Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

 সিল্কের সোনালী ইতিহাস 

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Sunday, 12 December 2021
 সিল্কের সোনালী ইতিহাস 
Share on FacebookShare on Twitter

প্রথমেই জানি সিল্ক আসলে কি? সিল্ক হল প্রকৃতি থেকে পাওয়া যায় এমন একধরনের তন্তু। প্রকৃতি থেকে যেসব তন্তু পাওয়া যায় সেগুলো হল তুলা, লিলেন, হেম্প, উল, পাটের তন্তু কিন্তু এগুলো থেকে যে তন্তু পাওয়া যায় সেগুলো সিল্কের মত দীর্ঘ না আর সিল্কের মত চকচকে না, সিল্কের চাকচিক্যই সিল্ককে অন্য সকল তন্তু থেকে আলাদা করে দেয়। সিল্ক পাওয়া যায় রেশম কীট থেকে। 

সিল্কের উৎপত্তি কোথায়?

সিল্কের উৎপত্তিস্থল হল চায়না খৃষ্টপূর্ব ৪০০০ অব্দের ঘটনা ধারণা করা হয়।চীনের মাটি থেকে সিল্কের অনেক নিদর্শন পাওয়া গিয়েছে চীন । সেগুলোর মধ্যে একটা সিল্কের কাপড় পাওয়ার যায় যা দিয়ে বাচ্চাকে জড়িয়ে রাখা হত। সিল্কের ইতিহাস নিয়ে মজার একটি কাহিনী ও রয়েছে। চীনের সম্রাট হুয়াং তাই এর আমলে উনার স্ত্রী সাই লিং শি একদিন তাদের বাগানে তুত গাছের নিচে বসে চা পান করছিলেন এমন সময় উপর থেকে একটা রেশমের কোকুন সম্রাজ্ঞীর চায়ের কাপে পড়ে আর সে অবাক হয়ে যায় দেখে যে ককুন গরম চায়ে পড়ে তা থেকে সুতার মত পদার্থ বের হচ্ছে যা অনেক চকচক করছিল। পরে সম্রাজ্ঞী তুতগাছে রেশম পোকা ধরে থাকা দেখেন এবং এভাবেই সম্রাজ্ঞীর অজান্তেই যে সিল্ক আবিষ্কার হয় তা মানুষের মুখে প্রচলিত কিন্তু এই গল্পের সত্যতা প্রমাণিত না হলেও চীন ই সিল্কের উৎপত্তিস্থল এতে কোন সন্দেহ নেই।এমনকি তারা বহুকাল ধরে এটা বিশ্বের কাছে লুকিয়ে রেখে একাই সিল্কের ব্যবসা করত। 

যেহেতু সিল্ক চীনা সম্রাজ্ঞী দ্বারা আবিষ্কার হয়েছিল তাই প্রথম দিকে এটা শুধু রাজবংশীয় লোকেরা ব্যবহার করত। সিল্ক মানেই এক অন্যরকম আভিজাত্য। রাজবংশীয় পুরুষেরা সাদা রঙের কাপড় পড়তেন আর মহিলারা এবং তাদের সন্তানেরা হলুদ রঙের পোষাক পড়তেন। তারা প্রায় ৩০০০ বছর এই সিল্ক এবং এর চাষ পদ্ধতিকে নিজেদের মধ্যে গোপন রেখেছিলেন।সিল্কের কাপড়, কোকুৃন, রেশমকীট যেন বনিকেরা পাচার বা রপ্তানি না করে সেদিকে কড়া পাহারা দেয়া হত। সিল্ক সেসময় সোনার চেয়েও মুল্যবান ছিল। কেউ যদি কোকুন, রেশমকীট পাচার করতে গিয়ে ধরা পড়ত তাকে বিনা মাফে মৃত্যুর আদেশ দেয়া হত। শাস্তির ভয়ে তাই কেউ পাচার করতে যেত না। 

 

সিল্ককে রাজবংশের লোকেরা এত বেশী গোপনীয়তার সাথে রাখলেও এটা চীন থেকে বেরিয়ে পড়ার পেছনেও রাজবংশের মানুষের ই হাত ছিল। কোন এক রাজকন্যা সেসময় খোটান রাজ্যের রাজকুমারের সাথে বিয়ে করে আর যাওয়ার সময় সে তার প্রিয় সিল্কের পোষাক গুলো সাথে নিয়ে যাওয়ার জন্য বায়না করে ফলে তার মাধ্যমে সিল্ক অন্য দেশে চলে যায় তবে অন্য দেশে গেলেও এরপর ও অনেক বছর তারা সিল্ক চাষের গোপনীয়তা রক্ষা করে রেখেছিলেন। এরপর ধিরে ধিরে সিল্ক রাজবংশের গন্ডি পেড়িয়ে সাধারণ মানুষের নাগালে আসে মানুষ পড়ার পাশাপাশি রপ্তানি করার সুযোগ পায় তারো অনেক পরে চাষ পদ্ধতি সম্পর্কে বাইরের দেশের মানুষ জানতে পারে। বিভিন্ন দেশে ধিরে ধিরে সিল্ক ইন্ডাস্ট্রি তৈরি হয়৷ 

প্রাচীনকালের অনেক বড় একটি বানিজ্যিক রাস্তা ছিল এই সিল্ক রোড। 

সিল্ক রপ্তানি শুরু হল ইউরোপে কিন্তু সেসময় যোগাযোগ ব্যবস্থা এখনকার মত ছিল না। বনিকেরা পাড়ি দিত সুদীর্ঘ পথ উটে কিংবা ঘোড়ায় চড়ে। চীন থেকে ইউরোপ যাওয়া চাট্টিখানি কথা ছিলনা। চীন পাড় হয়ে গোবি মরুভূমি পাড় হতে হত যা চীন মঙোলিয়া জুড়ে বিস্তৃত ছিল, মরুভূমি পাড় হয়ে ইরান, তুর্কী হয়ে ইউরোপ যেতে হইত, লেগে যেত বহুদিন।সিল্ক রোডের মূল পন্য ই ছিল রেশম তবে রেশম ছাড়াও আরো বিভিন্ন পন্য রপ্তানি করা হত। অত্যন্ত ভয়ংকর রোমাঞ্চকর ছিল এই রাস্তা কারণ ধু ধু মরুভূমিতে পানি পাওয়া যেত না দূর দূরান্তে আবার ডাকাতের ভয় ছিল অনেক। তবে ইউরোপে গিয়ে পন্যের জন্য পাওয়া যেত চড়া দাম যা পুরো রাস্তার কষ্টকে ভুলিয়ে দিত বনিকদের। এই রাস্তা মোটেও সোজা সহজ কোন রাস্তা ছিল না, অনেকগুলো রাস্তা মিলে একটা নেটওয়ার্ক এর মত ছিল এই রাস্তা। ১৩০ খৃষ্টাব্দ থেকে হান রাজবংশ ইউরোপে বানিজ্য রপ্তানি শুরু করেছিল ধারণা করা হয় তখন থেকেই এই রাস্তার উদ্ভব। 

এই রাস্তা ছিল অনেক পুরাতন কিন্তু এই রাস্তার নাম সিল্ক রোড অনেক পরে রাখা হয়েছিল আর রেখেছেন ১৮৭৭ সালে জার্মান ভূগোলবিদ ও ইতিহাসবিদ ফার্ডিন্যান্ড ভন রিকথোফেন।তবে ১৪৫৩ সালে এই রাস্তা বন্ধ করে দেয়া হয় কারন অটোমান সাম্রাজ্য কনস্ট্যান্টিনপল জয় করে সকল ব্যাবসায়িক সম্পর্ক বন্ধ করে দিয়েছিল ইউরোপের সাথে। 

চীন হাজার হাজার বছর ধরে সিল্ককে পুরো পৃথিবীর কাছ থেকে লুকিয়ে রেখেছিল সিল্ক রোড উন্মুক্ত হওয়ার পর বানিজ্যিক ভাবে পুরো পৃথিবী ধিরে ধিরে সিল্ক সম্পর্কে জানল কিন্তু সিল্কের চাষাবাদ পুরো পৃথিবীতে ছড়াতে আরো অনেক সময় লেগেছিল।ষোড়শ সপ্তদশ শতাব্দীর দিকে ভারত উপমহাদেশে ও রেশমের বিস্তার লাভ করেছিল। ভারতের মালদাহ ও মুরশিদাবাদে রেশম উতপাদনের কেন্দ্রস্থল তৈরি হয়েছিল এবং নাম পড়েছিল বেঙ্গল সিল্ক। সে আমলের সম্রাটের তত্বাবধানে রেশম চাষ ভাল মত শুরু হয় বাংলার মাটিতে। মুরশিদাবাদের প্রশাসনিক গুরুত্ব দিন দিন বাড়তে থাকে রেশমের জন্য। ১৬৬০ এর দিকে কাশিমবাজারে ইউরোপীয়রা কুঠিও স্থাপন করেছিল। বেঙল সিল্কের খ্যাতি পুরো ভারতেই শোনা যেতে লাগলো আর বিভিন্ন রাজ্যের রাজারা বাংলায় তাদের লোকদের পাঠাতেন হাতে কলমে রেশম চাষের শিক্ষা লাভের জন্য। এমনকি এটাও বলা হয় টিপু সুলতান ও তার তাতীদের পাঠিয়েছিলেন বাংলায় রেশমের দীক্ষা লাভের জন্য। ইস্ট ইন্ডিয়া কোম্পানি ও ভারতে এসেছিল এই বেঙল সিল্কের টানেই। ভারত চীন থেকেও সিল্ক আনতো আবার বেঙল সিল্ক ও উতপাদন করত। দুদিকেই বেশ সুনাম অর্জন করেছিল। কিন্তু চীনের সিল্ক আর বেঙ্গল সিল্কের মধ্যে পার্থক্য ছিল। চীনের সিল্ক ছিল তুত সিল্ক আর বেঙ্গল সিল্ক ছিল অতুত সিল্ক। 

রাজশাহীতে সিল্কের সূচনা 

দেশ ভাগের আগে পুরোটাই ভারতবর্ষ ছিল। ধারণা করা হয় ত্রয়োদশ শতাব্দী থেকেই ভারতবর্ষে সিল্কের সূচনা হয়। শুধুমাত্র তিন জায়গায় সবচেয়ে বেশি রেশম উতপাদন হত মালদহ, মুরশিদাবাদ আর রাজশাহীতে। এই তিন জায়গার সিল্ককেই বেঙ্গল সিল্ক বলা হত। রাজশাহীতেও এত বেশি রেশম উৎপাদিত হত যে সেটা বিদেশে রপ্তানি করা হত। পদ্মার তীরে অবস্থিত বোয়ালিয়া ছিল উত্তরবঙ্গের একমাত্র বানিজ্যিক বন্দর, যা রেশমের জন্য বেশ জনপ্রিয় হয়ে উঠেছিল।সপ্তদশ শতাব্দীর দিকে রেশম চাষের জনপ্রিয়তা তুঙ্গে উঠেছিল। ওলন্দাজরা বোয়ালিয়াতে কুঠি স্থাপন করেছিল। ১৯৪৭ সালে দেশ ভাগের পর রাজশাহীতে সিল্কের উৎপাদনে ভাটা পড়ল। দেশ ভাগের কারনে বেঙ্গল সিল্ক এভাবেই রাজশাহী সিল্কের নামে রুপান্তরিত হল। 

দীর্ঘ একটি সময় সিল্ককে অন্ধকারে পড়ে থাকতে হয়। ব্যক্তিগত উদ্যোগ নিয়ে কিছু উদ্যোক্তারা চেষ্টা করেছিল সিল্ক কে বাচিয়ে রাখতে কিন্তু গুনতে হয়েছিল লোকসানের পরিমাণ। পরে 

১৯৫২ সালে সেসময়ের পাকিস্তান সরকার আবার রাজশাহী সিল্ক উতপাদনের ব্যাপারে উৎসাহিত হন। ধিরে ধিরে রাজশাহী সিল্ক পুনরায় উজ্জীবিত হতে শুরু করে। ১৯৬১ সালে প্রথম রাজশাহী সিল্কের ফ্যাক্টরি তৈরি হয়। এরপর ধিরে ধিরে রাজশাহী সিল্কের কদর দেশ বিদেশে ছড়াতে শুরু করে। কিন্তু প্রচারণার অভাবে এখনো রাজশাহী সিল্ক সেভাবে বিশ্ব দরবারে জায়গা করে নিতে পারেনি। 

 

২০২১ সালে রাজশাহী সিল্ক বাংলাদেশের জিআই পন্য হিসেবে স্বীকৃতি প্রাপ্ত হয়েছে। এখনি সময় সিল্কের সোনালী সময় ফিরিয়ে আনার। 

লেখক: খুরশিদা ইসলাম রুকু 

স্বত্বাধিকারীঃ ঘরকুনো সিনজিনি

 দিনাজপুর

 

 

 

 

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

প্রযুক্তি সংবাদ

সন্তানদের বাসযোগ্য আবাসভূমি দিতে পেরেছি: মোস্তাফা জব্বার

জর্ডানে মার্কিন ‘লৌহবর্ম’ বনাম ইরানের হাইপারসোনিক: মধ্যপ্রাচ্যে কি মহাযুদ্ধের সঙ্কেত?
বিবিধ

জর্ডানে মার্কিন ‘লৌহবর্ম’ বনাম ইরানের হাইপারসোনিক: মধ্যপ্রাচ্যে কি মহাযুদ্ধের সঙ্কেত?

টেলিটক মেয়াদহীন ইন্টারনেট প্যাক কেনার নিয়ম জানুন
বিবিধ

টেলিটক ১৭ টাকায় ২ জিবি অফারে বড় পরিবর্তন

ডিপিএস এসটিএস শেফ মিনিস্টার ২০২৪- এর বিজয়ীর নাম ঘোষণা
বিবিধ

ডিপিএস এসটিএস শেফ মিনিস্টার ২০২৪- এর বিজয়ীর নাম ঘোষণা

চমচম, টমটম আর শাড়ি – এই তিনে মিলে টাঙ্গাইলের বাড়ি
বিবিধ

চমচম, টমটম আর শাড়ি – এই তিনে মিলে টাঙ্গাইলের বাড়ি

ফেনীর প্রাচীন ঐতিহ্য বহনকারী ৪০০ বছরের পুরোনো চাঁদগাজি ভূঁইয়া জামে মসজিদ
বিবিধ

ফেনীর প্রাচীন ঐতিহ্য বহনকারী ৪০০ বছরের পুরোনো চাঁদগাজি ভূঁইয়া জামে মসজিদ

Load More

ট্রেন্ডিং টপিক

Poco X8s স্মার্টফোনের সম্ভাব্য ডিজাইন ও ফাঁস হওয়া স্পেসিফিকেশন
নির্বাচিত

৬,৩৩০ এমএএইচ ব্যাটারি ও ১০০ ওয়াট চার্জিং, Poco X8s নিয়ে আলোচনা

১০ হাজার কোটি টাকার অবৈধ মোবাইল বাণিজ্য সালমান-পলক-জয় সিন্ডিকেটের দখলে
অর্থ ও বাণিজ্য

অবৈধ মোবাইল ফোনে রাজস্ব ফাঁকি রোধে চালু হচ্ছে এনইআইআর

৭০০০ mAh ব্যাটারি ও ১২০ হার্টজ ডিসপ্লের Helio 65 স্মার্টফোন
প্রযুক্তি বাজার

৭০০০ mAh ব্যাটারি ও ১২০ হার্টজ ডিসপ্লের Helio 65, দাম ২১,৯৯৯ টাকা

ডাক ও টেলিযোগাযোগ বিভাগের নতুন সচিব কামরুজ্জামান
প্রযুক্তি সংবাদ

ডাক ও টেলিযোগাযোগ বিভাগের নতুন সচিব কামরুজ্জামান

সপ্তাহের সবচেয়ে পঠিত

Honor X8e 4G স্মার্টফোনের সম্ভাব্য ডিজাইন ও ফিচার

১০৮ মেগাপিক্সেল ক্যামেরা ও ৭,৭০০mAh ব্যাটারি নিয়ে অনার এক্স৮ই ৪জি

৭০০০ mAh ব্যাটারি ও ১২০ হার্টজ ডিসপ্লের Helio 65 স্মার্টফোন

৭০০০ mAh ব্যাটারি ও ১২০ হার্টজ ডিসপ্লের Helio 65, দাম ২১,৯৯৯ টাকা

মালিকানা দেখালে ১১৭ মোবাইল ফোন ফেরত দেবে পুলিশ

মালিকানা দেখালে ১১৭ মোবাইল ফোন ফেরত দেবে পুলিশ

Motorola Edge 70 Neo স্মার্টফোনের সম্ভাব্য ডিজাইন ও ফাঁস হওয়া স্পেসিফিকেশন

৭,০০০ এমএএইচ ব্যাটারি নিয়ে আসছে মোটোরোলা এজ ৭০ নিও, ফাঁস স্পেসিফিকেশন

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

অগাস্ট মাসে দেশে উৎপাদিত মোবাইল ফোন ও বৈধ আমদানির পরিসংখ্যান
অর্থ ও বাণিজ্য

অগাস্টে দেশে তৈরি ২২ লাখ ফোন, বৈধভাবে আমদানি হয়নি একটিও

দেশে মোবাইল ফোন উৎপাদন অব্যাহত থাকলেও বৈধ পথে...

শেয়ারট্রিপের টিকিট বুকিং ও ইবিএল ক্রেডিট কার্ডের প্রমোশনাল অফার নিয়ে গ্রাহকের অভিযোগ

টাকা নিয়েও টিকিট না দেওয়ার অভিযোগ শেয়ারট্রিপের বিরুদ্ধে

মোবাইল অপারেটরদের তরঙ্গ নবায়ন ও বিটিআরসির স্পেকট্রাম মূল্য নির্ধারণ

তরঙ্গ নবায়নে অপারেটরদের হাজার কোটি টাকার ছাড়, গ্রাহকসেবার নিশ্চয়তা কোথায়?

বাংলাদেশ ও জাপানের মধ্যে সহযোগিতা চুক্তি স্বাক্ষরের মুহূর্ত

জাপানের সঙ্গে ৬ চুক্তি: আইসিটি, হাই-টেক শিল্প ও টেলিকমে নতুন সহযোগিতার ইঙ্গিত

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

12 December 2021

 সিল্কের সোনালী ইতিহাস 

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix