Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

মুন্সিগঞ্জের ঐতিহ্যবাহী ও আঞ্চলিক পিঠাপুলি

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
রবিবার, ১০ অক্টোবর ২০২১
মুন্সিগঞ্জের ঐতিহ্যবাহী ও আঞ্চলিক পিঠাপুলি
Share on FacebookShare on Twitter

অতিথিপরায়ন এবং ভোজনরসিক খ্যাত একটি জেলা হচ্ছে মুন্সিগঞ্জ জেলা। এ জেলার একদিকে যেমন রয়েছে অংসখ্য ঐতিহ্যবাহী খাবার আবার অন্যদিকে রয়েছে পিঠাপুলির জমজমাট সমাহার।শীতকালকে সামনে রেখে এই জমজমাট যেনো আরো দ্বীগুন হয়ে যায়।

মুন্সিগঞ্জ জেলায় বেশ কিছু ঐতিহ্যবাহী এবং আঞ্চলিক পিঠা রয়েছে। যার সাথে জড়িয়ে আছে গ্রামবাংলার ঐতিহ্য, জেলার সুনাম।

আমাদের আজকের আয়োজন সে সমস্ত পিঠাপুলির বিস্তারিত নিয়ে____

১।মোরগ সংসা পিঠা / মাংস পিঠা

মুন্সিগঞ্জ জেলার একটি পিঠা যার আঞ্চলিক নাম মোরগ সংসা পিঠা,তবে অনেকে একে মাংস পিঠা নামেও চিনে। কথিত আছে,অতীতে বাড়িতে নতুন জামাই আসলে,জামাই আদর করে গৃহপালিত মোরগ এর মাংস দিয়ে তৈরি করা হতো এই পিঠা। যার জন্য এটার নাম হয়ে যায় মোরগ সংসা পিঠা । যদিও যে কোন মাংস দিয়েই তৈরি করা যায় মাংস পিঠা।

২।কাটা পিঠাঃ
মুন্সিগঞ্জ জেলার আরেকটি ঐতিহ্যবাহী ও আঞ্চলিক পিঠার নাম কাটা পিঠা। এই পিঠার ভেতরে নারকেল এর পুর দেয়া হয়।এই পিঠার পুর টা নারিকেল কুচি,তিল গুড় অথবা চিনি দিয়ে তৈরি করা হয়।
কাটাপিঠা নামকরনের কারন, বাঁশ অথবা টিন কাটার দিয়ে কেটে নেয়া হয় বলে একে কাটা পিঠা বলে সাধারণত শরৎ কালে এই পিঠা তৈরির ধুম পরে যায় ঘরে ঘরে। তবে চাইলে সারাবছরই বানিয়ে খাওয়া যায়।

৩। বিবিখানা পিঠা
মুন্সিগঞ্জ জেলার বিখ্যাত পিঠা বিবিখানা পিঠা।
প্রাচীনকাল থেকেই এর জনপ্রিয়তা অনেক বেশি । সাহেব ও রাজ পরিবারে প্রথম এ পিঠার প্রচলন হয়। রাজ পরিবারের মেয়েরা তৈরি করতো এই পিঠা । যার কারনে বিবিখানা পিঠা নামে এটি প্রচলিত হয়।একটা সময় ব্যায়বহুল এই পিঠা তৈরি করা সব শ্রেনীর মানুষের সম্ভব হতো না। শুধু রাজপরিবারে ও উচ্চ বিত্তরাই এই পিঠার স্বাদ গ্রহন করতে পারতো।

৪।ছেই পিঠাঃ

পিঠার নাম অদ্ভুত হলেও খেতে অসাধারণ একটি পিঠা যার নাম ছেই পিঠা। এটা মুলত নারিকেল দিয়ে তৈরি । নারেকল পুর চিনি/ গুড় দিয়ে ভালো করে পাক দিয়ে বা তাল বেধে তৈরি করতে হয়। তার পর পুরটা ছোট ছোট আকারে লম্বা করে বানিয়ে নিতে হয়। সেই পুরটা আতপ চালের আটার পাতলা রুটির ভিতর দিয়ে ছেইয়ের মতো বানিয়ে তেলে ভাজতে হয়। এই পিঠা বানাতে প্রচুর সময় লাগে। এই পিঠা প্রায় অনেক মাস সংরক্ষণ করা যায়। ফলে জেলার প্রবাসীরা বিদেশে যাওয়ার সময় সাথে করে এই পিঠা নিয়ে যায়।

৫। মুখশলা পিঠাঃ

মুখশলা পিঠা মানে হলো একটু বেশি আদুরে আর যত্নে গড়া পিঠা৷ এই পিঠ বানাতে হয় খুবই সাবধানতার সাথে। এটি জামাই আদর পিঠা বলেও পরিচিত।
এই পিঠা বানাতে ঘন দুরের ক্ষিরসা প্রয়োজন। অনেকে জেলা বিখ্যাত সিরাজদিখানের পাতক্ষির দিয়েও বানিয়ে থাকেন।

৬। খেজুর মানতাশা পিঠাঃ

পিঠার নাম শুনলেই খেতে ইচ্ছে হয় এমন একটি পিঠা খেজুর মানতাশা পিঠা । চালের আটার সাথে খেজুর গুড় মিশিয়ে খামির তৈরি করা হয় বলে এটির নাম খেজুর মানতাশা পিঠা ।খামির তৈরি করে, কলার ডাল সুন্দর করে দু ভাগ করে কেটে নিতে হয়। সেই দুভাগ কলা গাছের ডালের মাঝে আটার খামিরটাকে দলা বলের মতো করে নিয়ে চাপ দিতে হয়। ব্যাস গোল বিস্কুটের মতো খেজুর মানতাশা পিঠা রেডি। এই পিঠা গুলো তেলে ভেজে খেতে অসাধারণ । এই পিঠাকে আবার অনেকে বিস্কুট পিঠাও বলে থাকে।

৭।দৌলা পিঠা।
মুন্সিগঞ্জের আরেকটি পিঠা মজাদার পিঠা হচ্ছে দৌলা পিঠা।মূলত দলা থেকে দৌলা পিঠা নামকরন হয়েছে। সিদ্ধ চালের আটার দলা নিয়ে গোল বল তৈরি করা হয়। সেই বলের মাঝে ফাপা করে নিয়ে সেখানে ঘন দুধ, নারিকেল ও গুড় দিয়ে বানানো ক্ষির দেয়া হয়। তারপর দলা বা বলটি আটকে দিয়ে ভাপে সিদ্ধ করা হয়। যা খেতে সত্যিই অসাধারণ ।

৮।সিকি পিঠা/পয়সা পিঠা

পয়সা পিঠা, কেউ কেউ আবার সিকি পিঠা নামেই অভিহিত করে এই পিঠাকে,যা মুন্সিগঞ্জ জেলার আঞ্চলিক একটি পিঠা। বর্তমানে অনেকে রাইস চিপস নামেও চিনে থাকে একে।পূর্বের আমলে পয়সা কে সিকি বলা হতো৷ আর এই পিঠাগুলো পয়সা / সিকির মতো সাইজ বলে এই নামে ডাকা হয়।
চালের গুড়ো দিয়ে তৈরি করা হয় পয়সা পিঠা । এগুলো তৈরির উপযুক্ত সময় শীতকাল। তবে চাইলে সারা বছরই তৈরি করা যায়। এক বছরেরও বেশি সময় ধরে সংরক্ষণ করা যায় এ পিঠা গুলো৷ শুকনো পিঠা তেলে ভেজে পরিবেশেন করতে হয়।
চায়ের সাথে হালকা নাস্তায় দারুন লাগে পয়সা পিঠা খেতে। যে কোন মিষ্টি খাবারের সাথেও দারুন যায় এ পিঠা গুলো৷ পায়েস ও সেমাইয়ের উপর ছড়িয়ে খেলে মুচমুচে দারুন একটা টেস্ট আসে।
সব চেয়ে ভালো দিক হলো বাচ্চাদের এটা খুব পছন্দ, তাদেরকে চিপস হিসেবে দেয়া যায় এই পিঠাগুলো। এতে বাইরের ক্ষতিকর চিপস থেকে রেহাই পাবে তারা। যদিও সব বয়সের মানুষ এগুলো পছন্দ করে থাকে।

মুন্সিগঞ্জ জেলা পিঠার জন্য বিখ্যাত।এখানে কেবল কয়েক রকমের পিঠাই পাওয়া যায় তা নয়।বলা যায়,এই জেলার পিঠার ঝুলি মেলা ভার।তার একটা বিশেষ কারন হচ্ছে,মুন্সিগঞ্জ জেলার মানুষ সব সময়ই ভোজনবিলাসী। নানা রকমের নানা স্বাদের পিঠা এ জেলার মেয়েরা তৈরি করে থাকে। তবে এগুলো ছাড়াও অনেক রকম পিঠা এ জেলায় বানানো হয়।
যেমন :ক্ষির পাটিসাপটা, সেমাই পিঠা, দুধ পুলি পিঠা, দুধ চিতই পিঠা/ ভিজা পিঠা, ভাপা পিঠা, পুলি পিঠা, ঝিনুক পিঠা , তেল চিতই পিঠা , তালের পিঠা, বরা পিঠা, চাপটি পিঠা, লুকোচুরি পিঠা, পাতা পিঠা, গোলাপ ফুল পিঠা, হাতপুলি পিঠা, ডিম চিতই পিঠা , খাজতা পিঠা, সিকি পিঠা, বাঁশপাতা পিঠা, জাল সাজ পিঠা, কাপ পিঠা, ভাপা পুলি পিঠা ইত্যাদি।

আঞ্চলিক এবং ঐতিহ্যবাহী পিঠা পুলি কিংবা খাবারগুলো সব সময়েই যে কোন জেলার জন্য গর্ব ও অনুভুতির একটা স্থান দখল করে থাকে। ঠিক তেমনি মুন্সিগঞ্জ জেলার ও আবেগের একটি বিরাট অংশ জুড়ে রয়েছে নানা রকম ঐতিহ্যবাহী পিঠাপুলি।

সোনিয়া দেওয়ান
ওনার অফ সেজদাহ ফুড
মুন্সিগঞ্জ জেলা

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

ই-কমার্সে ময়মনসিংহের পর্যটন- মিনি সুন্দরবন খ্যাত ছালড়া গ্রাম
বিবিধ

ই-কমার্সে ময়মনসিংহের পর্যটন- মিনি সুন্দরবন খ্যাত ছালড়া গ্রাম

অটোমোবাইল

উবারে যে ১০টি জিনিস ভুলে রেখে যান যাত্রীরা

সিমেন্ট খাতে বিনিয়োগে ৩.৫ বিলিয়ন মার্কিন ডলার ঋণ নিচ্ছে আদানি
বিবিধ

সিমেন্ট খাতে বিনিয়োগে ৩.৫ বিলিয়ন মার্কিন ডলার ঋণ নিচ্ছে আদানি

বিবিধ

হুয়াওয়ের ফাইভজিতে নিষেধাজ্ঞা প্রত্যাখ্যান করেছে ইতালি

ময়মনসিংহের হারিয়ে যাওয়া কাউন শস্য ফিরিয়ে আনতে পারে ই-কমার্স
বিবিধ

ময়মনসিংহের হারিয়ে যাওয়া কাউন শস্য ফিরিয়ে আনতে পারে ই-কমার্স

নারী দিবসে হার্টবিট ডায়াগনস্টিক অ্যান্ড ফার্টিলিটি ক্লিনিকে ফ্রি ক্যাম্প
বিবিধ

নারী দিবসে হার্টবিট ডায়াগনস্টিক অ্যান্ড ফার্টিলিটি ক্লিনিকে ফ্রি ক্যাম্প

Load More

ট্রেন্ডিং টপিক

আইএফআইসি ব্যাংকে মেহমুদের পারিবারিক কমিশন বাণিজ্য: সংকটে প্রাতিষ্ঠানিক সুশাসন
অর্থ ও বাণিজ্য

আইএফআইসি ব্যাংকে মেহমুদের পারিবারিক কমিশন বাণিজ্য: সংকটে প্রাতিষ্ঠানিক সুশাসন

শক্তিশালী সাইবার ব্যবস্থা নিশ্চিত করার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর
প্রযুক্তি সংবাদ

শক্তিশালী সাইবার ব্যবস্থা নিশ্চিত করার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর

ভূমিকম্পের তথ্য জানাবে যে ৫ অ্যাপ
নির্বাচিত

ভূমিকম্পের তথ্য জানাবে যে ৫ অ্যাপ

নিষেধাজ্ঞা উপেক্ষা করে চীনা কোম্পানির চিপ কিনতে চায় অ্যাপল
প্রযুক্তি সংবাদ

নিষেধাজ্ঞা উপেক্ষা করে চীনা কোম্পানির চিপ কিনতে চায় অ্যাপল

সপ্তাহের সবচেয়ে পঠিত

শীর্ষে স্যামসাং, ঘাড়ে নিঃশ্বাস ফেলছে টেকনো-ইনফিনিক্স

২৫ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন, কোনটি কেনার আগে কী জানা জরুরি?

কম দামে সনি ক্যামেরা ও বড় ব্যাটারির ফোন

কম দামে সনি ক্যামেরা ও বড় ব্যাটারির ফোন

বাংলাদেশি বুয়েটিয়ানদের হাতে বিশ্বসেরা এআই!

বাংলাদেশি বুয়েটিয়ানদের হাতে বিশ্বসেরা এআই!

একীভূত হচ্ছে ওয়ানপ্লাস, রিয়েলমি ও অপো

একীভূত হচ্ছে ওয়ানপ্লাস, রিয়েলমি ও অপো

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

এইচপি সিরিজ ৩ প্রো ৩২২পিই মনিটর বাজারে
নির্বাচিত

এইচপি সিরিজ ৩ প্রো ৩২২পিই মনিটর বাজারে

দৈনন্দিন অফিসের কাজ, অনলাইন ক্লাস, স্টাডি কিংবা কনটেন্ট...

বিএসটিআইয়ের অভিযানে হায়ার বাংলাদেশকে ৫০ হাজার টাকা জরিমানা

বিএসটিআইয়ের অভিযানে হায়ার বাংলাদেশকে ৫০ হাজার টাকা জরিমানা

ফিরতে পারে হোন্ডার জনপ্রিয় এলিমেন্ট এসইউভি

ফিরতে পারে হোন্ডার জনপ্রিয় এলিমেন্ট এসইউভি

একটি অ্যাপ কি পারবে বাংলাদেশের ভূমি অফিসগুলোর অনিয়ম-দুর্নীতি দূর করতে?

একটি অ্যাপ কি পারবে বাংলাদেশের ভূমি অফিসগুলোর অনিয়ম-দুর্নীতি দূর করতে?

মাসের সবচেয়ে পঠিত

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

সস্তা স্মার্টফোন এখন বিলাসিতা: বৈশ্বিক মেমোরি সংকটে বিপাকে বাংলাদেশের বাজেট ক্রেতারা

২০ থেকে ৩০ হাজারের মধ্যে সেরা ৯ স্মার্টফোন

চলতি মাসের ৮ তারিখে অফিশিয়ালি ফিরছে হুয়াওয়ে, স্মার্টফোন ও গ্যাজেটের পুর্ণাঙ্গ তালিকা প্রকাশ

চলতি মাসের ৮ তারিখে অফিশিয়ালি ফিরছে হুয়াওয়ে, স্মার্টফোন ও গ্যাজেটের পুর্ণাঙ্গ তালিকা প্রকাশ

১২ হাজারে কিনতে পারবেন দুর্দান্ত ফিচারের এই ফোন

১২ হাজারে কিনতে পারবেন দুর্দান্ত ফিচারের এই ফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

১০ অক্টোবর ২০২১

মুন্সিগঞ্জের ঐতিহ্যবাহী ও আঞ্চলিক পিঠাপুলি

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix