপ, উদ্বোধনে দর্শনার্থীদের মুগ্ধ করল হিউম্যানয়েড রোবট

বৈশ্বিক পাসপোর্ট র‌্যাংকিংয়ে বাংলাদেশ-উত্তর কোরিয়া একই অবস্থানে
বিবিধ

বৈশ্বিক পাসপোর্ট র‌্যাংকিংয়ে বাংলাদেশ-উত্তর কোরিয়া একই অবস্থানে

একদিনে আইবিএমের বাজারমূল্য কমল ৭ হাজার কোটি় ডলার
অর্থ ও বাণিজ্য

একদিনে আইবিএমের বাজারমূল্য কমল ৭ হাজার কোটি় ডলার

সপ্তাহের সবচেয়ে পঠিত

একীভূত হচ্ছে অপো-রিয়েলমি-ওয়ানপ্লাস: বিশ্ববাজারে ব্যবসা পুনর্গঠনে বড় সিদ্ধান্ত

একীভূত হচ্ছে অপো-রিয়েলমি-ওয়ানপ্লাস: বিশ্ববাজারে ব্যবসা পুনর্গঠনে বড় সিদ্ধান্ত

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

শিক্ষার্থীদের জন্য কম দামের ল্যাপটপ আনল লেনোভো

শিক্ষার্থীদের জন্য কম দামের ল্যাপটপ আনল লেনোভো

আইফোনের চেয়ে কেন দ্রুত দাম কমে স্যামসাং ফোনের?

আইফোনের চেয়ে কেন দ্রুত দাম কমে স্যামসাং ফোনের?

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

ককরোচ জনতা পার্টির বিক্ষোভে উত্তাল দিল্লি, আলোচনায় বসতে নতুন দাবি
শিক্ষা ও ক্যাম্পাস

ককরোচ জনতা পার্টির বিক্ষোভে উত্তাল দিল্লি, আলোচনায় বসতে নতুন দাবি

ভারতে নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসকে কেন্দ্র করে শুরু...

এআইনির্ভর ‘হেলথ অ্যাসিস্ট্যান্ট’ আনলো স্যামসাং

এআইনির্ভর ‘হেলথ অ্যাসিস্ট্যান্ট’ আনলো স্যামসাং

ডিসপ্লেবিহীন নতুন ফিটনেস ট্র্যাকার আনলো গারমিন

ডিসপ্লেবিহীন নতুন ফিটনেস ট্র্যাকার আনলো গারমিন

অনুমোদনহীন এসি-ফ্রিজ বিক্রি: মতিঝিলে বেস্ট ইলেকট্রনিক্সকে লাখ টাকা জরিমানা

অনুমোদনহীন এসি-ফ্রিজ বিক্রি: মতিঝিলে বেস্ট ইলেকট্রনিক্সকে লাখ টাকা জরিমানা

মাসের সবচেয়ে পঠিত

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

একীভূত হচ্ছে অপো-রিয়েলমি-ওয়ানপ্লাস: বিশ্ববাজারে ব্যবসা পুনর্গঠনে বড় সিদ্ধান্ত

একীভূত হচ্ছে অপো-রিয়েলমি-ওয়ানপ্লাস: বিশ্ববাজারে ব্যবসা পুনর্গঠনে বড় সিদ্ধান্ত

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

যমুনা ফিউচার পার্কের মোবাইল বাজ বিডি’র বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

যমুনা ফিউচার পার্কের মোবাইল বাজ বিডি’র বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

২১ জুলাই ২০২৬

দিল্লি অভিমুখে কৃষকদের যাত্রা, ভারত-মার্কিন বাণিজ্য চুক্তি নিয়ে উত্তেজনা

Techzoom.TV |
TechzoomTV