Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

বিশ্বের দ্বিতীয় বৃহত্তম গ্লোবাল সোলার পিভি ডেভেলপার আদানি গ্রিন

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বৃহস্পতিবার, ৭ ডিসেম্বর ২০২৩
আদানি গ্রিনে আরও ১.৩৬ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ
Share on FacebookShare on Twitter

বিশ্বের দ্বিতীয় বৃহত্তম গ্লোবাল সোলার পিভি ডেভেলপার হিসেবে স্বীকৃতি পেয়েছে ভারতের বৃহত্তম ও বিশ্বের শীর্ষস্থানীয় নবায়নযোগ্য শক্তি উৎপাদনকারী প্রতিষ্ঠান আদানি গ্রিন এনার্জি লিমিটেড (এজিইএল)। মারকম ক্যাপিটাল গ্রুপের এবারের ‘অ্যানুয়াল গ্লোবাল রিপোর্টে’ আদানি গ্রিনকে এ অনন্য সম্মাননা দেয়া হয়েছে। মারকম ক্যাপিটাল গ্রুপ হলো যুক্তরাষ্ট্রভিত্তিক একটি ক্লিন এনার্জি কমিউনিকেশন্স ও রিসার্চ ফার্ম।

মারকম ক্যাপিটাল গ্রুপের প্রতিবেদন অনুযায়ী, নবায়নযোগ্য শক্তি উৎপাদনে অসাধারণ পারফরম্যান্স ও অবদানের জন্য বিশ্বের শীর্ষ সোলার পিভি ডেভেলপার হিসেবে সম্মানজনক দ্বিতীয় স্থান অর্জন করেছে এজিইএল।

আদানি গ্রিনের মোট সোলার সক্ষমতা হলো ১৮.১ গিগাওয়াট। যা প্রতিষ্ঠানটির চলমান কার্যক্রম, নির্মাণাধীন ও পুরষ্কারপ্রাপ্ত (পিপিএ- চুক্তিবদ্ধ) প্রকল্পগুলোতে ব্যবহার করা হয়। এটি বিশ্বব্যাপী সৌরশক্তি খাতে আদানির উল্লেখযোগ্য অবস্থানকে দৃঢ় করে। মারকমের প্রতিবেদনে প্রথম অবস্থানে রয়েছে ৪১.৩ গিগাওয়াট সক্ষমতাসম্পন্ন ফ্রান্সভিত্তিক প্রতিষ্ঠান টোটাল এনার্জিস।

আদানি গ্রুপের চেয়ারম্যান গৌতম আদানি বলেন, “আমরা এমন একটি বাস্তুতন্ত্র (ইকোসিস্টেম) তৈরিতে প্রতিশ্রুতিবদ্ধ যেখানে পুরোপুরিভাবে একটি সমন্বিত অভ্যন্তরীণ উৎপাদন ব্যবস্থা, বৃহৎ পরিসরে নবায়নযোগ্য শক্তি এবং গ্রিন হাইড্রোজেন সমাধান থাকবে। ২০৩০ সালের মধ্যে আদানি পোর্টফোলিওর বিদ্যুৎ স্থানান্তর প্রকল্পগুলোতে মোট ৭৫ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করা হবে। এটি ২০৩০ সালের মধ্যে আমাদের ৪৫ গিগাওয়াট নবায়নযোগ্য শক্তি সক্ষমতার রূপকল্প অর্জনে সহায়ক ভূমিকা পালন করবে। এভাবে এটি ভারতে ডিকার্বনাইজেশনের লক্ষ্য অর্জনে এজিইএল এর গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের ক্ষেত্রকে শক্তিশালী করবে।”

মারকম ক্যাপিটাল গ্রুপ জুলাই, ২০২২ থেকে জুন, ২০২৩ পর্যন্ত নেয়া উপাত্তের ভিত্তিতে বিশ্বের শীর্ষ ১০ বৃহৎ সোলার পিভি ডেভেলপার প্রতিষ্ঠানের নাম প্রকাশ করেছে। ১ মেগাওয়াটেরও বেশি সক্ষমতার চলমান কার্যক্রম, নির্মাণাধীন প্রকল্প ও পুরষ্কারপ্রাপ্ত পাওয়ার পারচেজ এগ্রিমেন্ট (পিপিএ) প্রকল্পগুলোর ডেটা এতে অন্তর্ভুক্ত করা হয়েছে।

প্রতিবেদন প্রকাশের সময় যেসব শীর্ষ ১০ প্রতিষ্ঠানকে অন্তর্ভুক্ত করা হয়, তাদের ১৪৫ গিগাওয়াট সক্ষমতার চলমান কার্যক্রম, নির্মাণাধীন প্রকল্প ও পুরষ্কারপ্রাপ্ত (পিপিএ- চুক্তিবদ্ধ) প্রকল্প রয়েছে। এর মধ্যে ৪৯.৫ গিগাওয়াটের প্রকল্পগুলো চলমান (অপারেশনাল) ছিল, ২৯.১ মেগাওয়াটের প্রকল্পগুলো ছিল নির্মাণাধীন এবং ৬৬.২ গিগাওয়াটের প্রকল্পগুলো পাইপলাইনে (পিপিএ- চুক্তিবদ্ধ) ছিল।

মারকম ক্যাপিটাল গ্রুপের প্রতিবেদনে টোটাল এনার্জিস ও আদানি গ্রিন এনার্জির পরেই তৃতীয় অবস্থানে রয়েছে কানাডার ব্রুকফিল্ড রিনিউয়েবল পার্টনার্স, চতুর্থ অবস্থানে রয়েছে ইতালির এনেল গ্রিন পাওয়ার, পঞ্চম অবস্থানে রয়েছে যুক্তরাজ্যের লাইটসোর্স বিপি, ষষ্ঠ অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্রের এইএস রিনিউয়েবলস, সপ্তমে রয়েছে ফ্রান্সের ইডিএফ রিনিউয়েবলস, অষ্টমে রয়েছে যুক্তরাষ্ট্রের ইনভেনার্জি, নবম অবস্থানে রয়েছে স্পেনের ইবার্ডরোলা এবং দশম অবস্থান অর্জন করেছে জার্মানির আইবি ভট।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: আদানিআদানি গ্রিনআদানি গ্রুপ

এই বিভাগ থেকে আরও পড়ুন

সাংবাদিকতা ও প্রগতিশীল আন্দোলনে কামাল লোহানী অবিস্মরণীয় ভূমিকা রেখে গেছেন: মোস্তাফা জব্বার
বিবিধ

সাংবাদিকতা ও প্রগতিশীল আন্দোলনে কামাল লোহানী অবিস্মরণীয় ভূমিকা রেখে গেছেন: মোস্তাফা জব্বার

নেতানিয়াহুর ৪ কার্যালয়ে হামলা চালিয়েছে ইরান
বিবিধ

নেতানিয়াহুর ৪ কার্যালয়ে হামলা চালিয়েছে ইরান

ঢাকা- ৫ আসনে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী সাবেক ছাত্রনেতা আল মেহেদী তালুকদার
বিবিধ

ঢাকা- ৫ আসনে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী সাবেক ছাত্রনেতা আল মেহেদী তালুকদার

মার্কিন রণতরী আব্রাহাম লিঙ্কনে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা
বিবিধ

মার্কিন রণতরী আব্রাহাম লিঙ্কনে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা

বিবিধ

টাঙ্গাইল এর খেজুরের গুঁড়

আন্তর্জাতিক ডান গ্রেডিং পরীক্ষায় ৫ম ডান ব্ল্যাক বেল্ট অর্জন করল শিহান আবদুল্লাহ‌
বিবিধ

আন্তর্জাতিক ডান গ্রেডিং পরীক্ষায় ৫ম ডান ব্ল্যাক বেল্ট অর্জন করল শিহান আবদুল্লাহ‌

Load More

ট্রেন্ডিং টপিক

কসমেটিকস-স্কিন ও পার্সোনাল কেয়ার শিল্পে দেশি-বিদেশি বিনিয়োগের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর
অর্থ ও বাণিজ্য

কসমেটিকস-স্কিন ও পার্সোনাল কেয়ার শিল্পে দেশি-বিদেশি বিনিয়োগের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

অনলাইনে এক বছরে যৌন নিপীড়নের শিকার প্রায় ২ কোটি শিশু
প্রযুক্তি সংবাদ

অনলাইনে এক বছরে যৌন নিপীড়নের শিকার প্রায় ২ কোটি শিশু

টেকনো পোভা ৮ প্রো-তে ল্যাম্বরগিনির ছোঁয়া, থাকছে ৬,৫০০ এমএএইচ ব্যাটারি
নির্বাচিত

টেকনো পোভা ৮ প্রো-তে ল্যাম্বরগিনির ছোঁয়া, থাকছে ৬,৫০০ এমএএইচ ব্যাটারি

অনলাইনে আয়কর রিটার্ন দাখিল বাধ্যতামূলক করল এনবিআর
অর্থ ও বাণিজ্য

মাসভিত্তিক ভ্যাট পরিশোধে ফেরার চিন্তা!

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

সম্মানিত হজযাত্রীদের জন্য বাংলাদেশি টাকায় রোমিং প্যাকেজ কেনার সুবিধা আনলো রবি

রবির বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, ‘প্রতিশোধের শিকার’ কর্মী

টেকনো পোভা ৮ প্রো-তে ল্যাম্বরগিনির ছোঁয়া, থাকছে ৬,৫০০ এমএএইচ ব্যাটারি

টেকনো পোভা ৮ প্রো-তে ল্যাম্বরগিনির ছোঁয়া, থাকছে ৬,৫০০ এমএএইচ ব্যাটারি

নতুন বলে ব্যবহৃত ফোন বিক্রির অভিযোগ কেআরওয়াই ইন্টারন্যাশনালের বিরুদ্ধে

নতুন বলে ব্যবহৃত ফোন বিক্রির অভিযোগ কেআরওয়াই ইন্টারন্যাশনালের বিরুদ্ধে

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

চীনা নাগরিকসহ বিপুল আইফোন জব্দ, গ্রেপ্তার ৬, চাপে গ্রে মার্কেট
বিবিধ

চীনা নাগরিকসহ বিপুল আইফোন জব্দ, গ্রেপ্তার ৬, চাপে গ্রে মার্কেট

কক্সবাজারের রামুতে বিপুলসংখ্যক আইফোন, ল্যাপটপ ও অন্যান্য ইলেকট্রনিক...

টেকনো পোভা ৮ প্রো-তে ল্যাম্বরগিনির ছোঁয়া, থাকছে ৬,৫০০ এমএএইচ ব্যাটারি

টেকনো পোভা ৮ প্রো-তে ল্যাম্বরগিনির ছোঁয়া, থাকছে ৬,৫০০ এমএএইচ ব্যাটারি

ডিজিটাল প্ল্যাটফর্মে বদলাচ্ছে পর্যটন ব্যবসা

ডিজিটাল প্ল্যাটফর্মে বদলাচ্ছে পর্যটন ব্যবসা

তরুণদের মোবাইল আসক্তি ঠেকাতে বইপড়ায় জোর

তরুণদের মোবাইল আসক্তি ঠেকাতে বইপড়ায় জোর

মাসের সবচেয়ে পঠিত

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

০৭ ডিসেম্বর ২০২৩

বিশ্বের দ্বিতীয় বৃহত্তম গ্লোবাল সোলার পিভি ডেভেলপার আদানি গ্রিন

Techzoom.TV |
TechzoomTV