Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

শিশুর জীবন বাঁচাতে তারা মিয়ার জাদুকরী খাঁচা, ডাক পাঠালো ফায়ার সার্ভিস

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬
শিশুর জীবন বাঁচাতে তারা মিয়ার জাদুকরী খাঁচা, ডাক পাঠালো ফায়ার সার্ভিস
Share on FacebookShare on Twitter

গভীর নলকূপ বা সরু গর্তে পড়ে যাওয়া শিশুদের দ্রুত ও জীবিত উদ্ধারের লক্ষে অভিনব এক খাঁচা তৈরি করে দেশজুড়ে সাড়া ফেলেছেন নাটোরের কৃষক তারা মিয়া।

সোমবার (২০ এপ্রিল) দুপুরে তার এই উদ্ভাবনটি সরেজমিনে পরিদর্শন ও প্রাথমিকভাবে পরীক্ষা করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি দল। পরীক্ষায় প্রাথমিক সাফল্য পাওয়ায় উন্নত যাচাই-বাছাইয়ের জন্য উদ্ভাবক ও তার তৈরি খাঁচাটি ঢাকায় নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সোমবার সকালে ফায়ার সার্ভিসের রাজশাহী বিভাগের উপপরিচালক মঞ্জিল হকের নেতৃত্বে একটি দল নাটোর সদর উপজেলার তারা মিয়ার বাড়িতে গিয়ে উদ্ভাবনটি পর্যবেক্ষণ করে। এ সময় খাঁচাটিতে সার্চ ভিশন ক্যামেরা ও লাইট যুক্ত করে একটি কৃত্রিম উদ্ধার অভিযান পরিচালনা করা হয়। প্রায় ২০ ফুট গভীর একটি গর্তে ১১ কেজি ওজনের গাছের গুঁড়ি ফেলে সেটি খাঁচার মাধ্যমে মাত্র দুই মিনিটে উপরে তোলা হয়।

পুরো প্রক্রিয়াটি ভিডিও কলের মাধ্যমে ঢাকা থেকে সরাসরি পর্যবেক্ষণ করেন সংস্থাটির পরিচালক (অপারেশন)। পরীক্ষার ফলাফল সন্তোষজনক হওয়ায় তিনি তাৎক্ষণিকভাবে তারা মিয়াকে তার উদ্ভাবনসহ ঢাকায় আমন্ত্রণ জানান। সেখানে ফায়ার সার্ভিসের প্রধান কার্যালয়ে আরও উন্নত পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে প্রযুক্তিটি মাঠপর্যায়ে ব্যবহারযোগ্য করে তোলার সম্ভাবনা যাচাই করা হবে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স রাজশাহী বিভাগের রাজশাহী বিভাগের উপপরিচালক মঞ্জিল হক বলেন, প্রাথমিক পরীক্ষায় মনে হয়েছে এই প্রযুক্তিটি গভীর গর্তে পড়া শিশু উদ্ধারে কার্যকর হতে পারে। আমরা বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিস্তারিত জানিয়েছি। তারা মিয়ার এই উদ্যোগ প্রশংসার দাবি রাখে। এটিকে আরও আধুনিকায়ন করে কীভাবে মাঠ পর্যায়ে ব্যবহার করা যায়, আমরা এখন সেই চেষ্টাই করছি।

নিজের উদ্ভাবন নিয়ে উচ্ছ্বসিত কৃষক তারা মিয়া বলেন, টেলিভিশনে প্রায়ই দেখি গভীর গর্তে পড়া শিশুদের উদ্ধার করতে ফায়ার সার্ভিসকে দীর্ঘ সময় লড়াই করতে হয়। অনেক সময় দেরি হওয়ার কারণে শিশুদের জীবিত উদ্ধার করা সম্ভব হয় না। সেই দৃশ্যগুলো দেখে আমার মনে হয়েছে, এমন কিছু তৈরি করা দরকার যা দিয়ে দ্রুত উদ্ধার কাজ শেষ করা যায়। আজ ফায়ার সার্ভিসের কর্মকর্তারা এসে আমার এই খাঁচা দেখে খুশি হয়েছেন এবং আমাকে ঢাকায় ডেকেছেন। আমি অত্যন্ত আনন্দিত যে আমার এই ক্ষুদ্র চেষ্টা হয়তো ভবিষ্যতে অনেক শিশুর প্রাণ বাঁচাতে সাহায্য করবে।

এই বিভাগ থেকে আরও পড়ুন

অ্যাপল স্টোর থেকে সরল ৪ হাজার ৫০০ চীনা গেমস
নির্বাচিত

মোবাইল থেকে যে বিপজ্জনক অ্যাপ সরিয়ে ফেলা উচিত

ঈদ-উল-আযহাকে সামনে রেখে গ্র্যান্ড ঈদ ফেস্ট নিয়ে এলো দারাজ!
ই-কমার্স

ঈদ-উল-আযহাকে সামনে রেখে গ্র্যান্ড ঈদ ফেস্ট নিয়ে এলো দারাজ!

ভিয়েতনামে ফাইভজি সরঞ্জাম সরবরাহ করবে হুয়াওয়ে ও জিটিই
নির্বাচিত

ভিয়েতনামে ফাইভজি সরঞ্জাম সরবরাহ করবে হুয়াওয়ে ও জিটিই

লুকিয়ে থাকা ম্যালওয়্যার অ্যান্ড্রয়েড ফোনের স্ক্রিন রেকর্ড করছে হ্যাকাররা
প্রযুক্তি সংবাদ

লুকিয়ে থাকা ম্যালওয়্যার অ্যান্ড্রয়েড ফোনের স্ক্রিন রেকর্ড করছে হ্যাকাররা

সুপারফাস্ট চার্জিং ফোন আনছে অপো
নির্বাচিত

সুপারফাস্ট চার্জিং ফোন আনছে অপো

দেশে ফাইভজি মোবাইল ফোনের উৎপাদন বেড়েছে
নির্বাচিত

দেশে ফাইভজি মোবাইল ফোনের উৎপাদন বেড়েছে

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

ট্রেন্ডিং টপিক

শিশুদের জন্য সামাজিক মাধ্যম বন্ধের জোয়ারে এবার শামিল তুরস্ক
প্রযুক্তি সংবাদ

শিশুদের জন্য সামাজিক মাধ্যম বন্ধের জোয়ারে এবার শামিল তুরস্ক

ফোল্ডেবল ফোনের বাজারে মোটোরোলার নতুন চমক: আসছে ‘Razr 2026’
নির্বাচিত

ফোল্ডেবল ফোনের বাজারে মোটোরোলার নতুন চমক: আসছে ‘Razr 2026’

ক্রসবর্ডার লেনদেন সহজ করতে ‘পেপ্যাল ওয়ার্ল্ড’-এর ঘোষণা
প্রযুক্তি সংবাদ

PayPal এর কাজ কী?

অন্ধকারে গ্রাম বাংলা: লোডশেডিংয়ে পুড়ছে বরিশাল-রাজশাহী, ব্যাহত শিল্প ও কৃষি
অর্থ ও বাণিজ্য

অন্ধকারে গ্রাম বাংলা: লোডশেডিংয়ে পুড়ছে বরিশাল-রাজশাহী, ব্যাহত শিল্প ও কৃষি

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৫ সালের সেরা বাজেট স্মার্টফোন, যেগুলোর দাম হাতের নাগালে

২০ হাজার টাকায় সেরা স্মার্টফোন ২০২৬: পারফরম্যান্স ও বাজেটের সেরা ৭টি ফোন

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

২০২৫ সালে বৈশ্বিক স্মার্টফোনের বাজারে ২ শতাংশ প্রবৃদ্ধি
নির্বাচিত

৩০ হাজার টাকার সেরা ৫টি স্মার্টফোন

২০২৬ সালের বর্তমান স্মার্টফোন বাজার বিশ্লেষণ করে ৩০...

শিক্ষকদের বদলি সফটওয়্যার উন্মুক্ত, দেখুন এখানে

শিক্ষকদের বদলি সফটওয়্যার উন্মুক্ত, দেখুন এখানে

শিক্ষিকার গায়ে হাত তোলা সেই নেতাকে বহিষ্কার করলো বিএনপি

শিক্ষিকার গায়ে হাত তোলা সেই নেতাকে বহিষ্কার করলো বিএনপি

৮০০০ কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা মেটার, বিনিয়োগ বাড়াচ্ছে এআই খাতে

৮০০০ কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা মেটার, বিনিয়োগ বাড়াচ্ছে এআই খাতে

মাসের সবচেয়ে পঠিত

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

২০২৫ সালের সেরা বাজেট স্মার্টফোন, যেগুলোর দাম হাতের নাগালে

২০ হাজার টাকায় সেরা স্মার্টফোন ২০২৬: পারফরম্যান্স ও বাজেটের সেরা ৭টি ফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix