Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

লক্ষ্মীপুর জেলার ঐতিহাসিক স্থাপনা

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বুধবার, ২০ অক্টোবর ২০২১
লক্ষ্মীপুর জেলার ঐতিহাসিক স্থাপনা
Share on FacebookShare on Twitter

লক্ষ্মীপুর জেলায় অনেক বিখ্যাত স্থাপনা রয়েছে যেগুলো ঐতিহাসিক এবং স্থাপত্য শৈলীর দিক থেকে অনেক উন্নত। পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলার জন্য রামগতি একটি উপযুক্ত স্থান। রামগতি বাজারের পশ্চিম দিক দিয়ে মেঘনা নদী বঙ্গোপসাগরে পড়েছে। এখানকার নৈসর্গিক দৃশ্য খুবই মনোরম। এটি একটি প্রাকৃতিক সমুদ্র সৈকত। পর্যটকরা এখানে বসে ইলিশ ধরার রোমাঞ্চকর দৃশ্য উপভোগ করতে পারে। রামগতি ভ্রমণের সময় পর্যটকরা সেখানকার মিষ্টি এবং মহিষের দুধে তৈরী ঐতিহ্যবাহী দই সংগ্রহ ও উপভোগ করতে পারে। এখানে কুয়াকাটার মত সূর্যোদয় ও সূর্যাস্তের দৃশ্য অবলোকন করা যায়। রঙ-বেরঙের পালতোলা নৌকার সারি পর্যটকদের দৃষ্টি কাড়ে। এ দৃশ্য তুলনাহীন। বন বিভাগের বিশাল বনায়ন, কেয়াবনের সবুজ বেস্টনীও নজরে আসবে। যাতে সড়ক ও নৌপথে পর্যটকদের যাতায়াতে সুবিধা হয়। পর্যটন স্পটগুলো সরকারের সংরক্ষণ নীতিমালার আওতায় রাখা এবং এর উন্নয়ন প্রয়োজন। পর্যটকদের সুবিধার্থে আধুনিক হোটেল, মোটেল ও রেস্টুরেন্ট স্থাপন করা প্রয়োজন।

লক্ষ্মীপুর দায়রা বাড়ি জামে মসজিদ

লক্ষ্মীপুরের অন্যতম প্রাচীন মসজিদ আজিম শাহ দায়রা বাড়ি মসজিদ। ইতিহাস থেকে জানা যায় ১৮৭৫ সালে মরহুম আজিম শাহ(র.) তদীয় পীর, দায়েম শাহ(র.) এর নির্দেশে লক্ষ্মীপুর আসেন। লক্ষ্মীপুর বাসষ্ট্যান্ড থেকে ১০০ গজ দক্ষিণে রাস্তার পশ্চিম পাশে যেখানে বর্তমানে দায়রা বাড়ি অবস্থিত সে সময়ে এই স্থান ছিলো ঝড় জঙ্গলে পরিপূর্ণ।

আজিম শাহ যখন লক্ষ্মীপুর পৌঁছান তখন বেলা অপরাহ্ন, আজিম শাহ জঙ্গলে প্রবেশ করেন, কিন্তু তাঁর বের হতো বিলম্ব দেখে লোকজনের আশঙ্কা বেড়ে যায় কথিত ছিলো এই জঙ্গলে তখন বাঘ ছিলো! তারা ভিতরে প্রবেশ করে দেখতে পান একটি ইবাদতখানা৷ আজিম শাহ ভিতরে সেজদায় রত৷ দরজায় দুটি জীবন্ত বাঘ। তখনকার সে ইবাদতখানা আজকের দায়রা বাড়ি মসজিদ!

সে সময় ঝাড় জঙ্গল পরিস্কার পরিস্কার করে আজিম শাহ(র.) বসতি স্থাপন করেন। বহুদূর থেকে তখন মানুষ তাঁর কাছে কুরআন হাদিস শিক্ষা গ্রহণ করতে আসত।

আজিম শাহ(র.) নিজ হাতে পাটখড়ি দিয়ে কাগজ তৈরি করতেন। সে কাগজে তাঁর অসংখ্য কেতাব এখনও সংরক্ষিত আছে।

এখানে উল্লেখ্যযোগ্য হলো, আজিম শাহের পূর্ব-পুরুষ হযরত শাহ মোহাম্মদ লুদুন্নি হযরত শাহ জালালের সাথে এদেশে আসেন।

রায়পুর জিনের মসজিদ

রায়পুর বাজারের মেইন রোড থেকে পূর্ব দিকে প্রায় ১ কি.মি দূরে রায়পুর মোল্লারহাট সড়কের দক্ষিণে জিনের মসজিদ নামক মসজিদটির অবস্থান। মসজিদের পূর্ব এবং দক্ষিণ পাশে বিশাল আকৃতির দুইটি দিঘী আছে। এই উপজেলা + জেলায় কথিত আছে এই দিঘী এবং মসজিদ জিনেরা নির্মাণ করে দেয়। কিন্তু প্রকৃত ব্যাপার হচ্ছে মরহুম মাওলানা আবদুল্লাহ সাহেব দেওবন্দ থেকে লেখাপড়া করে দিল্লীর জামে মসজিদের ন্যায় অনরূপ একটি মসজিদ নির্মানের পরিকল্পনা গ্রহণ করেন। সে হিসাবে বহু লোকজন দিয়ে অতি অল্প সময়ের মধ্যে দিঘি এবং মসজিদের মূল অংশ সম্পন্ন করেন। তা দেখেই এলাকার মানুষ মনে করে মসজিদটি জিনেরা নির্মাণ করেন।

এছাড়া এ মসজিদটি অত্র অঞ্চলে অভিনব যা সচরাচর এমন মসজিদ দেখা যায় না। তিন গম্বুজ বিশিষ্ট মসজিদটি সুউচ্চ প্রাচীরে মসজিদটি নির্মিত। পূর্ব ভাগে রয়েছে তিনটি অসম্পূর্ণ মিনার। মরহুম আবদুল্লাহ মসজিদের কাজ শুরু করলে করলেও যেটুকু সম্পন্ন হয়েছে তা শেষ করেন তাঁর পুত্র মাওলানা মোহাম্মদ উল্লাহ। তিনিও দেওবন্দ মাদ্রাসায় লেখাপড়া করেন। মসজিদের দক্ষিণ অংশে ভূমি সমতল থেকে নিচে অন্ধকার প্রকোষ্ঠ আছে। যাকে আধাঁর মানিক নাম দিয়েছে। এটিতে বসে মোহাম্মদ উল্ল্যাহ এবাদত করতেন।

কিন্তু বর্তমানে সে প্রকোষ্ঠ পানি থাকে। মসজিদের পূর্ব দিকে আজান দেওয়ার জন্য একটি স্তম্ভ রয়েছে।

মসজিদটি আমাদের গ্রামের বিল থেকে দেখা যায় এবং নামাজ আদায়ের জন্য প্রায় সময় যাওয়া হয়।

রায়পুর বড় মসজিদ

লক্ষ্মীপুর জেলার অন্যতম প্রাচীন ঐতিহাসিক ও ঐতিহ্যবাহী একটি মসজিদ রায়পুর বড় মসজিদ। এই মসজিদটি রায়পুর বাজারের উত্তর প্রান্তে ফরিদগঞ্জ সড়কের উত্তর পশ্চিমে অবস্থিত।

এটি ১২১৭ সালে প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠাতা মরহুম পীর ফয়জলল্লাহ এলাকার মানুষের সহযোগিতার মাধ্যমে মসজিদটি প্রতিষ্ঠা করেন। প্রথম অবস্থায় এই মসজিদটি খড় দিয়ে নির্মিত হয়। এই মসজিদের জায়গা দান করেন মরহুম রৌশন ব্যাপারী৷

বর্তমানে মসজিদটি অনেকগুলো গম্বুজ বিশিষ্ট বিশাল আয়তনের এক মসজিদ। এই মসজিদে বর্তমানে ৫ হাজার লোক নামাজ আদায় করতে পারে।

১৯৩৫ সালে মসজিদটি পাকাকরণ, পুকুর ঘাট, মিনার, গম্বুজ, বারান্দা ও মাঠ পাকা করা হয়।

এই মসজিদের প্রথম ইমাম পীর ফয়জুলল্লাহ, দ্বিতীয় ইমাম পীর ফজলুল হক। এইভাবে বংশানুক্রম ইমামতির দায়িত্ব পালন করে আসছে।

ধন্যবাদ
নাসির উদ্দিন

এই বিভাগ থেকে আরও পড়ুন

ই-কমার্স

ব্যাপক মূল্যছাড়ে দারাজে শুরু হল বৈশাখী মেলা

“ফেনীর ই-কমার্সে সম্ভাবনাময় সমুদ্র বালি গুড়ি চাল”
ই-কমার্স

“ফেনীর ই-কমার্সে সম্ভাবনাময় সমুদ্র বালি গুড়ি চাল”

মধ্যপ্রাচ্যে মার্কিন রাডার নেটওয়ার্ক লণ্ডভণ্ড: ৫টি শক্তিশালী রাডার ধ্বংস করল ইরান!
বিবিধ

মধ্যপ্রাচ্যে মার্কিন রাডার নেটওয়ার্ক লণ্ডভণ্ড: ৫টি শক্তিশালী রাডার ধ্বংস করল ইরান!

ময়মনসিংহের ই-কমার্স ইন্ডাস্ট্রিতে সম্ভাবনাময় পণ্য -মধু
বিবিধ

ময়মনসিংহের ই-কমার্স ইন্ডাস্ট্রিতে সম্ভাবনাময় পণ্য -মধু

কেন রণতরী ছেড়ে উপসাগরীয় মার্কিন ঘাঁটিতে হামলা চালাল ইরান? নেপথ্যে ৫টি সামরিক কৌশল
বিবিধ

কেন রণতরী ছেড়ে উপসাগরীয় মার্কিন ঘাঁটিতে হামলা চালাল ইরান? নেপথ্যে ৫টি সামরিক কৌশল

এপস্টিন
বিবিধ

রহস্যের নাম এপস্টিন ফাইলস, কী আছে এতে?

Load More

ট্রেন্ডিং টপিক

১০৮ মেগাপিক্সেল ক্যামেরা ও ১২ জিবি র‍্যাম: অনারের নতুন চমক Honor 600e
প্রযুক্তি বাজার

অ্যান্ড্রয়েড ১৬ ও বড় ব্যাটারির চমক: গিগবেঞ্চে দেখা মিলল Honor 600e-এর

রংপুরে মোমবাতি জ্বালিয়ে এসএসসি পরীক্ষা দিলো ৮৫৪ শিক্ষার্থী
শিক্ষা ও ক্যাম্পাস

রংপুরে মোমবাতি জ্বালিয়ে এসএসসি পরীক্ষা দিলো ৮৫৪ শিক্ষার্থী

করহার কমানো ও ডিজিটাল ওয়ালেট চালুর ঘোষণা উপদেষ্টার
টেলিকম

করহার কমানো ও ডিজিটাল ওয়ালেট চালুর ঘোষণা উপদেষ্টার

অনন্য ডিজাইন আর থার্মো-সেন্সিং প্রযুক্তির সমন্বয়ে মিড-রেঞ্জ স্মার্টফোনে নতুনত্ব আনছে ইনফিনিক্স
নির্বাচিত

অনন্য ডিজাইন আর থার্মো-সেন্সিং প্রযুক্তির সমন্বয়ে মিড-রেঞ্জ স্মার্টফোনে নতুনত্ব আনছে ইনফিনিক্স

সপ্তাহের সবচেয়ে পঠিত

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

২০২৫ সালে বৈশ্বিক স্মার্টফোনের বাজারে ২ শতাংশ প্রবৃদ্ধি

৩০ হাজার টাকার সেরা ৫টি স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

‘পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সর্বাধুনিক প্রযুক্তি ও সর্বোচ্চ মানদণ্ড বজায় রাখা হয়েছে’
প্রযুক্তি সংবাদ

‘পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সর্বাধুনিক প্রযুক্তি ও সর্বোচ্চ মানদণ্ড বজায় রাখা হয়েছে’

রাশিয়ার পরমাণু শক্তি করপোরেশনের (রোসাটম) মহাপরিচালক আলেক্সি লিখাচেভ...

ইনফিনিক্স  GT 50 Pro 5G লঞ্চ হল দুর্দান্ত স্পেসিফিকেশন নিয়ে, জানুন দাম ও ফিচার

ইনফিনিক্স GT 50 Pro 5G লঞ্চ হল দুর্দান্ত স্পেসিফিকেশন নিয়ে, জানুন দাম ও ফিচার

হায়ার এসির ‘কুলিং’ সেবায় গরম নাভিশ্বাস: বিক্রয়োত্তর সেবার বেহাল দশায় বিপাকে গ্রাহক

হায়ার এসির ‘কুলিং’ সেবায় গরম নাভিশ্বাস: বিক্রয়োত্তর সেবার বেহাল দশায় বিপাকে গ্রাহক

৩৫ হাজার টাকায় সেরা স্মার্টফোন ২০২৬—আপনার বাজেটে সেরাটি বেছে নিন

৩৫ হাজার টাকায় সেরা স্মার্টফোন ২০২৬—আপনার বাজেটে সেরাটি বেছে নিন

মাসের সবচেয়ে পঠিত

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

২০২৫ সালে বৈশ্বিক স্মার্টফোনের বাজারে ২ শতাংশ প্রবৃদ্ধি

৩০ হাজার টাকার সেরা ৫টি স্মার্টফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix