Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

অ্যাপলের সঙ্গে আপেল গুলিয়ে ভাইরাল পাক উপস্থাপিকা

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Monday, 8 July 2019
অ্যাপলের সঙ্গে আপেল গুলিয়ে ভাইরাল পাক উপস্থাপিকা
Share on FacebookShare on Twitter

হাসির খোরাক জোগালেন পাকিস্তানি উপস্থাপিকা। লাইভ অনুষ্ঠানেই মোবাইল সংস্থা অ্যাপলের সঙ্গে আপেলকে গুলিয়ে ফেলেছেন তিনি। আর সঙ্গে সঙ্গেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে গেছে সেই ভিডিও।

পাকিস্তানের একটি টিভিতে লাইভ অনুষ্ঠান চলছিল। আলোচ্য বিষয় ছিল পাকিস্তানের অর্থনীতি। পাকিস্তানের অর্থনৈতিক বিষয় নিয়ে সেখানকার একটি টিভি চ্যানেলে প্যানেল ডিসকাশন চলছিল। সেখানেই প্রশ্ন করছিলেন ওই অনুষ্ঠানের সঞ্চালিকা নাইলা ইনায়ত নামে এক সাংবাদিক। উত্তর দিচ্ছিলেন বিশেষজ্ঞেরা।

ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানের ওই লাইভ টিভি শোতে এক অর্থনীতিবিদ পাক বাজেট নিয়ে বলেন, পাকিস্তানের বার্ষিক যে বাজেট হয়, সেই অঙ্ক একা অ্যাপল সংস্থার ব্যবসার অঙ্কের থেকেও কম। কোথাও একটা দৈনতা প্রকাশ পায় বিশেষজ্ঞের গলায়। আর তারপরই সেই ভারি পরিস্থিতিকে একেবারে হাসাহাসির অবস্থায় পৌঁছে দেন হোস্ট নিজেই।

ওই টিভি শোয়ের হোস্ট নাইলা ইনায়ত ওই বিশেষজ্ঞের মন্তব্যের পরই বলেন, তিনিও শুনেছেন যে পাকিস্তানে একটা আপেল কিনতে গেলেও অনেক টাকা গুণতে হয়। তার দাবি, আপেলের অনেক ভ্যারাইটি।

ওই সাংবাদিকের কথা শোনার পর অ্যাপল সংস্থা নিয়ে মন্তব্য করা বিশেষজ্ঞ বুঝতে পারেন বিষয়টি বোধগম্যই হয়নি ওই সাংবাদিকের। তাই লাইভ অবস্থাতেই তিনি শুধরে দিয়ে বলেন, এখানে অ্যাপল ফোন নিয়ে আলোচনা হচ্ছে, ফল আপেল নিয়ে নয়।

এই ক্লিপিংটি সোশ্যাল সাইটে ছড়িয়ে পড়তে সময় নেয়নি। আর তা প্রকাশ হতেই ভাইরাল। হাসাহাসি আর থামতেই চায় না।

বইতে থাকে ব্যঙ্গ বিদ্রূপের কমেন্ট। অনেকে বলেন, লাইভে বসেও ওই সাংবাদিক বাড়ির বাজার নিয়ে ভাবছেন।

অন্য একজন লেখেন কথায় বলে একটি আপেল প্রত্যেকদিন ডাক্তারদের দূরে রাখে, কিন্তু কেউ বলে না মনোবিদদেরও দূরে রাখে।

এদিকে সোশ্যাল সাইটে এই ছবি ভাইরাল হওয়ার পর কিছুটা অপ্রস্তুত পাকিস্তান সরকারও।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: অ্যাপলভাইরাল

এই বিভাগ থেকে আরও পড়ুন

ওয়ালটনের নতুন মেকানিক্যাল কিবোর্ড বাজারে, ই-প্লাজায় বিশেষ ডিসকাউন্ট
পাঁচমিশালি

ওয়ালটনের নতুন মেকানিক্যাল কিবোর্ড বাজারে, ই-প্লাজায় বিশেষ ডিসকাউন্ট

ফেস আনলক বিভ্রাটে পিক্সেল ৪
পাঁচমিশালি

ফেস আনলক বিভ্রাটে পিক্সেল ৪

রিয়েলমি নাজরো ৩০ঃ ফুল রিভিউ এবং স্পেসিফিকেশন!
পাঁচমিশালি

রিয়েলমি নাজরো ৩০ঃ ফুল রিভিউ এবং স্পেসিফিকেশন!

স্মার্টটিভি আনছে মটোরোলা
পাঁচমিশালি

স্মার্টটিভি আনছে মটোরোলা

এবার ফেসবুকে যুক্ত হলো চাকমা ভাষা
পাঁচমিশালি

এবার ফেসবুকে যুক্ত হলো চাকমা ভাষা

বাজারে সাশ্রয়ী গ্যালাক্সি এ২ কোর স্মার্টফোন
পাঁচমিশালি

বাজারে সাশ্রয়ী গ্যালাক্সি এ২ কোর স্মার্টফোন

Load More

ট্রেন্ডিং টপিক

বিশ্বের প্রথম ক্যাজ-ফ্রেম ডিজাইন করা স্মার্টফোন নিয়ে বাজারে এলো আইটেল পাওয়ার ৮০
প্রযুক্তি সংবাদ

বিশ্বের প্রথম ক্যাজ-ফ্রেম ডিজাইন করা স্মার্টফোন নিয়ে বাজারে এলো আইটেল পাওয়ার ৮০

পণ্য বিক্রির নিষেধাজ্ঞার ঝুঁকিতে অ্যাপল, স্যামসাং ও গুগল
নির্বাচিত

পণ্য বিক্রির নিষেধাজ্ঞার ঝুঁকিতে অ্যাপল, স্যামসাং ও গুগল

লিনেক্স ইলেকট্রনিক্সের হাত ধরে বাজারে এলো ‘রিভারসং অ্যাস্ট্রো ৬’
নির্বাচিত

লিনেক্স ইলেকট্রনিক্সের হাত ধরে বাজারে এলো ‘রিভারসং অ্যাস্ট্রো ৬’

নারী কিংবা পুরুষ: স্তনের যেকোনো শারীরিক সমস্যায় অবহেলা নয়
বিবিধ

নারী কিংবা পুরুষ: স্তনের যেকোনো শারীরিক সমস্যায় অবহেলা নয়

সপ্তাহের সবচেয়ে পঠিত

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

বিশ্বের প্রথম ক্যাজ-ফ্রেম ডিজাইন করা স্মার্টফোন নিয়ে বাজারে এলো আইটেল পাওয়ার ৮০

বিশ্বের প্রথম ক্যাজ-ফ্রেম ডিজাইন করা স্মার্টফোন নিয়ে বাজারে এলো আইটেল পাওয়ার ৮০

আইফোন ১৮-এর সঙ্গে টেক্কা দিতে সেপ্টেম্বরে আসছে হুয়াওয়ের মেট ৯০ সিরিজ

আইফোন ১৮-এর সঙ্গে টেক্কা দিতে সেপ্টেম্বরে আসছে হুয়াওয়ের মেট ৯০ সিরিজ

২৩ সেপ্টেম্বর উন্মোচন হচ্ছে শাওমি ১৮ প্রো ও ১৮ প্রো ম্যাক্স

২৩ সেপ্টেম্বর উন্মোচন হচ্ছে শাওমি ১৮ প্রো ও ১৮ প্রো ম্যাক্স

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

লিনেক্স ইলেকট্রনিক্সের হাত ধরে বাজারে এলো ‘রিভারসং অ্যাস্ট্রো ৬’
নির্বাচিত

লিনেক্স ইলেকট্রনিক্সের হাত ধরে বাজারে এলো ‘রিভারসং অ্যাস্ট্রো ৬’

আন্তর্জাতিক স্মার্টফোন ব্র্যান্ড রিভারসং (Riversong) আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের বাজারে...

গ্রাহক সন্তুষ্টি ও নির্ভরযোগ্যতায় পিছিয়ে হায়ার

গ্রাহক সন্তুষ্টি ও নির্ভরযোগ্যতায় পিছিয়ে হায়ার

বিটোপিয়া নিয়ে অভিযোগ: তদন্তে সহযোগিতা করবে BASIS, প্রমাণ মিললে সদস্যপদ বাতিলের ইঙ্গিত

বিটোপিয়া নিয়ে অভিযোগ: তদন্তে সহযোগিতা করবে BASIS, প্রমাণ মিললে সদস্যপদ বাতিলের ইঙ্গিত

সড়ক দুর্ঘটনা রোধে উর্মি গ্রুপের ব্যতিক্রমী উদ্যোগ

সড়ক দুর্ঘটনা রোধে উর্মি গ্রুপের ব্যতিক্রমী উদ্যোগ

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

08 July 2019

অ্যাপলের সঙ্গে আপেল গুলিয়ে ভাইরাল পাক উপস্থাপিকা

Techzoom.TV |
TechzoomTV