Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

টিভির প্যানেলে চার বছরের গ্যারান্টি দিচ্ছে মার্সেল

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
রবিবার, ১০ মার্চ ২০১৯
Share on FacebookShare on Twitter

টেলিভিশনের প্যানেলে চার বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টির ঘোষণা দিয়েছে দেশীয় ব্র্যান্ড মার্সেল। চলতি বছরের ২ মার্চ থেকে এই সিদ্ধান্ত কার্যকর হয়েছে। এখন থেকে ৩২ ইঞ্চি বা তদুর্ধ্ব আকারের এলইডি টেলিভিশন কেনার পর চার বছরের মধ্যে প্যানেলে কোনো সমস্যা হলে গ্রাহকদের বিনামূল্যে প্যানেল পাল্টে দেয়া হবে। টিভির উচ্চগুণগতমান নিশ্চিত হওয়ার আত্মবিশ্বাসে এই ঘোষণা দেয় মার্সেল।

রোববার (১০ মার্চ ২০১৯) রাজধানীর বসুন্ধরায় মার্সেল করপোরেট অফিসের সম্মেলন কক্ষে আয়োজিত এক ডিক্লারেশন প্রোগ্রামে এই বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেয়া হয়। অনুষ্ঠানে জানানো হয়, এর পাশাপাশি মার্সেলের যেকোনো মডেলের এলইডি টিভিতে রয়েছে ছয় মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি। থাকছে ৫ বছরের ফ্রি বিক্রয়োত্তর সেবাও।

ডিক্লারেশন প্রোগ্রামে উপস্থিত ছিলেন মার্সেলের নির্বাহী পরিচালক ইভা রিজওয়ানা, মো. হুমায়ূন কবির, আমিনুল ইসলাম খান (আমিন খান), হেড অব সেলস ড. সাখাওয়াত হোসেন এবং হেড অব সার্ভিস মুজাহিদুল ইসলাম।

এতে জানানো হয়, বিশ্বমানের মার্সেল এলইডি টিভি তৈরি হয় গাজীপুরের চন্দ্রায় নিজস্ব কারখানায়। এজন্য বিশাল বিনিয়োগের মাধ্যমে বিশ্বের লেটেস্ট প্রযুক্তির মেশিনারিজ স্থাপন করা হয়েছে। গড়ে তোলা হয়েছে বৃহৎ টেলিভিশন গবেষণা ও উন্নয়ন বিভাগ। যেখানে উচ্চ-শিক্ষিত, মেধাবী ও দক্ষ প্রকৌশলীরা মার্সেল টিভির মান উন্নয়নে উন্নত বিশ্বের সঙ্গে পাল্লা দিয়ে কাজ করে যাচ্ছেন।

অনুষ্ঠানে মার্সেলের নির্বাহী পরিচালক এবং হেড অব সেলস ড. সাখাওয়াত হোসেন জানান, ৩২ ইঞ্চি থেকে শুরু করে ৫৫ ইঞ্চি পর্যন্ত স্মার্ট এবং নন-স্মার্ট টেলিভিশনের প্যানেলের ক্ষেত্রে বর্ধিত এই গ্যারান্টি সুবিধা মিলবে। আর ২০ থেকে ২৮ ইঞ্চি টিভির প্যানেলে ২ বছরের গ্যারান্টি থাকবে।

তিনি আরো জানান, বর্তমানে স্থানীয় বাজারে মার্সেলের রয়েছে ৩২, ৩৯, ৪৩, ৪৯ এবং ৫৫ ইঞ্চির ১২টি বৈচিত্র্যময় মডেলের এলইডি টেলিভিশন। যেগুলোর দাম ১৭,৫০০ টাকা থেকে ৫৯,৯০০ টাকার মধ্যে। এছাড়াও রয়েছে ৩২ থেকে ৪৩ ইঞ্চি পর্যন্ত ৫ মডেলের স্মার্ট টেলিভিশন। যা মিলবে ২২,৯০০ থেকে ৪৪,৯০০ টাকার মধ্যে। আর ২০ থেকে ২৮ ইঞ্চি পর্যন্ত ১০ মডেলের মার্সেল টিভি পাওয়া যাচ্ছে মাত্র ১১,৯০০ টাকা থেকে ১৬,৯০০ টাকার মধ্যে।

মার্সেলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর চিত্রনায়ক আমিন খান বলেন, সাশ্রয়ী দামে উচ্চমানের টেলিভিশন দিয়ে এরইমধ্যে গ্রাহকদের আস্থা ও মন জয় করেছে মার্সেল। দেশের বাজারে মার্সেল এখন দ্রুত বর্ধনশীল ব্র্যান্ড। টেলিভিশন প্যানেলের গ্যারান্টি সুবিধা চার বছরে উন্নীত করায় মার্সেলের প্রতি গ্রাহকদের আস্থা আরও বৃদ্ধি পাবে।

মার্সেলের হেড অব সার্ভিস মুজাহিদুল ইসলাম বলেন, এলইডি টিভির সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে প্যানেল। টিভির মোট ব্যয়ের ৬০ শতাংশই লাগে প্যানেলে। প্যানেল ক্ষতিগ্রস্থ হলে গ্রাহককে গুণতে হয় মোটা অঙ্কের অর্থ। বাজারে আমদানিকৃত অখ্যাত ব্র্যান্ডের এলইডি টিভি কিনে গ্রাহকরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। কারণ এসব টিভিতে বেশিরভাগ সময়েই ব্যবহার করা হয় নিম্নমানের প্যানেল।

আইএসও ক্লাস সেভেন ডাস্ট ফ্রি ক্লিন রুমে অত্যাধুনিক প্রযুক্তির এইচএডিএস (হাই অ্যাডভান্স সুপার ডাইমেনশন সুইচ) এবং আইপিএস (ইন প্ল্যান সুইচিং) প্যানেল তৈরি করে মার্সেল। যা গুণগত মান ও দীর্ঘস্থায়িত্ব নিশ্চিত করে। এর ফলে দর্শকরা পান লার্জ ভিউয়িং অ্যাঙ্গেল এবং হাই কন্ট্রাস্ট পিকচার। সেইসঙ্গে মার্সেল টিভি ব্যাপক বিদ্যুৎ সাশ্রয়ী।

উল্লেখ্য, মার্সেল টিভিতে উচ্চমানের ছবি ও শব্দের গুণগতমান নিশ্চিত করতে ডাইনামিক নয়েজ রিডাকশন, মোশন পিকচার, সর্বোচ্চ ফ্রেম রেট, ডলবি ডিজিটাল সাউন্ড সিস্টেম সমৃদ্ধ নিজস্ব ডিজাইনের উন্নত প্রযুক্তির মাদারবোর্ড ব্যবহার করা হচ্ছে।

উৎপাদন পর্যায়ে নিজস্ব কারখানায় কঠোরভাবে মান নিয়ন্ত্রণ করা হচ্ছে। সাশ্রয়ী মূল্যে এলইডি টিভি বাজারজাত করায় বিক্রিও হচ্ছে বেশি। অধিক উৎপাদনের ফলে কমে যাচ্ছে উৎপাদন খরচ। যার সুফল পাচ্ছেন ক্রেতারা। তারা আরো সাশ্রয়ী মূল্যে দেশে তৈরি বিশ্বমানের এলইডি টেলিভিশন কিনতে পারছেন।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: মার্সেল

এই বিভাগ থেকে আরও পড়ুন

অনির্দিষ্টকালের জন্য দেশের সব ভারতীয় ভিসা সেন্টার বন্ধ
বিবিধ

অনির্দিষ্টকালের জন্য দেশের সব ভারতীয় ভিসা সেন্টার বন্ধ

বিবিধ

শীর্ষ ব্যান্ডগুলোর পছন্দের তালিকায় ‘ওরাকল ডাটাবেজ’

টাঙ্গাইল এর সম্ভাবনাময় পণ্য হতে পারে পেয়ারা
বিবিধ

টাঙ্গাইল এর সম্ভাবনাময় পণ্য হতে পারে পেয়ারা

ফেসবুকে দেশি শাড়ির ওয়েভ || পঞ্চম পর্ব
বিবিধ

ফেসবুকে দেশি শাড়ির ওয়েভ || পঞ্চম পর্ব

বিবিধ

আজ বাজারে আসছে পি সিরিজের ৩ ফোন

জুলাই সনদ কেন অসাংবিধানিক নয়, রুল জারি
বিবিধ

জুলাই সনদ কেন অসাংবিধানিক নয়, রুল জারি

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

ট্রেন্ডিং টপিক

ভর্তি না নেওয়ায় ১৪৭ ডিপ্লোমা প্রতিষ্ঠানে শোকজ
শিক্ষা ও ক্যাম্পাস

ভর্তি না নেওয়ায় ১৪৭ ডিপ্লোমা প্রতিষ্ঠানে শোকজ

রাতে ঘুমের মধ্যে ব্লাস্ট করতে পারে এসি! বিপদ এড়াতে আজই সাবধান হোন
প্রযুক্তি পরামর্শ

রাতে ঘুমের মধ্যে ব্লাস্ট করতে পারে এসি! বিপদ এড়াতে আজই সাবধান হোন

স্টার টেকের বিরুদ্ধে গ্রাহক হয়রানির পাহাড়: রিফান্ড জালিয়াতি ও ব্যবহৃত পণ্য বিক্রির অভিযোগ
প্রযুক্তি বাজার

স্টার টেক থেকে পণ্য কিনছেন, নাকি ঝামেলা?

ভ্রমণের আনন্দ ও নিরাপত্তা বাড়াতে সঙ্গে রাখুন এই ৭টি স্মার্ট গ্যাজেট
কিভাবে করবেন

ভ্রমণের আনন্দ ও নিরাপত্তা বাড়াতে সঙ্গে রাখুন এই ৭টি স্মার্ট গ্যাজেট

সপ্তাহের সবচেয়ে পঠিত

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

সেরা ৫টি স্ন্যাপড্রাগন ৮ জেন ৫ ফোন

সেরা ৫টি স্ন্যাপড্রাগন ৮ জেন ৫ ফোন

চলতি মাসের ৮ তারিখে অফিশিয়ালি ফিরছে হুয়াওয়ে, স্মার্টফোন ও গ্যাজেটের পুর্ণাঙ্গ তালিকা প্রকাশ

চলতি মাসের ৮ তারিখে অফিশিয়ালি ফিরছে হুয়াওয়ে, স্মার্টফোন ও গ্যাজেটের পুর্ণাঙ্গ তালিকা প্রকাশ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

এআই গ্রহণে শীর্ষে এনভিডিয়া, পরে অ্যামাজন, মেটা: গবেষণা
নির্বাচিত

এআই গ্রহণে শীর্ষে এনভিডিয়া, পরে অ্যামাজন, মেটা: গবেষণা

আধুনিক বিশ্বে প্রতিটি প্রযুক্তি কোম্পানিই কৃত্রিম বুদ্ধিমত্তা বা...

সেই সাদা মহিষ এবার কাঁপাল ক্রিপ্টো মার্কেট

সেই সাদা মহিষ এবার কাঁপাল ক্রিপ্টো মার্কেট

সস্তা স্মার্টফোন এখন বিলাসিতা: বৈশ্বিক মেমোরি সংকটে বিপাকে বাংলাদেশের বাজেট ক্রেতারা

সস্তা স্মার্টফোন এখন বিলাসিতা: বৈশ্বিক মেমোরি সংকটে বিপাকে বাংলাদেশের বাজেট ক্রেতারা

৬৫০০এমএএইচ ব্যাটারিসহ আরও যা যা থাকছে মটোরোলার নতুন ফোনে

৬৫০০এমএএইচ ব্যাটারিসহ আরও যা যা থাকছে মটোরোলার নতুন ফোনে

মাসের সবচেয়ে পঠিত

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

৮ জিবি র‍্যামের সেরা ১৫ স্মার্টফোন

৮ জিবি র‍্যামের সেরা ১৫ স্মার্টফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

১০ মার্চ ২০১৯

টিভির প্যানেলে চার বছরের গ্যারান্টি দিচ্ছে মার্সেল

Techzoom.TV |
TechzoomTV