Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ই-কমার্সে সম্ভাবনাময় মাদারীপুর জেলার হোগলাপাটি

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Tuesday, 15 June 2021
ই-কমার্সে সম্ভাবনাময় মাদারীপুর জেলার হোগলাপাটি
Share on FacebookShare on Twitter

হোগলা, হোগল, ধাড়িপাতা এসব নামে পরিচিত এটি। হোগলার বৈজ্ঞানিক নাম Typha, পরিবার Typhaceae। হোগলা একটি বহুবর্ষজীবী, একবীজপত্রী, উভয়লিঙ্গ, বাতাসে পরাগায়িত, হার্ব জাতীয় উদ্ভিদ। বিভিন্ন নামে হোগলা পরিচিত।

হোগলা এক জাতীয় উদ্ভিদ। ‘হোগলা’ গ্রামবাংলার প্রাচীন ঐতিহ্যবাহী শিল্প। এ শিল্পের কারিগর নারীরা। গ্রামের নারীরাই এ শিল্পকে টিকিয়ে রেখেছে। হোগলার জন্য প্রসিদ্ধ মাদারীপুরের কালকিনি উপজেলার পৌর এলাকার তিনটি গ্রাম পাতাবালী, জুরগাও ও নয়াকান্দি; সিডিখান ও নবগ্রাম ইউনিয়নে ( আমার ইউনিয়ন ) হোগলা তৈরি হয়।

যেভাবে তৈরি হয়:
হোগলা পাতা দেখতে ত্রিকোণাকৃতির। মাদুর তৈরির জন্য প্রথমে শুকনো পাতাগুলো ‘কেচতে’ হয়। অর্থাৎ ত্রিকোণাকার পাতার এক পিঠে তিন-চার ইঞ্চি মাপের একটি বাঁশের কঞ্চি দিয়ে ফাঁড়ার জন্য দাগ দিতে হয়। এরপর পাতা চ্যাপ্টা করে শুরু হয় মাদুর বোনার কাজ। বুনন শেষে ‘মুড়ি ভাঙা’ দিয়ে কাজ শেষ করতে হয়। দক্ষ হাতে ১০ বাই ১২ ফুট বড় একটি হোগলা পাতার মাদুর তৈরি করতে ঘণ্টাখানেক সময় লাগে। বারো মাসই হোগলা তৈরি করা যায়।

মাদারীপুর জেলায় প্রায় ৩ হাজার পরিবারের প্রায় ৫ হাজার মহিলা হোগলা শিল্পের সাথে জড়িত। মাদারীপুর সদর উপজেলায় আড়িয়াল খাঁর তীর ঘেষে হোগলাপাতিয়া নামে একটি গ্রাম আছে। এক সময় হোগলা গাছের জন্য কিম্বা হোগলা তৈরির জন্য বিখ্যাত হওয়ায় এ গ্রামটির নাম রাখা হয়েছিলো হোগলাপাতিয়া।

হোগলা পাতা দিয়ো অনেক সামগ্রীই তৈরি করা যায়। কিন্তু পর্যাপ্ত প্রশিক্ষণের অভাবে ও এর জন্য আনুষঙ্গিক জিনিসের অভাবে তারা বিভিন্ন জিনিস তৈরি করতে পারছে না।

হোগলাপাতা কোথায় কোথায় ব্যবহার হয়?
পাকা কাঁচা ফ্লোরের বিছানা পাটি হিসেবে ব্যবহার করা হচ্ছে।
বিভিন্ন অনুষ্ঠানে ডেকোরেটর সামগ্রী হিসেবে
দালানের ছাদসহ নির্মাণের কাজে
মাছ প্যাকিং
ফল, সবজি পরিবহনে
সমস্যা সংকুল কারণে মানুষের মৃত লাশ বহনে হোগলা ব্যবহার করা হয়
কারুকার্য করে ঘরবাড়িতে ব্যবহার হচ্ছে
বিভিন্ন মঞ্চ সাজানোর কাজে শোভাবর্ধক উপকরণ হিসেবে
কুটিরশিল্পের ব্যঞ্জরিত কাজে
মাথার ম্যাট
ঝুড়ি
পলিথিনের বিকল্প বাজারের ব্যাগ
মাছ ধরার ঝুড়ি
দড়ি
জুতা
কাগজ তৈরিতে
ডোল/ধামা ধান, গম, ডাল, আলু, পেঁয়াজ, রসুন থেকে শুরু করে বিভিন্ন ফসল সংরক্ষণের কাজে
রান্না ঘরের ঝুড়ি, সাজি, সিকা, হাতা খোল, দ্রব্য সামগ্রী রাখার জন্য বিভিন্ন আকারের পাত্র তৈরি করা হয়
জ্বালানি কাজে ব্যবহার করা হয়

হোগলা পাতা ঘরের ছাউনি ও বেড়া তৈরি করার কাজে ব্যবহার করা হয়
হোগলাপাতা শুধু পাতা হিসেবেই কার্যকর না। খাদ্য হিসেবে হোগলার গুঁড়ি বেশ সুস্বাদু সুস্বাদু খাবারের মূল উপকরণ হিসেবে ব্যবহৃত হয়। হোগলা ক্ষেতে শ্রাবণ-ভাদ্র মাসে ফুল হয়, এ ফুলে সুমিষ্ট ও সুগন্ধি এক প্রকার গুঁড়া পাওয়া যায় যা হোগলার গুঁড়ি নামে পরিচিত। এ হোগলার গুঁড়ি গ্রাম বাংলার মানুষের মন জয় করেছে বহুদিন আগ থেকে তা এখন শহরের রান্না ঘরে বহু সমাদৃত এবং উপদেয় খাদ্যের তালিকায় স্থান করে নিয়েছে। হোগলার জমিতে অনায়াসে মাছ চাষ করা যায়।

আমার দেখা হোগলাতার ব্যবহার:
এখনকার দিনে প্রত্যেকঘরে প্লাস্টিকের পণ্য ব্যবহারের জন্য হোগলাপাতার তৈরি জিনিস দেখা যায় না। আমি যখন ছোট ছিলাম তখন আমাদের ঘরের ছাউনি ছিলো হোগলাপাতার। মাটিতে ঘুমাতাম হোগলাপাতায়। এখনতো চেয়ার এসে গেছে। কিন্তু আগে মানুষ হোগলাপাতার যে বসার টুল ( ফিরা ) এ বসতো। যে কোন অনুষ্ঠানের রান্না বান্নার সব কাজ হোগলাপাতায় করা হতো। গরমের দিনে সবচেয়ে আরামের ছিলো হোগলা পাতার হাতপাখা। এটা এখনো আছে। আর এই হোগলাপাতায় ঘুমাতে অনেক শান্তি লাগে। এটা ঠান্ডা হওয়ায় বাচ্চারা খেলাধুলা করতে বেশ পছন্দ করতো।

ই-কমার্সে সম্ভাবনা কেনো?
আমাদের বাড়ির কাকিমারা অনেকেই এই কাজ করতো। আর এখন প্লাস্টিকের পণ্যের ব্যবহার বৃদ্ধি পাওয়ায় তা আজ প্রায় হারাতে বসেছে। এর ব্যবহার মানুষ আজ ভুলতে বসেছে। আর আমরা যদি তাদের মাঝে এর ব্যবহার আবার তুলে ধরতে পারি। তাহলে আবার এই শিল্প ঘুরে দাড়াবে। আর তা যদি আমরা ই-কমার্সে তুলতে পারি। তাহলে এটা ছড়িয়ে যাবে দেশের সব প্রান্তেই। আর এর ফলে এই কাজে যারা সংযুক্ত আছে তাদের অর্থনৈতিক চাহিদা মিটবে। আর দেশের অর্থনৈতিক চাকাও ঘুরে দাড়াবে। আমরাই পারি এই কাজ।

লেখক,
আশীষ পাত্র

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: ই-কমার্সদেশি পণ্যে ই-কমার্সদেশিপণ্যের ই-কমার্সনারী উদ্যোক্তা

এই বিভাগ থেকে আরও পড়ুন

আমেরিকার অস্ত্রেই আমেরিকাকে মারবে ইরান
বিবিধ

আমেরিকার অস্ত্রেই আমেরিকাকে মারবে ইরান

ট্রাম্পের হুমকির দিনই বিধ্বস্ত ইরানের প্রশিক্ষণ বিমান
বিবিধ

ট্রাম্পের হুমকির দিনই বিধ্বস্ত ইরানের প্রশিক্ষণ বিমান

কুমিল্লার সেই পূজা মণ্ডপে কোরআন রাখেন ইকবাল হোসেন: পুলিশ
বিবিধ

কুমিল্লার সেই পূজা মণ্ডপে কোরআন রাখেন ইকবাল হোসেন: পুলিশ

নেতানিয়াহুর নতুন ভিডিওকেও ‘এআই জেনারেটেড’ বলে দাবি
বিবিধ

নেতানিয়াহুর নতুন ভিডিওকেও ‘এআই জেনারেটেড’ বলে দাবি

এক ঘন্টা আগেইরান থেকে দূতাবাস কর্মীদের সরিয়ে নিচ্ছে যুক্তরাজ্য
বিবিধ

এক ঘন্টা আগেইরান থেকে দূতাবাস কর্মীদের সরিয়ে নিচ্ছে যুক্তরাজ্য

নির্বাচিত

ফেসবুকে নিষিদ্ধ হচ্ছে শ্বেতাঙ্গ জাতীয়তাবাদ ও বিচ্ছিন্নতাবাদ

Load More

ট্রেন্ডিং টপিক

মার্সেল ফ্রিজ কিনে ‘ঘরভর্তি উপহার’ পেলেন মেহেরপুরের গৃহিণী লিপিয়ারা
ছাড় ও অফার

মার্সেল ফ্রিজ কিনে ‘ঘরভর্তি উপহার’ পেলেন মেহেরপুরের গৃহিণী লিপিয়ারা

‘AI সম্ভাবনা ও প্রেক্ষাপট’ বইয়ের মোড়ক উন্মোচন
প্রযুক্তি সংবাদ

‘AI সম্ভাবনা ও প্রেক্ষাপট’ বইয়ের মোড়ক উন্মোচন

নীতিমালার সূক্ষ্ম ফাঁক গলে ডিজিটাল ব্যাংকের অনুমোদন পেল বিকাশ
অর্থ ও বাণিজ্য

নীতিমালার সূক্ষ্ম ফাঁক গলে ডিজিটাল ব্যাংকের অনুমোদন পেল বিকাশ

জুনে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যুক্ত হবে পারমাণবিক বিদ্যুৎ
প্রযুক্তি সংবাদ

জাতীয় গ্রিডে রূপপুরের ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ

সপ্তাহের সবচেয়ে পঠিত

২৪ মাসের গ্যারান্টি নিয়েও সেবা নেই, ড্যাজলের বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

৭৯৭ টাকা দিয়ে ২৪ মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, নষ্ট ইয়ারবাড বদলে দিচ্ছে না ড্যাজল

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

‘ইনঅ্যাকটিভ’ বলে আগে অ্যাকটিভ আইফোন বিক্রির অভিযোগ ড্যাজলের বিরুদ্ধে

‘ইনঅ্যাকটিভ’ বলে আগে অ্যাকটিভ আইফোন বিক্রির অভিযোগ ড্যাজলের বিরুদ্ধে

ড্যাজলের বিরুদ্ধে ইনঅ্যাকটিভ দাবি করে অ্যাকটিভ স্যামসাং ফোন বিক্রির অভিযোগের ইনভয়েস ও কথোপকথনের স্ক্রিনশট

‘ইনঅ্যাকটিভ’ বলে অ্যাকটিভ ফোন বিক্রির অভিযোগ ড্যাজলের বিরুদ্ধে

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

স্মার্টফোন অর্থায়নে আড়াই কোটি ডলার পর্যন্ত ঋণসুবিধা পেল সহজমোবাইল
প্রযুক্তি পরামর্শ

স্মার্টফোন অর্থায়নে আড়াই কোটি ডলার পর্যন্ত ঋণসুবিধা পেল সহজমোবাইল

বাংলাদেশে আর্থিক সেবাবঞ্চিত মানুষের স্মার্টফোন কেনায় অর্থায়ন বাড়াতে...

উষ্ণতার পাশাপাশি ঘরের সৌন্দর্যে কম্ফোর্টার

উষ্ণতার পাশাপাশি ঘরের সৌন্দর্যে কম্ফোর্টার

তরুণ উদ্যোক্তা উন্নয়নে মুন্সীগঞ্জে সিটি ব্যাংকের ‘উদ্যোগ’ কর্মসূচি ও বিশেষায়িত ঋণ সুবিধা চালু

তরুণ উদ্যোক্তা উন্নয়নে মুন্সীগঞ্জে সিটি ব্যাংকের ‘উদ্যোগ’ কর্মসূচি ও বিশেষায়িত ঋণ সুবিধা চালু

টেকজুমে সংবাদ প্রকাশের পর ড্যাজল থেকে আইফোন ১৮ প্রো ম্যাক্স রিপ্লেসমেন্ট পেলেন রোকন

টেকজুমে সংবাদ প্রকাশের পর ড্যাজল থেকে আইফোন ১৮ প্রো ম্যাক্স রিপ্লেসমেন্ট পেলেন রোকন

মাসের সবচেয়ে পঠিত

২৪ মাসের গ্যারান্টি নিয়েও সেবা নেই, ড্যাজলের বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

৭৯৭ টাকা দিয়ে ২৪ মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, নষ্ট ইয়ারবাড বদলে দিচ্ছে না ড্যাজল

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

ড্যাজলের বিরুদ্ধে ইনঅ্যাকটিভ দাবি করে অ্যাকটিভ স্যামসাং ফোন বিক্রির অভিযোগের ইনভয়েস ও কথোপকথনের স্ক্রিনশট

Care+ নিয়েও মিলছে না সেবা, ড্যাজল-এর বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

15 June 2021

ই-কমার্সে সম্ভাবনাময় মাদারীপুর জেলার হোগলাপাটি

Techzoom.TV |
TechzoomTV