Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ল্যাপটপ বন্ধ করার সঠিক

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
মঙ্গলবার, ৫ মার্চ ২০১৯
Share on FacebookShare on Twitter

বিশ্বে মোটামুটি দুই ধরনের মানুষ আছে: কিছু মানুষ প্রতিরাতে ল্যাপটপ বন্ধ করে ঘুমায় এবং কিছু মানুষ বন্ধ না করেই রেখে দেয়। চার্জ ধরে রাখতে এবং হার্ডওয়্যার নষ্ট হওয়া থেকে বাঁচতে কোনটি ভালো তা নিয়ে হয়তো নানা রকম বক্তব্য শুনে থাকবেন। আজ আমরা সে বিষয়টি পরিষ্কার জানবো।

কম্পিউটার অব্যবহৃত অবস্থার তিনটি লেভেল থাকে: স্লিপ, হাইবারনেট এবং শাট ডাউন।

ইলেকট্রনিক্স প্রতিষ্ঠান গিক স্কোয়াডের কর্মকর্তা ডেরেক মেস্টার বলেন, স্লিপ মোডে কম্পিউটার কাজ করা বন্ধ করে দেয়, তবে এর আগে আপনি যে কাজ করছিলেন তা সংরক্ষণ করে রাখে, যেন আপনি ফিরে এসে আবার আগের জায়গা থেকেই কাজ শুরু করতে পারেন। হাইবারনেট মোডও একই কাজ করে। শুধু দীর্ঘ সময়ের জন্য বন্ধ হওয়া এবং কম শক্তি খরচের জন্য তুলনামূলক বেশি প্রোগ্রাম বন্ধ করে।

প্রযুক্তি পণ্য সার্ভিসিং প্রতিষ্ঠান স্টেমোবাইলের কারিগরি কর্মকর্তা ব্র্যাড নিকোলস বলেন, এই দুই মোডে মূল যে পার্থক্যটা দেখা যায় সেটি হলো, কম্পিউটার পুনরায় চালু করার সময়টা। স্লিপ মোডে কম্পিউটারের মাউস নড়াচড়া করলে কয়েক সেকেন্ডের মধ্যেই সেটি চালু হয়ে যাবে। তবে হাইবারনেট মোড থেকে ফিরে আসতে কয়েক মিনিটও লাগতে পারে। আর শাট ডাউন মোড মানে কম্পিউটারটি সম্পূর্ণরূপে বন্ধ হয়ে গেছে এবং আর কোনোভাবে চার্জও খরচ হচ্ছে না। ডিভাইস সঠিক নিয়মে চার্জ দিলে এর ব্যাটারি বেশি স্থায়ী হয়।

আপনি হয়তো শুনেছেন, শাট ডাউন এবং বুট আপের সময় সিস্টেমে স্বাভাবিকের চেয়ে বেশি চাপ পড়ার কারণে কম্পিউটার অনেক বেশি শক্তি ব্যবহার করে। এটা পুরোনো মডেলগুলোর ক্ষেত্রে সত্য হতে পারে, তবে আধুনিক কম্পিউটারে কোনও সমস্যাই নয়।

মেস্টার বলেন, আপনি পুরোনো কম্পিউটারে পাখা ঘোরার জোরালো শব্দের কথা মনে করতে পারেন, তবে নতুন মডেলগুলোতে আধুনিক যন্ত্রাংশ ব্যবহার করা হচ্ছে। নতুন প্রযুক্তি কম্পিউটার শাটডাউন দেওয়ার পদ্ধতিকে আরো সহজ করে তুলেছে।

তিনি বলেন, ‘আধুনিক কম্পিউটার ব্যবহারের চেয়ে আসলে চালু হওয়া বা শাটডাউনে খুব বেশি শক্তি লাগে না।’

স্লিপ মোড কম্পিউটার শাটডাউনের তুলনায় হয়তো একটু বেশি শক্তি খরচ করে, তবে পার্থক্যটা একেবারেই নগণ্য। এতে হয়তো এক ডলারের মতো বিদ্যুৎ বিল বাঁচতে পারে বলে মনে করেন মেস্টার। তিনি বলেন, ‘আপনি যদি খরচ কমানোর কথাই চিন্তা করেন, তাহলে যখন ল্যাপটপ ব্যবহার করছেন না সেময়টায় চার্জার খুলে ফেলুন বা প্রিন্টারটা বন্ধ করে রাখুন।’

মেস্টার বলেন, আপনাকে যদি কম্পিউটার ছেড়ে বারবার উঠতে হয়, তবে স্লিপ মোডে রেখে যেতে পারেন। এতে আপনার কাজ সংরক্ষিত থাকবে, কোনো ক্ষতিও হবে না।

যদি ল্যাপটপ বেশিরভাগ রাতেই স্লিপ মোডে রাখেন, তবে সপ্তাহে অন্তত একবার হলেও সেটি শাটডাউন করা উচিৎ বলে মনে করেন নিকোলস এবং মেস্টার দুজনেই। কম্পিউটার যত বেশি ব্যবহার করবেন, ব্যাকগ্রাউন্ডে ক্যাশেড কপি থেকে তত বেশি অ্যাপ্লিকেশন চলতে থাকবে।

নিকোলস বলেন, কিছু জিনিস রিসেট করতে হবে যাতে তারা সবসময় না চলে। তিনি বলেন, ‘এটি একেবারেই সময়নির্ভর। আপনি যত বেশি কম্পিউটার ব্যবহার করবেন, ততই ধীর হয়ে যাবে।’

এছাড়া, সপ্তাহে একবার শাটডাউন ডাউনের মাধ্যমে সিস্টেমে বাগ এড়ানো যায়। নিকোলস বলেন, কম্পিউটারে এমন কিছূ সমস্যা আছে যেগুলো একটি সাধারণ রিসেট-এর মাধ্যমেই সংশোধন করা যায়। আর এটি একটি অভ্যাসে পরিণত করতে পারলে ওইসব সমস্যা কুঁড়িতেই বিনষ্ট হবে।

তথ্যসূত্র : রিডার্স ডাইজেস্ট

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: ল্যাপটপ

এই বিভাগ থেকে আরও পড়ুন

বিশুদ্ধ অক্সিজেন এর প্রাণকেন্দ্র চট্টগ্রামের “বাটালি হিল”
বিবিধ

বিশুদ্ধ অক্সিজেন এর প্রাণকেন্দ্র চট্টগ্রামের “বাটালি হিল”

কুষ্টিয়ায় ওয়ালটনের পৃষ্ঠপোষকতায় দিনব্যাপী ফুটবল টূর্নামেন্ট অনুষ্ঠিত
বিবিধ

কুষ্টিয়ায় ওয়ালটনের পৃষ্ঠপোষকতায় দিনব্যাপী ফুটবল টূর্নামেন্ট অনুষ্ঠিত

প্রযুক্তি বাজার

হুয়াওয়ের নতুন দুই স্মার্টফোন উন্মোচন

বগুড়ার ই-কমার্স এবং এর সম্ভাবনা
ই-কমার্স

বগুড়ার ই-কমার্স এবং এর সম্ভাবনা

ইরানের নেতৃত্ব ও শক্তি ধ্বংস না হওয়া পর্যন্ত যুদ্ধ চলবে
বিবিধ

ইরানের নেতৃত্ব ও শক্তি ধ্বংস না হওয়া পর্যন্ত যুদ্ধ চলবে

আবারও বিধ্বস্ত ভারতের গর্ব ‘তেজস’: নির্ভরযোগ্যতা নিয়ে বড় প্রশ্ন
বিবিধ

আবারও বিধ্বস্ত ভারতের গর্ব ‘তেজস’: নির্ভরযোগ্যতা নিয়ে বড় প্রশ্ন

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

ট্রেন্ডিং টপিক

ইনস্টাগ্রামে মেটার নতুন এআই টুল নিয়ে উদ্বেগ
প্রযুক্তি সংবাদ

ইনস্টাগ্রামে মেটার নতুন এআই টুল নিয়ে উদ্বেগ

স্মার্টফোনের ফ্রেমে সরু দাগ কেন থাকে? আপনার ফোনে আছে কি
প্রযুক্তি সংবাদ

স্মার্টফোনের ফ্রেমে সরু দাগ কেন থাকে? আপনার ফোনে আছে কি

করোনাভাইরাসের বিরুদ্ধে লড়বে সুপারকম্পিউটার!
প্রযুক্তি সংবাদ

বিশ্বের শীর্ষে চীনের ‘লাইনশাইন’ সুপারকম্পিউটার!

৮০০০ এমএএইচ ব্যাটারি ও ১৪৪ হার্জ স্ক্রিন নিয়ে এলো রিয়েলমি নারজো ১০০এক্স
নির্বাচিত

৮০০০ এমএএইচ ব্যাটারি ও ১৪৪ হার্জ স্ক্রিন নিয়ে এলো রিয়েলমি নারজো ১০০এক্স

সপ্তাহের সবচেয়ে পঠিত

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

যমুনা ফিউচার পার্কের মোবাইল বাজ বিডি’র বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

যমুনা ফিউচার পার্কের মোবাইল বাজ বিডি’র বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

৫৫০০ টাকা পর্যন্ত কমতে পারে মোবাইল ফোনের দাম, কার্যকর শিগগির

মোবাইলের দাম বৃদ্ধিতে বিপাকে মধ্যবিত্ত ক্রেতারা

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

শর্তসাপেক্ষে এনভিডিয়ার উন্নত এআই চিপ কেনার অনুমতি পেল ডিপসিক
পাঁচমিশালি

চীনের বাজারে এনভিডিয়ার শক্তিশালী এইচ২০০ এআই চিপ সরবরাহ শুরু

মার্কিন যুক্তরাষ্ট্রের অন্যতম শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠান এনভিডিয়ার তৈরি...

দুই সমান শক্তির দলের লড়াই হবে, ফাইনাল নিয়ে মেসি

দুই সমান শক্তির দলের লড়াই হবে, ফাইনাল নিয়ে মেসি

বিক্রি কমে যাওয়ায় ফোনের ব্যবসা বন্ধ করতে চলছে ওয়ানপ্লাস

যুক্তরাষ্ট্র ও ইউরোপের বাজার ছাড়ছে ওয়ানপ্লাস, বন্ধ হচ্ছে নতুন পণ্যের উন্মোচন

পিক্সেল ১১ সিরিজের টিজার প্রকাশ গুগলের

পিক্সেল ১১ সিরিজের টিজার প্রকাশ গুগলের

মাসের সবচেয়ে পঠিত

সস্তা স্মার্টফোন এখন বিলাসিতা: বৈশ্বিক মেমোরি সংকটে বিপাকে বাংলাদেশের বাজেট ক্রেতারা

২০ থেকে ৩০ হাজারের মধ্যে সেরা ৯ স্মার্টফোন

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

যমুনা ফিউচার পার্কের মোবাইল বাজ বিডি’র বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

যমুনা ফিউচার পার্কের মোবাইল বাজ বিডি’র বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

০৫ মার্চ ২০১৯

ল্যাপটপ বন্ধ করার সঠিক

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix