Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

মাদকের থেকেও বেশি ক্ষতিকর পর্নগ্রাফি

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Tuesday, 27 October 2020
মাদকের থেকেও বেশি ক্ষতিকর পর্নগ্রাফি
Share on FacebookShare on Twitter

পর্ন ( X) দেখলে আপনার মস্তিষ্কের যে ক্ষতিটা হবে । কোকেইন , হেরােইন ইত্যাদি কড়া মাদক সেবনেও আপনার একই ক্ষতি হবে ! শুধু তা – ই না , পর্ন – আসক্তি আপনার মস্তিষ্কের গঠনই বদলে ফেলবে ! কিন্তু কেন ? আপনি কিছু খেলেন না , পান করলেন না , ঘরের এককোণে বসে বসে পর্ন দেখলেন , তারপরেও কেন কোকেইন বা হেরােইন সেবনের মতাে ক্ষতির শিকার হবেন আপনি ? কেন আপনার মস্তিষ্ক পরিবর্তিত হয়ে যাবে ? এই “ কেন ” -র উত্তর পাবার জন্য বিজ্ঞানের কিছু কচকচানি শুনতে হবে । চেষ্টা করছি যতটা সম্ভব সহজভাবে বােঝানাের । আমাদের মস্তিষ্কের একটা অংশকে বলা হয় রিওয়ার্ড সেন্টার ( Reward Center )।

এটার কাজ হলাে আপনাকে পুরস্কৃত করার মাধ্যমে আনন্দের অনুভূতি দেয়া , বেঁচে থাকার প্রেরণা দেয়া। সহজ বাংলায় বলি । ছােটবেলায় ফেলুদা পড়ার নেশা ছিল। বাসা থেকে বলত পরীক্ষায় ভালাে রেসাল্ট করলে ফেলুদার বই কিনে দেয়া হবে । পরীক্ষায় ভালাে রেসাল্ট করার পর আমাকে ফেলুদার বই কিনে দিয়ে ভালাে ফলাফলের জন্য পুরস্কৃত করা হলাে , রিওয়ার্ড সেন্টার ঠিক এই কাজটাই করে । যে কাজগুলাে আপনার জীবনকে এগিয়ে নিয়ে যাবে ভালাে কিছু খাওয়া , কিছু পাবার জন্য কঠোর পরিশ্রম করা , রিওয়ার্ড সেন্টার সেই কাজগুলাে করার জন্য আপনাকে প্রেরণা দেবে এবং কাজ শেষে পুরস্কৃত করবে ।। কিন্তু রিওয়ার্ড সেন্টার কীভাবে আমাদের পুরস্কৃত করে ?

মেকানিযমটা কী ? রিওয়ার্ড সেন্টার এই পুরস্কার দেবার জন্য ডােপামিন ( Dopamine ) এবং অক্সিটোসিন ( Oxytocin ) নামের দুটো কেমিক্যাল রিলিয করে । যখন রিওয়ার্ড সেন্টার অনুভব করে পুরস্কার দেয়ার মতাে কিছু ঘটেছে , এ কেমিক্যাল দুটো পাইকারি হারে উৎপন্ন হওয়া শুরু করে । আর এ দুটো কেমিক্যাল উৎপন্ন হলেই খেল খতম … আকাশে বাতাসে শুধু আনন্দ আর আনন্দ । আনন্দম , আনন্দম , আনন্দম । কিন্তু দুঃখের ব্যাপার হলাে , এই “ রিওয়ার্ড সেন্টার ” খুব সহজেই বেহাত হয়ে যায় । আফিম বা কোকেইন জাতীয় মাদকদ্রব্য কোনাে ঝক্কি ঝামেলা ছাড়াই “ আরামসে ” রিওয়ার্ড সেন্টারকে উত্তেজিত করে তােলে । মস্তিষ্কে ডােপামিন আর অক্সিটোসিনের জলােচ্ছাস শুরু হয় । পরিণতিতে কবির ভাষায় , “ সুখের মতাে ব্যথা অনুভূত হতে থাকে ।

মাদকদ্রব্যের মতাে পর্নও খুব সহজেই মস্তিষ্কে ডােপামিনের বন্যা বইয়ে দিয়ে দর্শককে ক্ষণিকের জন্য সুতীব্র আনন্দ দিতে পারে । পর্ন – আসক্ত এবং মাদকাসক্ত ব্যক্তিদের মস্তিষ্ক স্ক্যান করে দেখা গিয়েছে , তাদের মস্তিষ্কের গঠন হুবহু এক । ”

লেকিন পিকচার আভি বাকি হ্যায় …
ডােপামিন ব্রেইন পালসের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে পুরস্কার পাবার নতুন রাস্তা তৈরি করে । যার ফলে যে কাজটার কারণে প্রথমবার ডােপামিন নির্গত হয়েছিল , মস্তিষ্ক ডােপামিনের লােভে বার বার সেটাতে ফিরে যেতে চায় । এ কারণেই একবার পর্ন দেখলে বার বার দেখতে ইচ্ছে করে ।

দুধের দাঁত পড়তে শুরু করেছে তখন কেবল। বহু কষ্টে ব্যাট তুলে ধরতে পারি । আশেপাশে আমার মতাে কয়েকজন পিচ্চিকে নিয়ে একটা দল গঠন করা হলাে , বল থাকলেও ব্যাট ছিল না । কারােরই সাহস ছিল না বাবার কাছে ব্যাটের আবদার করার । অগত্যা একজন তার বড় ভাইয়ের হাতেপায়ে ধরে তাল গাছের ডাল চেঁছে ব্যাট বানানাের ব্যবস্থা করল । সেই ব্যাট নিয়ে আমাদের কী যে আনন্দ !

কিছুদিন এটা দিয়ে জম্পেশ খেলা হলাে , কিন্তু তারপর তালের এই ব্যাট দিয়ে খেলা অরি মন টানে না । ইতিমধ্যে আমরা কিছুটা বড় হয়েছি । কাঠমিস্ত্রীদের দিয়ে নিম কাঠের সুন্দর একটা ব্যাট বানানাে হলাে । নীল রঙা এই ব্যাট এখনাে আমার চোখে ভাসে ! কত ছক্কা যে মেরেছি এই ব্যাট দিয়ে ! কিছুদিন পরে এই ব্যাট দিয়েও খেলার আগ্রহ হারিয়ে ফেললাম । চাঁদা তুলে বেশ দামি কাঠের বল খেলার ব্যাট কেনা হলাে । এত প্যাঁচাল পাড়ার একটাই উদ্দেশ্য , আপনাদের বােঝানাে যে মানুষ কোনাে কিছু নিয়ে খুব বেশিদিন সন্তুষ্ট থাকতে পারে না ।

পর্ন – আসক্তির ক্ষেত্রেও ঠিক একই ঘটনা ঘটে । ধরুন , আপনি কোনাে সফটকোর ( Softcore ) পর্ন দেখলেন । একটি নির্দিষ্ট মাত্রার ডােপামিন রিলিয হলাে , আপনি আনন্দ পেলেন । পর পর কয়েকবার পর্ন দেখার পর ঠিক একই পরিমাণ ডােপামিন রিলিয হলেও , আপনি আগের মতাে আর আনন্দ পাবেন না । আপনি আর এই পর্ন ভিডিওতে সন্তুষ্ট থাকতে পারবেন না । আপনার প্রয়ােজন হবে নতুন কিছুর । কেন এমন হয় ?

মাত্রাতিরিক্ত ডােপামিন রিলিয হলে মস্তিষ্ক ডােপামিনের ব্যাপারে কম সংবেদনশীল হয়ে যায় । অর্থাৎ আগের ডােজে আর কাজ হয় না । কারণ অতিরিক্ত ডােপামিনের প্রভাব থেকে নিজেকে রক্ষার জন্য মস্তিষ্ক এমন কিছু স্নায়ু বিসর্জন দেয় যেগুলাের কাজ ছিল ডােপামিনজাত উদ্দীপনা গ্রহণ করে সাড়া দেয়া । Receptor Nerve নামের এ স্নায়ুগুলাের কাজ হলাে ডােপামিন অণু গ্রহণ করে মস্তিষ্ককে এই সিগন্যাল দেয়া যে , আমি এত এত পরিমাণ ডােপামিন গ্রহণ করেছি । যখন Receptor Nerve এর সংখ্যা কমে যাবে তখন আগের মতাে সেই একই পরিমাণ ডােপামিন রিলিয হলেও সেটা গ্রহণ করার জন্য পর্যাপ্ত Receptor Nerve থাকছে না , আর তাই মস্তিষ্ক ধরে নিচ্ছে উপস্থিত ডােপামিনের পরিমাণ খুব কম ।এ কারণেই সে একই পর্ন ভিডিও দেখেও আপনি আগের চেয়ে কম আনন্দ পাচ্ছেন । আগের মতাে আনন্দ পাবার জন্য আপনার তখন আরও “ কড়া ” কিছু লাগবে । আপনি ঝুঁকে পড়বেন হার্ডকোর ( Hardcore ) পর্নের দিকে । এতে ডােপামিন রিলিযের মাত্রা বাড়বে এবং আপনি পাবেন আগের সেই সুতীব্র আনন্দ । সফটকোর পর্ন দিয়ে শুরু করে ডােপামিন লেভেলের সঙ্গে পাল্লা দেবার জন্য আপনি ধীরে ধীরে সমকামী পর্ন আর শিশু পর্নের মতাে জঘন্য জিনিসও দেখা শুরু করবেন ।

মাদকাসক্তদের ক্ষেত্রেও কিন্তু ঠিক এমনটাই ঘটে । সিগারেট থেকে যে নেশার শুরু হয় তার শেষ হয় কোকেইন আর হেরােইনে।আমাদের মস্তিষ্কের খুবই গুরুত্বপূর্ণ একটা অংশ হচ্ছে ফ্রন্টাল লৌব ( Frontal Lobe ) । এই বাবাজির কাজ কী ?

ল্যাবের করিডাের দিয়ে কোনাে রূপবতী হেঁটে গেলে আপনার দুচোখে যে স্বপ্নের আবির নামে , তার জন্য দায়ী এই ফ্রন্টাল লৌব । আমাদের ভাব প্রকাশের মাধ্যম মানে ভাষা , সিদ্ধান্ত গ্রহণ করার ক্ষমতা , সমস্যা সমাধানের পারদর্শিতা , সর্বোপরি আমাদের ব্যক্তিত্ব নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই ফ্রন্টাল লৌব ।

মাদকাসক্তি , অতিরিক্ত খাওয়াদাওয়া , ইন্টারনেট আসক্তি , পর্ন — এই ফ্রন্টাল লৌবের মারাত্মক ক্ষতি করে । ভয়ঙ্কর ব্যাপার হলাে , একজন মানুষ যত বেশি পর্ন দেখে , তার মস্তিষ্কের তত ক্ষতি হতে থাকে এবং ক্ষতি পূরণ করে স্বাভাবিক অবস্থায় ফিরে আসাটাও কঠিন হয়ে দাঁড়ায় ।কারণ নার্ভ সেল হল দেহের সেই কোষগুচ্ছ যেগুলাে কখনােই রিজেনারেট করে না । আপাতদৃষ্টিতে নিরীহ মনে হলেও পর্ন ভিডিও আপনার মস্তিষ্কের কী ব্যাপক ক্ষতি করে , আশা করি বােঝা গেছে ।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

ডিজিটাল বাংলাদেশ মেলায় সেরা প্যাভিলিয়ন হুয়াওয়ের
নির্বাচিত

ডিজিটাল বাংলাদেশ মেলায় সেরা প্যাভিলিয়ন হুয়াওয়ের

৬৬ ওয়াটের ফাস্ট চার্জিং এ আসছে ভিভো এস১৫
নির্বাচিত

৬৬ ওয়াটের ফাস্ট চার্জিং এ আসছে ভিভো এস১৫

আসুস ভিভোবুক এস ১৫: কি আছে এতে ?
নির্বাচিত

আসুস ভিভোবুক এস ১৫: কি আছে এতে ?

স্টার টেকের বিরুদ্ধে গ্রাহক হয়রানির পাহাড়: রিফান্ড জালিয়াতি ও ব্যবহৃত পণ্য বিক্রির অভিযোগ
নির্বাচিত

নতুন পিসি কিনেই ভোগান্তি, স্টার টেকের বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

নির্বাচিত

গরিলা গ্লাস কি? স্মার্টফোনে লাগানো হয় কেন?

নির্বাচিত

গ্রামীণফোনে মিলবে আরও দ্রুতগতির ইন্টারনেট

Load More

ট্রেন্ডিং টপিক

‘আসসালামু আলাইকুম’ সম্ভাষণে ২৪ ঘণ্টায় আইপিএস বদলি
সোশ্যাল মিডিয়া

‘আসসালামু আলাইকুম’ সম্ভাষণে ২৪ ঘণ্টায় আইপিএস বদলি

চ্যাটজিপিটি, ক্লদ ও গ্রোক একসঙ্গে অচল হওয়ার কারণ নিয়ে রহস্য
প্রযুক্তি সংবাদ

চ্যাটজিপিটি, ক্লদ ও গ্রোক একসঙ্গে অচল হওয়ার কারণ নিয়ে রহস্য

ছাঁটাই ও কারখানা বন্ধে ফক্সওয়াগনের ব্যয় হবে ১৬ বিলিয়ন ইউরো
অটোমোবাইল

ছাঁটাই ও কারখানা বন্ধে ফক্সওয়াগনের ব্যয় হবে ১৬ বিলিয়ন ইউরো

বিনামূল্যে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ আবেদন শেষ ১৫ সেপ্টেম্বর
নির্বাচিত

বিনামূল্যে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ আবেদন শেষ ১৫ সেপ্টেম্বর

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

বেজেলহীন স্মার্টফোনের নতুন চমক দেখাল টেকনো

বেজেলহীন স্মার্টফোনের নতুন চমক দেখাল টেকনো

ডিউরাবিলিটি আর এআইয়ের নতুন কম্বিনেশনে এলো টেকনো স্পার্ক ৫০সি

ডিউরাবিলিটি আর এআইয়ের নতুন কম্বিনেশনে এলো টেকনো স্পার্ক ৫০সি

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

প্রযুক্তি পরামর্শ

আইফোনের স্টোরেজ খালি করবেন যেভাবে, ছবি-ভিডিও না মুছেই

ছবি, ভিডিও, অ্যাপ ও বিভিন্ন ফাইল জমতে জমতে...

৬,০০০ এমএএইচ ব্যাটারি ও ১২০ হার্টজ ডিসপ্লে, স্যামসাংয়ের নতুন বাজেট ফোন গ্যালাক্সি এ০৮

৬,০০০ এমএএইচ ব্যাটারি ও ১২০ হার্টজ ডিসপ্লে, স্যামসাংয়ের নতুন বাজেট ফোন গ্যালাক্সি এ০৮

যেসব ফোনে অ্যানড্রয়েড ১৭ আপডেট আসতে শুরু করেছে

যেসব ফোনে অ্যানড্রয়েড ১৭ আপডেট আসতে শুরু করেছে

দেশের বাজারে আসুসের নতুন দুটি মডেলের ল্যাপটপ

দেশের বাজারে আসুসের নতুন দুটি মডেলের ল্যাপটপ

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

৮,০০০ এমএএইচ ব্যাটারি রিয়েলমি সি১০০এক্সে

৮,০০০ এমএএইচ ব্যাটারি রিয়েলমি সি১০০এক্সে

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

27 October 2020

মাদকের থেকেও বেশি ক্ষতিকর পর্নগ্রাফি

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix