Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ফেসবুকের মাধ্যমে ই-কমার্স ব্যবসার পূর্ণাঙ্গ গাইডলাইন

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Sunday, 24 March 2019
Share on FacebookShare on Twitter

ফেসবুকে সারাদিন বিনাকারণে আমরা প্রচুর সময় নষ্ট করি। কিন্তু ফেসবুকে ব্যয় করা এ সময়টুকু ব্যয় করে ঘরে বসেই অনেক বড় ব্যবসা গড়ে তোলা সম্ভব। ঘরে বসেই সম্ভব প্রচুর আয় করা। পুরো লেখাটি পড়ুন। আপনাকে অর্থনৈতিক স্বচ্ছল করে সাবলম্বী করতে পুরো লেখাটি একটি গাইডলাইন হিসেবে কাজ করবে।

ই- কমার্স
অনলাইনে কেনাকাটার সাথে বর্তমানের সবাই কমবেশি পরিচিত। এ প্রক্রিয়াটিকে ই-কমার্স বলে। ফেসবুকের পেজ খুলে ই-কমার্স বিজনেস করলে সেটিকে, এফ কমার্স বলে। টাকা খরচ করে ওয়েবসাইট তৈরির প্রয়োজন নেই এক্ষেত্রে। শুধুমাত্র ফেসবুকে একটি পেজ খুলেই ব্যবসা শুরু করা যাবে। ইতোমধ্যে দেশে অনেকেই করছেন এরকম কিছু।

বাংলাদেশে এখন পযন্ত যে কয়টি ব্যক্তিগত উদ্যোগ ভাল করছে, সেগুলোর উল্লেখযোগ্য কয়েকটি যদি শেয়ার করি, তাহলে কয়েকটি নাম অবশ্যই বলতে হবে। রাজশাহীর খাটি আম, সুন্দরবনের খাটি মধু, জামদানী ভিলে, কক্সবাজার ই-শপ ইত্যাদি। দেশীয় মহিলা থেকে শুরু করে স্টডেন্টরা পযন্ত সাবলম্বী হচ্ছে এফ কমার্স এর মাধ্যমে।

ই-কমার্স বিজনেস করতে যা যা প্রস্তুতি নিতে হবে

১) ফেসবুক মার্কেটিং দক্ষতা

ফেসবুক মার্কেটিং দক্ষতা বাড়াতে যা যা জানতে হবে:

কনটেন্ট ডেভেলপ

পেজের জন্য লিড সংগ্রহ

পেইজের লিড নার্সিং

পোস্টে অ্যাংগেজমেন্ট

ফেসবুক পেইড বুস্টিং (রিমার্কেটিং টেকনিকসহ)

২) প্রোডাক্ট রিসার্চ

প্রোডাক্ট রিসার্চ এর জন্য যা যা জানতে হবে-

চাহিদাসম্পন্ন পণ্য নির্ধারণ

সময়ের চাহিদাসম্পন্ন পণ্য খুঁজে বের করা

কম্পিটিটরদেরকে অ্যানালাইস করা।

পণ্যটির উপযুক্ত সোর্সিং খুঁজে বের করা।

৩) ডেলিভারি প্রসেসিং

ডেলিভারি প্রসেসিংয়ের জন্য যা যা জানতে হবে-

সঠিক কুরিয়ার সার্ভিস খুঁজে বের করা।

সম্ভব হলে সীমিত পরিসরে নিজস্ব ডেলিভারি সিস্টেম তৈরি করা

ডেলিভারি সার্ভিস মনিটরিং

৪) কাস্টমার সাপোর্ট

কাস্টমার সাপোর্ট এর জন্য যা যা জানতে হবে-

কাস্টমার সাপোর্ট ম্যানেজমেন্ট

কাস্টমার সাপোর্ট ট্র্যাকিং

কাস্টমার রিলেশন ডেভেলপ।

ইকমার্স বিজনেসের সহযোগীতার জন্য প্রতিষ্ঠিত হয়েছে ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ই-ক্যাব)। এ সম্পর্কিত বাংলাতে অনেকগুলো বইও প্রকাশ পেয়েছে। সবচাইতে কার্যকরী বই : ইনকাম@ফেসবুক। এ বইটি যে কাউকে ই-কমার্স বিজনেসের জন্য পরিপূর্ণ গাইডলাইন হিসেবে কাজ করবে।

এ লেখাটিতে একটি সংক্ষিপ্ত গাইডলাইন দিয়ে দিচ্ছি।

১ম ধাপ : (ব্যবসা সম্পর্কিত সঠিক নাম বাছাই করে ফেসবুক পেজ তৈরি)

ফেসবুকে ব্যবসা সম্পর্কিত একটি পেজ তৈরি করতে হবে। পেজের নামটি হবে ব্যবসার নাম। লং টাইম ব্যবসা করার টার্গেট করেই নামটা ঠিক করতে হবে।

২য় ধাপ : (প্রফেশনাল লোগো তৈরি)

ব্যবসা সম্পর্কিত একটি সুন্দর লোগো ডিজাইন করে নিতে হবে। প্রফেশনাল কাউকে দিয়ে লোগোটা ডিজাইন করাবেন। কারণ লোগোটা অনেক গুরুত্বপূর্ণ অবশ্যই।

৩য় ধাপ: (পেজের জন্য ব্যবসা সম্পর্কিত কভার ছবি তৈরি)

সুন্দর এবং অবশ্যই প্রফেশনাল একটি ফেসবুক কভার ডিজাইন করিয়ে নিন।

৪র্থ ধাপ : পেজে About সেকশনে ব্যবসা সম্পর্কিত তথ্য যুক্ত করা)

ফেসবুক পেজটির About পেজটিতে ব্যবসা সম্পর্কিত তথ্যগুলো ভালভাবে পূরণ করুন।

উদাহরণ- https://www.facebook.com/boibazar/ এ পেজের About পেজটি দেখতে পারেন। সেখান হতে আইডিয়া নিয়ে ভাল কিছু লিখতে পারেন।

৫ম ধাপ : (পেজে প্রাথমিকভাবে মেম্বার যুক্ত করা)

পেজটি প্রস্তুত। উপরের ৪টি ধাপের প্রস্তুতির জন্য সময় ২দিনের বেশি ব্যয় করা মোটেই উচিত হবেনা। তাহলে শুরুতেই আপনার পদক্ষেপ ভুল হবে। ৫ম ধাপটিতে, পেজের মেম্বার বাড়ানো শুরু করতে হবে। সবার প্রথমে নিজের ফ্রেন্ড লিস্টের সবাইকে, নিজের কাছের কোন বন্ধুকে অনুরোধ করে, তার ফ্রেন্ডলিস্টের সবাইকে এ পেজে যুক্ত করে নেওয়ার জন্য ইনভাইট করুন। এ পদ্ধতিতেই চেষ্টা করুন পেজে ১০০০ টা লাইক যুক্ত করার।

৬ষ্ঠ ধাপ : (পেজে অ্যানগেজমেন্ট বৃদ্ধি)

এ ধাপটিতে এসেই অ্যানগেজমেন্ট বৃদ্ধি শুরু করতে হবে। অ্যানগেজমেন্ট বৃদ্ধি শুরু করলে, পেজ মেম্বারও নিয়মিত বৃদ্ধি পাবে।

কেন অ্যানগেজমেন্ট বৃদ্ধি করতে হবে?
মার্কেটপ্লেসের বাইরে গিয়ে অনলাইনে এসব ব্যবসার ক্ষেত্রে, যে ক্রেতা, তার কাছে আপনি (ব্যবসার মালিক) একদম অপরিচিত এবং অবিশ্বস্ত। সুতরাং ক্রেতা কখনও প্রোডাক্ট হাতে পাওয়ার আগে আপনাকে পেমেন্ট করতে সাহস পাবে না। আবার আপনি নিজেও পেমেন্ট পাওয়ার আগে অপরিচিত একজনকে প্রোডাক্ট দিতে রিস্ক নিবেন না।

যদি ক্রেতা আপনার পরিচিত হত, তাহলে ক্রেতা আপনাকে বিশ্বাস করত, সেক্ষেত্রে প্রোডাক্ট হাতে পাওয়ার আগেই পেমেন্ট দিতে তার আপত্তি থাকত না। তেমনি আপনি নিজেও পেমেন্ট বাকি রেখে তাকে প্রোডাক্ট দিতে হয়ত আপত্তি করবেন না। তাহলে দেখা গেল, পরিচিত হওয়াটাই আসল। অনলাইনের মাধ্যমেই এখন মানুষের বন্ধুত্ব তৈরি হয়। আর এ বন্ধুত্ব তৈরির জন্যই অ্যানগেজমেন্ট বৃদ্ধির চেষ্টা করতে হবে। আর অ্যানগেজমেন্ট বৃদ্ধি হলেই বিশ্বাস এবং আস্থা তৈরি হবে। তখনই ক্রেতা প্রোডাক্ট হাতে পাওয়ার আগেই পেমেন্ট দিতে আপত্তি করবেনা।

কিভাবে অ্যানগেজমেন্ট বৃদ্ধি করবেন?
প্রতিদিন ফেসবুক পেজটিতে ৩টি করে পোস্ট দিবেন। কি পোস্ট করবেন, সেগুলো নিয়ে আগে কিছুটা ব্রেন স্ট্রোমিং করে নিন। ব্রেন স্ট্রোমিং করার ব্যপারে কিছু পরামর্শ দিতে পারি। ধরি, আপনার ব্যবসাটি হবে দেশীয় ভেজাল মুক্ত খাবার, যেমন, ফরমালিন মুক্ত আম। তাহলে ফরমালিনের আপনার কন্টেন্ট গুলো হবে, ফরমালিনের ক্ষতিকারক দিক সম্পর্কিত বিভিন্ন বিষয়, আম নিয়ে বিভিন্ন টপিকসও এখানে যুক্ত হতে পারে।

এবার তাহলে এ সম্পর্কিত অনলাইনে কি কি পোস্ট আছে সেগুলো খুঁজে বের করে আগে সব লিস্ট করে রাখুন।

লিস্ট করে রাখা সব পোস্টগুলো থেকে এবার কন্টেন্ট তৈরি করুন।

ফেসবুকের কন্টেন্ট সাইজ বেশি বড় না হওয়াটাই ভাল। ব্লগের কনটেন্ট হতে হয় বড়।

অনলাইন থেকে খুঁজে বের করা আর্টিকেলগুলো থেকে নিজের মত করে কন্টেন্ট তৈরি করুন।

কপি কন্টেন্ট না করে নিজের মত করে কন্টেন্ট উপস্থাপন করুন।

কপি কন্টেন্ট ব্যবহার করলে ব্রান্ডিংয়ে কম সফল হবেন। এমন কন্টেন্ট তৈরি করুন, যা মানুষের জন্য উপকারী হবে।

লেখক: মো. ইকরাম, কন্টেন্ট রাইটার, ডিজিটাল মার্কেটার, পরিচালক, নেক্সাস আইটি

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: ই-কমার্সফেসবুক

এই বিভাগ থেকে আরও পড়ুন

দেশী পণ্যের ই-কমার্সের সব থেকে বড় বাজার ‘উই’
ই-কমার্স

দেশী পণ্যের ই-কমার্সের সব থেকে বড় বাজার ‘উই’

২০২০ এর অ্যান্ড্রয়েডের জন্য ৯টি সেরা ফ্রি অ্যান্টিভাইরাস অ্যাপ্লিকেশন
কিভাবে করবেন

২০২০ এর অ্যান্ড্রয়েডের জন্য ৯টি সেরা ফ্রি অ্যান্টিভাইরাস অ্যাপ্লিকেশন

গণভোটে ‘হ্যাঁ’ জিতেছে, কী কী বদল আসবে
বিবিধ

গণভোটে ‘হ্যাঁ’ জিতেছে, কী কী বদল আসবে

অনলাইনে ল্যাপটপ অর্ডার দিয়ে মিলল সাবান!
ই-কমার্স

অনলাইনে ল্যাপটপ অর্ডার দিয়ে মিলল সাবান!

ব্যান করার পর ৪০৫ গুন বেড়েছে পর্ন সাইটে ভিজিট
প্রযুক্তি সংবাদ

ব্যান করার পর ৪০৫ গুন বেড়েছে পর্ন সাইটে ভিজিট

অ্যাওয়ার্ড পেল ই-কমার্স প্ল্যাটফর্ম ইভ্যালি
ই-কমার্স

অ্যাওয়ার্ড পেল ই-কমার্স প্ল্যাটফর্ম ইভ্যালি

Load More

ট্রেন্ডিং টপিক

স্যামসাং গ্যালাক্সি এস২৬ উন্মোচিত
প্রযুক্তি সংবাদ

যেসব স্যামসাং গ্যালাক্সি ফোনে আসতে পারে অ্যান্ড্রয়েড ১৭ আপডেট

চোরাই ফোন উদ্ধার করে বিপাকে পুলিশ
প্রযুক্তি সংবাদ

চোরাই ফোন উদ্ধার করে বিপাকে পুলিশ

১০০ ওয়াট ফাস্ট চার্জিং নিয়ে আসছে Redmi K100, মিলল ৩সি সনদ
প্রযুক্তি সংবাদ

১০০ ওয়াট ফাস্ট চার্জিং নিয়ে আসছে Redmi K100, মিলল ৩সি সনদ

স্মার্টফোন ব্যবহারে নতুন অভিজ্ঞতা নিয়ে টেকনোর ‘এলা ক্ল’
প্রযুক্তি সংবাদ

স্মার্টফোন ব্যবহারে নতুন অভিজ্ঞতা নিয়ে টেকনোর ‘এলা ক্ল’

সপ্তাহের সবচেয়ে পঠিত

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

Vivo S70 স্মার্টফোনের সম্ভাব্য পেরিস্কোপ ক্যামেরা ও টেলিকনভার্টার ফিচার

নভেম্বরে আসছে ভিভো এস৭০, থাকতে পারে বড় পেরিস্কোপ ক্যামেরা ও টেলিকনভার্টার

দুই মাসেও আইফোন ফেরত পাননি, Dazzle-এর সার্ভিস নিয়ে গ্রাহকের অভিযোগ

দুই মাসেও আইফোন ফেরত পাননি, Dazzle-এর সার্ভিস নিয়ে গ্রাহকের অভিযোগ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

সুইচ বন্ধ তবুও এলইডি বাল্ব জ্বলে কেন, বিদ্যুৎ বিল বাড়বে না তো?
কিভাবে করবেন

সুইচ বন্ধ তবুও এলইডি বাল্ব জ্বলে কেন, বিদ্যুৎ বিল বাড়বে না তো?

ঘরের আলো নিভিয়ে সুইচ বন্ধ করে দিয়েছেন। অথচ...

মধ্যপ্রাচ্যে হাজার হাজার মার্কিন সেনার ব্যক্তিগত তথ্য ফাঁস করেছে ইরানি হ্যাকাররা

হ্যাকারের নজর থেকে ব্যক্তিগত তথ্য সুরক্ষিত রাখবেন যেভাবে

মাইগভে ১৫ ক্যান্টনমেন্ট বোর্ডের ১৯ ধরনের নাগরিক সেবা চালু

মাইগভে ১৫ ক্যান্টনমেন্ট বোর্ডের ১৯ ধরনের নাগরিক সেবা চালু

উন্নত পারফরম্যান্স ও দীর্ঘমেয়াদি ব্যবহারের সুবিধা নিয়ে স্যামসাংয়ের নতুন স্মার্টফোন গ্যালাক্সি এ০৮ এলটিই

উন্নত পারফরম্যান্স ও দীর্ঘমেয়াদি ব্যবহারের সুবিধা নিয়ে স্যামসাংয়ের নতুন স্মার্টফোন গ্যালাক্সি এ০৮ এলটিই

মাসের সবচেয়ে পঠিত

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

24 March 2019

ফেসবুকের মাধ্যমে ই-কমার্স ব্যবসার পূর্ণাঙ্গ গাইডলাইন

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix