Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

আইনগত অবস্থানের বিষয়ে হুয়াওয়ের যুক্তি

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Friday, 15 March 2019
Share on FacebookShare on Twitter

শীর্ষস্থানীয় আইসিটি সল্যুশন সরবরাহকারী প্রতিষ্ঠান হুয়াওয়ে সম্প্রতি অসাংবিধানিকভাবে তাদের সরঞ্জামাদির উপর নিষেধাজ্ঞা আরোপ করার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছে।

হুয়াওয়ের চিফ লিগ্যাল অফিসার ড. সং লিউপিং এবং এই আইনি পদক্ষেপের প্রধান পরামর্শদাতা গ্লেন ডি নেগার, একটি সংবাদ সম্মেলনে এই বিষয়ে বক্তব্য দেন।

হুয়াওয়ের চিফ লিগ্যাল অফিসার ড. সং লিউপিং বলেন, “মার্কিন যুক্তরাষ্ট্রের বিধিনিষেধ থেকে অন্যায়ভাবে হুয়াওয়েকে লক্ষ্যবস্তু বানানোর জন্য ও শাস্তি দেওয়ার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের জেলা আদালতে নিজেদের ও গ্রাহকদের আত্মপক্ষ সমর্থন করার উদ্দেশ্যে একটি মামলা দায়ের করা হয়েছে।’’

তিনি বলেন, ‘‘২০১৯ সালের জাতীয় প্রতিরক্ষা আইনের ৮৮৯ ধারা অনুযায়ী শুধু হুয়াওয়ের নাম নেয়া হয়েছে যাতে কোন মার্কিন সরকারি প্রতিষ্ঠান হুয়াওয়ের সরঞ্জাম ও পরিষেবাদি না কিনতে পারে। শুধু তাই নয়, এই ধারা অনুযায়ী হুয়াওয়ে কোনো দেশ, প্রতিষ্ঠান বা তৃতীয় পক্ষের সাথে চুক্তিবদ্ধ হতে কিংবা অনুদান বা ঋণও নিতে পারবে না; যদিও এসবের সাথে মার্কিন সরকারের কোন যোগসূত্রতা নেই।”

হুয়াওয়ে দাবি করেছে, ৮৮৯ ধারাটি অসাংবিধানিক। এই ধারাটি হুয়াওয়ের জন্য ক্ষতিকর এমনকি এটি হুয়াওয়ের গ্রাহকদের জন্য আরও বেশি ক্ষতিকর। এটি হুয়াওয়েকে যুক্তরাষ্ট্রের সাথে ব্যবসা করে এমন কোনও সংস্থার কাছে বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি সরবরাহ করতে বাধা দেয়।

দুঃখের বিষয় হল, এই ধারাটি অনেক অসত্য, অপ্রমাণিত ও অপরীক্ষিত প্রস্তাবনার উপর ভিত্তি করে তৈরি। যা বলা হচ্ছে তা আসলে সত্য নয়। হুয়াওয়ে চীনা সরকারের মালিকানাধীন, নিয়ন্ত্রিত বা প্রভাবিত নয়। তাছাড়া হুয়াওয়ের নিরাপত্তার ক্ষেত্রে শক্ত ট্র্যাক রেকর্ড ও প্রোগ্রাম রয়েছে। নিরাপত্তা বিষয়ক অভিযোগের কোন প্রমাণ দেওয়া হয়নি এবং হুয়াওয়েকে তাদের বিরুদ্ধে আনা অভিযোগের জন্য তাদের প্রতিপক্ষের মুখোমুখি হওয়া বা তাদের প্রতিপরীক্ষা করার সুযোগ দেয়া হয়নি। এমনকি এটি কোন নিরপেক্ষ বিচারক দ্বারা অনুমোদিতও হয় নি। মার্কিন সংবিধানের বিপরীতে যুক্তরাষ্ট্রীয় কংগ্রেস একই সাথে আইন-শৃঙ্খলা বাহিনী, প্রসিকিউটর ও জুরি হিসেবে কাজ করেছেন।

এই আইনী পদক্ষেপের প্রধান পরামর্শদাতা গ্লেন ডি নেগার বলেন, “দ্য বিল অফ অ্যাটেইনডার ক্লজটি একই সাথে নির্বাচিত ও শাস্তি আরোপের নীতি, দুটোকেই নিষিদ্ধ করে। অভিযোগটি দাবী করে যে ৮৮৯ ধারাটি সংবিধান লঙ্ঘন করে। কারণ, এটি ফেডারেল সরকার, তার ঠিকাদার, ফেডারেল ঋণ এবং অনুদান প্রাপকদের কাছ থেকে কিছু পণ্য সরবরাহ করতে কেবলমাত্র হুয়াওয়েকে (এবং একমাত্র হুয়াওয়েকেই) বাধা প্রদান করে।”

এই ধারাটি সাংবিধানিক হতো যদি এটি সবার ক্ষেত্রে প্রযোজ্য হতো। অভিযোগে বলা হয়েছে ৮৮৯ ধারাটি হুয়াওয়ে এবং শুধু হুয়াওয়েকেই অভিযুক্ত করছে এবং তাদের সরঞ্জামগুলি বিক্রি করা থেকে বিরত রেখে নিরপেক্ষতা লঙ্ঘন করছে। এই ধারাটি উদ্দেশ্যপ্রণোদিতভাবে হুয়াওয়েকে অভিযুক্ত করছে যে তারা চীনের সরকার দ্বারা প্রভাবিত এবং নিরাপত্তার জন্য ঝুঁকিস্বরুপ।

গ্লেন আরও বলেন, “এই ক্লজের অধীনে, কংগ্রেসের শুধুমাত্র নিয়ম তৈরি করার ক্ষমতা রয়েছে কিন্তু কোন নির্দিষ্ট প্রতিষ্ঠানের উপর সেই নিয়ম প্রয়োগ করার ক্ষমতা নেই। এর পরিবর্তে, নির্দিষ্ট কারও উপর নিয়ম প্রয়োগ করার ক্ষমতা নির্বাহী কর্মকর্তা ও বিচার বিভাগের অন্তর্গত। অভিযোগটিতে বলা হয় ৮৮৯ ধারাটি হুয়াওয়েকে চীনা সরকারের সাথে জড়িত বলে ভুলভাবে দোষী সাব্যস্ত করছে আর নির্বাহী ও আদালতকে রায় দেওয়ার অনুমতি না দিয়ে অন্যায়ভাবে বিচারে হস্তক্ষেপ করছে।”শীর্ষস্থানীয় আইসিটি সল্যুশন সরবরাহকারী প্রতিষ্ঠান হুয়াওয়ে সম্প্রতি অসাংবিধানিকভাবে তাদের সরঞ্জামাদির উপর নিষেধাজ্ঞা আরোপ করার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছে।

হুয়াওয়ের চিফ লিগ্যাল অফিসার ড. সং লিউপিং এবং এই আইনি পদক্ষেপের প্রধান পরামর্শদাতা গ্লেন ডি নেগার, একটি সংবাদ সম্মেলনে এই বিষয়ে বক্তব্য দেন।

হুয়াওয়ের চিফ লিগ্যাল অফিসার ড. সং লিউপিং বলেন, “মার্কিন যুক্তরাষ্ট্রের বিধিনিষেধ থেকে অন্যায়ভাবে হুয়াওয়েকে লক্ষ্যবস্তু বানানোর জন্য ও শাস্তি দেওয়ার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের জেলা আদালতে নিজেদের ও গ্রাহকদের আত্মপক্ষ সমর্থন করার উদ্দেশ্যে একটি মামলা দায়ের করা হয়েছে।’’

তিনি বলেন, ‘‘২০১৯ সালের জাতীয় প্রতিরক্ষা আইনের ৮৮৯ ধারা অনুযায়ী শুধু হুয়াওয়ের নাম নেয়া হয়েছে যাতে কোন মার্কিন সরকারি প্রতিষ্ঠান হুয়াওয়ের সরঞ্জাম ও পরিষেবাদি না কিনতে পারে। শুধু তাই নয়, এই ধারা অনুযায়ী হুয়াওয়ে কোনো দেশ, প্রতিষ্ঠান বা তৃতীয় পক্ষের সাথে চুক্তিবদ্ধ হতে কিংবা অনুদান বা ঋণও নিতে পারবে না; যদিও এসবের সাথে মার্কিন সরকারের কোন যোগসূত্রতা নেই।”

হুয়াওয়ে দাবি করেছে, ৮৮৯ ধারাটি অসাংবিধানিক। এই ধারাটি হুয়াওয়ের জন্য ক্ষতিকর এমনকি এটি হুয়াওয়ের গ্রাহকদের জন্য আরও বেশি ক্ষতিকর। এটি হুয়াওয়েকে যুক্তরাষ্ট্রের সাথে ব্যবসা করে এমন কোনও সংস্থার কাছে বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি সরবরাহ করতে বাধা দেয়।

দুঃখের বিষয় হল, এই ধারাটি অনেক অসত্য, অপ্রমাণিত ও অপরীক্ষিত প্রস্তাবনার উপর ভিত্তি করে তৈরি। যা বলা হচ্ছে তা আসলে সত্য নয়। হুয়াওয়ে চীনা সরকারের মালিকানাধীন, নিয়ন্ত্রিত বা প্রভাবিত নয়। তাছাড়া হুয়াওয়ের নিরাপত্তার ক্ষেত্রে শক্ত ট্র্যাক রেকর্ড ও প্রোগ্রাম রয়েছে। নিরাপত্তা বিষয়ক অভিযোগের কোন প্রমাণ দেওয়া হয়নি এবং হুয়াওয়েকে তাদের বিরুদ্ধে আনা অভিযোগের জন্য তাদের প্রতিপক্ষের মুখোমুখি হওয়া বা তাদের প্রতিপরীক্ষা করার সুযোগ দেয়া হয়নি। এমনকি এটি কোন নিরপেক্ষ বিচারক দ্বারা অনুমোদিতও হয় নি। মার্কিন সংবিধানের বিপরীতে যুক্তরাষ্ট্রীয় কংগ্রেস একই সাথে আইন-শৃঙ্খলা বাহিনী, প্রসিকিউটর ও জুরি হিসেবে কাজ করেছেন।

এই আইনী পদক্ষেপের প্রধান পরামর্শদাতা গ্লেন ডি নেগার বলেন, “দ্য বিল অফ অ্যাটেইনডার ক্লজটি একই সাথে নির্বাচিত ও শাস্তি আরোপের নীতি, দুটোকেই নিষিদ্ধ করে। অভিযোগটি দাবী করে যে ৮৮৯ ধারাটি সংবিধান লঙ্ঘন করে। কারণ, এটি ফেডারেল সরকার, তার ঠিকাদার, ফেডারেল ঋণ এবং অনুদান প্রাপকদের কাছ থেকে কিছু পণ্য সরবরাহ করতে কেবলমাত্র হুয়াওয়েকে (এবং একমাত্র হুয়াওয়েকেই) বাধা প্রদান করে।”

এই ধারাটি সাংবিধানিক হতো যদি এটি সবার ক্ষেত্রে প্রযোজ্য হতো। অভিযোগে বলা হয়েছে ৮৮৯ ধারাটি হুয়াওয়ে এবং শুধু হুয়াওয়েকেই অভিযুক্ত করছে এবং তাদের সরঞ্জামগুলি বিক্রি করা থেকে বিরত রেখে নিরপেক্ষতা লঙ্ঘন করছে। এই ধারাটি উদ্দেশ্যপ্রণোদিতভাবে হুয়াওয়েকে অভিযুক্ত করছে যে তারা চীনের সরকার দ্বারা প্রভাবিত এবং নিরাপত্তার জন্য ঝুঁকিস্বরুপ।

গ্লেন আরও বলেন, “এই ক্লজের অধীনে, কংগ্রেসের শুধুমাত্র নিয়ম তৈরি করার ক্ষমতা রয়েছে কিন্তু কোন নির্দিষ্ট প্রতিষ্ঠানের উপর সেই নিয়ম প্রয়োগ করার ক্ষমতা নেই। এর পরিবর্তে, নির্দিষ্ট কারও উপর নিয়ম প্রয়োগ করার ক্ষমতা নির্বাহী কর্মকর্তা ও বিচার বিভাগের অন্তর্গত। অভিযোগটিতে বলা হয় ৮৮৯ ধারাটি হুয়াওয়েকে চীনা সরকারের সাথে জড়িত বলে ভুলভাবে দোষী সাব্যস্ত করছে আর নির্বাহী ও আদালতকে রায় দেওয়ার অনুমতি না দিয়ে অন্যায়ভাবে বিচারে হস্তক্ষেপ করছে।”

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: হুয়াওয়ে

এই বিভাগ থেকে আরও পড়ুন

চীনে এনভিডিয়া এইচ২০০ চিপ রফতানিতে যুক্তরাষ্ট্রের অনুমোদন
নির্বাচিত

চীনে এনভিডিয়া এইচ২০০ চিপ রফতানিতে যুক্তরাষ্ট্রের অনুমোদন

মাস্ক এখন ৫০০ বিলিয়ন ডলারের মালিক, ট্রিলিয়নিয়ার হচ্ছেন কবে
অর্থ ও বাণিজ্য

রাকুতেন ভাইবার ও মিনেস্কি গ্লোবাল নিয়ে এল ‘এমগেমস চ্যাটবট’
প্রযুক্তি সংবাদ

পপ-আপ সেলফি ক্যামেরা সহ নতুন স্মার্টফোন লঞ্চ করল হুয়াওয়েই

কী কী অভিযোগ ইভ্যালি চেয়ারম্যানের বিরুদ্ধে?
ই-কমার্স

গ্রাহকদের টাকা ফেরত নিয়ে যা বললেন ইভ্যালির শামীমা

ইনস্টাগ্রাম রিলস ভিডিও থেকে আয়ের সুযোগ!
প্রযুক্তি সংবাদ

ইনস্টাগ্রাম রিলস ভিডিও থেকে আয়ের সুযোগ!

Load More

ট্রেন্ডিং টপিক

ওয়ারেন্টি থাকলেও চার মাসে মেরামত হয়নি হাইসেন্সের ফ্রিজ
প্রযুক্তি সংবাদ

ওয়ারেন্টি থাকলেও চার মাসে মেরামত হয়নি হাইসেন্সের ফ্রিজ

ওয়ারেন্টি সেবা নিয়ে টেকল্যান্ডের বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ
প্রযুক্তি সংবাদ

ওয়ারেন্টি সেবা নিয়ে টেকল্যান্ডের বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

জিটিএ ৬-এর আগমন উদ্‌যাপনে গেমারদের মিলনমেলা আয়োজন করল স্মার্ট টেকনোলজিস
প্রযুক্তি সংবাদ

জিটিএ ৬-এর আগমন উদ্‌যাপনে গেমারদের মিলনমেলা আয়োজন করল স্মার্ট টেকনোলজিস

‘আমার পে’র মাধ্যমে হুন্ডি, ৩০ লাখ ডলারের বেশি বৈদেশিক মুদ্রা হাতছাড়া
অর্থ ও বাণিজ্য

‘আমার পে’র মাধ্যমে হুন্ডি, ৩০ লাখ ডলারের বেশি বৈদেশিক মুদ্রা হাতছাড়া

সপ্তাহের সবচেয়ে পঠিত

ভিভো ভি৮০: রাইজ অরেঞ্জের আভায় জাইসের ফটোগ্রাফি

২০০ মিমি টেলিকনভার্টার সুবিধাসহ আসছে ভিভো এস৭০ প্রো

গিকবেঞ্চে ভিভোর নতুন ফোন, আসছে আইকিউ ১৬আর নাকি ১৬এস?

ওয়ারেন্টি থাকলেও মিলছে না সার্ভিস, দেড় মাস ধরে বিকল হাইসেন্সের ফ্রিজ

ওয়ারেন্টি থাকলেও মিলছে না সার্ভিস, দেড় মাস ধরে বিকল হাইসেন্সের ফ্রিজ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

ফটোগ্রাফি ও ভিডিওগ্রাফিতে গুরুত্ব দিয়ে প্রশস্ত স্মার্টফোন আনছে ভিভো
প্রযুক্তি সংবাদ

ফটোগ্রাফি ও ভিডিওগ্রাফিতে গুরুত্ব দিয়ে প্রশস্ত স্মার্টফোন আনছে ভিভো

প্রচলিত স্মার্টফোনের নকশা থেকে কিছুটা ভিন্ন পথে হাঁটতে...

চার মডেলের কেস প্রকাশ, গ্যালাক্সি এস২৭ সিরিজের ক্যামেরায় বড় পরিবর্তনের ইঙ্গিত

হোয়াটসঅ্যাপ

চ্যাটিংয়ে নতুন মাত্রা: অডিও বা ‘সাউন্ড স্টিকার’ ফিচার আনল হোয়াটসঅ্যাপ

আট মাসেই বিকল টিভির প্যানেল, তিন মাসেও মেলেনি সেবা; হাইসেন্সের বিরুদ্ধে অভিযোগ

মাসের সবচেয়ে পঠিত

২৪ মাসের গ্যারান্টি নিয়েও সেবা নেই, ড্যাজলের বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

৭৯৭ টাকা দিয়ে ২৪ মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, নষ্ট ইয়ারবাড বদলে দিচ্ছে না ড্যাজল

ভিভো ভি৮০: রাইজ অরেঞ্জের আভায় জাইসের ফটোগ্রাফি

ভিভো ভি৮০: রাইজ অরেঞ্জের আভায় জাইসের ফটোগ্রাফি

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

15 March 2019

আইনগত অবস্থানের বিষয়ে হুয়াওয়ের যুক্তি

Techzoom.TV |
TechzoomTV