Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

কালের বিবর্তনে এক সময়কার পরিত্যাক্ত মাঠ এখন দৃষ্টিনন্দন পার্ক

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
মঙ্গলবার, ৫ অক্টোবর ২০২১
কালের বিবর্তনে এক সময়কার পরিত্যাক্ত মাঠ এখন দৃষ্টিনন্দন পার্ক
Share on FacebookShare on Twitter

“বাসা থেকে অফিস, অফিস থেকে বাসা” – ব্যস্ততাময় শহরে চাকরিজীবি মানুষগুলোর রেগুলার রুটিন অনেকটাই এরকম। মাঝে মাঝে সময় পেলে কিংবা অফিস থেকে একটু আগে বের হতে পারলে সংসারী মানুষগুলো ভিড় জমান শহরের বড় বড় কাঁচা বাজারগুলোতে। আর সাপ্তাহিক ছুটিগুলোও বাদ পরে না এই বাজারের রুটিন থেকে। এই ব্যস্ততার ভিড়ে শরীরের যত্ন নিতে ভুলেই যান শতকরা ৮০ ভাগ মানুষ, শতকরা ১০ ভাগ মানুষ প্রযাপ্ত জায়গার অভাবে শরীরচর্চা হতে বিরত থাকেন, বাকি ১০ ভাগ মানুষ হয় বাসার ছাঁদ কিংবা রাস্তার ফুটপাতকে বেছে নেন করেন ব্যায়াম বা শরীরচর্চার ক্ষেত্র হিসেবে। আর এই মানুষগুলোর জন্য আশীর্বাদ হয়ে এসেছে চট্টগ্রামের একসময়কার পরিত্যাক্ত মাঠ  ‘জাম্বুরী ফিল্ড’ বা ‘জাম্বুরী মাঠ’।

জাম্বুরী মাঠ চট্টগ্রামের সবচেয়ে বড় মাঠ হিসেবে পরিচিত। ১৯৪৯ সালে ১ লা জানুয়ারী চট্টগ্রামে পাকিস্তান ন্যাশনাল স্কোয়াট জাম্বুরী হয়েছিল। তখন আগ্রাবাদের ডাকাইত্যা বিল ভরাট করে এক বিশালাকার মাঠ তৈরি করা হয়। সেনাবাহিনী পূর্ব পাকিস্তান বিভাগের তৎকালীন জিওসি আইয়ূব খান জাম্বুরীর উদ্বোধন করেন। পূর্ব পাকিস্তান ও পশ্চিম পাকিস্তান স্কাউটরা এতে অংশ নেয়। এ কারণে পরবর্তীতে মাঠটি জাম্বুরী মাঠ নামে পরিচিতি পায়।

আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালের সামনাসামনি এই মাঠটি দিনের বেলা টুকটাক শিশু কিশোরদের খেলায় মেতে থাকলেও বিকেল পার হয়ে সন্ধ্যা নামতেই জায়গাটি পরিণত হতো ছিনতাইকারীদের স্বর্গরাজ্যে। গা ছমছম করতো মাঠটির পাশ দিয়ে যাতায়াত করতে। ফলে দীর্ঘ দিন পরিত্যক্ত ছিল প্রায় ১৬ একরের এই মাঠটির ১০ একর জায়গা। ঝোপ ঝাড়, জঙ্গল, মশা, সাপ-বিচ্ছুর অবাধ বিচরণ ছিল এতে। বাকী ৬ একর জায়গা জুড়ে গড়ে তোলা হয়েছে একটি শিশুপার্ক। তবে বিস্ময়কর ব্যাপার হলো ঐ সময়কার জরাজীর্ণ ও পরিত্যক্ত ওই ১০ একরের মাঠটি এখন পরিণত হয়েছে দৃষ্টিনন্দন এক পার্কে। মাঠের সাথে মিল রেখেই নামকরণ করা হয়েছে পার্কের। নাম তার জাম্বুরী পার্ক।

এখন সেই মাঠ জুড়ে নিয়নের আলোর খেলা। ২০১৮ সালের সেপ্টেম্বরেই উদ্ভোদন করা হয় পার্কটির।  সুদৃশ্য এই পার্কটিতে রয়েছে জগিং করার জন্য দুটি ওয়াকওকে, পার্কটিতে রয়েছে তিন ফুট গভীর ২টি কৃত্রিম লেক ও ২ টি পানির ফোয়ারা। আরো রয়েছে ৬ টি গেইট সহ ৪ টি গণশৌচাগার। এছাড়াও রয়েছে নানান বাহারী ফুলের সৌরভ। সন্ধ্যা হতে না হতেই ওয়াকওয়ের পাশ ধরেই জ্বলে উঠে ৫০০ এলইডি লাইট। প্রতি সেকেন্ডে বদলানো ফোয়ার বর্ণিল রং যেন দূর দূরান্ত থেকে আকৃষ্ট করে পথচারীদের।

পার্কটিতে রোপন করা হয়েছে ৬৫ প্রজাতির ১০ হাজার গাছের চারা। আছে পাঁচ শতাধিক দেশি-বিদেশি উদ্ভিদ। নিরাপত্তার জন্য বসানো হয়েছে ১৪টি ক্লোজসার্কিট ক্যামেরা। মাঠজুড়ে ছোট ছোট সবুজের ঝোঁপ। মাঝখানে দুটি ছাউনি। মাঠের প্রান্তে বিশ্রামের জন্য স্থায়ী বেঞ্চ। কৃত্রিম লেকগুলোর কিনারায় রয়েছে বসার জন্য দুই ধাপের তিনটি গ্যালারি। এমনকি লেকগুলোতে রয়েছে নানান প্রজাতির মাছ। আশেপাশের উঁচু ভবন থেকে পার্কটিকে চমৎকার দেখায়। লেকগুলোকে ভবনগুলোর উপর থেকে দেখলে মনে হয় একটি মানুষ যেন হাত -পা ছড়িয়ে নাঁচছে।

জাম্বুরি পার্কে শরীরচর্চার জন্য প্রশস্ত ও দীর্ঘ দুটি জগিং ট্র্যাক থাকায় এটি যেমন শরীরচর্চাকারীদের কাছে বেশ গ্রহণযোগ্যতা পেয়েছে, একইসঙ্গে এটি বিভিন্ন শ্রেণিপেশার মানুষের কাছে হয়ে উঠেছে  প্রশান্তির এক উন্মুক্ত উদ্যান।

ছুটির দিনসহ প্রতিদিন বিকাল ৪টা থেকে রাত ৮ টা পর্যন্ত বিভিন্ন শ্রেণিপেশার কৌতূহলী মানুষ বেড়াতে আসছেন জাম্বুরি পার্কে। ছুটির দিনগুলোতে থাকে উপচে পরা ভিড়। শিশু কিশোরদের লাফালাফি আর ছবি তোলার হিড়িক চলতে থাকার পাশাপাশি দেখা যায় ঘাসের উপর বসে আড্ডা দেয়া বন্ধুমহল, কপোত কপোতিদের হাত ধরে হাঁটাহাঁটি কিংবা স্ত্রী-সন্তান ও পরিবার-পরিজন নিয়ে আলোআঁধারির সৌন্দর্য্য উপভোগ করতে আসা দলে দলে মানুষের ভিড়।

এই সবের মাঝখানে চলে শরীর ফিট রাখার খসরত। একদল মানুষ যেন নেমে পরেন সুস্বাস্থ্য ধরে রাখার প্রতিযোগিতায়। এমনকি সকাল বেলায় পুরো পার্ক থাকে শরীরচর্চাকারীদের দখলে। যেহেতু এই এলাকার আশেপাশে শরীরচর্চার জন্য তেমন কোনো খোলা মেলা স্থান নেই, তাই এই পার্কটি রাতারাতি জনপ্রিয় হয়ে উঠে শরীরচর্চাকারীদের কাছে। জগিং করতে করতে সবাই দলে দলে এসে যোগ দেন পার্কে। সবচেয়ে বড় ব্যাপার হলো এই পার্কটিতে প্রবেশের জন্য কোনো ফি লাগে না, যার ফলে এটি সর্বসাধারণের কাছে বেশ দ্রুত গ্রহণযোগ্যতা পেয়েছে।

আগ্রাবাদ সরকারী বহুতলা কলোনি, সিডিএ আবাসিক এলাকা, ব্যাংক কলোনি, টিঅ্যান্ডটি কলোনি, পোস্ট অফিস কলোনিসহ ঘনবসতিপূর্ণ এলাকার পাশে এমন একটি খোলামেলা পার্ক সত্যিই সকলের জন্য একটি প্রশান্তির জায়গা। নির্মল পরিবেশে বসে দীর্ঘক্ষণ আড্ডা দেওয়ার মত এমন জায়গা নগরীতে দ্বিতীয়টি আর নেই।

জুলিয়া আফরোজ 

সত্ত্বাধিকারী – বর্ণিল রঙ্গন

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

তবে কি ড. মোশাররফ-ড. মঈন খানই পরবর্তী রাষ্ট্রপতি-স্পিকার?
বিবিধ

তবে কি ড. মোশাররফ-ড. মঈন খানই পরবর্তী রাষ্ট্রপতি-স্পিকার?

২০ মিনিটে ধ্বংস হতে পারে মার্কিন নৌবহর! চীনের হাইপারসোনিক এখন ইরানের হাতে
বিবিধ

২০ মিনিটে ধ্বংস হতে পারে মার্কিন নৌবহর! চীনের হাইপারসোনিক এখন ইরানের হাতে

বিবিধ

ল্যাপটপের বাজারদর

লক্ষ্মীপুর জেলা কামানখোলা জমিদার বাড়ি
বিবিধ

লক্ষ্মীপুর জেলা কামানখোলা জমিদার বাড়ি

মুন্সিগঞ্জের বিখ্যাত খাবার পাতক্ষীরা
বিবিধ

মুন্সিগঞ্জের বিখ্যাত খাবার পাতক্ষীরা

প্রথম টোল ফ্রি কল সেন্টার নম্বর চালু করলো ব্র্যাক ব্যাংক
বিবিধ

প্রথম টোল ফ্রি কল সেন্টার নম্বর চালু করলো ব্র্যাক ব্যাংক

Load More

ট্রেন্ডিং টপিক

২০২৬ সালের জুলাই মাসে কেনার জন্য সেরা ফিচারফোনগুলো
প্রযুক্তি সংবাদ

২০২৬ সালের জুলাই মাসে কেনার জন্য সেরা ফিচারফোনগুলো

বিশ্বব্যাপী স্মার্টফোন বিক্রি ১৩ বছরের মধ্যে সর্বনিম্নে
প্রযুক্তি সংবাদ

বিশ্বব্যাপী স্মার্টফোন বিক্রি ১৩ বছরের মধ্যে সর্বনিম্নে

জাপানে ক্রেডিট কার্ড নেটওয়ার্ক বিপর্যয়ে লেনদেন ব্যাহত
প্রযুক্তি সংবাদ

জাপানে ক্রেডিট কার্ড নেটওয়ার্ক বিপর্যয়ে লেনদেন ব্যাহত

যুক্তরাষ্ট্রে আরো ১০০ বিলিয়ন ডলার বিনিয়োগ টিএসএমসির
নির্বাচিত

যুক্তরাষ্ট্রে আরো ১০০ বিলিয়ন ডলার বিনিয়োগ টিএসএমসির

সপ্তাহের সবচেয়ে পঠিত

একীভূত হচ্ছে অপো-রিয়েলমি-ওয়ানপ্লাস: বিশ্ববাজারে ব্যবসা পুনর্গঠনে বড় সিদ্ধান্ত

একীভূত হচ্ছে অপো-রিয়েলমি-ওয়ানপ্লাস: বিশ্ববাজারে ব্যবসা পুনর্গঠনে বড় সিদ্ধান্ত

শিক্ষার্থীদের জন্য কম দামের ল্যাপটপ আনল লেনোভো

শিক্ষার্থীদের জন্য কম দামের ল্যাপটপ আনল লেনোভো

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

আইফোনের চেয়ে কেন দ্রুত দাম কমে স্যামসাং ফোনের?
প্রযুক্তি সংবাদ

আইফোনের চেয়ে কেন দ্রুত দাম কমে স্যামসাং ফোনের?

দীর্ঘস্থায়িত্ব, শক্তিশালী হার্ডওয়্যার কিংবা অত্যাধুনিক ক্যামেরা—কোনোদিক থেকেই অ্যাপলের...

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিত উত্তাল ভারত, সবর বলিউড তারকারাও

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিত উত্তাল ভারত, সবর বলিউড তারকারাও

দিল্লি অভিমুখে কৃষকদের যাত্রা, ভারত-মার্কিন বাণিজ্য চুক্তি নিয়ে উত্তেজনা

দিল্লি অভিমুখে কৃষকদের যাত্রা, ভারত-মার্কিন বাণিজ্য চুক্তি নিয়ে উত্তেজনা

তরুণদের আন্দোলনে উত্তাল ভারত

তরুণদের আন্দোলনে উত্তাল ভারত

মাসের সবচেয়ে পঠিত

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

একীভূত হচ্ছে অপো-রিয়েলমি-ওয়ানপ্লাস: বিশ্ববাজারে ব্যবসা পুনর্গঠনে বড় সিদ্ধান্ত

একীভূত হচ্ছে অপো-রিয়েলমি-ওয়ানপ্লাস: বিশ্ববাজারে ব্যবসা পুনর্গঠনে বড় সিদ্ধান্ত

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

যমুনা ফিউচার পার্কের মোবাইল বাজ বিডি’র বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

যমুনা ফিউচার পার্কের মোবাইল বাজ বিডি’র বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

০৫ অক্টোবর ২০২১

কালের বিবর্তনে এক সময়কার পরিত্যাক্ত মাঠ এখন দৃষ্টিনন্দন পার্ক

Techzoom.TV |
TechzoomTV