Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

মুন্সিগঞ্জের ঐতিহ্যবাহী,শীতলপাটি

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Friday, 18 June 2021
মুন্সিগঞ্জের ঐতিহ্যবাহী,শীতলপাটি
Share on FacebookShare on Twitter

কলকারখানার যুগে পাটি মানেই প্লাস্টিকের তৈরি,যা মাদুর নামে ও পরিচিত।এই প্লাস্টিকের ভীড়ে এখনো দেশের বিভিন্ন জেলার মানুষ ধরে রেখেছে,হাতে বোনা শীতল পাটির ঐতিহ্য। তার মধ্যে একটি জেলা হচ্ছে মুন্সিগঞ্জ।

মুন্সিগঞ্জ জেলা নানা রকমের পাটিশিল্পের জন্য বিখ্যাত।তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে শীতল পাটি।

মুন্সিগঞ্জ জেলার সিরাজদিখান উপজেলার বিভিন্ন ইউনিয়ন,টংগীবাড়ি উপজেলার কয়েকটি ইউনিয়ন এখনো পাটি বুনন শিল্পের ঐতিহ্য ধরে রেখেছে।

সিরাজদিখান উপজেলার ইছাপুরা ইউনিয়ন,বয়রাগাদি ইউনিয়ন,জৈনসার ইউনিয়ন,মালখানগর ইউনিয়ন এর কয়েকটি গ্রাম থেকে প্রায় ১৪৪ টি পরিবার পাটিশিল্পের সাথে জড়িত।

টংগীবাড়ি উপজেলা থেকে আব্দুল্লাপুর ইউনিয়নের পাইকপাড়া গ্রামের থেকেও প্রায় ৭০ টির ও বেশি পরিবার এই শিল্পের সাথে জড়িত।লোকমুখে শুনা যায়,পাইকপাড়ার পাইট্টাল বাড়ি এ জেলার সর্ব বৃহৎ পাটি উৎপাদনকারী এলাকা হিসেবে পরিচিত।

এইসব এলাকায় পরিবারের প্রধান উপার্জনক্ষম পুরুষগুলো পাটি শিল্পকে আগলে রেখেই জীবিকা নির্বাহ করছে।নারীরাও এইক্ষেত্রে পিছিয়ে নেই।সংসারের কাজের ফাকে ফাকে তারাও পাটি তৈরির কাজে হাত লাগাচ্ছে।

তাদের উৎপাদিত পাটিশিল্পের মধ্যে রয়েছে মনোরম কারূকার্য করা শীতলপাটি,সাধারন পাটি,পাটির ব্যাগ,জুতা ,ছোট চট,বড় চট ইত্যাদি।পাটি তৈরির মূল কাচামাল মোতরা বা পাইত্রা তারা সংগ্রহ করে আনেন সিলেট থেকে। বছরে ২/৩ বার তারা কাচামাল সংগ্রহ করে থাকেন।বিভিন্ন প্রকিয়াজাত করে এই কাচামাল আসতে সময় লাগে দেড়-দুই মাস।স্থানীয়দের মতে পাটি বুনন এর উত্তম সময় হচ্ছে মাঘ-ফাল্গুন মাস।এবং সে পাটি বিক্রির উত্তম সময় হচ্ছে বৈশাখ মাস।

টংগীবাড়ি উপজেলার আব্দুল্লাপুর বাজারে জেলার পাটি বিক্রির সবচেয়ে বড় হাট বসে।প্রতি সপ্তাহে এই হাট থেকে লাখ টাকার পাটিও বিক্রি হয়। নারায়নগঞ্জ,ঢাকা সহ বিভিন্ন জেলা থেকে মানুষ আসে এই হাট থেকে পাইকারী দামে পাটি কেনার জন্য।

প্রতিটা পাটির মূল্য আকারভেদে ২৫০ থেকে ৮০০ টাকা পর্যন্ত হয়ে থাকে।শীতপাটির মূল্য এর চেয়ে আরো তিনগুন বেশি।
এক একটা পাটি তৈরি করতে ২ থেকে ৮ দিন পর্যন্ত সময় লাগে।
এত পরিশ্রমের পর ও প্রতিটা পাটিতে লাভ আসে মাত্র ১৫০ টাকার মত।

পাটিশিল্পের এত সম্ভাবনা থাকলেও,লাভের অংশ কম থাকায় পরিবার এর খরচ চালাতে হিমশিম খাচ্ছে পাটিশিল্পের কর্মীরা।তাদের মতে,বিক্রির পরিমান আরো বেড়ে গেলে গড়ে তাদের আয় আরো বেশি আসবে এই শিল্প থেকে।

শীতলপাটির গ্রহনযোগ্যতা সবসময়েই বেশি।শীতলপাটি মানেই এক প্রকার প্রশান্তি,আবেগ।গ্রামঞ্চলে শীতলপাটির এত বুনন, উৎপাদন দেখা গেলেও শহরে দেখা যায়না খুব একটা।তাই শহরের মানুষের কাছে শীতলপাটির আকাঙ্ক্ষা,গ্রহনযোগ্যতা তূলনামূলক বেশি।
একি অবস্থা উচ্চবিত্তদের ক্ষেত্রেও। অনেক উচ্চবিত্ত,রুচিশীল পরিবার শীতলপাটিকে ওয়ালম্যাট হিসেবেও বাড়িতে সাজিয়ে রাখেন।ইদাদিং পাটি দিয়ে তৈরি গয়না,হাত ব্যাগ,জুতার কিছু ফিউশন দেখা যাচ্ছে,এই সকল পণ্যের যত বেশি প্রচার হবে তত বেশি গ্রহনযোগ্যতা বাড়বে।তাছাড়া এখনো হিন্দুসম্প্রদায় বিয়ে মানেই শীতলপাটি লাগবে।

এই সকল উচ্চবিত্ত,রুচিশীল মানুষদের কাছে শীতলপাটির গ্রহনযোগ্যতা আরো বাড়াতে ই-কমার্স বেশ ভূমিকা রাখবে।
ই-কমার্স খাতে শীতলপাটির প্রচার,প্রসার যত বাড়বে,তত মানুষ এর প্রতি ঝুকবে।পাশাপাশি প্লাস্টিকের তৈরির মাদুরের গ্রহনযোগ্যতাও কমাতে শুরু করবে।প্লাস্টিকের তৈরি দ্রব্য মানেই পরিবেশের ভারসম্য নষ্ট হওয়া।

ই-কমার্স খাতে শীতলপাটি সহ বিভিন্ন পাটির সম্ভাবনা একই সাথে দেশীয় পণ্য প্রচার,কর্মীদের আর্থিক উন্নতি,রুচিশীল দের চাহিদা নিবারন,পরিবেশের ভারসম্য রক্ষায় বেশ ভূমিকা রাখবে।

ফারিয়া ওমর ঝুমুর
মুন্সিগঞ্জ জেলা প্রতিনিধি,টেকজুম.টিভি
ওনার অফ কারূঘর জুয়েলারি

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

বিশ্বজুড়ে ইসরায়েলি দূতাবাসে হামলার হুমকি ইরানের
বিবিধ

বিশ্বজুড়ে ইসরায়েলি দূতাবাসে হামলার হুমকি ইরানের

ইউনিলিভার ও কেওক্রাডংয়ের উদ্যোগে সেন্টমার্টিনে ‘কোস্টাল ক্লিনআপ’
বিবিধ

ইউনিলিভার ও কেওক্রাডংয়ের উদ্যোগে সেন্টমার্টিনে ‘কোস্টাল ক্লিনআপ’

বিসিএস কম্পিউটার সিটিতে সংবাদ সম্মেলনে সাংবাদিক হেনস্থা
বিবিধ

বিসিএস কম্পিউটার সিটিতে সংবাদ সম্মেলনে সাংবাদিক হেনস্থা

বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের আয়োজনে অনুষ্ঠিত হলো ৩য় বাংলাদেশ সি-স্যুট অ্যাওয়ার্ডস ও ৮ম লিডারশিপ সামিট
বিবিধ

বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের আয়োজনে অনুষ্ঠিত হলো ৩য় বাংলাদেশ সি-স্যুট অ্যাওয়ার্ডস ও ৮ম লিডারশিপ সামিট

আইসিটি এমপ্লোয়ি সোসাইটি অব বাংলাদেশের নতুন কেন্দ্রীয় কমিটি গঠিত
বিবিধ

আইসিটি এমপ্লোয়ি সোসাইটি অব বাংলাদেশের নতুন কেন্দ্রীয় কমিটি গঠিত

শামসুর রহমান শরীফের মৃত্যুতে টেলিযোগাযোগ মন্ত্রীর শোক
বিবিধ

শামসুর রহমান শরীফের মৃত্যুতে টেলিযোগাযোগ মন্ত্রীর শোক

Load More

ট্রেন্ডিং টপিক

ইন্টারনেটের মোট কনটেন্টের মাত্র ০.১ শতাংশ বাংলায়: বিটিআরসি চেয়ারম্যান
প্রযুক্তি সংবাদ

ইন্টারনেটের মোট কনটেন্টের মাত্র ০.১ শতাংশ বাংলায়: বিটিআরসি চেয়ারম্যান

১০০ ওয়াট ফাস্ট চার্জিং নিয়ে আসছে Redmi K100, মিলল ৩সি সনদ
প্রযুক্তি সংবাদ

১০০ ওয়াট ফাস্ট চার্জিং নিয়ে আসছে Redmi K100, মিলল ৩সি সনদ

Pickaboo-এর বিরুদ্ধে ভুল পণ্য সরবরাহের অভিযোগ, দেড় মাসেই নষ্ট আইপিএস
ই-কমার্স

Pickaboo-এর বিরুদ্ধে ভুল পণ্য সরবরাহের অভিযোগ, দেড় মাসেই নষ্ট আইপিএস

বিসিএস পোস্টাল অ্যাসোসিয়েশনের সভাপতি আবু তালেব ও সম্পাদক ওমর ফারুক
প্রযুক্তি সংবাদ

বিসিএস পোস্টাল অ্যাসোসিয়েশনের সভাপতি আবু তালেব ও সম্পাদক ওমর ফারুক

সপ্তাহের সবচেয়ে পঠিত

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

যমুনা ফিউচার পার্ক

চোরাই আইফোন বিক্রির অভিযোগ যমুনা ফিউচার পার্কের ‘এপেল হট’র বিরুদ্ধে

চোরাই ফোন উদ্ধার করে বিপাকে পুলিশ

চোরাই ফোন উদ্ধার করে বিপাকে পুলিশ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

স্যামসাং গ্যালাক্সি এস২৬ উন্মোচিত
প্রযুক্তি সংবাদ

যেসব স্যামসাং গ্যালাক্সি ফোনে আসতে পারে অ্যান্ড্রয়েড ১৭ আপডেট

স্যামসাংয়ের পরবর্তী সফটওয়্যার আপডেট নিয়ে গ্যালাক্সি ব্যবহারকারীদের আগ্রহ...

বিসিএস পোস্টাল অ্যাসোসিয়েশনের সভাপতি আবু তালেব ও সম্পাদক ওমর ফারুক

বিসিএস পোস্টাল অ্যাসোসিয়েশনের সভাপতি আবু তালেব ও সম্পাদক ওমর ফারুক

ইন্টারনেটের মোট কনটেন্টের মাত্র ০.১ শতাংশ বাংলায়: বিটিআরসি চেয়ারম্যান

ইন্টারনেটের মোট কনটেন্টের মাত্র ০.১ শতাংশ বাংলায়: বিটিআরসি চেয়ারম্যান

বাংলাদেশে আসুস আরওজির ২০ বছর পূর্তি, নতুন পাঁচটি গেমিং ল্যাপটপ উন্মোচন

বাংলাদেশে আসুস আরওজির ২০ বছর পূর্তি, নতুন পাঁচটি গেমিং ল্যাপটপ উন্মোচন

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

18 June 2021

মুন্সিগঞ্জের ঐতিহ্যবাহী,শীতলপাটি

Techzoom.TV |
TechzoomTV